< যাত্রাপুস্তক 31 >

1 আর সদাপ্রভু মোশিকে বললেন,
Sai Ubangiji ya ce wa Musa,
2 “দেখ, আমি যিহূদা বংশের হূরের নাতি ঊরির ছেলে বৎসলেলের নাম ধরে ডাকলাম।
“Duba, na zaɓi Bezalel ɗan Uri, ɗan Hur, na kabilar Yahuda,
3 আর আমি তাকে ঈশ্বরের আত্মায়, জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সব রকম শিল্প কৌশলে পরিপূর্ণ করলাম;
na kuma cika shi da Ruhun Allah, fasaha, azanci, da kuma sani cikin kowace irin sana’a,
4 যাতে সে শিল্পের নকশা করতে পারে, সোনা, রূপা ও পিতলের কাজ করতে পারে,
don yin zāne-zāne na aikin zinariya, azurfa da tagulla,
5 পাথর কেটে আকার দিতে, কাঠ খোদাই করতে ও সব রকম কারিগরী শিল্প করতে পারে।
don yanka da shirya duwatsu, yin aikin katako, da kuma yin kowane irin aikin sana’ar hannu.
6 আর দেখ, আমি দান বংশের অহীষামকের ছেলে অহলীয়াবকে তার সহকারী করে দিলাম এবং সমস্ত জ্ঞানী লোকের অন্তরে জ্ঞান দিলাম; সুতরাং আমি তোমাকে যা যা আদেশ করেছি, সে সমস্ত তারা তৈরী করবে;
Ban da haka, na zaɓi Oholiyab ɗan Ahisamak, na kabilar Dan, don yă taimake shi. Na kuma ba da fasaha ga dukan masu aikin sana’ar hannu, don yin duk abin da na umarce ka.
7 সমাগম তাঁবু, সাক্ষ্য সিন্দুক ও সাক্ষ্য সিন্দুকের উপরের প্রতিবিধান এবং তাঁবুর সমস্ত পাত্র;
Tentin Sujada, akwatin Alkawari tare da murfin kafara a bisansa, da dukan kayan aiki na tentin,
8 আর টেবিল ও তার সব পাত্র, পরিষ্কার বাতিদান ও তার সব পাত্র এবং ধূপবেদি;
tebur da kayansa, wurin ajiye fitila na zinariya zalla, da dukan kayansa, bagaden ƙona turare,
9 আর হোমবেদি ও তার সব পাত্র এবং তলদেশ সহ বড় গামলা।
bagaden hadaya ta ƙonawa da dukan kayansa, daro tare da mazauninsa,
10 ১০ এবং সূক্ষ্মশিল্পিত বস্ত্র, যাজকের কাজ করার জন্য হারোণ যাজকের পবিত্র পোশাক, তার ছেলেদের পোশাক
da kuma saƙaƙƙun riguna, tsarkakan riguna don Haruna firist da rigunan’ya’yansa maza, sa’ad da suke hidima a matsayin firistoci,
11 ১১ এবং অভিষেকের তেল ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ; আমি তোমাকে যেমন আদেশ দিয়েছি, সেই অনুসারে তারা সমস্তই করবে।”
da man shafewa, da turare mai ƙanshi don Wuri Mai Tsarki. Za a yi su kamar yadda na umarce ka.”
12 ১২ আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের আরও এই কথা বলো,
Sa’an nan Ubangiji ya ce wa Musa,
13 ১৩ ‘তোমরা অবশ্যই আমার বিশ্রামদিন পালন করবে; কারণ তোমাদের বংশপরম্পরা অনুসারে আমার ও তোমাদের মধ্যে এটা এক চিহ্ন হয়ে থাকলো, যেন তোমরা জানতে পারো যে, আমিই তোমাদের পবিত্র করার সদাপ্রভু।
“Ka faɗa wa Isra’ilawa, ‘Dole ku kiyaye Asabbataina. Wannan zai zama alama tsakanina da ku daga tsara zuwa tsara, saboda ku sani ni ne Ubangiji, wanda ya mai da ku masu tsarki.
14 ১৪ সুতরাং তোমরা বিশ্রামদিন পালন করবে, কারণ তোমাদের জন্য সেই দিন পবিত্র; যে কেউ সেই দিন অপবিত্র করবে, তার অবশ্যই প্রাণদণ্ড হবে; কারণ যে কেউ ঐ দিনের কাজ করবে, সে তার লোকদের মধ্যে থেকে উচ্ছিন্ন হবে।
“‘Ku kiyaye Asabbaci, domin yă zama mai tsarki a gare ku. Duk wanda ya ƙazantar da shi, za a kashe shi; duk wanda ya yi wani aiki a ranar, za a ware shi daga mutane.
15 ১৫ ছদিন কাজ করবে, কিন্তু সপ্তম দিন সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামের জন্য পবিত্র বিশ্রামদিন, সেই বিশ্রামদিনের যে কেউ কাজ করবে, তার অবশ্যই প্রাণদণ্ড হবে।
Kwana shida, za a yi aiki, amma a rana ta bakwai, Asabbaci ne na hutu, mai tsarki ga Ubangiji. Duk wanda ya yi wani aiki a Asabbaci, za a kashe shi.
16 ১৬ অতএব ইস্রায়েল সন্তানরা চিরদিনের ব্যবস্থা হিসাবে বংশের পরম্পরা অনুসারে বিশ্রামদিন রক্ষা করার জন্য বিশ্রামদিন পালন করবে।
Isra’ilawa za su kiyaye Asabbaci, suna bikinsa daga tsara zuwa tsara a matsayin madawwamin alkawari.
17 ১৭ আমার ও ইস্রায়েল সন্তানদের মধ্যে এটা চিরকালীন চিহ্ন; কারণ সদাপ্রভু ছদিনের আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, আর সপ্তম দিনের বিশ্রাম করেছিলেন এবং ঝালিয়ে নিয়েছিলেন’।”
Zai zama alama tsakanina da Isra’ilawa har abada, gama cikin kwana shida Ubangiji ya yi sama da ƙasa, a rana ta bakwai kuma ya daina aiki, ya kuma huta.’”
18 ১৮ পরে তিনি সীনয় পর্বতে মোশির সঙ্গে কথা শেষ করে সাক্ষ্যের দুটি ফলক, ঈশ্বরের আঙ্গুল দিয়ে লেখা দুটি পাথরের ফলক, তাঁকে দিলেন।
Sa’ad da Ubangiji ya gama yin wa Musa magana a kan Dutsen Sinai, sai ya ba shi alluna biyu na Alkawari, allunan duwatsu rubutattu da yatsan Allah.

< যাত্রাপুস্তক 31 >