< যাত্রাপুস্তক 24 >

1 তখন সদাপ্রভু মোশিকে বললেন, তুমি, হারোণ, নাদব, অবীহূ এবং ইস্রায়েলের প্রাচীনবর্গের সত্তর জন, “তোমরা আমার কাছে এসো এবং দূর থেকে আমাকে প্রণাম কর।
Ndipo Yehova anati kwa Mose, “Bwera ku phiri kuno kwa Yehova, iwe pamodzi ndi Aaroni, Nadabu, Abihu ndi akuluakulu a Israeli makumi asanu ndi awiri. Enanu mundipembedze muli chapatali.
2 কেবল মোশি সদাপ্রভুর কাছে আসতে পারে, কিন্তু অন্যরা কাছে আসবে না; আর লোকেরা তার সঙ্গে উপরে উঠবে না।”
Koma Mose yekha ayandikire Yehova, ndipo enawo asayandikire. Komanso anthu ena onse asakwere nawe ku phiri kuno.”
3 তখন মোশি এসে লোকদেরকে সদাপ্রভুর সব বাক্য ও সব শাসনের কথা বললেন, তাতে সব লোক একসঙ্গে উত্তর দিয়ে বলল, “সদাপ্রভু যে যে কথা বললেন, আমরা সবই পালন করব।”
Tsono Mose anapita kukawuza anthu mawu onse a Yehova ndi malamulo onse, ndipo anthu onse anayankha mogwirizana kuti, “Tidzachita zonse zimene Yehova wanena.”
4 পরে মোশি সদাপ্রভুর সব বাক্য লিখলেন এবং সকালে উঠে পর্বতের তলে এক যজ্ঞবেদি ও ইস্রায়েলের বারোটি বংশানুসারে বারোটি স্তম্ভ তৈরী করলেন।
Ndipo Mose analemba zonse zimene Yehova ananena. Mmawa mwake Mose anadzuka nayamba kumanga guwa lansembe mʼmunsi mwa phirilo ndipo anayimika miyala khumi ndi iwiri ngati zipilala kuyimira mafuko khumi ndi awiri a Israeli.
5 আর তিনি ইস্রায়েল সন্তানদের যুবকদেরকে পাঠালেন তারা সদাপ্রভুর উদ্দেশ্যে হোমের জন্য ও মঙ্গলের জন্য বলিরূপে ষাঁড়দেরকে বলিদান করল।
Kenaka Mose anatuma Aisraeli achinyamata kuti aphe ndi kukapereka kwa Yehova nsembe zopsereza zachiyanjano.
6 তখন মোশি তার অর্ধেক রক্ত নিয়ে থালায় রাখলেন এবং অর্ধেক রক্ত বেদির উপরে ছিটিয়ে দিলেন।
Mose anatenga theka la magazi ndi kuyika mʼmbale, ndipo theka linalo analiwaza pa guwa lansembe.
7 আর তিনি নিয়ম বইটি নিয়ে লোকদের কাছে উচ্চস্বরে পড়লেন; তাতে তারা বলল, “সদাপ্রভু যা যা বললেন, আমরা সবই পালন করব ও বাধ্য হব।”
Anatenganso Buku la Chipangano ndi kuwerengera anthu. Anthuwo anayankha kuti, “Zonse zimene Yehova wanena tamva, ndipo tidzazichita.”
8 পরে মোশি সেই রক্ত নিয়ে লোকদের উপরে ছিটিয়ে দিয়ে বললেন, দেখ, এই হলো নিয়মের রক্ত, যা সদাপ্রভু তোমাদের সঙ্গে এই সব বাক্য সম্বন্ধে স্থির করেছেন।
Kenaka Mose anatenga magazi, nawaza anthuwo ndipo anati, “Awa ndi magazi a pangano limene Yehova wapanga ndi inu molingana ndi mawu ake onsewa.”
9 তখন মোশি ও হারোণ, নাদব, ও অবীহূ এবং ইস্রায়েলের প্রাচীনদের মধ্য থেকে সত্তর জন পর্বতে চলে গেলেন;
Kenaka Mose pamodzi ndi Aaroni, Nadabu, Abihu ndi akuluakulu makumi asanu ndi awiri a Israeli aja anakwera ku phiri,
10 ১০ আর তারা ইস্রায়েলের ঈশ্বরকে দেখলেন; তাঁর চরণতলের জায়গা নীলকান্তমণি দিয়ে তৈরী শিলাস্তরের কার্য্য এবং আকাশের মতই নির্মল ছিল।
ndipo anaona Mulungu wa Israeli. Pansi pa mapazi ake panali njira yoyendamo yopangidwa ndi mwala wa safiro woyalidwa bwino wa maonekedwe owala ngati thambo.
11 ১১ আর ঈশ্বর রাগে ইস্রায়েলের অধ্যক্ষদের উপরে হাত রাখলেন না, বরং তারা ঈশ্বরকে দর্শন করলেন এবং তারা খেলেন ও পান করলেন।
Ngakhale anaona Yehova koma sanafe, mʼmalo mwake anadya ndi kumwa.
12 ১২ আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি পর্বতে আমার কাছে উঠে এসো এবং এই জায়গায় থাক, তাতে আমি দুটি পাথরের ফলক এবং আমার লেখা ব্যবস্থা ও আদেশ তোমাকে দেব, যেন তুমি লোকদের শিক্ষা দিতে পার।”
Yehova anati kwa Mose, “Bwera kwa ine ku phiri kuno, ndipo udikire konkuno. Ndidzakupatsa miyala imene ndalembapo malemba kuti ndiwaphunzitse.”
13 ১৩ পরে মোশি ও তাঁর পরিচারক যিহোশূয় উঠলেন এবং মোশি ঈশ্বরের পর্বতে উঠলেন।
Ndipo anayamba ulendo wopita ku phiri la Mulungu pamodzi ndi womuthandiza wake Yoswa.
14 ১৪ আর তিনি প্রাচীনদের বললেন, “আমরা যতক্ষণ না তোমাদের কাছে ফিরে না আসি, ততক্ষণ তোমরা আমাদের অপেক্ষায় এই জায়গায় থাক; আর দেখ, হারোণ ও হূর তোমাদের কাছে থাকলেন; যদি কারও কোন বিবাদ থাকে তবে সে তাদের কাছে যাক।”
Apa nʼkuti Mose atawawuza akuluakulu aja kuti, “Mudikire pano mpaka titabweranso. Aaroni ndi Huri ali nanu, aliyense amene ali ndi milandu apite kwa iwo.”
15 ১৫ সুতরাং মোশি যখন পর্বতে উঠলেন তখন পর্বত মেঘে ঢাকা ছিল।
Mose atakwera ku phiri kuja mtambo unaphimba phirilo.
16 ১৬ আর সীনয় পর্বতের উপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করছিল এবং ওটা ছয় দিন মেঘে ঢাকা ছিল; পরে সপ্তম দিনের তিনি মেঘের মধ্য থেকে মোশিকে ডাকলেন।
Ulemerero wa Yehova unakhala pa phiri la Sinai, ndipo mtambo unaphimba phirilo kwa masiku asanu ndi limodzi. Pa tsiku lachisanu ndi chiwiri Yehova anayitana Mose kuchokera mu mtambowo.
17 ১৭ আর ইস্রায়েলীয়দের চোখে সদাপ্রভুর প্রতাপ পর্বতশৃঙ্গে গ্রাসকারী আগুনের মত প্রকাশিত হল।
Ulemerero wa Yehova uja unkaoneka ngati malawi a moto pamwamba pa phirilo.
18 ১৮ আর মোশি মেঘের মধ্যে প্রবেশ করে পর্বতে উঠলেন। মোশি চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পর্বতে ছিলেন।
Ndipo Mose analowa mʼmitambo nakwera phiri. Iye anakhala ku phiriko 40 usana ndi usiku.

< যাত্রাপুস্তক 24 >