< যাত্রাপুস্তক 20 >

1 ঈশ্বর এই সব কথা বললেন,
Ndipo Mulungu anayankhula mawu onse awa nati:
2 আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের ঘর থেকে তোমাকে বের করে আনলেন।
“Ine ndine Yehova Mulungu wako amene ndinakutulutsa ku Igupto, mʼdziko la ukapolo.
3 আমার সাক্ষাৎে তোমার অন্য দেবতা না থাকুক।
“Usakhale ndi milungu ina koma Ine ndekha.”
4 তুমি আমার জন্য ক্ষোদিত প্রতিমা তৈরী কোরো না; উপরের স্বর্গে, নীচের পৃথিবীতে ও পৃথিবীর নীচে জলের মধ্যে যা যা আছে, তাদের কোনো মূর্ত্তি তৈরী কোরো না,
“Usadzipangire chofanizira chinthu chilichonse chakumwamba kapena cha pa dziko lapansi kapena cha mʼmadzi a pansi pa dziko.
5 তুমি তাদের কাছে প্রণাম কোরো না এবং তাদের সেবা কোরো না; কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি ঈর্ষাপরায়ণ ঈশ্বর; আমি পূর্বপুরুষদের অপরাধের শাস্তি সন্তানদের উপরে দিই, যারা আমাকে ঘৃণা করে, তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত দিই;
Usazigwadire kapena kuzipembedza, pakuti Ine Yehova Mulungu wako, ndine Mulungu wansanje, wolanga ana chifukwa cha tchimo la makolo awo mpaka mʼbado wachitatu ndi wachinayi wa iwo amene amadana nane.
6 কিন্তু যারা আমাকে ভালবাসে ও আমার সমস্ত আদেশ পালন করে, আমি তাদের হাজার পুরুষ পর্যন্ত দয়া করি।
Koma ndimaonetsa chikondi chosasinthika ku mibado miyandamiyanda ya anthu amene amandikonda, ndi kusunga malamulo anga.
7 তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম বিনা কারণে নিও না, কারণ যে তাঁর নাম বিনা কারণে নেবে, সদাপ্রভু তাঁকে নির্দোষ হিসাবে ধরবেন না।
“Usagwiritse ntchito molakwika dzina la Yehova Mulungu wako, pakuti Yehova adzamutenga kukhala wochimwa aliyense amene akugwiritsa ntchito dzina lakelo molakwika.
8 তুমি আমার জন্য বিশ্রামবার পবিত্র রাখতে তা স্মরণ কোরো।
“Uzisunga tsiku la Sabata kuti likhale lopatulika.
9 ছদিন কাজ কোরো, নিজের সমস্ত কাজ কোরো;
Uzigwira ntchito zako zonse masiku asanu ndi limodzi.
10 ১০ কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামদিন; সে দিন তুমি কি তোমার ছেলে কি মেয়ে, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার ফটকের কাছে থাকা বিদেশী, কেউ কোনো কাজ কোরো না;
Koma tsiku lachisanu ndi chiwiri ndi Sabata, tsiku loperekedwa kwa Yehova Mulungu wako. Tsiku limeneli musagwire ntchito iliyonse, inuyo kapena mwana wanu wamwamuna kapena mwana wanu wamkazi, wantchito wanu wamwamuna kapena mdzakazi wanu, ziweto zanu kapena mlendo amene akukhala mʼmudzi mwanu.
11 ১১ কারণ আমি, সদাপ্রভু, আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সবের মধ্যে সব জিনিস ছয় দিনের তৈরী করে সপ্তম দিনের বিশ্রাম করেছি; সেইজন্য আমি, সদাপ্রভু, বিশ্রামদিন কে আশীর্বাদ করলাম এবং পবিত্র করে নিজের জন্য সংরক্ষণ করলাম।
Pakuti Yehova anapanga kumwamba ndi dziko lapansi, nyanja ndi zonse zimene zili mʼmenemo mʼmasiku asanu ndi limodzi. Iye anapuma pa tsiku lachisanu ndi chiwiri. Kotero Yehova anadalitsa tsiku la Sabata kuti likhale loyera.
12 ১২ তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন, সেই দেশে তুমি দীর্ঘদিন বাস করতে পারো।
“Lemekeza abambo ako ndi amayi ako kuti ukhale ndi moyo wautali mʼdziko limene Yehova Mulungu wako akukupatsa.
13 ১৩ তোমরা নরহত্যা করো না।
“Usaphe.
14 ১৪ তোমরা কারও সঙ্গে ব্যভিচার কোরো না।
“Usachite chigololo.
15 ১৫ তোমরা কারও থেকে কিছু চুরি কোরো না।
“Usabe.
16 ১৬ তোমরা তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।
“Usapereke umboni womunamizira mnzako.
17 ১৭ তোমার প্রতিবেশীর বাড়িতে তোমরা লোভ কোরো না; প্রতিবেশীর স্ত্রীতে, কিম্বা তার দাসে কি দাসীতে, অথবা তাঁর গরুতে কি গাধাতে, প্রতিবেশীর কোনো জিনিসেই লোভ কোরো না।
“Usasirire nyumba ya mnzako. Usasirire mkazi wa mnzako kapena wantchito wake wamwamuna kapena mdzakazi wake, ngʼombe yake kapena bulu wake, kapena chilichonse cha mnzako.”
18 ১৮ তখন সব লোক মেঘগর্জ্জন, বিদ্যুৎ, তূরীধ্বনি ও ধোঁয়ায় পরিপূর্ণ পর্বত দেখল; যখন লোকেরা সেটি দেখল, তারা ভীত হল এবং দূরে দাঁড়িয়ে থাকলো।
Pamene anthu ankamva mabingu ndi kuona ziphaliwali ndi kumvanso lipenga ndi kuona utsi umene umafuka mʼphiri, ananjenjemera ndi mantha. Ndipo iwo anayima patali.
19 ১৯ আর তারা মোশিকে বলল, “তুমিই আমাদের সঙ্গে কথা বল, আমরা শুনব; কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে যেন কথা না বলেন, না হলে আমরা মারা যাবো।”
Ndipo anati kwa Mose, “Iwe utiyankhule ndipo tidzamvera. Koma usalole kuti Mulungu atiyankhule, tingafe.”
20 ২০ মোশি লোকদেরকে বললেন, “ভয় কোরো না; কারণ তোমাদের পরীক্ষার জন্য এবং তোমরা যেন পাপ না কর, এই জন্য নিজের ভয়ানকতা তোমাদের চক্ষুগোচর করার জন্য ঈশ্বর এসেছেন।”
Koma Mose anati kwa anthuwo, “Musachite mantha. Mulungu wabwera kudzakuyesani kuti mukhale ndi mtima woopa Mulungu kuti musamuchimwire.”
21 ২১ তখন লোকেরা দূরে দাঁড়িয়ে থাকলো; আর মোশি ঘন অন্ধকারের কাছে চলে গেলেন, যেখানে ঈশ্বর ছিলেন।
Anthu aja anayima patali koma Mose anayandikira mtambo wakuda kumene kunali Mulungu.
22 ২২ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের এই কথা গুলি অবশ্যই বলবে, তোমরা নিজেরাই দেখলে যে, আমি স্বর্গ থেকে তোমাদের সঙ্গে কথা বললাম।
Ndipo Yehova anati kwa Mose, “Awuze izi Aisraeli: ‘Inu mwaona nokha kuti Ine ndakuyankhulani kuchokera kumwamba.
23 ২৩ তোমরা আমার পাশাপাশি অন্য দেবতা তৈরী কর না; নিজেদের জন্য রূপার দেবতা কি সোনা দিয়ে দেবতা তৈরী কোরো না।
Choncho musadzipangire milungu yasiliva kapena yagolide kuti muziyipembedza pamodzi ndi Ine.’”
24 ২৪ তুমি আমার জন্যে মাটি দিয়ে এক বেদি তৈরী করবে এবং তার উপরে তোমার হোমবলি ও মঙ্গলের জন্য বলি, তোমার ভেড়া ও তোমার গরু উৎসর্গ করবে। আমি যে যে জায়গায় আমার নাম মনে করাব, সে জায়গায় তোমার কাছে এসে তোমাকে আশীর্বাদ করব।
Mundimangire guwa ladothi ndipo muziperekapo nsembe zopsereza ndi nsembe zachiyanjano, nkhosa, mbuzi ndi ngʼombe zanu. Pamalo paliponse pamene Ine ndidzakonza kuti muzinditamandirapo, ndidzabwera ndi kukudalitsani.
25 ২৫ তুমি যদি আমার জন্য পাথর দিয়ে বেদি তৈরী কর, তবে খোদাই করা পাথরে তা তৈরী কোরো না, কারণ তার উপরে অস্ত্র তুললে তুমি তা অপবিত্র করবে।
Ngati mudzandimangira guwa lansembe lamiyala, musagwiritse ntchito miyala yosema, pakuti mudzalidetsa mukadzagwiritsa ntchito zida.
26 ২৬ আর আমার বেদির উপরে সিঁড়ি দিয়ে উঠ না, না হলে তার উপরে তোমার উলঙ্গতা অনাবৃত হবে।”
Musamakwere pa makwerero popita pa guwa langa lansembe kuti mungaonetse maliseche anu.

< যাত্রাপুস্তক 20 >