< যাত্রাপুস্তক 18 >

1 আর ঈশ্বর মোশির পক্ষে ও তাঁর প্রজা ইস্রায়েলের পক্ষে যে সমস্ত কাজ করেছেন, সদাপ্রভু ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছেন, এই সব কথা মোশির শ্বশুর মিদিয়নীয় যাজক যিথ্রো শুনতে পেলেন।
Yetero wansembe wa ku Midiyani amenenso anali mpongozi wa Mose, anamva zonse zimene Mulungu anachitira Mose ndi anthu ake a Aisraeli ndi mmene Yehova anawatulutsira mʼdziko la Igupto.
2 তখন মোশির শ্বশুর যিথ্রো মোশির স্ত্রীকে, তার বাড়িতে পাঠানো সিপ্‌পোরাকে ও তাঁর দুই ছেলেকে সঙ্গে নিলেন।
Mose atamubweza Zipora, mkazi wake, Yetero, mpongozi wake anamulandira
3 ঐ দুই ছেলের মধ্যে এক জনের নাম গের্শোম [তত্রপ্রবাসী], কারণ তিনি বলেছিলেন, আমি বিদেশের নিবাসী হয়েছি।
mwana wake wamkaziyo pamodzi ndi ana ake aamuna awiri. Mose anamupatsa mwana wachisamba dzina loti Geresomu popeza anati, “Ndakhala mlendo mʼdziko lachilendo.”
4 আর এক জনের নাম ইলীয়েষর [ঈশ্বর-সহকারী], কারণ তিনি বলেছিলেন, আমার পিতার ঈশ্বর আমার সহকারী হয়ে ফরৌণের তরোয়াল থেকে আমাকে উদ্ধার করেছেন।
Ndipo mwana wake wachiwiri anamupatsa dzina loti Eliezara, pakuti anati, “Mulungu wa makolo anga anali thandizo langa. Iye anandipulumutsa ku lupanga la Farao.”
5 মোশির শ্বশুর যিথ্রো তাঁর দুই ছেলে ও তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দূরে নির্জন জায়গায় মোশির কাছে, ঈশ্বরের পর্বতে যে জায়গায় তিনি শিবির স্থাপন করেছিলেন, সেই জায়গায় আসলেন।
Yetero, mpongozi wa Mose pamodzi ndi ana a Mose aamuna awiri ndi mkazi wake anabwera kwa Mose ku chipululu pa phiri la Mulungu kumene Mose anamanga misasa.
6 আর তিনি মোশিকে বললেন, তোমার শ্বশুর যিথ্রো আমি এবং তোমার স্ত্রী ও তাঁর সঙ্গে তাঁর দুই ছেলে, আমরা তোমার কাছে এসেছি।
Yetero anali atatumiza uthenga kwa Mose kuti, “Ine Yetero, mpongozi wako, ndikubwera ndi mkazi wako ndi ana ake awiri.”
7 তখন মোশি নিজের শ্বশুরের সঙ্গে দেখা করতে বাইরে গেলেন ও প্রণাম করলেন ও তাঁকে চুম্বন করলেন এবং একে অপরের মঙ্গল জিজ্ঞাসা করলেন, পরে তারা তাঁবুর মধ্যে গেলেন।
Kotero Mose anatuluka kukakumana ndi mpongozi wake ndipo anawerama ndi kupsompsona. Atalonjerana anakalowa mu tenti
8 আর সদাপ্রভু ইস্রায়েলের জন্য ফরৌণের উপর ও মিশরীয়দের উপর যা যা করেছিলেন এবং পথে তাঁদের যে যে কষ্টের ঘটনা ঘটেছিল ও সদাপ্রভু যে ভাবে তাঁদেরকে উদ্ধার করেছিলেন, সেই সব ঘটনা মোশি নিজের শ্বশুরকে বললেন।
Mose anafotokozera mpongozi wake zonse zimene Yehova anamuchita Farao ndi Aigupto chifukwa cha Israeli komanso zowawa zonse anakumana nazo mʼnjira. Mose anafotokozanso momwe Yehova anawapulumutsira.
9 তাতে সদাপ্রভু মিশরীয়দের হাত থেকে ইস্রায়েলকে উদ্ধার করে তাঁদের যে সব মঙ্গল করেছিলেন, তার জন্য যিথ্রো আনন্দিত হলেন।
Yetero anakondwa kwambiri atamva zabwino zonse zimene Yehova anachitira Aisraeli powapulumutsa mʼdzanja la Aigupto.
10 ১০ আর যিথ্রো বললেন, “ধন্য সদাপ্রভু, যিনি মিশরীয়দের হাত থেকে ও ফরৌণের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন, যিনি মিশরিয়দের হাতের নিয়ন্ত্রণ থেকে এই লোকদেরকে উদ্ধার করেছেন।
Iye anati, “Alemekezeke Yehova amene wakupulumutsani mʼdzanja la Aigupto ndi Farao. Wapulumutsanso anthuwa mʼdzanja la Aigupto.
11 ১১ এখন আমি জানি, সব দেবতা থেকে সদাপ্রভু মহান্‌; সেই বিষয়ে মহান্‌, যে বিষয়ে ওরা এদের বিরুদ্ধে গর্ব করত।”
Tsopano ndikudziwa kuti Yehova ndi wopambana milungu ina yonse, pakuti anachita izi kwa amene ananyoza Israeli.”
12 ১২ পরে মোশির শ্বশুর যিথ্রো ঈশ্বরের উদ্দেশ্যে হোম উত্সর্গ ও বলি উপস্থিত করলেন এবং হারোণ ও ইস্রায়েলের সমস্ত প্রাচীনরা এসে ঈশ্বরের সামনে মোশির শ্বশুরের সঙ্গে খাবার খেলেন।
Ndipo Yetero, mpongozi wa Mose anapereka nsembe yopsereza ndi nsembe zina kwa Mulungu. Aaroni ndi akuluakulu onse a Israeli anabwera kudzadya chakudya pamodzi ndi mpongozi wa Mose pamaso pa Mulungu.
13 ১৩ পরদিন মোশি লোকদের বিচার করতে বসলেন, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকেরা মোশির চারিদিকে দাঁড়িয়ে থাকলো।
Mmawa mwake, Mose anakhala pa mpando kuti aweruze milandu ya anthu. Anthu anayima momuzungulira kuyambira mmawa mpaka madzulo.
14 ১৪ তখন লোকদেরকে মোশি যা যা করছেন, তাঁর শ্বশুর তা দেখে বললেন, “তুমি লোকদের উপর এ কেমন ব্যবহার করছ? কেন তুমি একা বসে থাক, আর সমস্ত লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কাছে দাঁড়িয়ে থাকে?”
Mpongozi wa Mose ataona zonse zimene iye amawachitira anthu anati, “Nʼchiyani chimene mukuwachitira anthuwa? Nʼchifukwa chiyani mulipo nokha woweruza, pamene anthu onsewa ayimirira kuyambira mmawa mpaka madzulo?”
15 ১৫ মোশি নিজের শ্বশুরকে বললেন, “লোকেরা ঈশ্বরের নির্দেশ বিষয়ে জিজ্ঞাসা করতে আমার কাছে আসে;
Mose anamuyankha kuti, “Chifukwa anthuwa anabwera kwa ine kudzafunsa zimene Mulungu akufuna.
16 ১৬ যখন তাঁদের মধ্যে কোন তর্ক বিতর্ক হয় তখন তারা আমার কাছে আসে; আমি একজন এবং অন্য জনের মধ্যে বিচার করি এবং ঈশ্বরের নিয়ম ও ব্যবস্থা সম্পর্কে তাঁদেরকে শিক্ষা দিই।”
Ngati munthu akangana ndi mʼbale wake, onse awiri amabwera kwa ine, ndipo ine ndimawaweruza. Ndimawawuzanso malamulo a Mulungu ndi malangizo ake.”
17 ১৭ তখন মোশির শ্বশুর তাঁকে বললেন, “তুমি যে কাজ করছ তা ভাল নয়।
Mpongozi wa Mose anayankha kuti, “Zimene mukuchitazi si zabwino.
18 ১৮ এতে তুমি এবং তোমার সঙ্গী এই লোকেরাও দুর্বল হবে, কারণ এ কাজ তোমার জন্য খুবই ভারী এবং গুরুতর; তুমি একা নিজে এই কাজ সম্পন্ন করতে পারবে না।
Ntchitoyi ndi yayikulu kuposa mphamvu zanu. Inu simungathe kuyigwira nokha. Inu pamodzi ndi anthuwa amene amabwera kwa inu mudzatopa.
19 ১৯ এখন আমার কথা শোন; আমি তোমাকে পরামর্শ দিই, আর ঈশ্বর তোমার সহবর্ত্তী হোন; তুমি ঈশ্বরের সামনে লোকদের প্রতিনিধি হও এবং তাঁদের বিচার ঈশ্বরের কাছে নিয়ে আস,
Tsono tamverani ndikulangizeni, ndipo Mulungu akhale nanu. Inu muziwayimirira anthuwa pamaso pa Mulungu, ndipo mikangano yawo muzibwera nayo kwa Iye.
20 ২০ আর তুমি অবশ্যই তাঁদেরকে নিয়ম ও ব্যবস্থার শিক্ষা দেবে এবং তাঁদের যাওয়ার পথ ও কি কাজ করতে হবে তা অবশ্যই দেখাবে।
Aphunzitseni mawu ndi malangizo a Mulungu. Aphunzitseni mmene ayenera kukhalira ndi zimene ayenera kuchita.
21 ২১ এছাড়া তুমি এই লোকদের মধ্য থেকে কাজে দক্ষ লোকদের, যারা ঈশ্বরকে ভয় পায়, সত্যবাদী লোক যারা অন্যায় উপায়ে লাভকে ঘৃণা করে এমন লোকদের মনোনীত করে লোকদের ওপরে সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি ও দশপতি করে অবশ্যই নিযুক্ত করবে।
Koma sankhani amuna odziwa ntchito yawo, anthu owopa Mulungu, anthu odalirika amene amadana ndi kupeza phindu mwachinyengo. Tsono muwayike kuti akhale oyangʼanira anthu motere: atsogoleri a anthu 1,000, ena a anthu 100, ena a anthu 50 ndi ena a anthu khumi.
22 ২২ তারা সব দিন লোকদের বিচার করবেন; বড় বড় বিচারগুলি তোমার কাছে নিয়ে আসবেন, কিন্তু ছোট বিচারগুলি তাঁরাই করবেন; তাতে তোমার কাজ সহজ হবে, আর তাঁরা তোমরা সঙ্গে ভার বইবেন।
Tsono amenewa aziweruza anthu nthawi zonse. Mlandu uliwonse waukulu azibwera nawo kwa inu, koma mlandu waungʼono aziweruza okha. Izi zidzachititsa kuti ntchito yanu ipepuke, popeza mudzagwira ntchito mothandizana.
23 ২৩ যদি তুমি এরকম কর এবং ঈশ্বর যদি তোমাকে এইরকম আজ্ঞা দেন, তবে তুমি সহ্য করতে পারবে এবং এই সব লোকেরাও শান্তিতে নিজেদের জায়গায় যেতে পারবে।”
Ngati mutsatira malangizowa monga mmene Mulungu wakulamulirani ndiye kuti simudzafowoka ndipo anthu onsewa adzapita kwawo mu mtendere.”
24 ২৪ তাতে মোশি নিজের শ্বশুরের কথা শুনলেন এবং তিনি যা কিছু বললেন, সেই অনুসারে সব কাজ করলেন।
Mose anamvera mpongozi wake ndi kuchita zonse zimene iye ananena.
25 ২৫ কাজেই মোশি সমস্ত ইস্রায়েল থেকে কাজে দক্ষ এমন পুরুষদের মনোনীত করে লোকদের ওপরে প্রধান, অর্থাৎ সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি ও দশপতি করে নিযুক্ত করলেন।
Iye anasankha amuna odziwa bwino ntchito zawo ndipo anawayika kuti akhale atsogoleri, oyangʼanira anthu motere: atsogoleri a anthu 1,000, ena a anthu 500, ena a anthu makumi asanu ndi ena a anthu khumi.
26 ২৬ তারা সব দিন লোকদের সাধারণ বিচারগুলি করতেন; আর কঠিন বিচারগুলি মোশির কাছে নিয়ে আসতেন, কিন্তু ক্ষুদ্র বিচারগুলি নিজেরাই করতেন।
Iwowa ankaweruza anthu nthawi zonse. Milandu yovuta ankabwera nayo kwa Mose, koma yosavuta ankayiweruza okha.
27 ২৭ পরে মোশি নিজের শ্বশুরকে বিদায় করলে তিনি নিজের দেশে ফিরে গেলেন।
Kenaka Mose analola kuti mpongozi wake, Yetero anyamuke kubwerera ku dziko la kwawo.

< যাত্রাপুস্তক 18 >