< যাত্রাপুস্তক 14 >

1 আর সদাপ্রভু মোশিকে বললেন,
Yahweh akasema na Musa na kumwambia,
2 “তুমি ইস্রায়েল সন্তানদের বল, তারা যেন ফেরে এবং পী-হহীরোতের আগে মিগ্‌দোলের ও সমুদ্রের মাঝখানে বাল্‌সফোনের আগে শিবির স্থাপন করে।
“Waambie Waisraeli wageuke na kueka kambi mbele ya Pi Hahirothi, katikati ya Migdoli na bahari, mbele ya Baali Zefoni. Wapaswa kueka kambi pembenni ya Pi Hahirothi.
3 তাতে ফরৌণ ইস্রায়েল সন্তানদের সম্বন্ধে বলবে, তারা দেশের মধ্যে ঘুরে বেড়াল, মরুভূমি তাঁদের পথ বন্ধ করল।
Farao atasema kuhusu Waisraeli, 'Wanaangaika kwenye nchi. Nyikani imewafunika.'
4 আর আমি ফরৌণের মন কঠিন করব এবং সে তোমাদের পিছনে দৌড়াবে। আমি ফরৌণ ও তার সমস্ত সৈন্যদের মাধ্যমে গৌরবান্বিত হব; আর মিশরীয়েরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।” তখন তারা সেই রকম করল।
Nitaufanya moyo wa Farao mgumu, na yeye ata wakimbiza. Nitapata utukufu kwasababu ya Farao na jeshi lake lote. Wamisri watajua mimi ni Yahweh.” Kisha Waisraeli wakaeka kambi kama walivyo elekezwa.
5 যখন মিশরের রাজাকে এই খবর দেওয়া হল যে, ইস্রায়েলের লোকেরা পালিয়েছে, ফরৌণ ও তার দাসেদের অন্তর লোকেদের বিরুদ্ধে হল; তাঁরা বললেন, “আমরা এ কি করলাম? আমাদের দাসত্ব থেকে ইস্রায়েলকে কেন ছেড়ে দিলাম?”
Mfalme wa Misri alipo ambiwa Waisraeli wametoroka, nia ya Farao na watumishi wake ikageuka dhidi ya watu. Wakasema, “Tumefanya nini kwa kuwaacha Waisraeli waende huru na wasitutumikie?”
6 তখন তিনি তাঁর রথ প্রস্তুত করালেন ও তাঁর লোকেদের সঙ্গে নিলেন।
Kisha Farao akachukuwa magari yake ya farasi na jeshi lake.
7 আর মনোনীত ছয়শো রথ এবং মিশরের সমস্ত রথ ও সেই সমস্ত কিছুর উপরে নিযুক্ত সেনাপতিকে নিলেন।
Alichukuwa magari ya farasi mia sita imara na magari yote ya farasi ya Misri, pamoja na maafisa wa hayo magari.
8 আর সদাপ্রভু মিশরের রাজা ফরৌণের অন্তর কঠিন করলেন, তাতে তিনি ইস্রায়েল সন্তানদের পিছু পিছু তাড়া করলেন; তখন ইস্রায়েল সন্তানেরা জয়জয়কার করতে করতে চলে যাচ্ছিল।
Yahweh akafanya mgumu moyo wa Farao, mfalme wa Misri, na mfalme akawafukuzia Waisraeli. Sasa Waisraeli waliondoka kwa shangwe.
9 আর মিশরীয়রা, ফরৌণের সকল ঘোড়া ও রথ এবং তার ঘোড়াচালক ও সৈন্যরা তাদের পিছু পিছু তাড়া করল; আর তারা বাল্ সফোনের সামনে পী-হহীরোতের কাছে সমুদ্রের তীরে শিবির স্থাপন করলে তাদের কাছে উপস্থিত হল।
Lakini Wamisri wali wafukuzia, pamoja na farasi na magari ya farasi, wapanda farasi, na jeshi lake. Walikuta Waisraeli wameeka kambi pembezoni mwa bahari kati ya Pi Hahirothi na Baali Zefoni.
10 ১০ ফরৌণ যখন কাছাকাছি চলে এলেন, তখন ইস্রায়েলের সন্তানেরা চোখ তুলে দেখল, তাদের পিছু পিছু মিশরীয়েরা আসছে; তাই তাঁরা খুব ভয় পেল, আর ইস্রায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে চিত্কার করে কাঁদতে লাগলো।
Farao alipo karibia, Waisraeli walitaza juu na kushangaa. Wamisri walikuwa wakija kwao, na waliogopa. Waisraeli walimlilia Yahweh.
11 ১১ আর তাঁরা মোশিকে বলল, “মিশরে কবর নেই বলে তুমি কি আমাদেরকে নিয়ে আসলে, যেন আমরা মরুপ্রান্তে মারা যাই? তুমি আমাদের সঙ্গে এ কেমন ব্যবহার করলে? কেন আমাদেরকে মিশর থেকে বের করলে?
Walimwambia Musa, “Ni kwasababu hakukuwa na makaburi Misri, hadi umetuleta tufe huku nyikani? Kwanini umetutendea hivi, kwa kututoa Misri?
12 ১২ আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা বলি নি, আমাদেরকে থাকতে দাও, আমরা মিশরীয়দের দাসত্ব করি? কারণ মরুপ্রান্তে মারা যাবার থেকে মিশরীয়দের দাসত্ব করা আমাদের ভালো।”
Hili si ndilo tulilo kwambia Misri? Tulikwambia, 'Utuache, ili tuwafanyie Wamisri kazi.' Ingekuwa bora kwetu sisi kuwafanyia kazi kuliko kufa nyikani.”
13 ১৩ তখন মোশি তাদেরকে বললেন, “ভয় কোরো না, সবাই স্থির হয়ে দাঁড়াও। সদাপ্রভু আজ তোমাদের যে উদ্ধার করেন, তা দেখ; কারণ এই যে মিশরীয়দেরকে আজ দেখছ, এদেরকে আর কখনই দেখবে না।
Musa akawaambia watu, “Msiogope. Simameni imara na muone wokovu Yahweh atakao uleta kwenu leo. Kwa maana hamtawaona tena Wamisri mnao waona leo.
14 ১৪ সদাপ্রভু তোমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করবেন, তোমরা শান্ত থাকবে।”
Yahweh ata wapigania, na ninyi mtasima imara.”
15 ১৫ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি কেন আমার কাছে চিত্কার করে কাঁদছ? ইস্রায়েল সন্তানদের এগিয়ে যেতে বল।
Kisha Yahweh akamwambia Musa, “Kwanini wewe, Musa, unaendelea kuniita mimi? Waambie Waisraeli waendelee mbele.
16 ১৬ আর তুমি তোমার লাঠি তুলে সমুদ্রের উপরে হাত বাড়াও, সমুদ্রকে দুই ভাগ কর; তাতে ইস্রায়েল সন্তানেরা শুকনো পথ দিয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করবে।
Nyanyua gongo lako juu, nyoosha mkono wako kuelekea baharini na uigawanye sehemu mbili, ili watu wa Israeli wapite baharini kwenye nchi kavu.
17 ১৭ আর দেখ, আমিই মিশরীয়দের অন্তর কঠিন করব, তাতে তারা তাদের পিছু পিছু প্রবেশ করবে এবং আমি ফরৌণের, তার সব সৈন্যের, তার রথগুলির ও তার ঘোড়াচালকদের মাধ্যমে গৌরবান্বিত হব।
Jitahadharishe kuwa nitafanya mioyo ya Wamisri kuwa migumu ili wawafuate. Nitapata utukufu kwasababu ya Farao na jeshi lake lote, magari yake ya farasi, na wapanda farasi.
18 ১৮ আর ফরৌণ ও তার রথগুলি ও তার ঘোড়াচালকদের মাধ্যমে আমার গৌরবলাভ হলে মিশরীয়েরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।”
Kisha Wamisri watajua kuwa mimi ni Yahweh nitakapo pata utukufu kwasababu ya Farao, magari yake ya farasi, na wapanda farasi wake.”
19 ১৯ তখন ইস্রায়েলীয় সৈন্যের আগে আগে যাওয়া ঈশ্বরের দূত সরে গিয়ে তাদের পিছু পিছু গেলেন এবং মেঘস্তম্ভ তাদের সামনে থেকে সরে গিয়ে তাদের পিছনে গিয়ে দাঁড়াল;
Malaika wa Mungu, aliyeenda mbele ya Waisraeli, aliama na kwenda nyuma yao. Nguzo ya wingu ili sogea mbele yao na kwenda kusimama nyumba yao.
20 ২০ তা মিশরের শিবির ও ইস্রায়েলের শিবির, এই দুইয়ের মধ্যে আসল; আর সেই মেঘ ও অন্ধকার থাকল, কিন্তু সেটা রাতে আলো দিল এবং সমস্ত রাত একদল অন্য দলের কাছে আসল না।
Wingu lilikuja katikati ya kambi ya Misri na kambi ya Israeli. Lilikuwa wingu jeusi kwa Wamisri, lakini liliangaza usiku kwa ajili ya Waisraeli, hivyo upande mmoja haukuweza kuja karibu ya mwingine usiku wote.
21 ২১ মোশি সমুদ্রের উপরে তাঁর হাত বাড়ালেন, তাতে সদাপ্রভু সেই সমস্ত রাতে শক্তিশালী পূর্ব দিকের বায়ু দিয়ে সমুদ্রকে সরিয়ে দিলেন ও তা শুকনো জমিতে পরিণত করলেন, তাতে জল দুই ভাগ হল।
Musa akanyoosha mkono wake kuelekea bahari. Yahweh akasogeza bahari nyuma kwa upepo mkali wa mashariki usiku huo wote na kufanya bahari nchi kavu. Kwa namna hii maji yaligawanyika.
22 ২২ আর ইস্রায়েল সন্তানেরা শুকনো পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করল এবং তাদের ডান ও বাম দিকের জল দেওয়ালের মত হল।
Waisraeli walienda katikati ya bahari kwa nchi kavu. Maji yaliunda ukuta mkono wao wa kulia na mkono wao wa kushoto.
23 ২৩ পরে মিশরীয়েরা, ফরৌণের সব ঘোড়া ও রথ এবং ঘোড়াচালকরা তাড়া করে তাদের পিছু পিছু সমুদ্রের মধ্যে প্রবেশ করল।
Wamisri waka wafukuzia. Wali wafuata hadi katikati ya bahari - farasi wote wa Farao, magari ya farasi, na wapanda farasi.
24 ২৪ কিন্তু রাতের শেষ দিনের সদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভ থেকে মিশরীয় সৈন্যদের উপরে নজর রাখলেন ও মিশরীয়দের সৈন্যকে ব্যাকুল করে তুললেন।
Lakini masaa ya mapema ya asubui, Yahweh alitazama chini jeshi la Wamisri kupitia nguzo ya moto na wingu. Alisababisha hofu miongoni mwa Wamisri.
25 ২৫ আর তিনি তাদের রথের চাকার গতিরোধ করলেন, তাতে তারা খুব কষ্ট করে রথ চালাল; তখন মিশরীয়েরা বলল, “চল, আমরা ইস্রায়েলের সামনে থেকে পালিয়ে যাই, কারণ সদাপ্রভু তাদের হয়ে মিশরীয়দের বিপক্ষে যুদ্ধ করছেন।”
Magari yao ya farasi yalikuwa yana kwama matairi, na wapanda farasi waliendesha kwa ugumu. Hivyo Wamisri walisema, “Acha tuwakimbie Waisraeli, kwa kuwa Yahweh anawapigania dhidi yetu.”
26 ২৬ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি সমুদ্রের উপরে হাত বাড়াও; তাতে জল ফিরে মিশরীয়দের উপরে, তাদের রথের উপরে ও ঘোড়াচালকদের উপরে আসবে।”
Yahweh akamwambia Musa, “Nyoosha mkono kuelekea bahari ili maji yawarudie Wamisri, magari yao ya farasi, na wapanda farasi wao.”
27 ২৭ তখন মোশি সমুদ্রের উপরে হাত বাড়ালেন, আর সকাল হতে না হতেই সমুদ্র আগের মত সমান হয়ে গেল; তাতে মিশরীয়েরা সমুদ্রের দিকেই পালিয়ে গেল; আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিশরীয়দেরকে ঠেলে দিলেন।
Hivyo Musa akanyoosha mkono wake kuelekea bahari, na ikarudi kwenye hali yake ya kawaida palipo pambazuka. Wamisri walikimbilia ndani ya bahari, na Yahweh akawaingiza Wamisri katikati ndani yake.
28 ২৮ জল ফিরে এল ও তাদের রথ ও ঘোড়াচালকদেরকে ঢেকে দিল, তাতে ফরৌণের যে সব সৈন্য তাদের পিছনে সমুদ্রে প্রবেশ করেছিল, তাদের একজনও বেঁচে থাকল না।
Maji yakarudi na kufunika magari ya farasi ya Farao, wapanda farasi, na jeshi lake lote lililo fuata magari ya farasi kwenye bahari. Hakuna aliyepona.
29 ২৯ যদিও ইস্রায়েল সন্তানেরা শুকনো পথে সমুদ্রের মধ্যে দিয়ে গিয়েছিল এবং তাদের ডানে ও বামে জল একটি দেওয়ালের মত হয়েছিল।
Walakini, Waisraeli walitembea kwenye nchi kavu katikati ya bahari. Maji yalikuwa ukuta kwao mkono wa kulia na mkono wa kushoto.
30 ৩০ এই ভাবে সেদিন সদাপ্রভু মিশরীয়দের হাত থেকে ইস্রায়েলকে উদ্ধার করলেন ও ইস্রায়েল মিশরীয়দেরকে সমুদ্রের ধারে মৃত দেখল।
Hivyo Yahweh akaokoa Israeli hiyo siku kutoka mkono wa Wamisri, na Israeli ikaona maiti za Wamisri ufukweni.
31 ৩১ আর ইস্রায়েল মিশরীয়দের প্রতি করা সদাপ্রভুর আশ্চর্য্য কাজ দেখল; তাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করল এবং সদাপ্রভুতে ও তাঁর দাস মোশিতে বিশ্বাস করল।
Israeli ilipoona nguvu kubwa Yahweh aliyo itumia dhidi ya Wamisri, watu walimsifu Yahweh, na kumwamini Yahweh na mtumishi wake Musa.

< যাত্রাপুস্তক 14 >