< যাত্রাপুস্তক 12 >

1 মিশর দেশে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
Yahweh akasema na Musa na Aruni katika nchi ya Misri. Alisema,
2 তোমাদের জন্য এই মাস হবে মাসগুলির শুরু; আর মাসটি বছরের সব মাসের মধ্যে প্রথম হবে।
“Kwako wewe, mwezi huu utakuwa mwanzo wa miezi, mwezi wa kwanza wa mwaka kwako.
3 সমস্ত ইস্রায়েল মণ্ডলীকে এই কথা বল, তোমরা এই মাসের দশম দিনের তোমাদের বাবার বংশ অনুসারে প্রত্যেক পরিবার এক এক বাড়ির জন্য এক একটি ভেড়ার বাচ্চা নেবে।
Liambie kusanyiko la Israeli, 'Siku ya kumi mwezi huu kila mtu lazima achukuwe mwana kondoo au mbuzi mdogo wa kwake, kila familia ifanye hivi, mwana kondoo kwa kila nyumba.
4 আর ভেড়ার বাচ্চা খাওয়ার জন্য যদি কারও পরিজন কম হয়, তবে সে ও তার পাশের বাড়ির প্রতিবেশীর লোকসংখ্যা অনুসারে একটি ভেড়ার বাচ্চা নেবে। তোমরা এক এক জনের খাওয়ার ক্ষমতা অনুসারে ভেড়ার বাচ্চা নেবে।
Kama hiyo nyumba ni ndogo sana kwa mwana kondoo, mwanaume na jirani yake wachukuwe mwana kondoo au nyama ya mbuzi mdogo ambayo itatosha watu. Lazima iwe yatosha kwa kila mtu kula, kwaiyo lazima wachukuwe nyama ya kutosha kulisha wote.
5 তোমাদের সেই ভেড়ার বাচ্চাটি নির্দোষ ও এক বছরের পুরুষ বাচ্চা শাবক হবে; তোমরা ভেড়ার পালের কিংবা ছাগপালের মধ্যে থেকে তা নেবে;
Mwana kondoo wako au mbuzi wako mdogo lazima asiwe na upungufu, dume mwenye mwaka mmoja. Unaweza kuchukuwa mmoja wa kondoo au mbuzi.
6 আর এই মাসের চৌদ্দ দিন পর্যন্ত রাখবে; পরে ইস্রায়েলের সমস্ত সমাজ সন্ধ্যাবেলায় সেই ভেড়ার বাচ্চাটি হত্যা করবে।
Lazima umtunze mpaka siku ya kumi na nne ya huo mwezi. Kisha kusanyiko lote la Israeli lazima liwaue hawa wanyama jioni.
7 আর তারা তার কিছুটা রক্ত নেবে এবং যে যে বাড়ির মধ্যে ভেড়ার বাচ্চা খাবে, সেই বাড়ির দরজার চৌকাঠে ও মাথার ওপর তা লাগিয়ে দেবে।
Lazima uchukuwe baadhi ya damu na uweke kwenye sehemu mbili za mihimili ya milango na juu ya fremu za milango ambapo utalia hizo nyama.
8 পরে সেই রাতে তার মাংস খাবে; আগুনে পুড়িয়ে খামির বিহীন রুটি ও তেতো শাকের সঙ্গে তা খাবে।
Lazima ule hizo nyama usiku, baada ya kuchoma kwenye moto. Kula na mkate ulio andaliwa kwa hamira, pamoja na mimea michungu.
9 তোমরা তার মাংস কাঁচা কিংবা জলে সেদ্ধ করে খেও না, কিন্তু তার মাথা, পা ও ভিতরের অংশ আগুনে পুড়িও।
Usiile mbichi au imechemshwa kwenye maji. Badala yake, choma kwenye moto na kichwa chake, miguu na sehemu za ndani.
10 ১০ আর সকাল পর্যন্ত তার কিছুই রেখো না; কিন্তু সকাল পর্যন্ত যা বাকি থাকে, তা আগুনে পুড়িয়ে ফেলো।
Usiache ata kidogo kubaki mpaka asubui. Lazima uchome chochote kilicho baki asubui.
11 ১১ আর তোমরা এই ভাবে তা খাবে; কোমর বাঁধবে, পায়ে জুতো পড়বে, হাতে লাঠি নেবে ও তাড়াতাড়ি খেয়ে নেবে; এটা সদাপ্রভুর নিস্তারপর্ব।
Hivi ndivyo wa paswa kula: ukiwa umefunga mkanda wako, umevaa viatu vyako, na gongo lako mkononi mwako. Lazima ule kwa haraka. Ni Pasaka ya Yahweh.
12 ১২ কারণ সেই রাতে আমি মিশর দেশের মধ্য দিয়ে যাব এবং মিশর দেশের মানুষের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করব এবং মিশরের সমস্ত দেবতাদের উপরে শাস্তি নিয়ে আসব; আমিই সদাপ্রভু।
Yahweh anasema hili: Nitaenda katika nchi ya Misri usiku na kushambulia wazaliwa wote wa kwanza wa wanadamu na wanyama katika nchi ya Misri. Nitaleta pigo kwa miungu yote ya Misri. Mimi ni Yahweh.
13 ১৩ সুতরাং তোমরা যে যে বাড়িতে থাক, তোমাদের পক্ষে ঐ রক্ত চিহ্ন হিসাবে সেই সেই বাড়ির উপরে থাকবে; তাতে আমি যখন মিশর দেশকে আঘাত করব, তখন সেই রক্ত দেখলে তোমাদেরকে ছেড়ে এগিয়ে যাব, মহামারীর আঘাত তোমাদের উপরে পড়বে না।
Damu itakuwa ishara kwenye nyumba zenu ya kuja kwangu. Nitakapo ona damu, nitapita nitakapo shambulia nchi ya Misri. Ili pigo halitawajia na kuwaharibu.
14 ১৪ আর এই দিন তোমাদের স্মরণীয় হবে এবং তোমরা এই দিন কে সদাপ্রভুর উৎসব বলে পালন করবে; বংশপরম্পরার চিরকালীন নিয়ম অনুসারে এই উৎসব পালন করবে।
Hii siku itakuwa kumbukumbu kwenu, ambayo lazima muadhimishe kama sherehe ya Yahweh. Itakuwa sheria kwenu pia, kwenye vizazi vyote vya watu wenu, ambayo mwapaswa kuadhimisha leo.
15 ১৫ তোমরা সাত দিন খামির বিহীন রুটি খাবে; প্রথম দিনের ই নিজের নিজের বাড়ি থেকে খামির দূর করবে, কারণ যে কেউ প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত খামিরযুক্ত খাবার খাবে, সেই প্রাণী ইস্রায়েল থেকে বিচ্ছিন্ন হবে।
Utakula mkate bila hamira wakati wa siku saba. Siku ya kwanza utaondoa hamira kwenye nyumba zenu. Yeyote atakaye kula mkate uliyotiwa chachu kwanzia siku ya kwanza mpaka siku ya saba, huyo mtu lazima akatwe kutoka Israeli.
16 ১৬ আর প্রথম দিনের তোমাদের পবিত্র সভা হবে এবং সপ্তম দিনের ও তোমাদের পবিত্র সভা হবে; সেই দুই দিন প্রত্যেক প্রাণীর খাদ্য তৈরী ছাড়া অন্য কোন কাজ করবে না, শুধুমাত্র সেই কাজ করতে পারবে।
Siku ya kwanza kutakuwa na kusanyiko lililo tengwa kwa ajili yangu, na siku ya saba kutakuwa na kusanyiko kama hilo. Hakuna kazi itakayo fanywa hizi siku, zaidi ya kupika kila mmoja ale. Hiyo ndio kazi pekee itakayo fanywa na wewe.
17 ১৭ এই ভাবে তোমরা খামির বিহীন রুটির পর্ব পালন করবে, কারণ এই দিনের আমি তোমাদের বাহিনীদেরকে মিশর দেশ থেকে বের করে আনলাম; তাই তোমরা বংশপরম্পরার চিরস্থায়ী বিধি অনুসারে এই দিন পালন করবে।
Lazima uadhimishe hii Sherehe ya Mkate Usiotiwa Chachu kwasababu ni siku hii ambayo nitawaleta watu wako, makundi yaliyo na silaha, kwa makundi yaliyo na silaha, kutoka nchi ya Misri. Lazima uadhimishe hii siku kwa vizazi vyote vya watu wako. Hii itakuwa sheria kwako.
18 ১৮ তোমরা প্রথম মাসের চৌদ্দতম দিনের র সন্ধ্যাবেলা থেকে একুশতম দিনের র সন্ধ্যাবেলা পর্যন্ত খামির বিহীন রুটি খেও।
Lazima ule mkate usiotiwa chachu kuanzia jioni ya siku ya kumi na nne ya mwezi wa kwanza wa mwaka, mpaka jioni ya siku ya ishirini na moja ya mwezi.
19 ১৯ সাত দিন তোমাদের বাড়িতে যেন খামির না থাকে; কারণ কি প্রবাসী কি দেশের, যে কোন প্রাণী খামির মেশানো দ্রব্য খাবে, সে ইস্রায়েল মণ্ডলী থেকে বিচ্ছিন্ন হবে।
Wakati wa hizi siku, nyumbani mwenu kusipatikane na hamira. Yeyote atakaye kula mkate ulio andaliwa na hamira lazima akatwe kutoka jamii ya Israeli, huyo mtu awe ni mgeni au mtu aliye zaliwa nchini mwenu.
20 ২০ তোমরা খামিরযুক্ত কোনো জিনিস খেও না; তোমরা তোমাদের সমস্ত বাসস্থানে খামির বিহীন রুটি খেও।
Hautakula chochote kilicho andaliwa na hamira. Popote utapo ishi, lazima ule mkate usio na hamira.”'
21 ২১ তখন মোশি ইস্রায়েলের সমস্ত প্রাচীনদেরকে ডেকে বললেন, তোমরা নিজেদের গোষ্ঠী অনুসারে এক একটি ভেড়ার বাচ্চা বের করে নাও, নিস্তারপর্ব্বের বলি হত্যা কর।
Kisha Musa akawaita viongozi wote wa Israeli na kuwaambia, “Nendeni na mchague mwana kondoo au mbuzi watakao tosha kulisha familia zenu na muue mwana kondoo wa pasaka.
22 ২২ আর এক গুচ্ছ এসোব নিয়ে গামলায় থাকা রক্তে ডুবিয়ে দরজার মাথায় ও দুই চৌকাঠে গামলায় থাকা রক্তের কিছুটা লাগিয়ে দেবে এবং সকাল পর্যন্ত তোমরা কেউই বাড়ির দরজার বাইরে যাবে না।
Kisha chukua jani la hisopu na uchovye kwenye damu itakayo kuwa kwenye beseni. Paka damu iliyo kwenye beseni juu ya fremu ya mlango na kwenye mihimili miwili ya mlango. Hakuna ata mmoja atakaye toka nje ya mlango wake mpaka asubui.
23 ২৩ কারণ সদাপ্রভু মিশরীয়দেরকে আঘাত করার জন্য তোমাদের কাছ দিয়ে যাবেন, তাতে দরজার মাথায় ও দুই চৌকাঠে সেই রক্ত দেখলে সদাপ্রভু সেই দরজা ছেড়ে আগে যাবেন, তোমাদের বাড়িতে বিনাশকারীকে প্রবেশ করে আঘাত করতে দেবেন না।
Kwa kuwa Yahweh atapita kushambulia Wamisri. Atakapo ona damu juu ya fremu ya mlango na kwenye mihimili miwili ya mlango, atapita mlango wako na ata ruhusu mharibifu kuja nyumbani kwenu kuwashambulia.
24 ২৪ আর তোমরা ও যুগ যুগ ধরে তোমাদের সন্তানেরা নিয়ম হিসাবে এই রীতি পালন করবে।
Lazima uadhimishe hili tukio. Hili litakuwa daima sheria kwako na kwa uzao wenu.
25 ২৫ আর সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞা অনুসারে তোমাদেরকে যে দেশ দেবেন, সেই দেশে যখন প্রবেশ করবে, তখনও এই আরাধনার আয়োজন করবে।
Utakapo ingia nchi Yahweh atakayo kupa, kama alivyo ahidi kufanya, lazima uadhimishe hili tendo la ibada.
26 ২৬ আর তোমাদের সন্তানরা যখন তোমাদেরকে বলবে, তোমাদের এই আরাধনার অর্থ কি?
Watoto wako watakapo kuuliza, 'Hili tendo la ibada lina maana gani?'
27 ২৭ তোমরা বলবে, এটা সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্বের যজ্ঞ, কারণ মিশরীয়দেরকে আঘাত করার দিনের তিনি মিশরে ইস্রায়েল সন্তানদের সমস্ত বাড়ি ছেড়ে এগিয়ে গিয়েছিলেন, আমাদের বাড়ি রক্ষা করেছিলেন। তখন লোকেরা মাথা নিচু করে আরাধনা করল।
kisha lazima useme, 'Ni sadaka ya Pasaka ya Yahweh, kwasababu Yahweh kapita nyumba za Waisraeli Misri alipo washambulia Wamisri. Aliweka nyumba zetu huru.”' Kisha watu wakamsujudia Yahweh.
28 ২৮ পরে ইস্রায়েল সন্তানেরা গিয়ে, সদাপ্রভু মোশি ও হারোণকে যেরকম আদেশ দিয়েছিলেন, সেই রকম করল।
Waisraeli wakaenda na kufanya kama Yahweh alivyo waamuru Musa na Aruni.
29 ২৯ পরে মাঝরাতে এই ঘটনা ঘটল, সদাপ্রভু সিংহাসনে বসা ফরৌণের প্রথমজাত সন্তান থেকে কারাগারে থাকা বন্দির প্রথমজাত সন্তান পর্যন্ত মিশর দেশের সমস্ত প্রথমজাত সন্তানকে ও পশুদের প্রথমজাত শাবকদেরকে আঘাত করলেন।
Ikawa usiku wa manane kuwa Yahweh akawashambulia wazaliwa wote wa kwanza wa nchi ya Misri, kuanzia mzaliwa wa kwanza wa Farao, aliye keti kiti chake cha enzi, mzaliwa wa kwanza wa mtu aliye gerezani na wazaliwa wote wa kwanza wa mifugo.
30 ৩০ তাতে ফরৌণ ও তাঁর দাসেরা এবং সমস্ত মিশরীয় লোক রাতে উঠল এবং মিশরে মহাকোলাহল হল; কারণ যে ঘরে কেউ মরে নি, এমন ঘরই ছিল না।
Farao akaamka usiku - yeye, watumishi wake, na Wamisri. Palikuwa na kelele za maombolezo Misri, kwa kuwa hakukuwa na nyumba ambayo hamna mtu hakufa.
31 ৩১ তখন রাতের বেলায় ফরৌণ মোশি ও হারোণকে ডেকে বললেন, “তোমরা ওঠ, ইস্রায়েল সন্তানদের নিয়ে আমার প্রজাদের মধ্যে থেকে বের হও, তোমরা যাও, তোমাদের কথা অনুসারে গিয়ে সদাপ্রভুর সেবা কর।
Farao akamuita Musa na Aruni usiku na kusema, “Inuka, tokeni miongoni mwa watu wangu, nyie pamoja na Waisraeli. Nenda, mmuabudu Yahweh, kama mlivyo sema mnataka kufanya.
32 ৩২ তোমাদের কথা অনুসারে ভেড়ার পাল ও গরুর পাল সব সঙ্গে নিয়ে চলে যাও এবং আমাকেও আশীর্বাদ কর।”
Chukuweni ng'ombe zenu na kondoo zenu, kama mlivyo sema, na muende, na pia mnibariki.”
33 ৩৩ তখন লোকদেরকে তাড়াতাড়ি দেশ থেকে বিদায় করার জন্য মিশরীয়েরা ব্যাকুল হয়ে পড়ল; কারণ তারা বলল, “আমরা সকলে মারা পড়লাম।”
Wamisri walikuwa na haraka ya kuwa ondoa nchini, kwa kuwa walisema, “Sisi ni watu tuliokufa.”
34 ৩৪ তাতে ময়দার তালে খামির মেশাবার আগে লোকেরা তা নিয়ে পেষাই করার পাত্র নিজেদের বস্ত্রে বেঁধে কাঁধে নিল।
Watu wakachukuwa ngano yao pasipo kuongeza hamira yeyote. Bakuli zao zakukandia ngano zilifungiwa kwenye nguo zao na kwenye mabega yao.
35 ৩৫ আর ইস্রায়েল সন্তানেরা মোশির বাক্য অনুসারে কাজ করল; ফলে তারা মিশরীয়দের কাছে রূপা, সোনার গয়না ও পোশাক চাইল;
Watu Waisraeli walifanya kama Musa alivyo waambia. Waliwaomba Wamisri vitu vya fedha, vitu vya dhahabu, na nguo.
36 ৩৬ আর সদাপ্রভু মিশরীয়দের চোখে তাদেরকে অনুগ্রহপাত্র করলেন, তাই তারা যা চাইল, মিশরীয়েরা তাদেরকে তাই দিল। এই ভাবে তারা মিশরীয়দের ধনসম্পদ লুট করল।
Yahweh aliwafanya Wamisri na shauku ya kuwapendeza Waisraeli. Hivyo Wamisri waliwapa chochote walicho waomba. Katika hili, Waisraeli waliwachukulia vingi Wamisri.
37 ৩৭ তখন ইস্রায়েল সন্তানেরা বালক ছাড়া কমবেশি পায়ে হাঁটা ছয় লক্ষ পুরুষ রামিষেষ থেকে সুক্কোতে যাত্রা করল।
Waisraeli wakasafiri kutoka Ramesi kwenda Sakothi. Walikuwa na idadi ya wanaume 600, 000 kwa miguu, kuongezea kwa wanawake na watoto.
38 ৩৮ আর তাঁদের সঙ্গে মিশে থাকা সমস্ত লোকেরা এবং ভেড়া ও গরু, প্রচুর সংখ্যক পশু চলে গেল।
Mchanganyiko wa kundi la wasio Waisraeli pia walienda nao, pamoja na ng'ombe na kondoo, idadi kumbwa ya mifugo.
39 ৩৯ পরে তারা মিশর থেকে আনা ময়দার তাল দিয়ে খামির বিহীন রুটি তৈরী করল, তাতে খামির মেশান হয়নি, কারণ তারা মিশর থেকে বেরিয়ে এসেছিল, সুতরাং দেরী করতে না চাওয়াতে নিজেদের জন্য খাদ্য দ্রব্য তৈরী করে নি।
Walioka mikate na unga wa ngano wenye hamira walio utoa Misri. Ulikuwa hauna hamira kwasababu waliondolewa Misri na hawakuweza chelewa kuandaa chakula.
40 ৪০ ইস্রায়েল সন্তানেরা চারশো ত্রিশ বছর মিশরে বসবাস করেছিল।
Waisraeli waliishi Misri kwa miaka 430.
41 ৪১ সেই চারশো ত্রিশ বছরের শেষে, ঐ দিনের, সদাপ্রভুর সমস্ত বাহিনী মিশর দেশ থেকে বের হল।
Baada ya miaka 430, siku hiyo hiyo, majeshi yote ya Yahweh yalio jiami waliondoka kutoka nchi ya Misri.
42 ৪২ মিশর দেশ থেকে তাদেরকে বের করে আনার জন্য এটি ছিল সদাপ্রভুর উদ্দেশ্যে জেগে থাকার রাত, সেজন্য সমস্ত ইস্রায়েল সন্তানদের বংশ ধরে এই রাত ছিল সদাপ্রভুর উদ্দেশ্যে পালন করা অত্যন্ত পালনীয়।
Huu ulikuwa usiku wakuwa macho, ili Yahweh awatoe kutoka nchi ya Misri. Huu ulikuwa usiku wa Yahweh wa kuadhimishwa na Waisraeli wote na watu wa vizazi vyao vyote.
43 ৪৩ আর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “নিস্তারপর্ব্বের বলির নিয়ম এই; অন্য জাতীয় কোনো লোক তা খাবে না।
Yahweh akamwambia Musa na Aruni, “Hii ni sheria ya Pasaka: hakuna mgeni anaye ruhusiwa kuila.
44 ৪৪ কিন্তু কোন ব্যক্তির যে দাসকে রূপা দিয়ে কেনা হয়েছে, সে যদি ছিন্নত্বক হয়, তবে খেতে পাবে।
Walakini, kila mtumwa wa Misraeli, aliye nunuliwa kwa pesa, anaeza kula baada ya kutahiriwa.
45 ৪৫ বিদেশী কিংবা বেতনজীবী তা খেতে পাবে না।
Wageni na watumishi waajiriwa hawapaswi kula chakula chochote.
46 ৪৬ তোমরা এক বাড়ির মধ্যে তা খাবে; সেই মাংসের কিছুই বাড়ির বাইরে নিয়ে যেও না এবং তার একটি হাড়ও ভেঙ্গ না।
Chakula chapaswa kuliwa ndani ya nyumba moja. Hauruhusiwi kubeba nyama yeyote nje ya nyumba, na hauruhusiwi kuvunja mfumba wowote.
47 ৪৭ সমস্ত ইস্রায়েল মণ্ডলী এটা পালন করবে।
Jamii zote za Israeli za paswa kuadhimisha sherehe.
48 ৪৮ আর তোমার সঙ্গে বসবাসকারী কোনো বিদেশী লোক যদি সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করতে চায়, তবে সে নিজে পুরুষ পরিবারের সঙ্গে ছিন্নত্বক হয়ে এটা পালন করতে আসুক, সে দেশের মধ্যে জন্মানো লোকের মত হবে; কিন্তু অচ্ছিন্নত্বক কোন লোক তা খাবে না।
Kama mgeni anaishi na wewe na anataka kuadhimisha Pasaka kwa Yahweh, ndugu zake wote wa kiume wapaswa kutahiriwa. Kisha anaeza kuja na kuadhimisha. Atakuwa kama watu walio zaliwa kwenye nchi. Walakini, hakuna mtu asiye tahiriwa anaruhusiwa kula chakula chochote.
49 ৪৯ দেশে জন্মানো লোকের জন্য ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশী লোকের জন্য একই নিয়ম হবে।”
Sheria hii hii itahusika kwa mzaliwa wa asili na mgeni anayeishi miongoni mwenu.”
50 ৫০ সমস্ত ইস্রায়েল সন্তান সেই রকম করল, সদাপ্রভু মোশি ও হারোণকে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারেই করল।
Waisraeli wote walifanya kama Yahweh alivyo waamuru Musa na Aruni.
51 ৫১ এই ভাবে সদাপ্রভু সেই দিন ইস্রায়েল সন্তানদের দলে দলে মিশর দেশ থেকে বের করে আনলেন।
Ikaja kuwa siku hiyo Yahweh akawaleta Israeli kutoka nchi ya Misri kwa makundi yalio jiami.

< যাত্রাপুস্তক 12 >