< যাত্রাপুস্তক 10 >

1 পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ফরৌণের কাছে যাও; কারণ আমি তার ও তার দাসেদের হৃদয় কঠিন করলাম, যেন আমি তাদের মধ্যে আমার এই সব চিহ্ন দেখাই
Yahweh akamwambia Musa, “Nenda kwa Farao, kwa kuwa nimeufanya moyo wake mgumu na moyo wa watumishi wake. Nimefanya hivi kuonyesha hizi ishara za nguvu zangu miongoni mwao.
2 এবং আমি মিশরীয়দের প্রতি যা যা করেছি ও তাঁদের মধ্যে আমার যা কিছু চিহ্ন কাজ করেছি, তার বর্ণনা যেন তুমি তোমার ছেলে ও নাতিদেরকে বল এবং আমি সদাপ্রভু, এটা তোমরা জানো।”
Pia nimefanya hivi ili muwaambie watoto wenu na wajukuu wenu vitu nilivyo fanya, jinsi nilivyo itendea Misri kwa ukali, na jinsi nilivyo onyesha aina tofauti za ishara za nguvu zangu miongoni mwao. Kwa hili mtajua kuwa mimi ni Yahweh.”
3 তখন মোশি ও হারোণ ফরৌণের কাছে গিয়ে বললেন, “সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা বলেন, ‘তুমি আমার সামনে নম্র হতে কতদিন অসম্মত হবে?’ আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও।
Hivyo Musa na Aruni wakaenda kwa Farao na kumwambia, “Yahweh, Mungu wa Waebrania, anasema hivi: 'Kwa muda gani utaendelea kukataa kujinyenyekesha mbele zangu? Acha watu wangu waenda ili wakaniabudu.
4 কিন্তু যদি আমার প্রজাদেরকে ছেড়ে দিতে রাজি না হও, তবে দেখ, আমি কাল তোমার সীমানাতে পঙ্গপাল আনব।
Lakini ukikataa kuwaruhusu watu wangu kwenda, sikiliza, kesho nitaleta nzige kwenye nchi yako.
5 তারা পৃথিবী এমন ভাবে আচ্ছন্ন করবে যে, কেউ ভূমি দেখতে পাবে না এবং শিলাবৃষ্টি থেকে বেঁচে বাকি তোমাদের যা কিছু আছে, তা তারা খেয়ে ফেলবে এবং ক্ষেতে উৎপন্ন তোমাদের গাছগুলিও খাবে।
Watafunika ardhi ya juu ili kwamba mtu asiweze kuona udongo. Watakula mabaki yote yalio salia kwenye mvua ya barafu ya mawe. Pia watakula kila mti unaokua shambani.
6 আর তোমার বাড়ি ও তোমার দাসের বাড়ি ও সমস্ত মিশরীয় লোকের বাড়ির সব জায়গা ভরে যাবে; পৃথিবীতে তোমার পূর্বপুরুষদের ও তাঁদের পূর্বপুরুষদের জন্ম থেকে আজ পর্যন্ত সেই রকম দেখা যায়নি।” তখন তিনি মুখ ফিরিয়ে ফরৌণের কাছ থেকে বাইরে গেলেন।
Watajaza nyumba zenu, zote za watumishi wenu, na zote za Wamisri wote - jambo ambalo baba zenu wala mababu zenu hawakuwai kuona, jambo ambalo halikuwai shuhudiwa toka walipo kuwa duniani hadi leo.”' Kisha Musa akaondoka na kutoka kwa Farao.
7 আর ফরৌণের দাসেরা তাঁকে বলল, “এ ব্যক্তি কত দিন আমাদের ফাঁদ হয়ে থাকবে? এই লোকদের ঈশ্বর সেবা করার জন্য এদেরকে ছেড়ে দিন; আপনি কি এখনও বুঝছেন না যে, মিশর দেশ ছারখার হয়ে গেল?”
Watumishi wa Farao wakamwambia, “Mpaka lini huyu mwanaume ata kuwa msumbufu kwetu? Acha Waisraeli waende wakamuabudu Yahweh Mungu wao. Bado haujatambua kuwa Misri imeharibiwa?”
8 তখন মোশি ও হারোণ ফরৌণের কাছে আবার আনা হল; আর তিনি তাদেরকে বললেন, “যাও গিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর; কিন্তু কে কে যাবে?”
Musa na Aruni wakaletwa tena kwa Farao, ambaye aliwaambia, “Nendeni amkamuabudu Yahweh Mungu wenu. Lakini watu gani wataenda?”
9 মোশি বললেন, “আমরা আমাদের শিশু ও বৃদ্ধদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে এবং গরু ভেড়ার পালও সঙ্গে নিয়ে যাব, কারণ সদাপ্রভুর উদ্দেশ্যে আমাদের উৎসব করতে হবে।”
Musa akasema, “Tutaondoka na wadogo wetu na wakubwa wetu, pamoja na wana wetu na mabinti zetu. Tutaondoka na ng'ombe na kondoo zetu, maana lazima tufanye siku kuu ya Yahweh.”
10 ১০ তখন ফরৌণ তাদেরকে বললেন, “সদাপ্রভু তোমাদের সঙ্গে সঙ্গে থাকুন, যদি আমি তোমাদেরকে ও তোমাদের শিশুদেরকে ছেড়ে দিই; দেখ, অনিষ্ট তোমাদের সামনে।
Farao akawaambia, “Yahweh kwa kweli awe nanyi, kama nitawaacha muende na wadogo zenu waende. Angalia, una uovu kwenye nia.
11 ১১ তা হবে না; তোমাদের পুরুষেরা গিয়ে সদাপ্রভুর সেবা করুক; কারণ তোমরা তো এটাই চাইছ।” পরে তাঁরা ফরৌণের সামনে থেকে চলে গেলেন।
Hapana! Nenda, wanaume tu miongoni mwenu, na mmuabudu Yahweh, kwa kuwa hilo ndilo mnalo litaka.” Kisha Musa na Aruni wakaondolewa uweponi mwa Farao.
12 ১২ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি মিশর দেশের উপরে পঙ্গপালের জন্য হাত তোলো, তাতে তারা মিশর দেশে এসে ক্ষেতের সমস্ত ঔষধি গাছ খাবে, শিলাবৃষ্টি যা কিছু রেখে গেছে, সবই খাবে।”
Kisha Yahweh akamwambia Musa, “Nyoosha mkono wako kwenye nchi ya Misri palipo na nzige, ili washambulie nchi ya Misri na kula kila mmea, kila kitu barua ya mawe iliyo acha.”
13 ১৩ তখন মোশি মিশর দেশের উপরে তাঁর লাঠি তুললেন, তাতে সদাপ্রভু সমস্ত দিন ও সমস্ত রাত দেশে পূর্ব দিকের বায়ু বহালেন; আর সকাল হলে পূর্ব দিকের বায়ু পঙ্গপাল উঠিয়ে আনল।
Musa akanyoosha na gongo lake juu ya nchi ya Misri, na Yahweh akaleta upepo wa mashariki juu ya nchi mchana wote na usiku mzima. Palipo kuwa asubui, upepo wa mashariki ulileta nzige.
14 ১৪ তাতে সারা মিশর দেশের উপরে পঙ্গপালে ভরে গেল ও মিশরের সমস্ত সীমানাতে পঙ্গপাল পড়ল। তা খুব ভয়ানক হল; সেই রকম পঙ্গপাল আগে কখনও হয়নি এবং পরেও কখনও হবে না।
Nzige wakaenda nchi yote ya Misri na kuharibu sehemu zote. Hapajawai kuwa na kundi kama hilo la nzige juu ya nchi, hakuna kama tena kama hilo litawai kutokea.
15 ১৫ তারা সমস্ত এলাকা ঢেকে ফেলল, তাতে দেশ অন্ধকার হল এবং ভূমির যে ঔষধি গাছ ও বৃক্ষের যে ফল শিলাবৃষ্টি থেকে রক্ষা পেয়েছিল, সে সমস্ত তারা খেয়ে ফেলল; সমস্ত মিশর দেশে বড় গাছ বা ক্ষেতের গাছ, সবুজ গাছ বলে কিছুই রইল না।
Walifunika ardhi yote ya juu ikawa giza. Walikula kila mmea na kila tunda la miti ambayo barafu ya mawe ilibakiza. Kila eneo la nchi ya Misri, hakuna mmea wa kijani ulibaki, wala mti au mmea wa shambani.
16 ১৬ তখন ফরৌণ তাড়াতাড়ি মোশি ও হারোণকে ডেকে বললেন, “আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমাদের বিরুদ্ধে পাপ করেছি।
Kisha Farao akawaita Musa na Aruni na kuwaambia, “Nimefanya dhambi dhidi ya Yahweh na dhidi yako.
17 ১৭ অনুরোধ করি, শুধুমাত্র এবার আমার পাপ ক্ষমা কর এবং আমাদের থেকে এই মৃত্যুকে দূর করার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা কর।”
Kisha sasa, nisamehe dhambi yangu wakati huu, na uombe kwa Yahweh Mungu wako aondoe hichi kifo kwangu.”
18 ১৮ তখন তিনি ফরৌণের কাছ থেকে বাইরে গিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন;
Musa akaondoka kwa Farao na kumuomba Yahweh.
19 ১৯ আর সদাপ্রভু বাতাসকে প্রবল পশ্চিম বাতাসে পরিবর্তন করলেন; তা পঙ্গপালদেরকে উঠিয়ে নিয়ে সূফসাগরে তাড়িয়ে দিল, তাতে মিশরের সমস্ত সীমানাতে একটিও পঙ্গপাল থাকল না।
Yahweh akaleta upepo mkali wa magharibi ulio wachukuwa wale nzige na kuwapeleka Bahari ya Shamu; hakuna nzige ata mmoja aliye baki eneo la Misri.
20 ২০ কিন্তু সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করলেন, আর তিনি ইস্রায়েল সন্তানদের ছাড়লেন না।
Lakini Yahweh aliufanya moyo wa Farao mgumu, na Farao hakuacha Waisraeli waende.
21 ২১ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি আকাশের দিকে হাত তোলো; তাতে মিশর দেশে অন্ধকার হবে ও সেই অন্ধকার গাঢ় হবে।”
Kisha Yahweh akamwambia Musa, “Nyoosha mkono wako kuelekea mbingu, ili kuwe na giza nchi yote ya Misri, giza linalo weza kuhisiwa.”
22 ২২ পরে মোশি আকাশের দিকে হাত তুললে তিন দিন পর্যন্ত সমস্ত মিশর দেশে গাঢ় অন্ধকার হল।
Musa akanyoosha mkono wake kuelekea mbingu, na kulikuwa na giza nene nchi yote ya Misri kwa siku tatu.
23 ২৩ তিনদিন পর্যন্ত কেউ কাকেও দেখতে পেল না এবং কেউ নিজের জায়গা থেকে উঠল না; কিন্তু ইস্রায়েল সন্তানদের জন্য তাদের বাসস্থানে আলো ছিল।
Hakuna aliye muona mwingine; hakuna aliye toka nyumbani mwake kwa siku tatu. Walakini, Waisraeli wote walikuwa na taa katika sehemu walizo ishi.
24 ২৪ তখন ফরৌণ মোশিকে ডেকে বললেন, “যাও, গিয়ে সদাপ্রভুর সেবা কর; শুধুমাত্র তোমাদের ভেড়ার পাল ও গরুর পাল থাকুক; তোমাদের শিশুরাও তোমাদের সঙ্গে যাক।”
Farao alimuita Musa na kusema, “Nenda umuabudu Yahweh. Ata familia zenu za weza kwenda nanyie, lakini ng'ombe zenu na kondoo zenu zitabaki.”
25 ২৫ কিন্তু মোশি বললেন, “আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য আমাদের হাতে বলি ও হোমদ্রব্য সমর্পণ করা আপনার কর্তব্য।
Lakini Musa akasema, “Lazima utupe wanyama kwa ajili ya dhabihu na sadaka za kuteketeza ili tuwatoe dhabihu kwa Yahweh Mungu wetu.
26 ২৬ আমাদের সঙ্গে আমাদের পশুরাও যাবে, একটি খুরও বাকি থাকবে না; কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবার জন্য তাঁদের মধ্যে থেকে বলি করতে হবে এবং কি কি দিয়ে সদাপ্রভুর সেবা করব, তা সেখানে উপস্থিত না হলে আমরা জানতে পারব না।”
Mifugo yetu lazima iende na sisi; ata mmoja hawezi kubaki, lazima tuwapeleke wakamuabudu Yahweh Mungu wetu. Kwa kuwa hatujui tutakacho muabudu nacho Yahweh mpaka tufike pale.
27 ২৭ কিন্তু সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করলেন, আর তিনি তাদেরকে ছেড়ে দিতে রাজি হলেন না।
Lakini Yahweh aliufanya moyo wa Farao mgumu, na hakuwaacha waende.
28 ২৮ তখন ফরৌণ তাঁকে বললেন, “আমার সামনে থেকে দূর হও; সাবধান, আমাকে আর কখনও মুখ দেখিও না; কারণ যে দিন আমার মুখ দেখবে, সেই দিন মরবে।”
Farao alimwambia Musa, “Toka kwangu! Kuwa muangalifu na jambo moja, kwamba usinione tena, kwa kuwa siku utakapo uona uso wangu, utakufa.”
29 ২৯ মোশি বললেন, “ভালই বলেছেন, আমি আপনার মুখ আর কখনও দেখব না।”
Musa akasema, “Wewe mwenyewe umesema. Sitauona uso wako tena.”

< যাত্রাপুস্তক 10 >