< যাত্রাপুস্তক 1 >

1 ইস্রায়েলের ছেলেরা, যাঁরা মিশর দেশে গিয়েছিলেন, পরিবারের সবাই যাকোবের সঙ্গে গিয়েছিলেন, তাঁদের নাম হল;
Haya ndiyo majina ya wana wa Israeli waliokuja Misri pamoja na Yakobo kila moja na familia yake:
2 রূবেন, শিমিয়োন, লেবি ও যিহূদা,
Rubeni, Simioni, Lawi, na Yuda,
3 ইষাখর, সবূলূন ও বিন্যামীন,
Isakari, Zebuluni, na Benjamini,
4 দান, নপ্তালি, গাদ ও আশের।
Dani, Naftali, Gadi, na Asheri.
5 যাকোবের বংশ থেকে মোট সত্তর জন মানুষ ছিল; আর যোষেফ মিশরেই ছিলেন।
Jumla ya watu wa ukoo wa Yakobo walikuwa sabini. Yusufu alikuwa Misri tayari.
6 পরে যোষেফ, তাঁর ভায়েরা ও সেই দিনের র সমস্ত লোক মারা গেলেন।
Ndipo Yusufu, pamoja na kaka zake wote, na kizazi chote wakafa.
7 আর ইস্রায়েলের সন্তানেরা ফলবান হল, সংখ্যায় অনেক বৃদ্ধি পেল, খুব শক্তিশালী হয়ে উঠল এবং তাদের মাধ্যমে দেশ ভরে গেল।
Waisraeli walifanikiwa sana, wakaongezeka sana idadi yao, na wakawa na nguvu maana nchi ilijazwa na wao.
8 পরে মিশরে এক নতুন রাজা উঠলেন, যিনি যোষেফকে চিনতেন না।
Wakati huu sasa mfalme mpya asiyemjua Yusufu aliinuka katika Misri.
9 তিনি তাঁর প্রজাদেরকে বললেন, “দেখ, আমাদের থেকে ইস্রায়েলের সন্তানরা সংখ্যায় বেশি ও শক্তিশালী;
Akawaambia watu wake, “Tazama, hawa Waisraeli ni wengi na wenye nguvu kuliko sisi.
10 ১০ এস, আমরা তাদের সঙ্গে বুদ্ধির সঙ্গে ব্যবহার করি, নাহলে তারা বৃদ্ধি পাবে এবং যুদ্ধের দিন তারাও শত্রুদের দলে যোগ দিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করে এবং এই দেশ থেকে চলে যায়।”
Njooni na tukae nao kwa akili, ama sivyo wataendelea kuongezeka na kama vita ikiibuka, wataungana na adui zetu, watapigana nasi, na kisha wataondoka.”
11 ১১ অতএব তারা কঠিন পরিশ্রম করিয়ে তাদের কষ্ট দেবার জন্য তাদের উপরে শাসকদেরকে নিযুক্ত করল। আর তারা ফরৌণের জন্য ভান্ডারের নগর, পিথোম ও রামিষেষ তৈরী করল।
Hivyo wakawekea walinzi ambao waliwatesa kwa kuwatumikisha kazi ngumu. Waisraeli walijenga maghala ya miji kwa ajili ya Farao: Pishoni na Ramsei.
12 ১২ কিন্তু তারা তাদের মাধ্যমে যত দুঃখ পেল, ততই বৃদ্ধি পেতে ও ছড়িয়ে পড়তে লাগল; তাই ইস্রায়েল সন্তানদের জন্য তারা খুব চিন্তিত হয়ে পড়ল।
Lakini kadiri Wamisri walivyowatesa, ndivyo Waisraeli waliendelea kuongezeka na kusambaa. Hivyo Wamisri wakaanza kuwaogopa Waisraeli.
13 ১৩ আর মিশরীয়েরা নিষ্ঠুর ভাবে ইস্রায়েল সন্তানদের দাসের মত কাজ করালো;
Wamisri waliwafanya Waisraeli wafanye kazi kwa nguvu nyingi.
14 ১৪ তারা কাদা তৈরির কাজে, ইট ও ক্ষেতের সমস্ত কাজে দাসের মত খাটিয়ে তাদের জীবন কষ্টকর করে তুলল। তারা তাদের দিয়ে যে সব দাসের কাজ করাতো, সে সমস্ত নিষ্ঠুর ভাবে করাতো।
Waliyafanya maisha yao kuwa machungu kwa kuwafanyisha kazi ngumu kwa vinu na matofali na kwa kila aina ya kazi za shambani. Kazi zao zote zilikuwa ngumu.
15 ১৫ পরে মিশরের রাজা শিফ্রা ও পূয়া নামে দুই ইব্রীয় ধাত্রীকে এই কথা বললেন,
Kisha mfalme wa Misri akawaambia wakunga wa Kiebrania; mmoja wao aliitwa jina lake Shifra, na mwingine aliitwa Puha.
16 ১৬ “যে দিনের তোমরা ইব্রীয় স্ত্রীদের ধাত্রীর কাজ করবে ও তাদেরকে প্রসবের দিন দেখবে, যদি ছেলে হয়, তাকে হত্যা করবে; আর যদি মেয়ে হয়, তাকে জীবিত রাখবে।”
Akasema, “Wakati mnapowasaidia wanawake wa Kiebrania wanapojifungua, chunguzeni wanapozaa. Ikiwa ni mtoto wa kiume, basi muueni; bali ikiwa ni mtoto wa kike, basi mwacheni aishi.”
17 ১৭ কিন্তু ঐ ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, সুতরাং মিশরের রাজার আদেশ না মেনে ছেলে সন্তানদের জীবিত রাখত।
Lakini wale Wakunga walimwogopa Mungu na hawakufanya kama mfalme wa Misri alivyowaagiza; badala yake waliwaacha watoto wa kiume waishi.
18 ১৮ তাই মিশরের রাজা সেই ধাত্রীদের ডেকে বললেন, “এ রকম কাজ কেন করেছ? ছেলে সন্তানদের কেন জীবিত রেখেছ?”
Mfalme wa Misri akawaita Wakunga na kuwaambia, “Kwanini mmefanya haya, na kuwaacha watoto wa kiume wakaishi?”
19 ১৯ ধাত্রীরা ফরৌণকে উত্তরে বলল, “ইব্রীয় স্ত্রীলোকেরা মিশরীয় স্ত্রীলোকদের মত নয়; তারা বলবতী, তাদের কাছে ধাত্রী যাবার আগেই তাদের প্রসব হয়।”
Wale Wakunga wakamjibu Farao, “Hawa wanawake wa Kiebrania siyo kama wanawake wa Kimisri. Hawa wana nguvu na jasiri sana maana wao humaliza kuzaa kabla hata mkunga hajafika.”
20 ২০ তাই ঈশ্বর ঐ ধাত্রীদের মঙ্গল করলেন এবং লোকেরা বৃদ্ধি পেয়ে খুব শক্তিশালী হল।
Mungu aliwalinda hawa Wakunga. Watu waliongezeka kwa idadi na kuwa na nguvu sana.
21 ২১ সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত বলে তিনি তাদের বংশের বৃদ্ধি করলেন।
Kwa sababu wale Wakunga walimwogopa Mungu, aliwapa familia.
22 ২২ পরে ফরৌণ তাঁর সব প্রজাকে এই আদেশ দিলেন, “তোমরা [ইব্রীয়দের] জন্ম নেওয়া প্রত্যেক ছেলেকে নীল নদীতে ফেলে দেবে, কিন্তু প্রত্যেক মেয়েকে জীবিত রাখবে।”
Farao akawaagiza watu wote, “Lazima mmutupe kila mtoto wa kiume anayezaliwa katika mto, lakini kila mtoto wa kike wamwache aishi.”

< যাত্রাপুস্তক 1 >