< ইষ্টের বিবরণ 6 >

1 সেই রাতে রাজার ঘুম ভেঙে গেল, আর তিনি ইতিহাস বই আনতে আদেশ দিলেন; পরে রাজার সামনে সেই বই পড়ে শোনানো হল।
A daren nan, sarki bai iya barci ba, saboda haka ya ba da umarni a kawo, a kuma karanta masa littafin tarihi na shekara-shekara, da rubutaccen labarin mulkinsa.
2 আর তার মধ্যে লেখা এই কথা পাওয়া গেল, রাজার নপুংসক বিগ্‌থন ও তেরশ নামে রাজার দুইজন দরজার পাহারাদার অহশ্বেরশ রাজার উপরে ক্ষতি করতে চাইলে মর্দখয় তার খবর দিয়েছিলেন।
Aka tarar, a rubuce a ciki, cewa Mordekai ya tone ƙulle-ƙullen Bigtana da Teresh, biyu daga hafsoshin sarki, waɗanda suke tsaron mashigin ƙofa, waɗanda suka ƙulla su kashe Sarki Zerzes.
3 রাজা বললেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে?” রাজার নপুংসক দাসেরা বলল, “তার জন্যে কিছুই করা যায় নি।”
Sarki ya ce, “Wace girma da daraja ce aka ba wa Mordekai saboda wannan?” Masu hidimarsa suka ce, “Ba a yi masa wani abu ba.”
4 পরে রাজা বললেন, “উঠানে কে আছে?” তখন হামন নিজের তৈরী ফাঁসিকাঠে মর্দখয়কে ফাঁসি দেবার জন্য রাজার কাছে নিবেদন করতে রাজবাড়ির বাইরের উঠানে এসেছিল।
Sarki ya ce, “Wa yake a haraba?” Daidai lokacin kuwa Haman ya shigo harabar waje na fada don yă yi magana da sarki a kan a rataye Mordekai a wurin rataye mai laifin da ya shirya.
5 রাজার দাসেরা বলল, “দেখুন, হামন উঠানে দাঁড়িয়ে আছেন।” রাজা বললেন, “সে ভিতরে আসুক।”
Masu yi wa sarki hidima, suka amsa, “Haman yana tsaye a haraba.” Sarki ya umarta, “A kawo shi ciki.”
6 তখন হামন ভিতরে আসলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “রাজা যাকে সম্মান দেখাতে চান তার প্রতি কি করা উচিত?” তখন হামন মনে মনে ভাবল, রাজা আমাকে ছাড়া আর কার সম্মান করতে চাইবেন?
Sa’an nan Haman ya shigo, sai sarki ya ce masa, “Me ya kamata a yi wa mutumin da sarki yake jin daɗi yă girmama?” Haman dai ya yi tunani a ransa ya ce, “Wane ne sarki zai girmama in ba ni ba?”
7 অতএব হামন রাজাকে বলল, “মহারাজ যাঁকে সম্মান দেখাতে চান,
Sai ya amsa wa sarki cewa, “Saboda mutumin da sarki yake jin daɗi yă girmama,
8 তাঁর জন্য মহারাজের একটা রাজপোশাক, আর মহারাজ যার উপরে চড়ে থাকেন এবং যার মাথায় একটা রাজমুকুট স্থাপিত হয়ে থাকে, সেই ঘোড়া আনা হোক;
bari a kawo rigar sarautar da sarki ya taɓa sawa, da kuma dokin da sarki ya taɓa hawa, wanda aka sa kambin sarauta a kai.
9 আর সেই পোশাক ও ঘোড়া মহারাজের একজন বড় প্রধান শাসনকর্ত্তার হাতে সমর্পণ করা হোক এবং মহারাজ যার সম্মান করতে চান, সে সেই রাজকীয় পোশাক পরুক; পরে তাকে সেই ঘোড়ায় চড়িয়ে শহরের রাস্তায় নিয়ে যাওয়া হোক এবং তার আগে এই কথা বলা হোক রাজা যাঁর সম্মান করতে চান, তাঁর প্রতি এইরকম ব্যবহার করা যাবে।”
Sa’an nan, bari a ba da rigar da kuma dokin wa ɗaya daga cikin manyan sarakuna mafi kirki na sarki. Bari shi kuma yă sa wannan riga wa mutumin da sarki yake jin daɗi yă girmama, a kuma bi da shi a bisan doki ko’ina a titunan birni, ana shela a gabansa ana cewa, ‘Wannan shi ne abin da ake yin wa mutumin da sarki yake jin daɗi yă girmama!’”
10 ১০ রাজা হামনকে বললেন, “তুমি তাড়াতাড়ি যাও, সেই পোশাক ও ঘোড়া নিয়ে যেমন বললে, তেমনি রাজবাড়ির দরজায় বসে থাকা যিহূদী মর্দখয়ের প্রতি কর; তুমি যে সব কথা বললে, তার কিছু ভুল কর না।”
Sarki ya umarci Haman ya ce, “Tafi yanzu ka karɓi rigar da dokin, ka kuma yi yadda ka shawarta wa Mordekai, mutumin Yahudan nan, wanda yake zama a bakin ƙofar sarki. Kada ka kāsa yin kome daga cikin abin da ka faɗa.”
11 ১১ তখন হামন সেই পোশাক ও ঘোড়া নিল, মর্দখয়কে পোশাক পরিয়ে দিল এবং ঘোড়ায় চড়িয়ে শহরের রাস্তায় ঘোরাল, আর তাঁর সামনে সে এই কথা ঘোষণা করল, “রাজা যাঁর সম্মান করতে চান, তাঁর প্রতি এইরকম ব্যবহার করা যাবে।”
Saboda haka, Haman ya karɓo rigar da dokin. Ya sa wa Mordekai rigar, ya kuma bi da shi a kan doki ko’ina a titunan birnin, yana shela a gabansa yana cewa, “Wannan shi ne abin da ake yi wa mutumin da sarki yake jin daɗi yă girmama!”
12 ১২ পরে মর্দখয় রাজবাড়ীর দরজায় ফিরে গেলেন, কিন্তু হামন দুঃখে কাপড় দিয়ে মাথা ঢেকে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে গেল।
Daga baya, Mordekai ya dawo zuwa ƙofar sarki. Amma Haman ya ruga gida, kansa a rufe, saboda baƙin ciki.
13 ১৩ আর হামন নিজের স্ত্রী সেরশকে ও সমস্ত বন্ধুকে নিজের সম্মন্ধে সব ঘটনার কথা বলল; তাতে তার জ্ঞানীলোকেরা ও তার স্ত্রী সেরশ তাকে বলল, “যার সামনে তোমার এই পতনের শুরু হল, সেই মর্দখয় যদি যিহূদী বংশীয় লোক হয়, তবে তুমি তাকে জয় করতে পারবে না, বরং তোমার সামনে তার নিশ্চয়ই পতন হবে।”
Ya je ya faɗa wa matarsa Zeresh, da dukan abokansa, me ya same shi. Masu ba shi shawara, da matarsa Zeresh, suka ce masa, “Idan Mordekai, wanda ka fara fāɗuwa a gabansa, daga zuriyar Yahudawa yake, to, ba za ka yi nasara a kansa ba, tabbatacce za ka fāɗi a gabansa!”
14 ১৪ তারা তার সঙ্গে কথাবার্তা বলছে, এর মধ্যে রাজ নপুংসকেরা এসে ইষ্টেরের তৈরী ভোজে হামনকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল।
Suna cikin magana da shi ke nan, sai ga bābānnin sarki, suka iso suka kuma hanzarta da Haman zuwa liyafar da Esta ta shirya.

< ইষ্টের বিবরণ 6 >