< ইফিষীয় 5 >

1 অতএব প্রিয় শিশুদের মত তোমরা ঈশ্বরের অনুকারী হও।
Ku zama masu koyi da Allah, kamar ƙaunatattun’ya’ya,
2 আর প্রেমে চল, যেমন খ্রীষ্টও তোমাদেরকে প্রেম করলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে, সৌরভের জন্য, উপহার ও বলিরূপে নিজেকে বলিদান দিলেন।
ku kuma yi rayuwar ƙauna, kamar yadda Kiristi ya ƙaunace mu, har ya ba da kansa dominmu a matsayin sadaka mai ƙanshi da kuma hadaya ga Allah.
3 কিন্তু বেশ্যাগমনের ও সব প্রকার অপবিত্রতা বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রদের উপযুক্ত।
Kada a ma ambaci fasikanci, da kowane irin aikin lalata, ko kwaɗayi a tsakaninku, domin bai dace da mutane masu tsarki na Allah ba.
4 আর খারাপ ব্যবহার এবং প্রলাপ কিম্বা ঠাট্টা তামাশা, এই সকল অশ্লীলতা ব্যবহার যেন না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয়।
Haka ma bai kamata a sami datti, ƙazamar magana, ko zancen banza a cikinku ba, domin ba su dace ba, a maimakon haka sai ku yi ta yin godiya.
5 কারণ তোমরা অবশ্যই জানো, বেশ্যাগামী কি অশুচি কি লোভী সে তো প্রতিমা পূজারী কেউই খ্রীষ্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না।
Ku dai tabbata, ba wani mai fasikanci, ko mai aikin lalata, ko mai kwaɗayin (wanda shi da mai bautar gumaka ɗaya ne), da yake da gādo a mulkin Kiristi da na Allah.
6 অযথা কথা দিয়ে কেউ যেন তোমাদেরকে না ভুলায়; কারণ এই সকল দোষের কারণে অবাধ্যতার সন্তানদের উপরে ঈশ্বরের ক্রোধ আসে।
Kada wani yă ruɗe ku da kalmomin wofi, gama saboda waɗannan abubuwa ne fushin Allah yake zuwa a kan marasa biyayya.
7 অতএব তাদের সহভাগী হয়ো না;
Saboda haka kada ku haɗa kai da su.
8 কারণ তোমরা একদিনের অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে আলোকিত হয়েছ; আলোর সন্তানদের মত চল
Gama a dā zukatanku sun cika da duhu, amma yanzu ku haske ne a cikin Ubangiji. Ku yi rayuwa kamar’ya’yan haske
9 কারণ সব রকম মঙ্গলভাবে, ধার্ম্মিকতায় ও সত্যে আলোর ফল হয়
(domin amfanin haske ya ƙunshi nagarta, adalci, da kuma gaskiya)
10 ১০ প্রভুর সন্তোষজনক কি, তার পরীক্ষা কর।
ku nemi abin da zai gamshi Ubangiji.
11 ১১ আর অন্ধকারের ফলহীন কাজের ভাগী হয়ো না, বরং সেগুলির দোষ দেখিয়ে দাও।
Ku yi nesa da ayyukan duhun da mutane suke yi, a maimakon haka, ku tona su.
12 ১২ কারণ ওরা গোপনে যে সব কাজ করে, তা উচ্চারণ করাও লজ্জার বিষয়।
Gama abin kunya ne a ma faɗi abubuwan da marasa biyayya suke yi a ɓoye.
13 ১৩ কিন্তু দোষ দেখিয়ে দেওয়া হলে সকলই আলোর দ্বারা প্রকাশ হয়ে পড়ে; সাধারণত যা প্রকাশ হয়ে পড়ে, তা সবই আলোকিত।
Duk abin da aka kawo a gaban haske ana iya ganinsa, kuma duk abin da aka haskaka yakan zama haske.
14 ১৪ এই জন্য পবিত্র শাস্ত্রে লেখা আছে, “হে ঘুমন্ত ব্যক্তি, জেগে ওঠ এবং মৃতদের ভিতর থেকে উঠ, তাতে খ্রীষ্ট তোমার উপরে আলোক উজ্জ্বল করবেন।”
Shi ya sa aka ce, “Ka farka, ya kai mai barci, ka tashi daga matattu, Kiristi kuwa zai haskaka ka.”
15 ১৫ অতএব তোমরা ভালো করে দেখ, কিভাবে চলছ; অজ্ঞানের মতো না চলে জ্ঞানীদের মতো চল।
Sai ku yi hankali sosai da yadda kuke rayuwa, kada ku zama kamar marasa hikima, sai dai kamar masu hikima.
16 ১৬ সুযোগ কিনে নাও, কারণ এই দিন খারাপ।
Ku kuma yi matuƙar amfani da kowane zarafi, don kwanakin nan mugaye ne.
17 ১৭ এই কারণ বোকা হয়ো না, কিন্তু প্রভুর ইচ্ছা কি, তা বোঝো।
Saboda haka kada ku zama wawaye, sai dai ku fahimci ko mene ne nufin Ubangiji.
18 ১৮ আর দ্রাক্ষারসে মাতাল হয়ো না, তাতে সর্বনাশ আছে; কিন্তু পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও;
Kada ku bugu da ruwan inabi, wanda yake kai ga lalaci. A maimako haka, ku cika da Ruhu.
19 ১৯ গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্ত্তনে একে অপরে কথা বল; নিজ নিজ হৃদয়ে প্রভুর উদ্দেশ্যে গান ও বাজনা কর;
Ku yi zance da juna cikin zabura, da waƙoƙi, da kuma waƙoƙin ruhaniya. Ku rera, ku kuma yi kiɗe-kiɗe a zuciyarku ga Ubangiji.
20 ২০ সবদিন সব বিষয়ের জন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর;
Kullum ku dinga yin amfani da sunan Ubangijinmu Yesu Kiristi, kuna gode wa Allah Uba a kome.
21 ২১ খ্রীষ্টের ভয়ে একজন অন্য জনের বাধ্য হও।
Ku yi biyayya da juna saboda bangirmar da kuke nuna wa Kiristi.
22 ২২ নারীরা, তোমরা যেমন প্রভুর, তেমনি নিজ নিজ স্বামীর বাধ্য হও।
Matan aure, ku yi biyayya ga mazanku, kamar ga Ubangiji ne kuke yi.
23 ২৩ কারণ স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রীষ্টও মণ্ডলীর মস্তক; তিনি আবার দেহের উদ্ধারকর্তা;
Gama miji shi ne kan mace, yadda Kiristi yake kai da kuma Mai Ceton ikkilisiya, wadda take jikinsa.
24 ২৪ কিন্তু মণ্ডলী যেমন খ্রীষ্টের বাধ্য, তেমনি নারীরা সব বিষয়ে নিজের নিজের স্বামীর বাধ্য হোক।
To, kamar yadda ikkilisiya take biyayya ga Kiristi, haka ma ya kamata mata su yi biyayya ga mazansu cikin kome.
25 ২৫ স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে সেই মত ভালবাসো, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে ভালবাসলেন, আর তার জন্য নিজেকে দান করলেন;
Maza, ku ƙaunaci matanku, kamar yadda Kiristi ya ƙaunaci ikkilisiya, ya kuma ba da kansa dominta.
26 ২৬ যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাকে শুচি করে পবিত্র করেন,
Ya mai da ikkilisiya ta zama mai tsarki ta wurin ikon maganarsa, ya kuma tsabtacce ta ta wurin wanke ta da ruwa.
27 ২৭ যেন নিজে নিজের কাছে মণ্ডলীকে মহিমাময় অবস্থায় উপস্থিত করেন, যেন তার কলঙ্ক বা সঙ্কোচ বা এই রকম আর কোন কিছুই না থাকে, বরং সে যেন পবিত্র ও নিন্দা হীন হয়।
Kiristi ya yi haka don yă miƙa wa kansa ikkilisiya mai ɗaukaka da kuma mai tsarki, marar aibi, marar tabo, da kuma marar lahani.
28 ২৮ এই রকম স্বামীরাও নিজ নিজ স্ত্রীকে নিজ নিজ শরীরের মত ভালবাসতে বাধ্য। নিজের স্ত্রীকে যে ভালবাসে, সে নিজেকেই ভালবাসে।
Don haka, dole maza su ƙaunaci matansu kamar yadda suke ƙaunar jikunansu. Wanda yake ƙaunar matarsa, yana ƙaunar kansa ne.
29 ২৯ কেউ ত কখনও নিজ দেহের প্রতি ঘৃণা করে নি, বরং সবাই তার ভরণ পোষণ ও লালন পালন করে; যেমন খ্রীষ্টও মণ্ডলীকে করছেন;
Gama ba wanda ya taɓa ƙin jikinsa, sai dai yă ciyar da shi, yă kuma kula da shi, kamar yadda Kiristi yake yi wa ikkilisiya,
30 ৩০ কারণ আমরা তাঁর দেহের অঙ্গ।
gama mu gaɓoɓin jikinsa ne.
31 ৩১ “এই জন্য মানুষ নিজ পিতা মাতাকে ত্যাগ করে নিজ স্ত্রীতে আসক্ত হবে এবং সেই দুই জন এক দেহ হবে।”
“Saboda haka mutum yakan bar mahaifinsa da mahaifiyarsa, yă manne wa matarsa, su biyun su zama jiki ɗaya.”
32 ৩২ এই লুকানো সত্য মহৎ, কিন্তু আমি খ্রীষ্টের ও মণ্ডলীর উদ্দেশ্যে এটা বললাম।
Wannan babban asiri ne, amma na ɗauke shi a matsayin kwatanci ne na Kiristi da ikkilisiya.
33 ৩৩ তবুও তোমারও প্রত্যেকে নিজ নিজ স্ত্রীকে সেই রকম নিজের মত ভালবেস; কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে।
Duk da haka, dole kowannenku yă ƙaunaci matarsa kamar yadda yake ƙaunar kansa, kuma dole matar tă yi biyayya ga mijinta.

< ইফিষীয় 5 >