< ইফিষীয় 2 >

1 যখন তোমরা নিজ নিজ অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদেরকেও জীবিত করলেন;
Kunena za inu, kale munali akufa chifukwa cha zolakwa zanu ndi machimo anu,
2 সেই সমস্ত কিছুতে তোমরা আগে চলতে এই জগতের যুগ অনুসারে, আকাশের শাসনকর্ত্তার অনুসারে কাজ করতে, যে মন্দ আত্মা এখন অবাধ্যতার সন্তানদের মাঝে কাজ করছে সেই আত্মার কর্তৃত্বের অনুসারে চলতে। (aiōn g165)
mmene inu munkakhalamo pamene munkatsatira njira za dziko lapansi ndi za ulamuliro waufumu wa mlengalenga, mzimu umene ukugwira ntchito tsopano mwa amene samvera. (aiōn g165)
3 সেই লোকদের মাঝে আমরাও সবাই আগে নিজের নিজের মাংসিক অভিলাষ অনুসারে ব্যবহার করতাম, মাংসের ও মনের নানা রকম ইচ্ছা পূর্ণ করতাম এবং অন্য সকলের মত স্বভাবতঃ ক্রোধের সন্তান ছিলাম।
Nthawi ina tonsefe tinalinso ndi moyo wonga wawo, tinkachitanso zilizonse zimene matupi ndi maganizo athu ankafuna. Mwachibadwa chathu, tinali oyenera chilango monga anthu ena onse.
4 কিন্তু ঈশ্বর, দয়াধনে ধনবান বলে, নিজের যে মহাপ্রেমে আমাদেরকে ভালবাসলেন, সেইজন্য আমাদেরকে, এমনকি,
Koma chifukwa cha chikondi chake chachikulu pa ife, Mulungu amene ndi olemera mʼchifundo,
5 পাপে মৃত আমাদেরকে, খ্রীষ্টের সঙ্গে জীবিত করলেন অনুগ্রহেই তোমরা মুক্তি পেয়েছ,
anatipanga kukhala amoyo ndi Khristu ngakhale pamene ife tinali akufa mu zolakwa zathu. Koma tinapulumutsidwa mwachisomo.
6 তিনি খ্রীষ্ট যীশুতে আমাদেরকে তাঁর সঙ্গে জীবিত করলেন ও তাঁর সঙ্গে স্বর্গীয় স্থানে বসালেন;
Ndipo Mulungu anatiukitsa pamodzi ndi Khristu ndi kutikhazika pamodzi ndi Iye mmwamba mwa Khristu Yesu,
7 উদ্দেশ্যে এই, খ্রীষ্ট যীশুতে আমাদের প্রতি দেখানো তাঁর মধুর ভাব দিয়ে যেন তিনি যুগে যুগে নিজের অতুলনীয় অনুগ্রহ-ধন প্রকাশ করেন। (aiōn g165)
ndi cholinga chakuti mʼnthawi imene ikubwera, Iyeyo adzaonetse chuma choposa cha chisomo chake, choonetsedwa mwa kukoma mtima kwake kwa ife mwa Khristu Yesu. (aiōn g165)
8 কারণ অনুগ্রহেই, তোমরা খ্রীষ্টের উপর বিশ্বাস করে মুক্তি পেয়েছ; এটা তোমাদের থেকে হয়নি, ঈশ্বরেরই দান;
Pakuti mwapulumutsidwa mwachisomo, kudzera mʼchikhulupiriro ndipo izi sizochokera mwa inu eni, koma ndi mphatso ya Mulungu,
9 তা কাজের ফল নয়, যেন কেউ অহঙ্কার না করে।
osati ndi ntchito, kuti wina aliyense asadzitamandire.
10 ১০ কারণ আমরা তারই সৃষ্ট, খ্রীষ্ট যীশুতে নানা রকম ভালো কাজের জন্য সৃষ্ট; সেগুলি ঈশ্বর আগেই তৈরী করেছিলেন, যেন আমরা সেই পথে চলি।
Pakuti ndife ntchito ya Mulungu, olengedwa mwa Khristu Yesu kuti tichite ntchito zabwino, zimene Mulungu anazikonzeratu kale kuti tizichite.
11 ১১ অতএব মনে কর, আগে দেহের সম্বন্ধে অইহূদিয় তোমরা ত্বকচ্ছেদ, মাংসে হস্তকৃত ত্বকচ্ছেদ নামে যারা পরিচিত তাদের কাছে ছিন্নত্বক নামে পরিচিত তোমরা
Chifukwa chake kumbukirani kuti poyamba inu amene munali anthu a mitundu ina mwachibadwa ndipo munkatchedwa “osachita mdulidwe” ndi amene amadzitcha okha “a mdulidwe” (zimene zinachitika mʼthupi ndi manja a anthu).
12 ১২ সেই দিন তোমরা খ্রীষ্ট থেকে পৃথক ছিলে, ইস্রায়েলের প্রজাধিকারের বাইরে এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয় ছিলে, তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মাঝে ঈশ্বর ছাড়া ছিলে।
Kumbukirani kuti nthawi imene inu munali wopanda Khristu, simunkawerengedwa ngati nzika za Israeli ndipo munali alendo pa pangano la lonjezo, wopanda chiyembekezo ndi opanda Mulungu mʼdziko lapansi.
13 ১৩ কিন্তু এখন খ্রীষ্ট যীশুতে, আগে তোমরা অনেক দূরে ছিলে, যে তোমরা, খ্রীষ্টের রক্তের মাধ্যমে কাছে এসেছ।
Koma tsopano mwa Khristu Yesu, inu amene nthawi ina munali kutali, mwabweretsedwa pafupi kudzera mʼmagazi a Khristu.
14 ১৪ কারণ তিনিই আমাদের শান্তি সন্ধি; তিনি উভয়কে এক করেছেন এবং মাঝখানে বিচ্ছেদের ভিত ভেঙে ফেলেছেন,
Pakuti Iye mwini ndiye mtendere wathu, amene anachita kuti awiri akhale mmodzi ndipo anagumula chotchinga, khoma la udani lotilekanitsa,
15 ১৫ শত্রুতাকে, নিয়মের আদেশ স্বরূপ ব্যবস্থাকে, নিজ দেহে লুপ্ত করেছেন; যেন উভয়কে নিজেতে একই নতুন মানুষরূপে সৃষ্টি করেন, এই ভাবে শান্তি আনেন;
pothetsa mʼthupi lake lamulo pamodzi ndi zolamulira zake ndi malangizo. Cholinga chake chinali chakuti alenge mwa Iye mwini, munthu mmodzi watsopano kuchokera kwa abwino, motero nʼkupanga mtendere,
16 ১৬ এবং ক্রুশে শত্রুতাকে মেরে ফেলে সেই ক্রুশ দিয়ে এক দেহে ঈশ্বরের সঙ্গে দুই পক্ষের মিল করে দেন।
ndi kuyanjanitsa onse awiriwa mʼthupi lake kwa Mulungu, kudzera pa mtanda, umene Iye anaphapo udani wawo.
17 ১৭ আর তিনি এসে “দূরে অবস্থিত” যে তোমরা, তোমাদের কাছে “মিলনের, ও কাছের লোকদের কাছেও শান্তির” সুসমাচার জানিয়েছেন।
Iye anabwera ndipo analalikira mtendere kwa inu amene munali kutali ndi mtendere ndiponso kwa iwonso amene anali pafupi.
18 ১৮ কারণ তাঁর মাধ্যমে আমরা দুই পক্ষের লোক এক আত্মায় পিতার কাছে হাজির হবার শক্তি পেয়েছি।
Pakuti mwa Iye, ife tonse titha kufika kwa Atate mwa Mzimu mmodzi.
19 ১৯ অতএব তোমরা আর অপরিচিত ও বিদেশী নও, কিন্তু পবিত্রদের নিজের লোক এবং ঈশ্বরের বাড়ির লোক।
Kotero kuti, inu sindinunso alendo ndi adani, koma nzika pamodzi ndi anthu a Mulungu ndiponso a mʼbanja la Mulungu.
20 ২০ তোমাদেরকে প্রেরিত ও ভাববাদীদের ভিতের ওপর গেঁথে তোলা হয়েছে; তার প্রধান কোনের পাথর খ্রীষ্ট যীশু নিজে।
Ndinu okhazikika pa maziko a atumwi ndi a aneneri, pamodzi ndi Khristu Yesu mwini ngati mwala wa pa ngodya.
21 ২১ তাতেই প্রত্যেক গাঁথনি একসঙ্গে যুক্ত হয়ে প্রভুতে পবিত্র মন্দির হবার জন্য বৃদ্ধি পাচ্ছে;
Mwa Iyeyo, nyumba yonse yalumikizidwa pamodzi ndipo yakwezedwa kukhala Nyumba yoyera mwa Ambuye.
22 ২২ তাতে যীশু খ্রীষ্টেতে তোমাদের মধ্যে ঈশ্বরের বাসস্থান হবার জন্য একসঙ্গে গেঁথে তোলা হচ্ছে।
Ndipo mwa Iye, inunso mukamangidwa pamodzi ndi ena onse kukhala nyumba yokhalamo imene Mulungu amakhala mwa Mzimu wake.

< ইফিষীয় 2 >