< উপদেশক 3 >

1 সব কিছুর জন্য নির্দিষ্ট দিন রয়েছে এবং আকাশের নিচে প্রত্যেকটি উদ্দেশ্যের জন্য একটা কাল আছে।
Akwai lokaci domin kowane abu, da kuma lokaci domin kowane aiki a duniya.
2 জন্মের দিন এবং মৃত্যুর দিন আছে, রোপণের দিন এবং কাটার দিন আছে,
Lokacin haihuwa da lokacin mutuwa, lokacin shuki da lokacin tumɓukewa.
3 মারার দিন এবং সুস্থ করার দিন আছে, ধ্বংস করার দিন এবং গাঁথবার দিন আছে,
Lokacin kisa da lokacin warkarwa, lokacin rushewa da lokacin ginawa.
4 হাঁসার দিন এবং কাঁদার দিন আছে, শোক করার দিন এবং আনন্দ করার দিন আছে,
Lokacin kuka da lokacin dariya, lokacin makoki da lokacin rawa.
5 পাথর ছোঁড়ার দিন আছে এবং পাথর জড়ো করার দিন আছে, অন্য লোকেদের আলিঙ্গন করার দিন আছে এবং আলিঙ্গন করা থেকে সংযত হওয়ার দিন ও আছে,
Lokacin warwatsa duwatsu da lokacin tara su, lokacin runguma da lokacin dainawa.
6 খোঁজার দিন আছে এবং খোঁজ থামানোর দিন আছে, জিনিস রাখার এবং জিনিস ফেলার দিন আছে,
Lokacin nema, da lokacin fid da zuciya, lokacin ajiyewa da lokacin zubarwa.
7 কাপড় ছেঁড়ার এবং কাপড় সেলাই করার দিন আছে, নীরব থাকার এবং কথা বলার দিন আছে,
Lokacin yagewa da lokacin ɗinkewa, lokacin yin shiru da lokacin magana.
8 ভালবাসার এবং ঘৃণা করার দিন আছে, যুদ্ধের এবং শান্তির দিন আছে।
Lokacin ƙauna da lokacin ƙiyayya, lokacin yaƙi da lokacin salama.
9 কর্মচারী তার কাজের দ্বারা কি লাভ করে?
Wace riba ce ma’aikaci yake da ita saboda wahalarsa?
10 ১০ ঈশ্বর যে কাজ মানুষকে দিয়েছে সম্পন্ন করার জন্য তা আমি দেখেছি।
Na ga nawayar da Allah ya ɗora a kan mutane.
11 ১১ ঈশ্বর সব কিছুই উপযুক্ত করে সৃষ্টি করেছেন তাঁর নিজস্ব দিনের। আবার তিনি তাদের হৃদয়ে অনন্ত স্থাপন করেছেন। কিন্তু মানবজাতি বুঝতে পারল না সেই কাজ যা ঈশ্বর করেছেন, তাদের আরম্ভ থেকে সমস্ত পথে তাদের শেষ পর্যন্ত।
Ya yi kowane abu da kyau a lokacinsa. Ya kuma sa matuƙa a zukatan mutane, duk da haka sun kāsa gane abin da Allah ya yi daga farko zuwa ƙarshe.
12 ১২ আমি জানি, যতদিন বাঁচবে, আনন্দে থাকা ও অন্যের জন্য ভাল কাজ করা ছাড়া আর কোন কিছুই করোর জীবনের ভাল হতে পারে না।
Na san ba abin da ya fi wa mutane kyau fiye da su ji daɗi su kuma yi alheri yayinda suke da rai.
13 ১৩ আর প্রত্যেক মানুষের উচিত খাওয়া এবং পান করা এবং বোঝা উচিত কীভাবে ভালো বিষয়ে আনন্দ করতে হয় যা তার সমস্ত কাজের মধ্যে দিয়ে আসে। এটি ঈশ্বর থেকে একটি উপহার।
Cewa kowa yă ci, yă sha, yă kuma ji daɗi cikin dukan aikinsa, wannan kyautar Allah ce.
14 ১৪ আমি জানি যে যা কিছু ঈশ্বর করেন তা চিরস্থায়ী হয়। কোন কিছু এর সঙ্গে যুক্ত করা যায় না বা নেওয়া যায় না, কারণ ঈশ্বর যিনি এটা করেছেন, যাতে লোকেরা তাঁর কাছে সম্মানের সঙ্গে আসেন।
Na san cewa duk abin da Allah ya yi zai dawwama har abada; ba abin da za a ƙara ko a rage. Allah ya yi haka domin mutane su girmama shi.
15 ১৫ যা কিছু ছিল তা আগে থেকেই ছিল; যা কিছু থাকবে তা আগে থেকেই ছিল। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন গুপ্ত বিষয় গুলোকে খোঁজার জন্য।
Duk abin da yana nan ya taɓa kasancewa, kuma abin da zai kasance, ya taɓa kasancewa; Allah kuma zai nemi bayanin abubuwan da suka wuce.
16 ১৬ আর আমি দেখেছি যে সূর্য্যের নিচে যেখানে ন্যায় থাকা উচিত সেখানে মন্দতা রয়েছে এবং ধার্মিকতার জায়গায় প্রায়ই দুষ্টতা পাওয়া যায়।
Sai na ga wani abu kuma a duniya, a wurin shari’a, akwai mugunta a can, a wurin adalci, akwai mugunta a can.
17 ১৭ আমি মনে মনে বললাম, “ঈশ্বর ধার্ম্মিকদের বিচার করবেন এবং সঠিক দিনের পাপীদের সব বিষয়ে এবং সব কাজের বিচার করবেন।”
Sai na yi tunani a zuciyata, “Allah zai shari’anta masu adalci da masu mugunta, gama za a kasance da lokaci domin kowane aiki, lokaci domin kowane abu.”
18 ১৮ আমি মনে মনে বললাম, “ঈশ্বর মানুষের পরীক্ষা করলেন তাদের দেখাতে যে তারা পশুদের মত।”
Na sāke yin tunani, “Game da mutane kam, Allah kan gwada su don su san cewa ba su fi dabba ba.
19 ১৯ কারণ মানুষেরও সেই একই পরিণতি ঘটে যা পশুদের সঙ্গেও ঘটে। পশুদের মত, মানুষেরাও সব মরে। তারা সকলে অবশ্যই একই বাতাসে শ্বাস নেয়, মানুষ বলে পশুদের ওপর তার কোন বাড়তি সুবিধা নেই। সব কিছুই শুধু একটা দ্রুত শ্বাস নয় কি?
Ƙaddarar mutum ɗaya take da ta dabba; ƙaddara ɗaya ce take jiransu biyu. Yadda ɗayan yake mutuwa, haka ma ɗayan. Dukansu numfashinsu iri ɗaya ne; mutum bai fi dabba ba. Kowane abu ba shi da amfani.
20 ২০ সব কিছুই যাচ্ছে একই জায়গায়। সব কিছুই ধূলো থেকে সৃষ্টি এবং সব কিছুই ধূলোতে ফিরে যাবে।
Duka wuri ɗaya za su tafi; gama duka daga turɓaya suka fito, kuma ga turɓaya duka za su koma.
21 ২১ কে জানে মানবজাতির আত্মা উপরে যাবে কিনা এবং পশুর আত্মা নিচের দেকে মাটির তলায় যাবে কিনা?
Wa ya tabbatar cewa ruhun mutum yakan tashi sama sa’an nan na dabba yă sauka ƙasa?”
22 ২২ তাই আবার আমি অনুভব করলাম যে কারোর জন্য কিছু ভালো নেই শুধু মানুষ তার নিজের কাজে আনন্দ করা ছাড়া, কারণ সেটা তার কাজ। কে তাঁকে ফিরিয়ে আনতে পারবে দেখার জন্য যে তার চলে যাওয়ার পরে কি ঘটছে?
Saboda haka na ga babu abin da ya fi kyau wa mutum fiye da yă more wahalar aikinsa, domin wannan ne rabonsa. Gama wa zai kawo shi yă ga abin da zai faru a bayansa?

< উপদেশক 3 >