< দ্বিতীয় বিবরণ 31 >

1 পরে মোশি গিয়ে সব ইস্রায়েলকে এই সব কথা বললেন।
Tsono Mose anapita ndi kukayankhula mawu awa kwa Aisraeli onse:
2 আর তিনি তাদেরকে বললেন, “আজ আমার বয়স একশো কুড়ি বছর, আমি আর বাইরে যেতে ও ভিতরে আসতে পারি না এবং সদাপ্রভু আমাকে বলেছেন, তুমি এই যর্দ্দন (নদী) পার হবে না।
“Tsopano ndili ndi zaka 120, ndipo sindingathenso kukutsogolerani. Yehova wandiwuza kuti, ‘Iwe sudzawoloka Yorodani.’
3 তোমার ঈশ্বর সদাপ্রভু নিজে তোমার আগে গিয়ে পার হয়ে যাবেন; তিনিই তোমার সামনে থেকে সেই জাতিদেরকে ধ্বংস করবেন, তাতে তুমি তাদেরকে তাড়িয়ে দেবে; সদাপ্রভু যেমন বলেছেন, তেমনি যিহোশূয়ই তোমার আগে গিয়ে পার হয়ে যাবে।
Mwini wake Yehova Mulungu wanu ndiye amene adzakutsogolerani powoloka. Iye adzawononga mitundu ina yonse, ndipo inu mudzatenga dziko lawo. Yoswa adzakutsogoleraninso powoloka, monga momwe ananenera Yehova.
4 আর সদাপ্রভু ইমোরীয়দের সীহোন ও ওগ নামে দুই রাজাকে ধ্বংস করে তাদের প্রতি ও তাদের দেশের প্রতি যেমন করেছেন, ওদের প্রতিও সেরকম করবেন।
Ndipo Yehova adzawawononga iwo monga momwe anawonongera Sihoni ndi Ogi, mafumu Aamori, amene Iye anawawononga pamodzi ndi dziko lawo.
5 যখন তোমরা যুদ্ধে তাদের সঙ্গে সাক্ষাৎ করবে সদাপ্রভু তাদের বিরুদ্ধে তোমাদের জয় দেবেন, তখন তোমরা আমার আদেশ দেওয়া সব আদেশ অনুসারে তাদের প্রতি ব্যবহার করবে।
Ambuye adzawapereka kwa inu, ndipo inu mukawachitire zonse zimene ndakulamulani.
6 তোমরা শক্তিশালী হও ও সাহস কর, ভয় কোরো না, তাদের থেকে ভীত হয়ো না; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু নিজে তোমার সঙ্গে যাচ্ছেন, তিনি তোমাকে ছাড়বেন না, তোমাকে ত্যাগ করবেন না।”
Khalani amphamvu ndi olimba mtima. Musachite nawo mantha kapena kunjenjemera pamaso pawo, chifukwa Yehova Mulungu wanu apita nanu. Sadzakusiyani kapena kukutayani.”
7 আর মোশি যিহোশূয়কে ডেকে পুরো ইস্রায়েলের সামনে বললেন, “তুমি শক্তিশালী হও ও সাহস কর, কারণ সদাপ্রভু এদেরকে যে দেশ দিতে এদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশে এই লোকদের সঙ্গে তুমি প্রবেশ করবে এবং তুমি এদেরকে সেই দেশ অধিকার করাবে।
Pamenepo Yehova anayitana Yoswa pamaso pa Aisraeli onse ndipo anamuwuza kuti, “Khala wamphamvu ndi wolimba mtima, pakuti iwe udzatsogolera anthu awa ku dziko limene Yehova analumbira kulipereka kwa makolo awo, ndipo iwe ukaligawe pakati pawo kuti likakhale cholowa chawo.
8 আর সদাপ্রভু নিজে তোমার আগে আগে যাচ্ছেন; তিনিই তোমার সঙ্গে থাকবেন; তিনি তোমাকে ছাড়বেন না, তোমাকে ত্যাগ করবেন না; ভয় কোরো না, নিরাশ হয়ো না।”
Yehova mwini ndiye akukutsogolerani ndipo adzakhala nanu. Sadzakusiyani kapena kukutayani. Usachite mantha ndiponso usataye mtima.”
9 পরে মোশি এই নিয়ম লিখলেন এবং লেবির ছেলেরা যাজকরা, যারা সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহন করত, তাদেরকে ও ইস্রায়েলের সব প্রাচীনদেরকে সমর্পণ করলেন।
Choncho Mose analemba malamulo awa nawapereka kwa ansembe, ana Alevi, amene amanyamula Bokosi la Chipangano la Yehova, ndiponso kwa akuluakulu onse a Aisraeli.
10 ১০ আর মোশি তাদেরকে এই আদেশ দিলেন, “প্রত্যেক সাত বছরের শেষে, ঋণ বাতিলের দিনের কুটিরের পর্বে,
Kenaka Mose anawalamula kuti, “Pamapeto pa zaka zisanu ndi ziwiri zilizonse, chaka cha kukhululukidwa ngongole, pa nthawi ya Chikondwerero cha Misasa,
11 ১১ যখন সমস্ত ইস্রায়েল তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত জায়গায় তাঁর সামনে উপস্থিত হবে, সেই দিনের তুমি সমস্ত ইস্রায়েলের সামনে তাদের কাছে এই নিয়ম পড়বে।
pamene Aisraeli onse abwera kudzaonekera pamaso pa Yehova Mulungu wanu pamalo pamene Iye adzasankhe, mudzawerenge malamulo onsewa iwo akumva.
12 ১২ তুমি লোকদেরকে, পুরুষ, স্ত্রী, বালক বালিকা ও তোমার শহরের দরজার মধ্যবর্ত্তী বিদেশী সবাইকে জড়ো করবে, যেন তারা শুনে শেখে ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে এবং এই নিয়মের সব কথা যত্নসহকারে পালন করে
Mudzasonkhanitse anthu onse pamodzi, amuna, akazi ndi ana pamodzi ndi alendo amene akukhala mʼmizinda yanu, kuti adzawamve ndi kuphunzira kuopa Yehova Mulungu wanu ndi kutsatira mosamala mawu onse a mʼmalamulowa.
13 ১৩ আর তাদের যে সন্তানরা এই সব জানে না, তারা যেন শুনে এবং যে দেশ অধিকার করতে তোমরা যর্দ্দন পার হয়ে যাচ্ছ, সেই দেশে যতদিন বেঁচে থাকে, তারা ততদিন যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করতে শেখে।”
Ana awo amene sadziwa malamulo awa, ayenera kuwamva ndi kuphunzira kuopa Yehova Mulungu wanu nthawi zonse pamene mukukhala mʼdziko limene mukuwoloka Yorodani kukalitenga.”
14 ১৪ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “দেখ, তোমার মৃত্যুদিন কাছাকাছি, তুমি যিহোশূয়কে ডাক এবং তোমরা উভয়ে সমাগম তাঁবুতে উপস্থিত হও, আমি তাকে আদেশ দেব।” তাতে মোশি ও যিহোশূয় গিয়ে সমাগম তাঁবুতে উপস্থিত হলেন।
Yehova anawuza Mose kuti, “Nthawi ya kufa kwako yafika. Itana Yoswa ndipo mubwere ku tenti ya msonkhano, kumene Ine ndidzamulangiza.” Choncho Mose ndi Yoswa anabwera ku tenti ya msonkhano.
15 ১৫ আর সদাপ্রভু সেই তাঁবুতে মেঘের স্তম্ভে দেখা দিলেন; সেই মেঘের স্তম্ভ তাঁবু দরজার ওপরে স্থির থাকল।
Pamenepo Yehova anaonekera ku tenti mʼchipilala cha mtambo, ndipo mtambowo unayima pamwamba pa khomo lolowera mu tenti.
16 ১৬ তখন সদাপ্রভু মোশিকে বললেন, “দেখ, তুমি নিজের পূর্বপুরুষদের (পিতা) সঙ্গে শুবে, আর এই লোকেরা উঠবে এবং যে দেশে প্রবেশ করতে যাচ্ছে, সেই দেশের বিদেশী দেবতাদের অনুসরণে ব্যভিচার করবে এবং আমাকে ত্যাগ করবে ও তাদের সঙ্গে করে আমার নিয়ম ভাঙ্গবে।
Ndipo Yehova anawuza Mose kuti, “Iwe ukupita kukapuma kumene kuli makolo ako, ndipo ukangomwalira, anthu awa adzayamba kupembedza milungu yachilendo ya mʼdziko limene akukalowamo. Adzanditaya ndi kuphwanya pangano lomwe ndinachita nawo.
17 ১৭ সেই দিনের তাদের বিরুদ্ধে আমার রাগ প্রজ্বলিত হবে, আমি তাদেরকে ত্যাগ করব ও তাদের থেকে নিজের মুখ লুকাব আর তারা কবলিত হবে এবং তাদের ওপরে নানা ধরনের অমঙ্গল ও সঙ্কট ঘটবে; সেই দিনের তারা বলবে, ‘আমাদের উপর এই সমস্ত অমঙ্গল ঘটেছে, এর কারণ কি এটাই না, যে আমাদের ঈশ্বর আমাদের মধ্যবর্ত্তী নন?’
Tsiku limenelo Ine ndidzawakwiyira ndi kuwataya. Ndidzawabisira nkhope yanga, ndipo adzawonongedwa. Masautso ambiri ndi zovuta zambiri zidzawagwera, ndipo tsiku limenelo adzafunsa kuti, ‘Kodi masautso awa sanagwere ife chifukwa Yehova Mulungu wathu sali nafe?’
18 ১৮ বাস্তবিক তারা অন্য দেবতাদের কাছে ফিরে যে সব খারাপ কাজ করবে, তার জন্য সেই দিনের আমি অবশ্য তাদের থেকে নিজের মুখ ঢাকব।
Ndipo Ine ndidzabisa ndithu nkhope yanga pa tsiku limenelo chifukwa cha zoyipa zimene anachita potembenukira kwa milungu ina.
19 ১৯ এখন তোমরা নিজেদের জন্য এই গান লেখো এবং তুমি ইস্রায়েলের লোকদেরকে এই গান শেখাও ও তাদেরকে মুখস্থ করাও; যেন এই গান ইস্রায়েলের লোকদের বিরুদ্ধে আমার সাক্ষী হয়।
“Tsopano ulembe mawu a nyimbo iyi ndipo uwaphunzitse Aisraeli, uwawuze kuti aziyimba, kuti ikhale mboni yanga yowatsutsa.
20 ২০ কারণ আমি যে দেশ দিতে তাদের পূর্বপুরুষদের (পিতা) কাছে শপথ করেছি, সেই দুধ ও মধুপ্রবাহী দেশ তাদেরকে নিয়ে গেলে পর যখন তারা খেয়ে তৃপ্তি ও মোটা হবে, তখন অন্য দেবতাদের কাছে ফিরবে এবং তাদের সেবা করবে, আমাকে অবজ্ঞা করবে ও আমার নিয়ম ভাঙ্গবে।
Pamene ndawalowetsa mʼdziko loyenda mkaka ndi uchi, dziko limene ndinalonjeza mwalumbiro kwa makolo awo, ndipo pamene adzadya ndi kukhuta ndi kumasangalala, iwo adzatembenukira kwa milungu ina ndi kumayipembedza, kundikana Ine ndi kuphwanya pangano langa.
21 ২১ আর যখন তাদের ওপরে নানা ধরনের অমঙ্গল ও সঙ্কট ঘটবে, সেই দিনের এই গান সাক্ষী হিসাবে তাদের সামনে সাক্ষ্য দেবে; কারণ তাদের বংশের মুখে এই গান ভুলে যাবে না; প্রকৃত পক্ষে আমি যে দেশের বিষয়ে শপথ করেছি, সেই দেশে তাদেরকে আনার আগেও এখন তারা যে পরিকল্পনা করছে, তা আমি জানি।”
Ndipo pamene masautso ambiri ndi zovuta zambiri zidzawagwera, nyimbo iyi idzakhala mboni yanga yowatsutsa, chifukwa zidzukulu zawo sizidzayiwala nyimboyi. Ine ndikudziwa zimene iwo akulingalira kuchita, ngakhale kuti sindinawalowetse mʼdziko limene ndinalonjeza mwa lumbiro.”
22 ২২ পরে মোশি সেই দিনের ঐ গান লিখে ইস্রায়েলের লোকদেরকে শেখালেন।
Choncho Mose analemba nyimbo iyi tsiku limenelo ndi kuwaphunzitsa Aisraeli.
23 ২৩ আর তিনি নূনের ছেলে যিহোশূয়কে আদেশ দিয়ে বললেন, “তুমি শক্তিশালী হও ও সাহস কর; কারণ আমি ইস্রায়েলের লোকদেরকে যে দেশ দিতে শপথ করেছি, সেই দেশে তুমি তাদেরকে নিয়ে যাবে এবং আমি তোমার সঙ্গী হব।”
Yehova analamula Yoswa mwana wa Nuni kuti, “Khala wamphamvu ndipo limba mtima, chifukwa udzalowetsa Aisraeli mʼdziko limene ndinawalonjeza mwa lumbiro, ndipo Ine mwini ndidzakhala nawe.”
24 ২৪ আর মোশি শেষ পর্যন্ত এই নিয়মের কথা সব বইয়ে রচনার পর
Mose atatha kulemba malamulowa mʼbuku, osasiyako kanthu,
25 ২৫ সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহনকারী লেবীয়দেরকে এই আদেশ দিলেন,
analamula Alevi amene ananyamula Bokosi la Chipangano la Yehova kuti,
26 ২৬ “তোমরা এই নিয়মের বই নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্দুকের পাশে রাখ; এটা তোমাদের বিরুদ্ধে সাক্ষীর জন্য সেই জায়গায় থাকবে।
“Tengani Buku ili la Malamulo ndi kuliyika pambali pa Bokosi la Chipangano la Yehova Mulungu wanu. Likhale kumeneko ngati mboni yokutsutsani.
27 ২৭ কারণ তোমার বিরুদ্ধাচারিতা ও তোমার একগুঁয়েমিতা আমি জানি; দেখ, তোমাদের সঙ্গে আমি জীবিত থাকতেই আজ তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হলে, তবে আমার মৃত্যুর পরে কি না করবে?
Pakuti Ine ndikudziwa kuwukira kwanu ndi kuwuma mtima kwanu. Ngati inu mwakhala mukuwukira Yehova ine ndili moyo ndiponso ndili nanu pamodzi, nanga mudzawukira motani ine ndikamwalira!
28 ২৮ তোমরা নিজেদের বংশের সমস্ত প্রাচীনদেরকে ও কর্ম্মচারীকে আমার কাছে জড়ো কর; আমি তাদের কানে এই সব কথা বলি এবং তাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করি।
Mundisonkhanitsire atsogoleri onse a mafuko anu pamodzi ndi akuluakulu onse, kuti ndiyankhule mawu awa iwo akumva ndipo kumwamba ndi dziko lapansi zikhale mboni yowatsutsa.
29 ২৯ কারণ আমি জানি, আমার মৃত্যুর পরে তোমরা সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে পড়বে এবং আমার আদেশ দেওয়া পথ হইতে বিপথগামী হবে। আর পরবর্তীকালে তোমাদের অমঙ্গল ঘটবে, কারণ সদাপ্রভুর দৃষ্টিতে যা খারাপ, তা করে তোমরা নিজেদের হাতের কাজের মাধ্যমে তাঁকে অসন্তুষ্ট করবে।”
Chifukwa ndikudziwa kuti ine ndikamwalira mudzayipa kwambiri ndi kutembenuka kuleka njira imene ndinakulamulani. Masiku amene akubwera, masautso adzakugwerani chifukwa mudzachita zoyipa pamaso pa Yehova ndi kuputa mkwiyo wake chifukwa cha zimene manja anu anapanga.”
30 ৩০ পরে মোশি শেষ পর্যন্ত ইস্রায়েলের সমস্ত সমাজের কাছে এই গানের কথা গুলি বলতে লাগলেন।
Ndipo Mose ananena mawu a nyimbo iyi kuyiimba koyambira mpaka potsiriza gulu lonse la Aisraeli likumva:

< দ্বিতীয় বিবরণ 31 >