< দ্বিতীয় বিবরণ 3 >

1 পরে আমরা ফিরে বাশনের রাস্তার দিকে গেলাম; তাতে বাশনের রাজা ওগ আসলেন তিনি ও তাঁর সমস্ত লোক আক্রমণ করলেন, আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ইদ্রিয়ীতে আসলেন।
Biye da wannan muka juya muka haura ta hanyar wajen Bashan, inda Og, sarkin Bashan tare da dukan mayaƙansa suka fito don su sadu da mu a yaƙi, a Edireyi.
2 তখন সদাপ্রভু আমাকে বললেন, “তুমি ওকে ভয় কর না, কারণ আমি ওকে, ওর সমস্ত লোককে ও ওর দেশ তোমার হাতে সমর্পণ করলাম; তুমি যেমন হিষবোন নিবাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি করেছ, তেমনি ওর প্রতিও করবে।”
Ubangiji ya ce mini, “Kada ka ji tsoronsa, gama na riga na miƙa shi da dukan mayaƙansa da kuma ƙasarsa gare ka. Yi masa abin da ka yi wa Sihon sarkin Amoriyawa, wanda ya yi mulkin Heshbon.”
3 এভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজা ওগকে ও তাঁর সব লোককে আমাদের হাতে সমর্পণ করলেন এবং আমরা তাঁকে আঘাত করে মেরে ফেললাম, তাঁর কেউ অবশিষ্ট থাকলো না।
Saboda haka Ubangiji Allahnmu ya ba da Og, sarkin Bashan da dukan mayaƙansa a hannuwanmu. Muka karkashe su, ba mu bar wani da rai ba.
4 সেই দিনের আমরা তাঁর সব শহর নিয়ে নিলাম; এমন এক শহরও থাকল না, যা তাদের থেকে নেয়নি; ষাটটি শহর, অর্গোবের সব অঞ্চল, বাশনে অবস্থিত ওগের রাজ্য নিলাম।
A wannan lokaci muka kwashe dukan biranensa. Babu ɗaya daga birane sittin da ba mu ɗauke daga gare su ba, dukan yankin Argob, masarautar Og a Bashan.
5 সেই সব শহর উঁচু দেওয়াল, দরজা ও খিলের মাধ্যমে সুরক্ষিত ছিল; আর দেওয়াল ছাড়া অনেক শহরও ছিল।
Dukan biranen nan masu katanga da suke da tsayi masu ƙofofi da ƙyamare, akwai kuma manya ƙauyukan da ba su da katanga.
6 আমরা হিষবোনের রাজা সীহোনের প্রতি যেমন করেছিলাম, সেরকম তাদেরকে পুরোপুরি ধ্বংস করলাম, স্ত্রীলোক ও বালকবালিকা সমেত তাদের সব বসবাসের শহর সম্পূর্ণ বিনাশ করলাম।
Muka hallaka su ƙaƙaf, kamar yadda muka yi wa Sihon sarkin Heshbon, muka hallaka kowace birni, maza, mata da yara.
7 কিন্তু তাদের সমস্ত পশু ও শহরের জিনিসপত্র লুট করে নিজেদের জন্য নিলাম।
Amma dukan dabbobin da kuma ganimar daga biranensu muka kwaso wa kanmu.
8 সেই দিনের আমরা যর্দ্দনের পারে অবস্থিত ইমোরীয়দের দুই রাজার কাছ থেকে অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পর্বত পর্যন্ত সব দেশ নিয়ে নিলাম।
A lokacin ne muka ƙwace wannan ƙasa daga hannun sarakunan nan biyu na Amoriyawa, wato, ƙasa wadda take a hayin Urdun, daga Kwarin Arnon zuwa Dutsen Hermon.
9 (সীদোনীয়েরা ঐ হর্মোণকে সিরিয়োণ বলে এবং ইমোরীয়েরা তাঁকে সনীর বলে।)
(Hermon ne Sidoniyawa suke kira Siriyon, Amoriyawa kuwa suna kira shi Senir.)
10 ১০ আমরা সমভূমির সব শহর, সল্‌খা ও ইদ্রিয়ী পর্যন্ত সব গিলিয়দ এবং পুরো বাশন, বাশনে অবস্থিত ওগ রাজ্যের শহরগুলি নিয়ে নিলাম।
Muka kama dukan biranen da suke kan tudu, da dukan Gileyad, da dukan Bashan, har zuwa Saleka da Edireyi, biranen masarautar Og a Bashan.
11 ১১ (ফলে বাকি রফায়ীয়দের মধ্যে শুধু বাশনের রাজা ওগ বাকি ছিলেন; দেখ, তাঁর বিছানা লোহার; তা কি অম্মোন বংশধরদের রব্বা শহরে নেই? মানুষের হাতের পরিমাণ অনুসারে তা লম্বায় নয় হাত ও চওড়ায় চার হাত ছিল।)
(Og sarkin Bashan, ne kaɗai ya ragu cikin Refahiyawa. An yi gadonsa da ƙarfe, tsawon gadon ya fi ƙafa goma sha uku, fāɗinsa kuwa ƙafa shida ne. Yana nan a Rabba ta Ammonawa har yanzu.)
12 ১২ সেই দিনের আমরা এই দেশ অধিকার করলাম; অর্ণোন উপত্যকায় অবস্থিত অরোয়ের শহর থেকে এবং পর্বতময় গিলিয়দ দেশের অর্ধেক ও সেখানকার শহর সব রূবেণীয় ও গাদীয়দেরকে দিলাম।
Cikin ƙasar da muka kwasa a lokacin, na ba wa mutanen Ruben da mutanen Gad yankin arewa na Arower ta Kwarin Arnon, haɗe da rabin ƙasar tudu ta Gileyad, tare da biranenta.
13 ১৩ আর গিলিয়দের বাকি অংশ ও পুরো বাশন অর্থাৎ ওগের রাজ্য, পুরো বাশনের সঙ্গে অর্গোবের সমস্ত অঞ্চল আমি মনঃশির অর্ধেক বংশকে দিলাম। (সেটাই রফায়ীয় দেশ বলে বিখ্যাত।
Sai kuma na ba wa rabin kabilar Manasse sauran rabin ƙasar tudu ta Gileyad da kuma dukan Bashan, masarautar Og (Wato, dukan yankin ƙasan nan na Argob a Bashan da dā ake kira ƙasar Refahiyawa.
14 ১৪ মনঃশির একজন বংশধর যায়ীর গশূরীয়দের ও মাখাথীয়দের সীমা পর্যন্ত অর্গোবের সব অঞ্চল নিয়ে নিজের নাম অনুসারে বাশন দেশের সেই সব জায়গার নাম হব্বোৎ যায়ীর রাখল; আজও সেই নাম প্রচলিত আছে।)
Yayir na zuriyar Manasse ya karɓi dukan yankin ƙasar Argob a Bashan har zuwa iyakar Geshurawa da Ma’akatiyawa. Sai ya kira ƙauyukan wurin da sunansa, Hawwot Yayir.)
15 ১৫ আমি মাখীরকে গিলিয়দ দিলাম।
Na kuma ba da Gileyad ga Makir.
16 ১৬ আর গিলিয়দ থেকে অর্ণোন উপত্যকা পর্যন্ত, উপত্যকার মাঝখান ও তার সীমানা এবং অম্মোন বংশধরদের সীমা যব্বোক নদী পর্যন্ত;
Amma ga mutanen Ruben da mutanen Gad, na ba da yankin da ya tashi daga Gileyad, ya gangara zuwa Kwarin Arnon (tsakiyar kwarin kuwa shi ne iyaka) ya fita zuwa Kogin Yabbok, wanda yake shi ne iyakar Ammonawa.
17 ১৭ আর অরাবা উপত্যকা, যর্দ্দন ও তার সীমানা, কিন্নেরৎ থেকে অরাবার সমুদ্র, অর্থাৎ পূর্বদিকে পিস্‌গা ঢালু জায়গার দিকে লবণসমুদ্র পর্যন্ত রূবেণীয় ও গাদীয়দেরকে দিলাম।
Iyakarsa daga yamma kuwa shi ne Urdun a Araba, daga Kinneret zuwa Tekun Araba (wato, Tekun Gishiri) a gangaren gindin Dutsen Fisga wajen gabas.
18 ১৮ আর আমি সেই দিনের তোমাদেরকে এই আদেশ করলাম, “তোমাদের ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্য এই দেশ তোমাদেরকে দিয়েছেন। তোমাদের সব যোদ্ধা সজ্জিত হয়ে তোমাদের ভাইদের অর্থাৎ ইস্রায়েলের লোকদের সামনে পার হয়ে যাবে।
Na umarce ku a lokacin na ce, “Ubangiji Allahnku ya ba ku wannan ƙasa ku mallake ta. Dukan mayaƙanku za su haye da shirin yaƙi a gaban’yan’uwanku, Isra’ilawa.
19 ১৯ আমি তোমাদেরকে যে সব শহর দিলাম, তোমাদের সেই সব শহরে তোমাদের স্ত্রীলোক, বালক বালিকা ও পশুরা বাস করবে; আমি জানি যে, তোমাদের অনেক পশু আছে।
Amma matanku, yaranku da dabbobinku (na sani kuna da dabbobi masu yawa), su ne za ku bari a garuruwan da na ba ku,
20 ২০ পরে সদাপ্রভু তোমাদের ভাইদেরকে তোমাদের মতো বিশ্রাম দিলে, যর্দ্দনের ওপারে যে দেশ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদেরকে দিচ্ছেন, তারাও সেই দেশ অধিকার করবে, তখন তোমরা প্রত্যেকে আমার দেওয়া নিজেদের অধিকারে ফিরে আসবে।”
sai Ubangiji ya ba da hutu ga sauran’yan’uwanku, yadda ya yi da ku, su ma suka sami ƙasar da Ubangiji Allahnku yake ba su, a ƙetaren Urdun, sa’an nan kowannenku zai komo ga mallakar da na ba ku.”
21 ২১ আর সেই দিনের আমি যিহোশূয়কে আদেশ করলাম, “তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেই দুই রাজার প্রতি যা করেছেন, তা তুমি নিজের চোখে দেখেছ; তুমি পার হয়ে যে যে রাজ্যের বিরুদ্ধে যাবে, সে সব রাজ্যের প্রতি সদাপ্রভু সেরকম করবেন।
A lokacin nan na umarci Yoshuwa na ce, “Da idanunka ka ga dukan abin da Ubangiji Allahnku ya yi da waɗannan sarakuna biyu. Haka Ubangiji zai yi da dukan masarautai a can, inda za ku.
22 ২২ তোমরা তাদেরকে ভয় কর না; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজে তোমাদের জন্য যুদ্ধ করবেন।”
Kada ku ji tsoronsu, gama Ubangiji Allahnku zai yi yaƙi dominku.”
23 ২৩ সেই দিনের আমি সদাপ্রভুকে অনুরোধ করে বললাম,
A lokacin, na roƙi Ubangiji na ce,
24 ২৪ “হে প্রভু সদাপ্রভু, তুমি নিজের দাসের কাছে নিজের মহিমা ও শক্তিশালী হাত দেখাতে শুরু করলে; তোমার কাজের মত কাজ ও তোমার পরাক্রমী কাজের মত কাজ করতে পারে, স্বর্গে কি পৃথিবীতে এমন ঈশ্বর কে আছে?
“Ya Ubangiji Mai Iko Duka, ka fara nuna wa bawanka ɗaukakarka da ikonka. Akwai wani allah a sama ko a duniya, wanda zai aikata waɗannan manyan ayyukan kamar ka?
25 ২৫ অনুরোধ করি, আমাকে ওপারে গিয়ে যর্দনপারে অবস্থিত সেই ভালো দেশ, সেই ভালো পাহাড়ি দেশ ও লিবানোন দেখতে দাও।”
Ina roƙonka, bari in ƙetare in ga ƙasa mai kyau ɗin nan a ƙetaren Urdun, wannan ƙasar mai kyau ta tuddai, da kuma Lebanon.”
26 ২৬ কিন্তু সদাপ্রভু তোমাদের জন্য আমার বিরুদ্ধে রেগে যাওয়াতে আমার কথা শুনলেন না; সদাপ্রভু আমাকে বললেন, “এটাই তোমার জন্য যথেষ্ট হোক, এ বিষয়ে আমাকে আর বল না।
Amma saboda ku, Ubangiji ya yi fushi da ni, bai kuwa saurare ni ba. Sai Ubangiji ya ce, “Ya isa haka, kada ka ƙara yin magana da ni game da wannan batu.
27 ২৭ পিস্‌গার শৃঙ্গে ওঠ এবং পশ্চিম, উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে দেখ; তোমার চোখ দিয়ে দেখো, কারণ তুমি এই যর্দ্দন পার হতে পারবে না।
Haura zuwa ƙwanƙolin Fisga, ka dubi ƙasar da idanunka daga kowane gefe, yamma, da arewa, da kudu, da kuma gabas, gama ba za ka ƙetare wannan Urdun ba.
28 ২৮ তার পরিবর্তে তুমি যিহোশূয়কে আদেশ দাও, তাকে উত্সাহ দাও এবং তাকে শক্তিশালী কর, কারণ সে এই লোকদের আগে গিয়ে পার হবে, আর যে দেশ তুমি দেখবে, সেই দেশ সে তাদেরকে অধিকার করাবে।”
Amma ka umarci Yoshuwa, ka ƙarfafa shi, ka kuma ba shi ƙarfin gwiwa, gama shi ne zai jagoranci wannan mutane su haye, yă kuma ba su gādon ƙasar da za ka gani.”
29 ২৯ সুতরাং এই ভাবে আমরা বৈৎ-পিয়োরের বিপরীতে অবস্থিত উপত্যকায় বাস করলাম।
Sai muka zauna a kwari kusa da Bet-Feyor.

< দ্বিতীয় বিবরণ 3 >