< দ্বিতীয় বিবরণ 29 >

1 সদাপ্রভু হোরেবে ইস্রায়েলের লোকদের সঙ্গে যে নিয়ম স্থির করেছিলেন, তাছাড়া মোয়াব দেশে তাদের সঙ্গে যে নিয়ম স্থির করতে মোশিকে আজ্ঞা করলেন, এই সব সেই নিয়মের বাক্য।
Awa ndiwo mawu a mʼpangano limene Yehova analamula Mose kuti achite ndi Aisraeli ku Mowabu, powonjezera pa pangano limene anapangana nawo ku Horebu.
2 মোশি সমস্ত ইস্রায়েলকে ডাকলেন এবং তাদেরকে বললেন, সদাপ্রভু মিশর দেশে ফরৌণের, তাঁর সব দাসের ও সব দেশের প্রতি যে সব কাজ তোমাদের সামনে করেছিলেন, তা তোমরা দেখেছ;
Mose anayitanitsa Aisraeli onse nati kwa iwo: Inu munaona zonse zimene Yehova anachita kwa Farao, nduna zake ndi dziko lake lonse ku Igupto.
3 পরীক্ষাসিদ্ধ সেই সব মহৎ প্রমাণ, সেই সব চিহ্ন ও সেই সব মহৎ অদ্ভুত লক্ষণ তোমরা নিজের চোখে দেখেছ;
Ndi maso anu munaona mayesero onse aja, zizindikiro zozizwitsa ndi zodabwitsa zazikulu zija.
4 কিন্তু সদাপ্রভু আজ পর্যন্ত তোমাদেরকে জানার হৃদয়, দেখার চোখ ও শোনার কান দেননি।
Koma mpaka lero Yehova sanakupatseni mtima wozindikira kapena maso openya kapena makutu akumva.
5 আমি চল্লিশ বছর মরুপ্রান্তে তোমাদেরকে চালিয়েছি; তোমাদের গায়ে তোমাদের পোষাক পুরানো হয়নি ও তোমার পায়ে তোমার জুতা পুরাতন হয়নি;
Mʼzaka makumi anayi zimene ndinakutsogolerani mʼchipululu, zovala zanu ndiponso nsapato za ku mapazi anu sizinangʼambike.
6 তোমরা রুটি খাওনি এবং আঙ্গুর রস কি সুরা পান করনি; যেন তোমরা জানতে পার যে, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
Inu simunadye buledi ndi kumwa vinyo kapena chakumwa chilichonse choledzeretsa. Ndinachita izi kuti mudziwe kuti Ine ndine Yehova Mulungu wanu.
7 আর তোমরা যখন এই জায়গায় উপস্থিত হলে, তখন হিষ্‌বোনের রাজা সীহোন ও বাশনের রাজা ওগ আমাদের সঙ্গে যুদ্ধ করতে বের হলে আমরা তাদেরকে আঘাত করলাম;
Pamene munafika malo ano, Sihoni mfumu ya ku Hesiboni ndi Ogi mfumu ya ku Basani anabwera kudzamenyana nafe koma tinawagonjetsa iwo.
8 আর তাদের দেশ নিয়ে অধিকারের জন্যে রূবেণীয় ও গাদীয়দেরকে এবং মনঃশীয়দের অর্ধেক বংশকে দিলাম।
Tinatenga dziko lawo ndi kulipereka ngati cholowa cha fuko la Rubeni, fuko la Gadi ndi theka la fuko la Manase.
9 অতএব তোমরা যা যা করবে, সমস্ত বিষয়ে যেন উন্নতিলাভ করতে পার, এই জন্য এই নিয়মের কথা সব পালন কোরো এবং সেই অনুসারে কাজ কোরো।
Tsatirani mosamalitsa mawu a mʼpangano ili kuti zinthu zizikuyenderani bwino pa zochitika zanu zonse.
10 ১০ তোমরা সবাই আজ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছ, তোমাদের অধ্যক্ষরা, তোমাদের বংশ সব, তোমাদের প্রাচীনরা, তোমাদের শাসকরা, এমন কি, ইস্রায়েলের সব পুরুষ,
Lero lino nonse mukuyima pamaso pa Yehova Mulungu wanu, atsogoleri a mafuko anu, akuluakulu ndi nduna zanu, ndi amuna ena onse a mu Israeli,
11 ১১ তোমাদের বালক বালিকারা, তোমাদের স্ত্রীরা এবং তোমার শিবিরের মধ্যে তোমার কাঠ কাটার লোক থেকে জলবাহক পর্যন্ত এবং বিদেশী, সবাই আছ;
pamodzi ndi ana ndi akazi anu, kudzanso alendo amene akukhala pakati panu omwe amakuwazirani nkhuni ndi kukutungirani madzi.
12 ১২ যেন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর সেই নিয়মে ও সেই শপথে আবদ্ধ হও, যা তোমার ঈশ্বর সদাপ্রভু আজ তোমার সঙ্গে করছেন;
Mukuyimirira pano kuti mulowe mʼpangano ndi Yehova Mulungu wanu, pangano limene Yehova akuchita ndi inu lero ndi kulisindikiza ndi malumbiro,
13 ১৩ এই জন্য করছেন, যেন তিনি আজ তোমাকে নিজের লোক হিসাবে স্থাপন করেন ও তোমার ঈশ্বর হন, যেমন তিনি তোমাকে বলেছেন, আর যেমন তিনি তোমার পূর্বপুরুষ অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে শপথ করেছেন।
kukukhazikitsani lero lino ngati anthu ake, ndi kuti Iye akhale Mulungu wanu monga anakulonjezani inu ndiponso monga analumbira kwa makolo anu Abrahamu, Isake ndi Yakobo.
14 ১৪ এবং আমি এই নিয়ম ও এই শপথ শুধু তোমাদেরই সঙ্গে করছি, তা না;
Ndikupanga pangano ili ndi malumbiro ake osati kwa inu nokha,
15 ১৫ বরং আমাদের সঙ্গে আজ এই জায়গায় আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে যে কেউ দাঁড়িয়ে আছে ও আমাদের সঙ্গে আজ যে নেই, সেই সবের সঙ্গে করছি।
amene muli pano pamaso pa Yehova Mulungu wathu, koma ndi iwonso amene sali pano lero.
16 ১৬ কারণ আমরা মিশর দেশে যেভাবে বাস করেছি এবং জাতিদের মধ্যে দিয়ে যেভাবে এসেছি, তা তোমরা জানো
Inu nomwe mukudziwa mmene tinkakhalira ku Igupto ndi mmene tinadutsira mayiko pa ulendo wobwera kuno.
17 ১৭ এবং তাদের ঘৃণার্হ জিনিস সব, তাদের মধ্যে কাঠের, পাথরের, রূপার ও সোনার মূর্ত্তি সব দেখেছ।
Ife tinaona pakati pawo mafanizo ndi mafano awo onyansa, amtengo ndi amiyala, asiliva ndi agolide.
18 ১৮ এই জাতিদের দেবতাদের সেবা করতে যাবার জন্য আজ আমাদের ঈশ্বর সদাপ্রভু থেকে যার হৃদয় অন্য পথে ফিরে যায়, এমন কোনো পুরুষ কিংবা স্ত্রী কিংবা গোষ্ঠী কিংবা বংশ তোমাদের মধ্যে যেন না থাকে, বিষগাছের কি নাগদানার মূল তোমাদের মধ্যে যেন না থাকে
Onetsetsani kuti pasapezeke mwamuna kapena mkazi, banja kapena fuko pakati panu lero amene mtima wawo udzapandukira Yehova Mulungu wanu ndi kupita kukapembedza milungu ya mitundu iyo. Onetsetsani kuti pasapezeke muzu pakati panu wotulutsa mankhwala akupha otere.
19 ১৯ এবং এই শাপের কথা শোনার দিনের কেউ যেন মনে মনে নিজের ধন্যবাদ করত না বলে, আমি ভিজের সঙ্গে শুকনোর ধ্বংস করার জন্য নিজের হৃদয়ের একগুঁয়েমিতায় চললেও আমার শান্তি হবে।
Munthu wotere akamva mawu a lumbiro ili, asadzidalitse yekha mʼmaganizo mwake namati, “Ine ndidzapulumuka ngakhale nditapitiriza kuyenda njira yanga.” Zoterezi zidzadzetsa masautso pa nthaka ya chinyontho ndi yowuma yomwe.
20 ২০ সদাপ্রভু তাকে ক্ষমা করতে রাজি হবেন না, কিন্তু সেই মানুষের ওপরে তখন সদাপ্রভুর রাগ ও তাঁর কোপ ধূমায়িত হবে এবং এই বইয়ে লেখা সমস্ত শাপ তার ওপরে শুয়ে থাকবে এবং সদাপ্রভু আকাশমণ্ডলের নীচে থেকে তার নাম মুছে দেবেন।
Yehova sadzamukhululukira. Mkwiyo ndi nsanje ya Yehova zidzamuyakira munthuyo. Matemberero onse wolembedwa mʼbukuli adzamugwera iye ndipo Yehova adzafafaniza dzina lake pa dziko lapansi.
21 ২১ আর এই নিয়মের বইয়ে লেখা নিয়মের সব শাপ অনুসারে সদাপ্রভু তাকে ইস্রায়েলের সব বংশ থেকে বিপর্যয়ের জন্য বিতাড়িত করবেন।
Yehova adzasankha pakati pa Aisraeli anthu oyenera masautso monga mwa matemberero onse a mʼpangano olembedwa Mʼbuku la Malamulo.
22 ২২ আর সদাপ্রভু সেই দেশের উপরে যে সব আঘাত ও রোগ আনবেন, তা যখন আগামী বংশ, তোমাদের পরে উৎপন্ন তোমাদের সন্তানরা এবং বিদেশ থেকে আসা বিদেশী দেখবে
Ana anu a mibado yakutsogolo ndi alendo amene adzachokera kutali adzaona matsoka amene adzakugwerani mʼdziko muno ndiponso matenda amene Yehova adzabweretsa pa dzikoli.
23 ২৩ এবং সদাপ্রভু নিজের রাগে ও ক্রোধে যে সদোম, ঘমোরা, অদমা ও সবোয়িম শহর উৎপন্ন করেছিলেন, তার মত এই দেশের সব ভূমি গন্ধক, জলন্ত লবণে পরিপূর্ণ হয়েছে, তাতে কিছুই বোনা যায় না ও তা ফল উৎপন্ন করে না ও তাতে কোনো তৃণ হয় না, এ সব যখন দেখবে; তখন তারা বলবে,
Dziko lonse lidzasanduka nthaka ya mchere ndi ya sulufule. Simudzadzalamo kanthu, simudzakhala chomera chilichonse, ndi mbewu yomera mʼmenemo. Dziko lanu lidzakhala lowonongeka ngati Sodomu ndi Gomora, Adima ndi Zeboimu, mizinda imene Yehova anayiwononga ndi mkwiyo wake waukulu.
24 ২৪ এমন কি, সব জাতি বলবে, সদাপ্রভু এ দেশের প্রতি কেন এমন করলেন? এমন মহাক্রোধ প্রজ্বলিত হবার কারণ কি?
Mitundu yonse ya anthu idzafunsa kuti, “Kodi chifukwa chiyani Yehova anachita zotere mʼdziko lake? Kodi chifukwa chiyani anaonetsa mkwiyo woopsa wotere?”
25 ২৫ তখন লোকে বলবে, কারণ এই, তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু মিশর দেশ থেকে সেই পূর্বপুরুষদেরকে বের করে আনার দিনের তাদের সঙ্গে যে নিয়ম স্থির করেন, সেই নিয়ম তারা ত্যাগ করেছিল
Ndipo yankho la mafunso amenewa lidzakhala lakuti, “Chifukwa chakuti anthu awa aphwanya pangano la Yehova Mulungu wa makolo awo, pangano limene Iye anapangana nawo pamene anawatulutsa ku Igupto.
26 ২৬ আর গিয়ে অন্য দেবতাদের সেবা করেছিল, যে দেবতাদেরকে তারা জানত না, যাদেরকে তিনি তাদের জন্য নির্ধারণ করেননি, সেই দেবতাদের কাছে নত করেছিল;
Iwo anachoka ndi kukatumikira milungu ina ndi kuyipembedza, milungu imene sanayidziwe, milungu imene sanawapatse.
27 ২৭ তাই এই বইয়ে লেখা সমস্ত শাপ দেশের উপর আনতে এই দেশের বিরুদ্ধে সদাপ্রভুর রাগ প্রজ্বলিত হল
Choncho Yehova anakwiyira dziko lino, kotero anabweretsa matemberero onse amene analembedwa mʼbuku lino.
28 ২৮ এবং সদাপ্রভু রাগে, ক্রোধে ও মহাকোপে তাদেরকে তাদের দেশ থেকে অন্য দেশে নিক্ষেপ করেছেন, যেমন আজ দেখা যাচ্ছে।
Ndi mkwiyo komanso ukali wake woopsa Yehova anawazula mʼdziko lawo ndi kuwaponyera mʼdziko lina, monga mmene zilili lero lino.”
29 ২৯ গোপন বিষয় সব আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার; কিন্তু প্রকাশিত বিষয় সব আমাদের ও চিরকাল আমাদের বংশধরদের অধিকার, যেন এই নিয়মের সব কথা আমরা পালন করতে পারি।
Zinsinsi ndi za Yehova Mulungu wathu koma zinthu zimene zaululidwa ndi zathu ndi ana athu kwamuyaya, kuti titsatire mawu onse a mʼmalamulowa.

< দ্বিতীয় বিবরণ 29 >