< দ্বিতীয় বিবরণ 22 >

1 তোমার কোনো ভাইয়ের বলদ কিংবা মেষকে বিপথগামী হতে দেখলে তুমি তাদের থেকে গা ঢাকা দিও না; অবশ্য নিজের ভাইয়ের কাছে তাদেরকে ফিরিয়ে আনবে।
Hautakiwi kumtazama ng’ombe au kondoo wa Muisraeli mwenzako akikosea njia na ukajificha kwao; hakika unapaswa kuwarejesha kwake.
2 যদি তোমার সেই ভাই তোমার কাছে অবস্থিত কিংবা পরিচিত না হয়, তবে তুমি সেই পশুকে নিজের বাড়িতে এনে যতক্ষণ সেই ভাই তার খোঁজ না করে, ততক্ষণ নিজের কাছে রাখবে, পরে তা ফিরিয়ে দেবে।
Iwapo Muisraeli mwenzako hayupo karibu nawe, au kama haumfahamu, basi unapaswa kumleta mnyama huyo nyumbani kwako, na lazima uwe naye mpaka pale mwenyewe atakapomtafuta, na kisha lazima umrejeshee mwenyewe.
3 তুমি তার গাধার বিষয়েও সেরকম করবে এবং তার কাপড়ের বিষয়েও সেরকম করবে; তোমার ভাইয়ের হারিয়ে যাওয়া যে কোনো জিনিস তুমি পাও, সেই সবের বিষয়ে সেরকম করবে; তোমার গা ঢাকা দেওয়া উচিত না।
Unapaswa kufanya vivyo hivyo kwa punda wake; unapaswa kufanya vivyo hivyo na vazi lake; unapaswa kufanya vivyo hivyo kwa kila kitu alichopoteza Muisraeli mwenzako, kitu chochote alichopoteza na ukakipata; hautakiwi kujificha.
4 তোমার ভাই গাধা কিংবা বলদকে পথে পড়ে থাকতে দেখলে তাদের থেকে গা ঢাকা দিও না; অবশ্য তুমি তাদেরকে তুলতে তার সাহায্য করবে।
Haupaswi kumwona punda wa Muisraeli mwenzako au ng’ombe wake kaanguka chini barabarani na kujificha dhidi yao; hakika unapaswa kumsaidia kumwinua tena.
5 স্ত্রীলোক পুরুষের পরা কিংবা পুরুষ স্ত্রীলোকের পোশাক পরবে না; কারণ যে কেউ তা করে, সে তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘৃণার পাত্র।
Mwanamke hatakiwi kuvaa kinachokusudiwa kwa mwanamume, vilevile mwanamume hapaswi kuvaa mavazi ya mwanamke; kwa maana yeyote afanyaye vitu hivi ni chukizo kwa Yahwe Mungu wako.
6 যদি রাস্তার পাশে অবস্থিত কোনো গাছে কিংবা মাটির ওপরে তোমার সামনে কোনো পাখির বাসাতে বাচ্চা কিংবা ডিম থাকে এবং সেই বাচ্চার কিংবা ডিমের ওপরে মা পাখি বসে থাকে, তবে তুমি বাচ্চাদের সঙ্গে মা পাখিকে ধর না।
Iwapo kiota cha ndege kikaonekana barabarani mbele yako, kwenye mti wowote au juu ya ardhi, kikiwa na makinda ya ndege au mayai ndani mwake, na mama yao akiwa juu yao au juu ya mayai, haupaswi kumchukua mama pamoja na makinda au mayai yake.
7 তুমি নিজের জন্য বাচ্চাগুলিকে নিতে পার, কিন্তু নিশ্চয় মা পাখিকে ছেড়ে দেবে; যেন তোমার ভালো হয় ও দীর্ঘ দিন আয়ু হয়।
Hakika unapaswa kumuacha mama aende zake, ila makinda yake unaweza kuyachukua. Tii amri hii ili uenende vyema, na siku zako ziweze kurefushwa.
8 নতুন বাড়ি তৈরী করলে তার ছাদে পাঁচিল তৈরী করবে, পাছে তার ওপর থেকে কোনো মানুষ পড়ে গেলে তুমি নিজের বাড়িতে রক্তপাতের অপরাধ আনো।
Ujengapo nyumba mpya, basi unapaswa kujenga kitalu kwa ajili ya paa yako ili usilete damu juu ya nyumba yako mtu akianguka kutoka pale.
9 তোমার আঙ্গুর ক্ষেতে মিশ্রিত বীজ বপন করবে না; পাছে সব ফল তোমার বোনা বীজ ও আঙ্গুর ক্ষেত অপবিত্র হবে।
Haupaswi kupanda shamba lako la mizabibu kwa mbegu mbili, ili kwamba mavuno yote yasichukuliwe na sehemu takatifu, mbegu uliyoipanda pamoja na matunda ya mzabibu.
10 ১০ বলদে ও গাধায় এক সঙ্গে জুড়ে চাষ করবে না।
Haupaswi kulimia ng’ombe na punda kwa pamoja.
11 ১১ লোম ও মসীনা মেশানো সুতোর তৈরী পোশাক পর না।
Haupaswi kuvaa kitambaa kilichotengenezwa kwa sufu na kitani kwa pamoja.
12 ১২ নিজের আবরণের জন্যে গায়ের পোশাকের চার কোণায় আঁচল দিও।
Unapaswa kutengeneza pindo katika pembe nne za nguo unayoivaa.
13 ১৩ কোনো পুরুষ যদি বিয়ে করে স্ত্রীর কাছে যায়, পরে তাকে ঘৃণা করে
Iwapo mwanamume kachukua mke, kisha kalala naye, na baadae kumchukia,
14 ১৪ এবং তার নামে অপবাদ করে ও তার অপমান করে বলে, “আমি এই স্ত্রীকে বিয়ে করেছি বটে, কিন্তু যখন আমি তার কাছে গেলাম, আমি তার মধ্যে কুমারীত্বের চিহ্ন পেলাম না;”
na kisha kumtuhumu kwa vitu vya aibu na kumharibia sifa yake kwa kusema, “Nilimchukua huyu mwanamke, lakini nilipomkaribia sikukuta ushahidi waubikra kwake”.
15 ১৫ তবে সেই মেয়ের বাবা মা তার কুমারীত্বের চিহ্ন নিয়ে শহরের প্রাচীনদের কাছে শহরের দরজায় উপস্থিত করবে।
Kisha baba na mama mzazi wa binti wanatakiwa kupeleka ushahidi wa ubikra wake kwa wazee mlangoni mwa mji.
16 ১৬ আর মেয়ের বাবা প্রাচীনদেরকে বলবে, “আমি এই লোকের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু এ তাকে ঘৃণা করে;
Baba wa binti anapaswa kuwaambia wazee, “nilimpatia binti yangu kwa mwanamume huyu awe mkewe, naye anamchukia.
17 ১৭ আর দেখ, এ অপবাদ দিয়ে বলে, আমি তোমার মেয়ের কুমারীত্বের চিহ্ন পাইনি; কিন্তু আমার মেয়ের কুমারীত্বের চিহ্ন এই দেখুন। আর তারা শহরের প্রাচীনদের সামনে সেই পোশাক বাড়িয়ে দেবে।”
Tazama, amemtuhumu na vitu vya aibu na kusema, “Sikukuta ushahidi wa ubikra kwa binti yako”. Lakini ushahidi huu hapa wa ubikra wa binti yangu”. Kisha watatandaza shuka mbele ya wazee wa mji.
18 ১৮ পরে শহরের প্রাচীনরা সেই পুরুষকে ধরে শাস্তি দেবে।
Wazee wa mji wanapaswa kumchukua mwanamume huyo na kumuadhibu;
19 ১৯ আর তার একশো [শেকল] রূপা শাস্তি দিয়ে মেয়ের বাবাকে দেবে, কারণ সেই লোক ইস্রায়েলীয় এক কুমারীর উপরে বদনাম এনেছে; আর সে তার স্ত্রী হইবে, ঐ লোক সারাজীবন তাকে ত্যাগ করতে পারবে না।
nao wanapaswa kumtoza faini ya shekeli mia moja ya fedha, na kumpatia baba wa binti, kwa sababu mwanamume kasababisha sifa mbaya kwa bikra wa Israeli. Binti huyu anapaswa kuwa mke wake; mwanamume huyu hatakiwi kumfukuza katika siku zake zote.
20 ২০ কিন্তু সেই কথা যদি সত্য হয়, মেয়ের কুমারীত্বের চিহ্ন যদি না পাওয়া যায়;
Ila kama jambo hili ni la kweli, kwamba ushahidi wa bikra ya binti haukupatikana,
21 ২১ তবে তারা সেই মেয়েকে বের করে তার বাবার বাড়ির দরজার কাছে আনবে এবং সেই মেয়ের শহরের লোকেরা পাথরের আঘাতে তাকে হত্যা করবে; কারণ বাবার বাড়িতে ব্যভিচার করাতে সে ইস্রায়েলের মধ্যে অসম্মানীয় কাজ করেছে; এভাবে তুমি নিজের মধ্যে থেকে খারাপ ব্যবহার বাদ দেবে।
basi wanapaswa kumpeleka binti mlangoni kwa baba yake, na kisha wanamume wa mji wake wanatakiwa kumpiga kwa mawe hadi afe, kwa sababu amefanya jambo la aibu katika Israeli, kwa kutenda kama kahaba chini ya nyumba ya baba yake, nanyi mtakuwa mmeondoa uovu miongoni mwenu.
22 ২২ কোনো লোক যদি একজন পরস্ত্রীর সঙ্গে শোয়ার দিনের ধরা পড়ে, তবে পরস্ত্রীর সঙ্গে শুয়ে থাকা সেই পুরুষ ও সেই স্ত্রী উভয়ে মারা যাবে; এভাবে তুমি ইস্রায়েলের মধ্যে থেকে খারাপ ব্যবহার বাদ দেবে।
Iwapo mwanamume kakutwa analala na mwanamke ambaye ni mke wa mtu, basi wote wanapaswa kufa, mwanamume aliyelala na mwanamke pamoja na mwanamke mwenyewe; nanyi mtakuwa mmeondoa uovu miongoni mwenu.
23 ২৩ যদি কেউ পুরুষের প্রতি বাগদত্তা কোনো কুমারীকে শহরের মধ্যে পেয়ে তার সঙ্গে শোয়;
Iwapo kuna msichana bikra, ambaye amechumbiwa na mwanamume, kisha mwanamume mwingine kamkuta mjini na kulala naye,
24 ২৪ তবে তোমরা সেই দুই জনকে বের করে শহরের দরজার কাছে এনে পাথরের আঘাতে হত্যা করবে; সেই মেয়েকে হত্যা করবে, কারণ শহরের মধ্যে থাকলেও সে চিৎকার করে নি এবং সেই লোককে হত্যা করবে, কারণ সে নিজের প্রতিবেশীর স্ত্রীকে অসম্মান করেছে; এভাবে তুমি নিজের মধ্যে থেকে খারাপ ব্যবহার বাদ দেবে।
wachukueni wote wawili malangoni mwa mji, na kuwapiga mawe. Unapaswa kumpiga msichana mawe, kwa sababu hakupaza sauti kuomba msaada, ingawa alikuwa ndani ya mji. Unapaswa kumpiga mwanamume mawe, kwa sababu amemwingilia mke wa jirani yake; nanyi mtakuwa mmeondoa uovu miongoni mwenu
25 ২৫ কিন্তু যদি কোনো লোক বাগদত্তা মেয়েকে মাঠে পেয়ে জোর করে তার সঙ্গে শোয়, তবে তার সঙ্গে যে শোয় সেই লোক মারা যাবে;
Lakini kama mwanamume amemkuta msichana aliyechumbiwa shambani, na kama akamkamata na kulala naye, basi mwanamume pekee aliyelala naye ndiye lazima afe.
26 ২৬ কিন্তু মেয়ের প্রতি তুমি কিছুই করবে না; সে মেয়েতে প্রাণদণ্ডের যোগ্য পাপ নেই; কারণ যেমন কোনো মানুষ নিজের প্রতিবেশীর বিরুদ্ধে উঠে তাকে প্রাণে হত্যা করে, এটাও সেরকম।
Lakini kwake msichana msifanye chochote; hakuna dhambi inayostahili kifo kwake msichana. Kwa maana suala hili ni kama mwanamume amshambuliapo jirani yake na kumuua.
27 ২৭ কারণ সেই লোক মাঠে তাকে পেয়েছিল; ওই বাগদত্তা মেয়ে চিৎকার করলেও তার উদ্ধারকর্তা কেউ ছিল না।
Kwa maana alimkuta shambani; msichana huyu aliyechumbiwa alipaza sauti, lakini hapakuwa na mtu wa kumuokoa.
28 ২৮ যদি কেউ অবাগদত্তা কুমারী মেয়েকে পেয়ে তাকে ধরে তার সঙ্গে শোয় ও তারা ধরা পড়ে,
Iwapo mwanamume amemkuta msichana ambaye ni bikra lakini hajachumbiwa, na kama akamkamata na kulala naye, na kama wakagundulika,
29 ২৯ তবে তার সঙ্গে শুয়ে থাকা সেই লোক মেয়ের বাবাকে পঞ্চাশ [শেকল] রূপা দেবে এবং তাকে অসম্মানিত করেছে বলে সে তার স্ত্রী হবে; সেই লোক তাকে সারা জীবন ত্যাগ করতে পারবে না।
basi mwanamume aliyelala naye lazima atoe shekeli hamsini za fedha kwa baba wa msichana, naye lazima awe mke wake, kwa sababu amemdhalilisha. Hatakiwi kumfukuza katika siku zake zote.
30 ৩০ কোনো লোক নিজের বাবার স্ত্রীকে গ্রহণ করবে না ও নিজের বাবার বিয়ের অধিকার কেড়ে নিতে পারবে না।
Mwanamume hapaswi kumchukua mke wa baba yake kama wake; hatakiwi kuchukua haki za ndoa za baba yake.

< দ্বিতীয় বিবরণ 22 >