< দ্বিতীয় বিবরণ 21 >

1 তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে যে দেশ তোমাকে দিচ্ছেন, তার মধ্যে যদি ক্ষেতে পড়ে থাকা কোনো মরে যাওয়া লোককে পাওয়া যায় এবং তাকে কে হত্যা করল, তা জানা না যায়;
In aka sami an kashe mutum kwance a fili, a ƙasar da Ubangiji Allahnku yake ba ku ku mallaka, ba a kuma san wanda ya kashe shi ba,
2 তবে তোমার প্রাচীনরা ও বিচারকর্তারা বাইরে গিয়ে সেই মৃতদেহের চারদিকে কোন্‌ শহর কত দূর, তা মাপবে।
sai dattawanku da alƙalanku su je su gwada nisan wurin da gawar take zuwa garuruwan da suke maƙwabtaka.
3 তাতে যে শহর ঐ মারা যাওয়া লোকের কাছাকাছি হবে, সেখানকার প্রাচীনরা পাল থেকে এমন একটি গরুর বাচ্চা নেবে, যার মাধ্যমে কোনো কাজ হয়নি, যে যোঁয়ালী বহন করে নি।
Sai dattawan garin da suke kurkusa da gawar su ɗauki karsanar da ba a taɓa yin aiki da ita ba, ba a kuma taɓa sa mata karkiya ba,
4 পরে সেই শহরের প্রাচীনরা সেই গরুর বাচ্চাকে এমন কোনো একটি উপত্যকায় আনবে, যেখানে জলস্রোত সবদিন বয়ে চলে এবং চাষ বা বীজবপন হয় না ও সেই উপত্যকায় তার ঘাড় ভেঙে ফেলবে।
a gangara da ita kwarin da ba a taɓa nome, ko shuki a ciki ba, inda kuma akwai rafi mai gudu, a can cikin kwarin za su karye wuyanta.
5 পরে লেবির সন্তান যাজকেরা কাছে আসবে, কারণ তাদেরকেই তোমার ঈশ্বর সদাপ্রভু নিজের সেবার জন্যে ও সদাপ্রভুর নামে আশীর্বাদ করার জন্যে মনোনীত করেছেন এবং তাদের কথা অনুসারে প্রত্যেক বিবাদের ও আঘাতের বিচার হবে।
Firistoci,’ya’yan Lawi maza, za su fito, gama Ubangiji Allahnku ya zaɓe su su yi masa hidima, su kuma furta albarku a cikin sunan Ubangiji, za su kuma daidaita duk rigimar cin mutunci.
6 পরে মৃতের কাছাকাছি ঐ শহরের সব প্রাচীন উপত্যকাতে ভাঙ্গা ঘাড়বিশিষ্ট গরুর বাচ্চার ওপরে নিজেদের হাত ধুয়ে দেবে
Sa’an nan dukan dattawan garin da yake kurkusa da gawar za su wanke hannuwansu a bisa karsanan da aka karye wuyar a kwarin,
7 এবং তারা উত্তর করে বলবে, “আমাদের হাত এই রক্তপাত করে নি, আমাদের চোখ এটা দেখেনি;
za su kuma furta, “Hannuwanmu ba su zub da wannan jini ba, idanunmu kuma ba su ga an yi haka ba.
8 হে সদাপ্রভু, তুমি তোমার লোক যে ইস্রায়েলকে মুক্ত করেছ, তাকে ক্ষমা কর; তোমার লোক ইস্রায়েলের মধ্যে যারা অপরাধ করে নি তাদের রক্তপাতের জন্য দোষ থাকতে দিও না। তাতে তাদের পক্ষে সেই রক্তপাতের দোষ ক্ষমা হবে।”
Karɓi wannan kafara saboda mutanenka Isra’ila, wanda ka fansar, ya Ubangiji, kada kuma ka ɗaura wa mutanenka alhakin jinin mutumin nan marar laifi.” Za a kuwa yi kafarar zub da jinin da aka yi.
9 এভাবে তুমি নিজের মধ্যে থেকে যারা অপরাধ করে নি তাদের রক্তপাতের দোষ দূর করবে; কারণ সদাপ্রভুর সামনে যা সঠিক, তাই তুমি করবে।
Ta haka za ku fid da laifin zub da jinin marar laifi daga cikinku, da yake kun yi abin da yake daidai a gaban Ubangiji.
10 ১০ তুমি নিজের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু তাদেরকে তোমার হাতে দেন ও তুমি তাদেরকে বন্দি করে নিয়ে যাও
Sa’ad da kuka tafi yaƙi da abokan gābanku, sai Ubangiji Allahnku ya bashe su a hannuwanku kuka kuma kama su a matsayin bayi,
11 ১১ এবং সেই বন্দিদের মধ্যে কোনো সুন্দরী স্ত্রী দেখে ভালবাসায় আসক্ত হয়ে যদি তুমি তাকে বিয়ে করতে চাও;
in ka ga wata kyakkyawar mace wadda ta ɗauki hankalinka a cikin bayin, za ka iya aure ta tă zama matarka.
12 ১২ তবে তাকে নিজের ঘরের মধ্যে আনবে এবং সে নিজের মাথা নেড়া করবে ও নখ কাটবে;
Ka kawo ta gidanka ka sa tă aske kanta, tă yanka kumbanta
13 ১৩ আর নিজের বন্দিত্বের পোশাক ত্যাগ করবে; পরে তোমার বাড়ি থেকে নিজের বাবামায়ের জন্য সম্পূর্ণ এক মাস শোক করবে; তার পরে তুমি তার কাছে যেতে পারবে, তুমি তার স্বামী হবে ও সে তোমার স্ত্রী হবে।
tă kuma tuɓe tufafin da ta sa sa’ad da aka kama ta. Bayan ta zauna a gidanka ta kuma yi makokin mahaifinta da mahaifiyarta wata ɗaya cif, sai ka shiga wurinta ka zama mijinta, za tă kuwa zama matarka.
14 ১৪ আর যদি তাতে তোমার ইচ্ছা না হয়, তবে যে জায়গায় তার ইচ্ছা, সেই জায়গায় তাকে যেতে দেবে; কিন্তু কোনো ভাবে টাকা নিয়ে তাকে বিক্রি করবে না; তার প্রতি দাসের মতো ব্যবহার করবে না, কারণ তুমি তাকে অপমান করেছ।
In ba ka jin daɗinta, ka bar tă tafi inda take so. Ba za ka sayar da ita ko ka yi da ita kamar baiwa ba, da yake ka ƙasƙantar da ita.
15 ১৫ যদি কোনো লোকের প্রিয় অপ্রিয় দুই স্ত্রী থাকে এবং প্রিয় ও অপ্রিয় উভয়ে তার জন্য ছেলের জন্ম দেয়
In mutum yana da mata biyu, yana kuwa ƙaunar ɗaya, ba ya kuma ƙaunar ɗayan, su biyun kuwa suka haifi masa’ya’ya maza, sai ya zamana cewa ɗan farin ya kasance na wadda ba ya ƙauna,
16 ১৬ আর বড় ছেলে অপ্রিয়ার সন্তান হয়; তবে নিজের ছেলেদেরকে সব কিছুর অধিকার দেবার দিনের অপ্রিয়াজাত বড় ছেলে থাকতে সে প্রিয়াজাত ছেলেকে জ্যেষ্ঠাধিকার দিতে পারবে না।
to, a ranar da zai yi faɗa wane ne a cikin’ya’yansa zai riƙe gādon da zai bar musu, kada yă sa ɗan matar da yake ƙauna yă zama kamar shi ne ɗan fari, a maimakon ɗan matar da ba ya ƙauna, wanda shi ne ɗan farin.
17 ১৭ কিন্তু সে অপ্রিয়ার ছেলেকে বড় হিসাবে স্বীকার করে নিজের সব কিছুর দুই অংশ তাকে দেবে; কারণ সে তার শক্তির প্রথম ফল, জ্যেষ্ঠাধিকার তারই।
Dole yă yarda cewa ɗan matar da ba ya ƙaunar ne ɗan fari, ta wurin ba shi rabo kashi biyu na dukan abin da yake da shi, gama shi ne mafarin ƙarfinsa, yana da hakkin ɗan fari.
18 ১৮ যদি কারো ছেলে অবাধ্য ও বিরোধী হয়, বাবা মায়ের কথা না শোনে এবং শাসন করলেও তাদেরকে অমান্য করে;
In mutum yana da gagararren ɗa mai tawaye, wanda ba ya biyayya ga mahaifinsa da mahaifiyarsa, ba ya kuma jin su sa’ad da suke horonsa,
19 ১৯ তবে তার বাবা মা তাকে ধরে শহরের প্রাচীনদের কাছে ও তার নিবাসের জায়গার শহরের দরজায় নিয়ে যাবে;
mahaifinsa da mahaifiyarsa za su kama shi su kawo shi ga dattawa a ƙofar garinsu.
20 ২০ আর তারা শহরের প্রাচীনদেরকে বলবে, “আমাদের এই ছেলে অবাধ্য ও বিরোধী, আমাদের কথা মানে না, সে অপব্যয়ী ও মদ্যপায়ী।”
Za su ce wa dattawan, “Wannan ɗanmu gagararre ne, mai tawaye. Ba ya mana biyayya. Mai zari ne, kuma mashayi.”
21 ২১ তাতে সেই শহরের সব লোক তাকে পাথরের আঘাতে হত্যা করবে; এভাবে তুমি নিজের মধ্যে থেকে খারাপ কাজ বাদ দেবে, আর সমস্ত ইস্রায়েল শুনে ভয় পাবে।
Sa’an nan dukan mazan garinsa za su jajjefe shi har yă mutu. Dole ku fid da mugu daga cikinku. Dukan Isra’ila kuwa za su ji wannan su kuma ji tsoro.
22 ২২ যদি কোনো মানুষ প্রাণদণ্ডের যোগ্য পাপ করে, আর তার প্রাণদণ্ড হয় এবং তুমি তাকে গাছে টাঙিয়ে দিও,
In mutum ya yi laifin da ya isa kisa, aka kuwa rataye shi a itace,
23 ২৩ তবে তার মৃতদেহ রাতে গাছের ওপরে থাকতে দেবে না, কিন্তু নিশ্চয় সেই দিন ই তাকে কবর দেবে; কারণ যে ব্যক্তিকে টাঙ্গান যায়, সে ঈশ্বরের শাপগ্রস্ত; তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে যে ভূমি তোমাকে দিচ্ছেন, তুমি তোমার সেই ভূমি অশুচি করবে না।
kada ku bar jikinsa a kan itacen yă kwana. Ku tabbata kun binne shi a ranar, domin duk wanda aka rataye a kan itace la’ananne ne ga Allah. Kada ku ƙazantar da ƙasar da Ubangiji Allahnku yake ba ku gādo.

< দ্বিতীয় বিবরণ 21 >