< দ্বিতীয় বিবরণ 19 >

1 যখন তোমার ঈশ্বর সদাপ্রভু যে জাতিদের দেশ তোমাকে দিচ্ছেন, তাদেরকে তিনি উচ্ছেদ করলে পর যখন তুমি তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদের শহরে ও বাড়িতে বাস করবে,
Yehova Mulungu wanu akadzawononga anthu amene dziko lawo akukupatsani, ndipo inu mukawapirikitsa ndi kukhazikika mʼmizinda ndi mʼnyumba zawo,
2 যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে তোমাকে দিচ্ছেন, তোমার সেই দেশের মাঝখানে তুমি নিজের জন্য তিনটি শহর নির্বাচন করবে।
mukapatule mizinda itatu imene ili pakati pa dziko lomwe Yehova Mulungu akukupatsani kukhala lanu.
3 তুমি রাস্তা তৈরী করবে এবং তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশের অধিকার তোমাকে দেন, তোমার সেই দেশের ভূমির তিন রাস্তা তৈরী ভাকরবে; তাতে প্রত্যেক হত্যাকারীরা সেই শহরে পালিয়ে যেতে পারবে।
Mudzakonze misewu ndi kuligawa patatu dzikolo limene Yehova Mulungu wanu akukupatsani ngati cholowa chanu, kuti aliyense wopha munthu akhoza kuthawirako.
4 এই নিয়ম এক জনের জন্য যে হত্যাকারী সেই জায়গায় পালিয়ে বাঁচতে পারে; কেউ যদি আগে প্রতিবেশীকে ঘৃণা না করে ভুলবশত তাকে হত্যা করে;
Ili ndi lamulo lokhudza munthu amene wapha mnzake mosazindikira osati mwadala, nathawira kumeneko kupulumutsa moyo wake. Ndi munthu amene wapha mnzake mosazindikira, popanda maganizo oyipa.
5 যেমন কেউ যখন নিজের প্রতিবেশীর সঙ্গে কাঠ কাটতে বনে গিয়ে গাছ কাটবার জন্য কুড়াল তুললে যদি ফলক বাঁট থেকে খসে প্রতিবেশীর গায়ে এমন লাগে যে, তাতেই সে মারা পড়ে, তবে সে ঐ তিনটির মধ্যে কোনো এক শহরে পালিয়ে বাঁচতে পারবে;
Mwachitsanzo, munthu atapita ku nkhalango ndi mnzake kukadula mitengo, ndiye posamula nkhwangwa kuti adule mtengo, nkhwangwa ikhoza kuguluka nʼkukagwera mnzake uja nʼkumupha. Munthu ameneyo akhoza kuthawira ku umodzi mwa mizindayo napulumutsa moyo wake.
6 পাছে রক্তের প্রতিশোধদাতা রেগে গিয়ে হত্যাকারীর পিছনে তাড়া করে পথের দূরত্বের জন্য তাকে ধরে মেরে ফেলে। সে লোক তো প্রাণদণ্ডের যোগ্য না কারণ সে আগে ওকে ঘৃণা করে নি।
Kupanda kutero ndiye kuti wolipsira akhoza kumuthamangitsa mwaukali ndi kumugwira ngati mtunda utalika, ndipo akhoza kumupha ngakhale kuti sanayenera kufa popeza sanaphe mnzake mwadala.
7 অতএব আমি তোমাকে আদেশ করছি, তুমি তোমার জন্য তিনটি শহর নির্বাচন করবে।
Ichi ndi chifukwa chake ndikukulamulani kuti mudzipatulire nokha mizinda itatu.
8 আর আমি আজ তোমাকে যে সব আদেশ দিচ্ছি, তুমি তা পালন করে নিজের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসলে ও সারা জীবন
Ngati Yehova Mulungu wanu akulitsa malire anu monga analonjezera pa malumbiro ndi makolo anu, nakupatsani dziko lonse monga analonjezera,
9 তাঁর পথে চললে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পূর্বপুরুষদের কাছে করা নিজের শপথ অনুসারে তোমার সীমা বাড়ান ও তোমার পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করা সমস্ত দেশ তোমাকে দেন; তবে তুমি সেই তিন শহর ছাড়া আরও তিনটি শহর নির্ধারণ করবে;
chifukwa chotsatira bwino malamulo onse amene ndikukuwuzani lero, kukonda Yehova Mulungu wanu ndi kuyenda mʼnjira zake nthawi zonse, ndiye kuti mukuyenera kupatula mizinda itatu yowonjezera.
10 ১০ যেন তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে তোমাকে যে দেশ দিচ্ছেন, তোমার সেই দেশের মধ্যে নির্দোষের রক্তপাত না হয়, আর তোমার উপরে রক্তপাতের অপরাধ না আসে।
Muchite zimenezi kuti musakhetse magazi wosalakwa mʼdziko lanu limene Yehova Mulungu wanu akukupatsani ngati cholowa, ndipo kuti musapezeke ndi mlandu wokhetsa magazi.
11 ১১ কিন্তু যদি কেউ নিজের প্রতিবেশীকে ঘৃণা করে তার জন্য ঘাঁটি বসায় ও তার বিরুদ্ধে উঠে তাকে সাংঘাতিক আঘাত করে, আর সে মরে যায়, পরে ওই লোক যদি ঐ সব শহরের মধ্যে কোনো একটি শহরে পালিয়ে যায়;
Koma ngati munthu adana ndi mnzake namubisalira panjira nʼkumuvulaza mpaka kumupha, nathawira ku umodzi mwa mizindayi,
12 ১২ তবে তার শহরের প্রাচীনরা লোক পাঠিয়ে সেখান থেকে তাকে আনাবে ও তাকে হত্যা করার জন্য রক্তের প্রতিশোধদাতার হাতে দেবে।
akuluakulu a mu mzinda wake akamugwire ndi kumubwezera ku mzinda wake namupereka kwa wolipsira kuti aphedwe.
13 ১৩ তোমার চোখ তার প্রতি দয়া না করুক, কিন্তু তুমি ইস্রায়েলের মধ্যে থেকে যারা অপরাধী না তাদের রক্তপাতের দোষ দূর করবে; তাতে তোমার ভালো হবে।
Osamumvera chisoni. Muyenera kuchotsa tchimo lokhetsa magazi wosalakwa mu Israeli kuti zinthu zizikuyenderani bwino.
14 ১৪ তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে যে দেশ তোমাকে দিচ্ছেন সেই দেশে তোমার পাওনা ভূমিতে আগের লোকেরা যে সীমার চিহ্ন নির্ধারণ করেছে, তোমার প্রতিবেশীর সেই চিহ্ন সরিয়ে দেবে না।
Musamasunthe mwala wa malire anu ndi mnzanu amene anayikidwa ndi makolo anu pa cholowa chimene mulandire mʼdziko limene Yehova Mulungu wanu akukupatsani.
15 ১৫ কেউ কোনো ধরনের অপরাধ কি পাপ, যে কোনো পাপ করলে, তার বিরুদ্ধে একমাত্র সাক্ষী উঠবে না; দুই কিংবা তিন সাক্ষীর প্রমাণের মাধ্যমে বিচার শেষ হবে।
Mboni imodzi siyokwanira kupeza munthu kuti ndi wolakwa pa mlandu uliwonse umene wapalamula. Nkhani itsimikizike ndi umboni wa anthu awiri kapena atatu.
16 ১৬ কোনো অন্যায়ী সাক্ষী যদি কারো বিরুদ্ধে উঠে তার বিষয়ে অন্যায় কাজের সাক্ষ্য দেয়,
Ngati mboni yonama ifuna kunamizira munthu mlandu,
17 ১৭ তবে সেই বাদী প্রতিবাদী উভয়ে সদাপ্রভুর সামনে, সেই দিনের র যাজকদের ও বিচারকর্তাদের সামনে, দাঁড়াবে।
anthu awiri okhudzidwa ndi mlanduwo ayenera kuyima pamaso pa Yehova pali ansembe ndi oweruza amene ali pa ntchito pa nthawiyo.
18 ১৮ পরে বিচারকর্তারা সযত্নে খোঁজ করবে, আর দেখ, সে সাক্ষী যদি মিথ্যাসাক্ষী হয় ও তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য দিয়ে থাকে;
Oweruza afufuze bwinobwino, ndipo ngati zatsimikizika kuti mboniyo ndi yabodza, yopereka umboni wonama pa mʼbale wake,
19 ১৯ তবে সে তার ভাইয়ের প্রতি যেমন করতে চেয়েছিল, তার প্রতি তোমরা সেরকম করবে; এই ভাবে তুমি নিজের মধ্যে থেকে খারাপ কার্যকলাপ বাদ দেবে।
ndiye kuti amuchitire iyeyo zimene anafuna kuchitira mʼbale wakezo. Muyenera kuchotsa choyipa pakati panu.
20 ২০ তা শুনে বাকি লোকেরা ভয় পেয়ে তোমার মধ্যে সেরকম খারাপ কাজ আর করবে না।
Anthu ena onse adzamva zimenezi nachita mantha, ndipo choyipa choterechi sichidzachitikanso pakati panu.
21 ২১ তোমার চোখ দয়া না করুক; প্রাণের বেতনের জন্যে প্রাণ, চোখের জন্যে চোখ, দাঁতের জন্যে দাঁত, হাতের জন্যে হাত, পায়ের জন্যে পা।
Osachita chisoni, moyo uzilipira moyo, diso kulipira diso, dzino kulipira dzino, dzanja kulipira dzanja ndi phazi kulipira phazi.

< দ্বিতীয় বিবরণ 19 >