< দ্বিতীয় বিবরণ 18 >

1 যাজকরা, যারা লেবীয় এবং, লেবির সমস্ত বংশ, ইস্রায়েলের সঙ্গে কোনো অংশ কি অধিকার পাবে না, তারা সদাপ্রভুর আগুন দিয়ে তৈরী উপহার ও তাঁর উত্তরাধিকারের জিনিস ভোগ করবে।
Makuhani, ambao ni Walawi, na makabila yote ya Lawi, hayatakuwa na mgao wala urithi pamoja na Israel; wanapaswa kula dhabihu ya Yahwe iliyotengenezwa kwa moto kama urithi wao.
2 তারা নিজের ভাইদের মধ্যে কোনো অধিকার পাবে না; সদাপ্রভুই তাদের অধিকার, যেমন তিনি তাদেরকে বলেছেন।
Hawatakuwa na urithi miongoni mwa ndugu zao; Yahwe ni urithi wao, kama alivyosema nao.
3 আর লোকদের থেকে যাজকদের পাওনা বিষয়ের এই বিধি; যারা গরু কিংবা মেষ বলিদান করে, তারা বলির কাঁধ, দুই গাল ও ভিতরের অংশ যাজককে দেবে।
Hii ni sababu ya makuhani kutoka kwa watu, kutoka kwa wale wanaotoa dhabihu, kama itakuwa ng'ombe au kondoo: wanapaswa kutoa kwa kuhani bega, mashavu mawili, na sehemu za ndani.
4 তুমি নিজের শস্যের, আঙ্গুর রসের ও তেলের প্রথম অংশ এবং মেষলোমের প্রথম অংশ তাকে দেবে।
Mazao ya kwanza ya nafaka zako, mvinyo wako mpya, na mafuta yako, na manyoya ya kwanza ya kondoo zako, unapaswa umpe.
5 কারণ সদাপ্রভুর নামে সেবা করতে সব দিন দাঁড়ানোর জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সব বংশের মধ্যে থেকে তাকে ও তাঁর সন্তানদের মনোনীত করেছেন।
Kwa kuwa Yahwe Mungu wako amemchagua kutoka kwenye makabila yote yako kusimama kutumika kwa jina la Yahwe, yeye na wana wake milele.
6 আর সব ইস্রায়েলের মধ্যে তোমার কোনো শহরের দরজায় যে লেবীয় থাকে, সে যদি নিজের প্রাণের সম্পূর্ণ ইচ্ছায় সেখান থেকে সদাপ্রভুর মনোনীত জায়গায় আসে,
Kama Mlawi anatoka kati ya miji yenu nje ya Israel yote kutoka ambapo anaishi, na utamani kwa moyo wake wote kuja katika eneo Yahwe atachagua,
7 তবে সে সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে থাকা নিজের লেবীয় ভাইদের মতো নিজের ঈশ্বর সদাপ্রভুর নামে সেবা করবে।
basi anapaswa kutumika kwa jina la Yahwe Mungu wake kama ndugu zake wote Walawi wanafanya, wanaosimama mbele ya Yahwe.
8 তারা খাবারের জন্যে সমান অংশ পাবে; তাছাড়া সে নিজের উত্তরাধিকার বিক্রির মূল্যও ভোগ করবে।
Wanapaswa kuwa na mgao wa kufanana wa kula, badala ya kile kinachokuja kutokana na mauzo ya urithi wa familia yake.
9 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন, যখন সেই দেশে আসবে তখন তুমি সেখানকার জাতিদের ঘৃণার্হ কাজের মতো কাজ করতে শিখো না।
Wakati mmekuja katika nchi ambayo Yahwe Mungu wenu anawapa, mnapaswa kujifunza kuangalia machukizo ya mataifa.
10 ১০ তোমার মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায়, যে ছেলে বা মেয়েকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যায়,
Pasipatikana miongoni mwenu mmoja anayemweka kijana wake au binti yake kwenye moto, yeyote anatumia uganga, yeyote anatabiri, au mchawi, mchawi yeyote,
11 ১১ কোনো যাদুকর, কোনো লোক যে মৃতদের সঙ্গে কথা বলে অথবা যে আত্মাদের সাথে কথা বলে।
yeyote aongeae na wafu, au yeyote aongeae na roho.
12 ১২ কারণ যারা এই সব করে সদাপ্রভু তাদের ঘৃণা করেন; আর সেই ঘৃণিত কাজের জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সামনে থেকে তাদেরকে তাড়িয়ে দেবেন।
Kwa yeyote afanyae mambo haya ni chukizo kwa Yahwe; ni kwa sababu ya machukizo haya ambayo Yahwe Mungu wenu anawaondosha mbele zenu.
13 ১৩ তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে সিদ্ধ পবিত্র হও।
Mnapaswa kuwa wakamilifu mbele ya Yahwe Mungu wenu.
14 ১৪ কারণ তুমি যে জাতিদেরকে তাড়িয়ে দেবে, তারা জাদু ও মন্ত্রব্যবহারীদের কথায় কান দেয়, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকেই তা করতে দেননি।
Kwa mataifa haya ambayo mtayafukuza kusikiliza wale wafanyao uchawi na uganga; lakini kwenu, Yahwe Mungu wenu amewakataza ninyi kufanya hivyo.
15 ১৫ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যে থেকে, তোমার ভাইদের মধ্যে থেকে, তোমার জন্য আমার মতো এক ভাববাদী উৎপন্ন করবেন, তাঁরই কথায় তোমরা কান দেবে।
Yahwe Mungu wenu atainua kwa ajili yenu nabii kutoka miongoni mwenu, mmoja wa ndugu zenu, kama mimi. Mnapaswa kumsikiliza.
16 ১৬ কারণ হোরেবে সমাজের দিনের তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর কাছে এই প্রার্থনাই তো করেছিলে, যেমন, আমি যেন নিজের ঈশ্বর সদাপ্রভুর রব আবার শুনতে ও এই বিশাল আগুন আর দেখতে না পাই, পাছে আমি মারা পড়ি।
Hiki ndicho mlichouliza kutoka kwa Yahwe Mungu wenu huko Horebu katika siku ya kusanyiko, kusema, “Acha tusisikie tena sauti ya Yahwe Mungu wetu, wala kuona moto mkuu tena, wala tutakufa.”
17 ১৭ তখন সদাপ্রভু আমাকে বললেন, “ওরা ভালই বলেছে।
Yahwe alisema nami, “Kile walichosema ni kizuri.
18 ১৮ আমি ওদের জন্য ওদের ভাইদের মধ্যে থেকে তোমার মতো এক ভাববাদী উৎপন্ন করব ও তাঁর মুখে আমার বাক্য দেব; আর আমি তাঁকে যা যা আদেশ করব, তা তিনি ওদেরকে বলবেন।
Nitamwinua nabii kwa ajili yao kutoka miongoni mwa ndugu zao, kama wewe. Nitaweka maneno yangu katika kinywa chake, na ataongea nao yote niliyowakuamuru.
19 ১৯ আর আমার নামে তিনি আমার কথা বলবে এবং যদি কেউ না শোনে, তার কাছে আমি পরিশোধ নেব।
Itakuwa kama yeyote hatasikia maneno yangu ambayo anazungumza kwa jina langu, nitalitaka kwake.
20 ২০ কিন্তু আমি যে কথা বলতে আদেশ করিনি, আমার নামে যে কোনো ভাববাদী দুঃসাহসের সঙ্গে তা বলে, কিংবা অন্য দেবতাদের নামে যে কেউ কথা বলে, সেই ভাববাদী অবশ্যই মারা যাবে।
Lakini nabii ambaye anazungumza neno kwa kiburi kwa jina langu, neno ambalo sijamuamuru kusema, au ambaye anayezungumza kwa jina la miungu mingine, huyo nabii atakufa.
21 ২১ আর তুমি যদি মনে মনে বল, ‘সদাপ্রভু যে কথা বলেননি, তা আমরা কিভাবে জানব?’
Hivyo ndivyo unapaswa kusema katika mioyo yenu: “Tutagunduaje kuwa ujumbe ambao Yahwe hajazungumza?
22 ২২ যখন একজন ভাববাদী সদাপ্রভুর নামে কথা বললে যদি সেই কথা পরে সম্পন্ন না হয় ও তার ফল উপস্থিত না হয়, তবে সেই কথা সদাপ্রভু বলেননি; ঐ ভাববাদী দুঃসাহসের সঙ্গে তা বলেছে এবং তুমি তাকে কখনো ভয় করবে না।”
Mtagundua ujumbe ambao Yahwe amezungumza pindi nabii azungumzapo kwa jina la Yahwe. Kama hiyo haitokei wala kufanyika, basi hicho ni kile ambacho Yahwe hajazungumza na nabii amezungumza kwa kiburi, na hampaswi kumuogopa.

< দ্বিতীয় বিবরণ 18 >