< দ্বিতীয় বিবরণ 11 >

1 অতএব তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে এবং তাঁর নির্দেশ, তাঁর বিধি, তাঁর শাসন ও তাঁর আজ্ঞা সব সবদিন পালন করবে।
Kwa hiyo mtampenda Yahwe Mungu wenu na daima mtashika maelekezo yake, maagizo yake, sheria zake, na amri zake.
2 কারণ আমি তোমাদের বালকদেরকে বলছি না; তারা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর শাস্তি (অনুশাসন) জানে না ও দেখেনি; তাঁর মহিমা, তাঁর শক্তিশালী হাত ও ক্ষমতা প্রদর্শন
Kumbuka kwamba siongei kwa watoto wako, ambao hawajajua wala kuona hukumu ya Yahwe Mungu wako, ukuu wake, mkono wake wa uweza, mkono wake ulionyoshwa,
3 এবং তাঁর চিহ্ন সব ও মিশরের মধ্যে মিশরের রাজা ফরৌণের প্রতি ও তাঁর সব দেশের প্রতি তিনি যা যা করলেন, তাঁর সেই সব কাজ
Ishara na matendo ambayo alifanya katikati ya Misri kwa Farao, mfalme Misri, na nchi yake yote.
4 এবং মিশরীয় সৈন্যের, ঘোড়ার ও রথের প্রতি তিনি যা করলেন, তারা যখন তোমাদের পিছনে তাড়া করল, তিনি যেমনভাবে সূফসাগরের জল তাদের উপরে বহালেন এবং সদাপ্রভু তাদেরকে ধ্বংস করলেন, আজ তারা নেই
Wala hawakuona kile alichofanya kwa jeshi la Misri, kwa farasi wao, au magari yao; namna alivyoyafanya maji ya bahari ya Reeds kuwaelemea kwa sababu ya kuwafuatilia, na namna Yahwe alivyowaangamiza mpaka leo,
5 এবং এ জায়গায় তোমাদের আসা পর্যন্ত তোমাদের প্রতি তিনি মরুপ্রান্তে যা যা করেছেন;
au nini alifanya kwenu kwenye jangwa mpaka mlikuja eneo hili.
6 আর তিনি রূবেণের ছেলে ইলীয়াবের ছেলে দাথন ও অবীরামের প্রতি যা যা করেছেন, পৃথিবী যেভাবে নিজের মুখ খুলে সমস্ত ইস্রায়েলের মধ্যে তাদেরকে, তাদের আত্মীয়দেরকে, তাদের তাঁবু ও তাদের অস্তিত্বশীল জিনিস সব গ্রাস করল, এ সব তারা দেখেনি;
Hawajaona nini Yahwe alichofanya kwa Dathani na Abiramu, wana wa Eliabu mwana wa Reubeni; namna dunia ilifungua kinywa chake na kuwameza, nyumba zao, mahema yao, na kila kitu hai kilichowafuata, katikati mwa Israeli yote.
7 কিন্তু সদাপ্রভুর করা সমস্ত মহান কাজ তোমরা নিজের চোখে দেখেছ।
Lakini macho yenu yameona kazi yote kuu ya Yahwe aliyoifanya.
8 অতএব আজ আমি তোমাদেরকে যে সব আজ্ঞা দিচ্ছি, সেই সব আজ্ঞা পালন কর, যেন তোমরা শক্তিশালী হও এবং যে দেশ অধিকার করার জন্য পার হয়ে যাচ্ছ, সেই দেশে প্রবেশ করে তা অধিকার কর;
Kwa hiyo shikeni amri zote ambazo ninawaamuru leo, kwamba mweze kuwa imara, na kuingia na kuimiliki nchi, ambayo unaenda zaidi kuimiliki;
9 আর যেন সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদেরকে ও তাঁদের বংশকে যে দেশ দিতে শপথ করেছিলেন, সেই দুধ ও মধু প্রবাহী দেশে তোমরা দীর্ঘকাল থাকতে পার।
na kwamba uweze kuongeza siku zako katika nchi ambayo Yahwe aliapa kwa baba zako kuwapa na uzao wao, nchi itiririkayo maziwa na asali.
10 ১০ কারণ তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ, এটা মিশর দেশের মতো না, যেখান থেকে তোমরা এসেছ, সেই দেশে তুমি বীজ বুনে শাকের বাগানের মতো পায়ের মাধ্যমে জল সেচন করতে;
Kwa kuwa nchi, ambayo unaingia kumiliki, siyo kama nchi ya Misri, ambako mlitoka, ambako mlipanda mbegu na kumwagilizia kwa miguu yenu, kama bustani ya mitishamba;
11 ১১ তোমরা যে দেশ অধিকার করতে পার হয়ে যাচ্ছ, সে পর্বত ও উপত্যকা বিশিষ্ট দেশ এবং আকাশের বৃষ্টির জল পান করে;
Lakini nchi, ambayo unaenda kuimiliki, ni nchi ya milima na mabonde, na kunywa maji ya mvua mbinguni,
12 ১২ সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোযোগ আছে; বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত তাঁর প্রতি সবদিন তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টি থাকে।
nchi ambayo Yahwe Mungu wenu awajali; macho ya Yahwe Mungu wenu daima yako juu yake, kuanzia mwanzo wa mwaka mpaka mwisho wa mwaka.
13 ১৩ আর আমি আজ তোমাদেরকে যে সব আজ্ঞা দিচ্ছি, তোমরা যদি যত্নসহকারে তা শুনে তোমাদের সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সঙ্গে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাস ও তাঁর সেবা কর,
Itatokea, kama mtazisikiliza kwa bidii amri zangu ambazo ninawaamuru leo kumpenda Yahwe Mungu wenu, na kumtumikia kwa moyo wenu wote na roho zenu zote,
14 ১৪ তবে আমি সঠিক দিনের অর্থাৎ প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দেব, তাতে তুমি নিজের শস্য, আঙ্গুর রস ও তেল সংগ্রহ করতে পারবে।
kwamba nitawapa mvua nchi yenu kwa majira yake, mvua za awali na mvua za badaye, ili kwamba mweze kukusanya nafaka zenu, mvinyo wenu mpya, na mafuta yenu.
15 ১৫ আর আমি তোমার পশুদের জন্য তোমার ক্ষেতে ঘাস দেব এবং তুমি খেয়ে তৃপ্তি পাবে।
Nitawapa nyasi kwenye mashamba yenu kwa ajili ya mifugo yenu, na mtakula na kushiba.
16 ১৬ নিজেদের বিষয়ে সাবধান হও, এই জন্য যে তোমাদের হৃদয় ভ্রান্ত হয় এবং তোমরা পথ ছেড়ে অন্য দেবতাদের সেবা কর ও তাদের কাছে নত হও;
Uwe makini mwenyewe, ili kwamba moyo wako usidanganyike, na kugeuka na kuabudu miungu mingine, na kuisujudia;
17 ১৭ করলে তোমাদের প্রতি সদাপ্রভুর রাগ প্রজ্বলিত হবে ও তিনি আকাশ বন্ধ করবেন, তাতে বৃষ্টি হবে না ও ভূমি নিজের ফল দেবে না এবং সদাপ্রভু তোমাদেরকে যে দেশ দিচ্ছেন, সেই ভালো দেশ থেকে তোমরা তাড়াতাড়ি ধ্বংস হবে।
ili kwamba hasira ya Yahwe isiwashiwe dhidi yenu, na ili kwamba asifunge mbingu, kwamba pasiwe na mvua, na nchi haitavuna matunda, na ili kwamba mpotee kwa haraka kutoka nchi nzuri ambayo Yahwe anawapa.
18 ১৮ অতএব তোমরা আমার এই সব বাক্য নিজেদের হৃদয়ে ও প্রাণে রেখো এবং চিহ্নরূপে নিজের হাতে বেঁধে রেখো এবং সে সব ভূষণরূপে তোমাদের দুই চোখের মধ্যে থাকবে।
Kwa hiyo yaweke haya maneno ndani ya moyo wako na roho; yafunge kama ishara kwenye mkono wako, na yawe utepe katikati ya macho yako.
19 ১৯ আর তোমরা বাড়ি বসে থাকার দিনের ও রাস্তায় চলার দিনের এবং শোয়ার ও ঘুম থেকে ওঠার দিনের ঐ সব কথার প্রসঙ্গ করে নিজেদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিও।
Utayafundisha kwa watoto na kuongea juu yake wakati uketipo ndani ya nyumba yako, wakati utembeapo barabarani, wakati ulalapo, na wakati uinukapo.
20 ২০ আর তুমি নিজের বাড়ির দরজার পাশের কাঠে ও নিজের দরজায় তা লিখে রেখো।
Utayaandika kwenye miimo ya milango ya nyumba zenu na kwenye malango yenu,
21 ২১ তাতে সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদেরকে (পিতা) যে জমি দিতে শপথ করেছেন, সেই জমিতে তোমাদের দিন ও তোমাদের সন্তানদের দিন পৃথিবীর উপরে আকাশমণ্ডলের দিনের র মতো বৃদ্ধি পাবে।
kwamba siku zenu na siku za watoto wenu ziweze kuongezeka katika nchi ambayo Yahwe aliapa kwa mababu zenu kuwapa, maadamu mbingu ziko juu ya ardhi.
22 ২২ এই যে সব আদেশ আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা যদি যত্নসহকারে তা পালন করে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাস, তাঁর সমস্ত রাস্তায় চল ও তাঁতে আসক্ত থাক;
Kama mtayashika kwa bidii maagizo haya yote ambayo ninawaamuru nyinyi, ili kwamba myafanye, mpende Yahwe Mungu wenu, tembea katika njia zake zote, na kushikamana naye,
23 ২৩ তবে সদাপ্রভু তোমাদের সামনে থেকে এই সমস্ত জাতিকে তাড়িয়ে দেবেন এবং তোমরা নিজেদের থেকে বিশাল ও শক্তিশালী জাতিদের উত্তরাধিকারী হবে।
basi Yahwe atawaondosha mataifa haya yote kutoka mbele yenu, na mtayafukuza mataifa makubwa na yenye nguvu kuliko nyie.
24 ২৪ তোমাদের পা যে যে জায়গায় পড়বে, সেই সেই জায়গা তোমাদের হবে; মরুভূমি ও লিবানোন থেকে, নদী অর্থাৎ ফরাৎ নদী থেকে পশ্চিমে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হবে।
Kila eneo ambalo unyao wa miguu utatembea litakuwa lenu; kutoka jangwani hadi Lebanoni, toka mto wa Euphratesi, hadi magharibi mwa bahari itakuwa mpaka wenu.
25 ২৫ তোমাদের সামনে কেউই দাঁড়াতে পারবে না; তোমরা যে দেশে পা দেবে, সেই দেশের সব জায়গায় তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজের কথা অনুসারে তোমাদের থেকে লোকদের ভয় ও ত্রাস উপস্থিত করবেন।
Hakuna mtu ataweza kusimama mbele yenu; Yahwe Mungu wenu ataweka hofu yenu na ugaidi wenu juu ya nchi yote mnayotembea juu yake kama alivyosema na ninyi.
26 ২৬ দেখ, আজ আমি তোমাদের সামনে আশীর্বাদ ও অভিশাপ রাখলাম।
Tazama, naweka mbele yenu baraka na laana;
27 ২৭ আজ আমি তোমাদেরকে যে সব আজ্ঞা জানালাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সব আজ্ঞাতে যদি কান দাও, তবে আশীর্বাদ পাবে।
baraka, kama mtasikiliza amri za Yahwe ambazo ninakuamuru leo,
28 ২৮ আর যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞাতে কান না দাও এবং আমি আজ তোমাদেরকে যে রাস্তার বিষয়ে আজ্ঞা করলাম, যদি সেই রাস্তা ছেড়ে তোমাদের অজানা অন্য দেবতাদের পিছনে যাও, তবে অভিশাপগ্রস্ত হবে।
na laana, kama hamtasikiliza amri za Yahwe Mungu wenu, lakini mkaicha njia ninayokuamuru leo, kuendea miungu mingine ambayo hamjaijua.
29 ২৯ আর তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে প্রবেশ করাবেন, তখন তুমি গরিষীম পর্বতে ঐ আশীর্বাদ এবং এবল পর্বতে ঐ অভিশাপ রাখবে।
Itakuwa wakati Yahwe Mungu wenu anawaleta ninyi katika nchi ambayo mnaenda kumiliki, kwamba mtaweka baraka juu ya mlima Gerizimu na laana juu ya mlima Ebali.
30 ৩০ সেই দুই পর্বত যর্দ্দনের (নদীর) ওপারে, পশ্চিম দিকের রাস্তার ওদিকে, অরাবা তলভূমিনিবাসী কনানীয়দের দেশে, গিল্‌গলের সামনে, মোরির এলোন বনের কাছে কি না?
Hawako ng'ambo ya pili zaidi ya Yordani, magharibi mwa barabara la magharibi, katika nchi ya Wakanani wanaoishi Arabah, juu dhidi ya Gilgali, kando ya mialo ya Moreh?
31 ৩১ কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে যে দেশ দিচ্ছেন, সে দেশ অধিকার করার জন্যে তোমরা সেখানে প্রবেশ করার জন্য যর্দ্দন (নদী) পার হয়ে যাবে, দেশ অধিকার করবে ও সেখানে বাস করবে।
Kwa maana mtavuka ng'ambo ya pili ya Yordani kuingia kumiliki nchi ambayo Yahwe Mungu wenu anawapa, na mtamiliki na kuishi ndani yake.
32 ৩২ আর আমি আজ তোমাদের সামনে যে সব বিধি ও শাসন রাখলাম সে সব যত্নসহকারে পালন করবে।
Mtashika sheria zote na amri ninazoweka mbele yenu leo.

< দ্বিতীয় বিবরণ 11 >