< দানিয়েল 9 >

1 দারিয়াবস অহশ্বেরশের ছেলে ছিলেন, যিনি মাদীয়দের একজন বংশধর ছিলেন। দারিয়াবসকে ব্যাবিলন রাজ্যের রাজা করা হয়েছিল।
Dario mwana wa Ahasuero, wa uzao wa Wamedi. Alikuwa na Ahasuero ambaye alifanywa mfalme juu ya ufalme wa watu wa Babeli.
2 দারিয়াবসের রাজত্বের প্রথম বছরে আমি, দানিয়েল, আমি কিছু বই পাঠ করছিলাম যার মধ্য সদাপ্রভুর বাক্য ছিল, যে বাক্য যিরমিয় ভাববাদীর কাছে উপস্থিত হয়েছিল। আমি লক্ষ্য করলাম যে, যিরূশালেমের পরিত্যক্ত অবস্থা দূর হতে সত্তর বছর লাগবে।
Sasa katika mwaka wa kwanza wa utawala wa Dario, mimi Danieli, nilikuwa najisomea vitabu vilivyo na neno la Yahweh, neno ambalo lilikuwa limemjia Yeremia nabii. Niligundua kwamba kungekuwa na miaka sabini hadi mwisho wa kuachwa kwa Yerusalemu ungefika.
3 পরে আমি উপবাস করে, চট পরে এবং ছাইয়ে বসে অনুরোধ ও প্রার্থনা করার জন্য, আমি প্রভু ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করলাম।
Niliugeuza uso wangu kumwelekea Bwana Mungu, ili kumtafuta yeye kwa sala na maombi, kwa kufunga, na kuvaa nguo za magunia na kukaa katika majivu.
4 আমি আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করলাম এবং আমাদের পাপ স্বীকার করলাম। আমি বললাম, “প্রভু, আমি তোমাকে অনুরোধ করি, তুমি মহান ও বিস্ময়কর ঈশ্বর, যারা তোমাকে ভালবাসে ও তোমার আদেশ পালন করে তাদের জন্য তুমি তোমার নিয়ম ও বিশ্বস্ততা রক্ষা করে থাক।
Nilimwomba Yahweh Mungu wangu, na niliungama dhambi zetu. Nilisema, “Tafadhali, Bwana, wewe ni Mungu mkuu na mwenye kuheshimiwa, wewe hutunza maagano na uliye mwaminifu katika kuwapenda wale wanaokupenda wewe na kuzishika amri zako.
5 আমরা পাপ করেছি এবং যা মন্দ তাই করেছি। আমরা মন্দভাবে কাজ করেছি, বিদ্রোহ করেছি, তোমার আদেশ ও বাব্যস্থা থেকে সরে গিয়েছি।
Tumetenda dhambi na tumefanya yaliyo mabaya. Tumeenenda kwa uovu na tumeasi, tumegeuka upande kinyume na amri na maagizo yako.
6 যারা আমাদের রাজাদের, নেতাদের, পূর্বপুরুষদের ও দেশের সব লোকদের কাছে তোমার নামে যে কথা বলেছেন, তোমার সেই দাস ভাববাদীদের কথা আমরা শুনি নি।
Hatujawasikiliza watumishi wako manabii walizungumza na wafalme wetu, viongozi wetu, baba zetu, na kwa watu wote wa nchi kwa jina lako.
7 হে প্রভু, ধার্ম্মিকতা তোমারই। যদিও, আজ আমাদের মুখ অপমানে ঢেকে গিয়েছে, যিহূদার লোকেরাও, ও যারা যিরূশালেমের বাস করেন এবং সমস্ত ইস্রায়েলীয়দের প্রতিও একই ঘটেছে। যাদেরকে তুমি কাছের কি দূরের দেশে ছড়িয়ে দিয়েছ তাদের প্রতিও তাই হয়েছে। এই সমস্ত ঘটেছে কারণ তোমার প্রতি আমরা মহা বিশ্বাসঘাতকতার কাজ করেছি।
Kwako Bwana, kuna uadilifu. Hata hivyo, kwetu kuna aibu katika nyuso zetu, kwa watu wa Yuda na wale wanaoishi Yerusalem, na kwa Israeli yote. Hii ni pamoja na wale walio karibu na wale walio mbali katika nchi zote ambazo kwazo uliwatawanya. Hii ni kwasababu ya udanganyifu mkubwa tulioufanya kinyume chako.
8 হে সদাপ্রভু, আমাদের রাজাদের, নেতাদের, পূর্বপুরুষদের ও আমাদের মুখ অপমানে ঢেকে গিয়েছে, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।
Kwetu sisi, Yahweh, kuna fedheha katika nyuso, na kwa wafalme wetu, na kwa viongozi wetu, na kwa baba zetu, kwasababu tumekutenda dhambi wewe.
9 দয়া ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরেরই, কারণ আমরা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছি।
Kwa Bwana Mungu wetu kuna huruma na msamaha, kwa kuwa tumemwasi yeye.
10 ১০ আমরা ব্যবস্থার পথে না চলার মাধ্যমে আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কথার বাধ্য হই নি যা তিনি তাঁর দাস ভাববাদীদের মধ্য দিয়ে দিয়েছিলেন।
Hatujaitii sauti ya Yahweh Mungu wetu kwa kutembea katika sheria zake alizotupatia kupitia watumishi wake manabii.
11 ১১ সমস্ত ইস্রায়েলীয়েরা তোমার ব্যবস্থা অমান্য করেছে এবং বিপথে চলে গিয়েছে, তোমার বাক্য শুনতে অস্বীকার করেছে। তোমার দাস মোশির ব্যবস্থায় যে অভিশাপ ও শপথ লেখা আছে তা আমাদের উপরে ঢেলে দেওয়া হয়েছে, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।
Israeli wote wameiasi sheria yako na kugeukia upande, kwa kukataa kuitii sauti yako. Laana na viapo vilivyoandikwa katika sheria ya Musa, mtumishi wa Mungu, zimemwagwa juu yetu kwa kuwa tummetenda dhambi.
12 ১২ আমাদের ও আমাদের শাসনকর্ত্তাদের বিরুদ্ধে সদাপ্রভু যে কথা বলেছেন তা পূর্ণ করবার জন্য তিনি আমাদের উপরে মহা দুর্যোগ এনেছেন। যিরূশালেমের প্রতি যা করা হয়েছে তা আকাশের নিচে আর কোথাও তেমন করা হয়নি যা তার সঙ্গে তুলনা করা যেতে পারে।
Yahweh ameyathibitisha maneno ambayo aliyasema kinyume na sisi na kinyume na viongozi wetu juu yetu, kwa kuleta juu yetu janga kubwa. Kwa kuwa chini ya mbingu yote haijawahi kufanyika kitu chochote ambacho kinaweza kulinganishwa na kile kilichofanyika huko Yerusalemu.
13 ১৩ মোশির ব্যবস্থায় যেমন লেখা আছে, সেই সমস্ত দুর্যোগ আমাদের উপরে এসেছে, তবুও আমরা আমাদের পাপ থেকে ফিরিনি এবং ঈশ্বর সদাপ্রভুর কাছে দয়া পাওয়ার জন্য অনুরোধ জানাইনি ও তোমার সত্যের প্রতি আমরা মনোযোগ দিইনি।
Kama ilivyoandikwa kwenye sheria ya Musa, baa hili lote limetupata, ingawa bado hatujaomba rehema kutoka kwa Yahweh Mungu wetu kwa kugeuka na kuacha maovu yetu na kuufuata ukweli wako.
14 ১৪ তাই সদাপ্রভু, অমঙ্গল আমাদের জন্য তৈরী করে রেখেছিলেন এবং তা আমাদের উপর পাঠিয়েছেন, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু যা কিছু করেন তিনি সেই সমস্ত কাজে ধার্মিক; তবুও আমরা তাঁর কথার বাধ্য হই নি।
Hivyo basi, Yahweh ameyaweka tayari maafa na ameyaleta juu yetu, kwa kuwa Yahweh Mungu wetu ni mwenye haki katika matendo yote anayoyafanya, ingawa bado hatujaitii sauti yake.
15 ১৫ এখন, প্রভু আমাদের ঈশ্বর, তুমি শক্তিশালী হাত দিয়ে তোমার লোকদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলে এবং তোমার জন্য সুনাম লাভ করেছিলে, যা আজও রয়েছে। কিন্তু এখনো আমরা পাপ করছি, আমরা মন্দ কাজ করছি।
Basi sasa, Bwana Mungu wetu, uliwatoa watu wako katika nchi ya Misri kwa mkono wenye nguvu, na umejifanyia jina maarufu kwa ajli yako mwenyewe, hata siku hii ya leo. Lakini bado tumekutenda dhambi; tumefanya mambo ya hila. Kwasababu ya matendo yako yote ya haki,
16 ১৬ প্রভু, তোমার সমস্ত ধার্মিক কাজ অনুযায়ী, তোমার শহর যিরূশালেম, তোমার পবিত্র পাহাড় থেকে তোমার অসন্তোষ ও ভীষণ ক্রোধ দূর যাক। আমাদের পাপের জন্য ও আমাদের পূর্বপুরুষদের অপরাধের জন্য আমাদের চারপাশের লোকদের কাছে যিরূশালেম ও তোমার লোকেরা তুচ্ছ হয়েছে।
Bwana, iache hasira na ghadhabu yako iwe mbali na mji wako Yerusalemu, mlima wako mtakatifu. Hii ni kwasababu ya dhambi zetu, na kwasababu ya uovu wa baba zetu, Yerusalemu na watu wako wamekuwa kitu cha kudharauliwa na wote wanaotuzunguka.
17 ১৭ এখন, হে আমাদের ঈশ্বর, তোমার দাসের প্রার্থনা ও অনুরোধ শোন। হে প্রভু, তোমার জন্য, তোমার মুখ উজ্জ্বল কর সেই পবিত্র স্থানের জন্য যা পরিত্যক্ত হয়ে পড়ে আছে।
Basi sasa, Mungu wetu, sikiliza sala za mtumishi wako na maombi yake kwa ajili ya rehema; kwa ajili yako, Bwana ufanye uso wako ung'ae katika sehemu yako takatifu iliyoachwa ukiwa.
18 ১৮ আমার ঈশ্বর, তুমি মনোযোগ দাও এবং শোন; তোমার চোখ খোল এবং দেখ। আমরা ধ্বংস হলাম; সেই শহরের দিকে দেখ যা তোমার নামে পরিচিত। আমাদের নিজেদের ধার্ম্মিকতা অনুযায়ী নয় বরং তোমার মহা দয়ার জন্যই আমরা তোমার কাছে অনুরোধ জানাচ্ছি।
Mungu wangu, fungua masikio yako na usikie; fumbua macho yako na uone. Tumeharibiwa; utazame mji unaoitwa kwa jina lako. Hatukuombi msaada wako kwasababu ya haki yetu, ila kwasababu ya rehema zako kuu.
19 ১৯ প্রভু, শোন! প্রভু, ক্ষমা কর! প্রভু, মনোযোগ দাও এবং কিছু কর! আমার ঈশ্বর, তোমার জন্য আর দেরি কোরো না, কারণ তোমার শহর ও তোমার লোকেদের তোমার নামেই ডাকা হয়।”
Bwana, sikiliza! Bwana, samehe! Bwana, tuangalie na ufanye jambo! Kwa ajili yako mwenyewe, usichelewe, Mungu wangu, kwa kuwa mji wako na watu wako wanaitwa kwa jina lako.”
20 ২০ যখন আমি প্রার্থনা করছিলাম, আমার ও আমার ইস্রায়েলের লোকদের পাপ স্বীকার করছিলাম এবং আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে তাঁর পবিত্র পাহাড়ের জন্য অনুরোধ করছিলাম।
Nilipokuwa ninaongea kwa kuomba na kuungama dhambi yangu na dhambi ya watu wangu Israeli, na kuwasilisha maombi yangu mbele ya Yahweh Mungu wangu kwa niaba ya mlima mtakatifu wa Mungu.
21 ২১ যখন আমি প্রার্থনা করছিলাম, সেই ব্যক্তি গাব্রিয়েল যাকে আমি আগের দর্শনে দেখেছিলাম, সন্ধ্যার নৈবেদ্যর দিনের উড়ে আমার কাছে এলেন।
Nilipokuwa ninaomba, mtu Gabrieli, ambaye nilikuwa nimemwona katika ndoto hapo awali, alipaa kwa kasi kushuka kuja nilipo, ilikuwa ni wakati wa sadaka ya jioni.
22 ২২ তিনি আমাকে বুদ্ধি দিলেন এবং আমাকে বললেন, “দানিয়েল, আমি এখন তোমাকে বোঝার ক্ষমতা ও বুদ্ধি দিতে এসেছি।
Alinipa ufahamu na aliniambia, “Danieli, nimekuja sasa ili nikupe utambuzi na ufahamu.
23 ২৩ যখন তুমি দয়ার জন্য প্রার্থনা করতে শুরু করেছিলে, তখন আদেশ দেওয়া হয়েছিল আর তাই আমি তোমাকে সেই উত্তর জানাতে এসেছি, কারণ তোমাকে অনেক ভালবাসা হয়েছে। তাই এই বাক্যর বিষয়ে তুমি চিন্তা করো ও এই দর্শনটা বুঝে নাও।
Ulipoanza kuomba rehema, amri ilitolewa na nimekuja kukueleza jibu, kwa kuwa unapendwa sana. Hivyo basi, tafakari neno hili na uufahamu ufunuo.
24 ২৪ তোমার লোকদের ও তোমার পবিত্র শহরের জন্য সত্তর সপ্তাহ, অপরাধ শেষ করার জন্য, পাপ শেষ করতে, অপরাধের প্রায়শ্চিত্ত করতে, অনন্তকালীন ধার্ম্মিকতা স্থাপন করতে, দর্শন ও ভবিষ্যদ্বাণী মুদ্রাঙ্কিত করতে এবং মহাপবিত্র স্থানকে অভিষেক করতে নির্দিষ্ট করা হয়েছে।
Miaka sabini na saba zimeamriwa kwa ajili ya watu wako na mji wako mtakatifu kukomesha hatia na kumaliza dhambi, na kuleta haki ya milele, na kutimiza maono na unabii, na kupaweka wakfu mahali patakatifu sana.
25 ২৫ তুমি জেনে নাও ও বোঝো যে, যিরূশালেমকে আবার স্থাপন ও তৈরী করার আদেশ বের হওয়া থেকে শুরু করে সেই অভিষিক্ত নেতা (যিনি একজন শাসনকর্ত্তা হবেন) আসা পর্যন্ত সাত সপ্তাহ আর বাষট্টি সপ্তাহ হবে। যিরূশালেমকে আবার রাস্তা ও পরিখার সঙ্গে আবার নতুন করে তৈরী করা হবে এবং তা সঙ্কটকালেই হবে।
Ujue na kufahamu kuwa tangu kupitishwa kwa amri ya kurudi na kuijenga upya Yerusalemu mpaka ujio wa mpakwa mafuta (atakayekuwa kiongozi), kutakuwa na majuma saba na majuma sitini na mbili. Yerusalemu itajengwa pamoja na mitaa yake na handaki, licha ya kuwepo kwa nyakati za shida
26 ২৬ বাষট্টি সপ্তাহ পরে সেই অভিষিক্ত ব্যক্তিকে মেরে ফেলা হবে এবং তাঁর কিছুই থাকবে না। অন্য আর একজন শাসনকর্ত্তার সৈন্যরা আসবে এবং শহর ও পবিত্র স্থান ধ্বংস করবে। এর শেষ দিন বন্যার মত আসবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ হবে। ধ্বংস নির্দিষ্ট করে রাখা আছে।
Baada ya miaka ya majuma sitini na mbili, mtiwa mafuta ataharibiwa na atakuwa hana kitu chochote. Jeshi la kiongozi ajaye litauangamiza mji na mahali patakatifu. Mwisho wake utatatokea kwa gharika, na kutakuwa na vita hata mwisho. Uharibifu umekwisha amriwa.
27 ২৭ এক সপ্তাহের জন্য তিনি অনেকের সঙ্গে নিয়ম স্থাপন করবেন। কিন্তু সাত সপ্তাহের মাঝখানেই সে বলিদান ও নৈবেদ্য বন্ধ করে দেবেন। অশুচি বস্তুর পাখায় করে এমন একজন আসবে যে ধ্বংস করে। সম্পূর্ণরূপে সমাপ্ত ও ধ্বংস সেই ধ্বংসকারীর উপরে ঢেলে দেওয়া হয়েছে।”
Atalithibitisha agano pamoja na watu wengi kwa miaka saba. Katikati ya miaka saba atakomesha dhabihu na sadaka. Baada ya chukizo la uharibifu atatokea mtu atakayeleta ukiwa. Mwisho kamili na uharibifu umeamriwa kutokea kwa yeye aliyesababisha ukiwa.”

< দানিয়েল 9 >