< দানিয়েল 10 >

1 পারস্যের রাজা কোরসের তৃতীয় বছরে, দানিয়েলের (যাঁকে বেল্টশৎসর বলা হত) কাছে একটা বার্তা প্রকাশিত হল এবং সেই বার্তাটি সত্যি। এটা ছিল ভীষণ যুদ্ধের সম্পর্কে। দানিয়েল সেই বার্তাটি বুঝতে পারলেন যখন তিনি একটা দর্শনের মধ্য দিয়ে অন্তর্দৃষ্টি লাভ করেছিলেন।
A shekara ta uku ta Sairus sarkin Farisa, sai aka ba wa Daniyel (wanda ake kira Belteshazar) wahayi. Saƙon kuwa gaskiya ce wadda take tattare da babban yaƙi. Fahimtar saƙon ya zo masa a cikin wahayi.
2 সেই দিন আমি, দানিয়েল, তিন সপ্তা ধরে শোক করছিলাম।
A wannan lokaci ni Daniyel na yi makoki har na sati uku.
3 সেই তিন সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত কোন সুস্বাদু খাবার আমি খাই নি, কোন মাংসও খাই নি, আঙ্গুর রসও পান করি নি এবং তেলও মাখি নি।
Ban ci abinci mai kyau ba; ba nama ko ruwa inabin da ya shiga bakina; kuma ba na amfani da man shafawa gaba ɗaya har sai da sati nan uku suka wuce.
4 প্রথম মাসের চব্বিশ দিনের দিন, আমি যখন মহানদীর টাইগ্রীসের তীরে দাঁড়িয়ে ছিলাম।
A rana ta ashirin da huɗu ga watan farko, a sa’ad da nake tsaye a bakin babban kogi, Tigris,
5 আমি তাকালাম এবং দেখতে পেলাম মসীনার কাপড় পরা ও কোমরে ঊফসের খাঁটি সোনার কোমর বাঁধনি দেওয়া একজন লোক।
na ɗaga kaina na duba sai ga wani mutum tsaye sanye da rigar lilin, ya yi ɗamara da zinariya zalla daga Ufaz kewaye da ƙugunsa.
6 তাঁর দেহ বৈদূর্যমণির মত, তাঁর মুখ বিদ্যুতের মত, তাঁর চোখ জ্বলন্ত মশালের মত, তাঁর হাত এবং পা পালিশ করা ব্রোঞ্জের মত এবং তাঁর বাক্যর স্বর জড়ো হওয়া অনেক লোকের শব্দের মত।
Jikinsa kamar lu’ulu’u yake, fuskarsa kuma kamar walƙiya, idanunsa kamar harshen wuta, hannuwansa da ƙafafunsa kamar gogaggiyar tagulla, muryarsa kuma kamar amon babban taron jama’a.
7 আমি, দানিয়েল একাই সেই দর্শন দেখলাম, কারণ সেই সমস্ত লোকেরা যারা আমার সঙ্গে ছিল দেখতে পেল না, যদিও তাদের উপর মহা ভয় নেমে এসেছিল এবং লুকানোর জন্য তারা পালিয়ে গেল।
Ni, Daniyel, kaɗai ne na ga wahayin; mutanen da suke tare da ni ba su gani ba, amma wata irin babbar razana ta auko musu har suka gudu suka ɓuya.
8 তাই আমি একাই ছিলাম এবং সেই মহৎ দর্শন দেখলাম। আমার মধ্যে কোন শক্তি থাকল না, আমার দীপ্তিপূর্ণ চেহারা ভয়ের সঙ্গে পরিবর্তন হয়ে গেল এবং আমার মধ্যে কোন শক্তি অবশিষ্ট থাকল না।
Sai aka bar ni ni kaɗai, ina juyayi wannan babban wahayi, ba ni da sauran ƙarfi, fuskata ta yamutse kuma ba ni da sauran ƙarfi.
9 তারপর আমি তাঁর কথা শুনতে পেলাম এবং যখন আমি সেই কথাগুলো শুনছিলাম তখন আমি গভীর ঘুমে মাটিতে উপুড় হয়ে পড়লাম।
Sai na ji yana magana, da ina sauraronsa, sai na shiga barci mai nauyi, na kuwa fāɗi rubda ciki.
10 ১০ একটা হাত আমাকে স্পর্শ করল এবং যা আমার হাঁটুকে ও দুই হাতকে কম্পিত করল।
Sai hannu ya taɓa ni ya sa makyarkyata a hannuna da ƙafafuna.
11 ১১ সেই স্বর্গদূত আমাকে বললেন, “দানিয়েল, সেই মানুষ যাকে খুবই ভালবাসা হয়েছে, আমি তোমাকে যে কথা বলছি তা বোঝো। তুমি উঠে দাঁড়াও, কারণ আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে।” যখন তিনি আমাকে এই কথা বললেন, তখন আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম।
Sai ya ce, “Daniyel, kai ne wanda ake ƙauna sosai, ka yi lura da kyau game da kalmomin da zan yi maka magana a kansu, ka tashi yanzu, gama an aiko ni a gare ka.” Sa’ad da ya faɗa mini haka, sai na tashi a tsaye ina rawan jiki.
12 ১২ তখন তিনি আমাকে বললেন, “দানিয়েল, ভয় পেয়ো না। সেই প্রথম যেই দিন থেকে যখন তুমি বোঝার জন্য তোমার মনকে স্থির করেছিলে এবং ঈশ্বরের সামনে নিজেকে নম্র করেছিলে, তোমার কথা শোনা হয়েছিল এবং তোমার বাক্যর জন্যই আমি এসেছি।
Sai ya ci gaba da cewa, “Kada ka ji tsoro, Daniyel. Gama tun daga ran da ka fara sa zuciya ga neman ganewa, ka kuma ƙasƙantar da kanka a gaban Allahnka, an ji addu’arka, amsar addu’arka ce ta kawo ni.
13 ১৩ কিন্তু পারস্য রাজ্যের শাসনকর্ত্তা আমাকে বাধা দিয়েছিল এবং আমি সেখানে পারস্যের রাজাদের সঙ্গে একুশ দিন রাখা হয়েছিল৷ কিন্তু মীখায়েল প্রধান অধিপতি আমাকে সাহায্য করতে এলেন।
Amma mai mulkin masarautar Farisa ya tsare ni har kwana ashirin da ɗaya. Sai da Mika’ilu, ɗaya daga cikin manya shugabanni, ya zo ya taimake ni, saboda an tsare ni a can tare da sarkin Farisa.
14 ১৪ এখন আমি তোমাকে সাহায্য করতে এসেছি যেন তুমি বুঝতে পারো যে শেষ দিনের তোমার লোকদের প্রতি কি ঘটবে। কারণ এই দর্শন হল সেই সমস্ত দিনের র বিষয় যা এখনও আসে নি।”
Yanzu na zo domin in bayyana maka abin da zai faru da mutanenka nan gaba, gama wahayin ya shafi lokacin da bai riga ya zo ba ne.”
15 ১৫ তিনি যখন আমাকে এই কথা বলছিলেন, তখন আমি মাটির দিকে মাথা নীচু করে ছিলাম এবং আমার মুখে কোন কথা ছিল না।
Yayinda yake faɗin mini haka, sai na sunkuyar da kaina ƙasa shiru, ba magana.
16 ১৬ তখন মানুষের মত দেখতে একজন আমার ঠোঁট স্পর্শ করলেন এবং আমি মুখ খুলে তাঁকে বললাম যিনি আমার সামনে দাঁড়িয়ে ছিলেন, “আমার মনিব, এই দর্শনের জন্য আমি মনে খুব কষ্ট পাচ্ছি এবং আমার মধ্যে কোন শক্তি অবশিষ্ট নেই।
Sai wani wanda ya yi kama da mutum ya taɓa leɓunana, na kuma buɗe bakina sai na fara magana. Na ce wa wannan da yake tsaye a gabana, “Na cika da azaba saboda wannan wahayi, ranka yă daɗe, ina kuma neman taimako.
17 ১৭ আমি আপনার দাস, আমি কি করে আমার মনিবের সঙ্গে কথা বলতে পারি? কারণ এখন আমার কোন শক্তি নেই এবং আমার মধ্যে কোন শ্বাসও অবশিষ্ট নেই।”
Yaya ni bawanka zan iya magana da kai, ranka yă daɗe? Ƙarfina ya ƙare kuma ina numfashi da ƙyar.”
18 ১৮ তখন মানুষের মত দেখতে সেই ব্যক্তি আমাকে স্পর্শ করলেন এবং আমাকে শক্তি দিলেন।
Har yanzu wannan wanda yana kama da mutum ya taɓa ni ya kuma ba ni ƙarfi.
19 ১৯ তিনি বললেন, “হে মানুষ যে খুবই প্রিয়, তুমি ভয় পেয়ো না। তোমার শান্তি হোক। এখন শক্তিশালী হও, শক্তিশালী হও!” যখন তিনি আমার সঙ্গে কথা বললেন তখন আমি শক্তি পেলাম এবং বললাম, “আমার প্রভু, বলুন, কারণ আপনি আমাকে শক্তিশালী করেছেন।”
Ya kuma ce, “Kada ka ji tsoro, ya kai mutumin da ake fahariya, salama a gare ka! Ka ƙarfafa yanzu; ka yi ƙarfin hali.” Sa’ad da ya yi magana da ni, sai na samu ƙarfi na ce, “Ka yi magana ranka yă daɗe, tun da yake ka sa na sami ƙarfi.”
20 ২০ তিনি বললেন, “তুমি কি জান কেন আমি তোমার কাছে এসেছি? আমি এখন পারস্যের রাজার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য ফিরে যাচ্ছি। যখন আমি যাব তখন গ্রীসের শাসনকর্তাও আসবেন।
Sai ya ce mini, “Ka san abin da ya kawo ni gare ka? Ba da jimawa ba zan koma in yi yaƙi da mai mulkin Farisa, kuma idan na tafi, mai mulkin Hellenawa zai taso;
21 ২১ কিন্তু আমি তোমাকে বলছি সত্যের বইতে যা লেখা আছে, সেই প্রধান মীখায়েল ছাড়া তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মত আমার সঙ্গে আর কেউ নেই।”
amma da farko zan faɗa maka abin da aka rubuta a cikin Littafin Gaskiya (Babu wanda ya taimake ni yaƙi da waɗannan sai dai Mika’ilu, sarkinku.

< দানিয়েল 10 >