< আমোষ ভাববাদীর বই 9 >

1 আমি দেখলাম প্রভু বেদির পাশে দাঁড়িয়ে ছিলেন এবং তিনি বললেন, “স্তম্ভের মাথায় আঘাত কর তাতে ভিত কাঁপবে। তাদের মাথার উপর সেগুলো টুকরো টুকরো করে ভাঙ এবং আমি তাদের শেষজন পর্যন্ত তলোয়ার দিয়ে মারব। তাদের একজনও বাদ যাবে না, একজনও তাদের পালাতে পারবে না।
Nilimwona Bwana akiwa amesimama kando ya madhabahu, naye akasema: “Piga vichwa vya nguzo ili vizingiti vitikisike. Viangushe juu ya vichwa vya watu wote; na wale watakaosalia nitawaua kwa upanga. Hakuna awaye yote atakayekimbia, hakuna atakayetoroka.
2 যদিও তারা পাতাল পর্যন্ত খুঁড়ে যায়, সেখান থেকে আমার হাত তাদের নিয়ে আসবে। তারা স্বর্গে উঠলেও, সেখান থেকে আমি তাদের নিচে নামিয়ে আনব। (Sheol h7585)
Wajapojichimbia chini mpaka kwenye vina vya kuzimu, kutoka huko mkono wangu utawatoa. Wajapopanda juu hadi kwenye mbingu, kutoka huko nitawashusha. (Sheol h7585)
3 যদিও তারা কর্মিলের মাথায় লুকাবে, আমি খুঁজবো এবং নিয়ে আসবো। যদিও তারা আমার থেকে সমুদ্রের তলায় গিয়ে লুকাবে, সেখানে আমি সাপদের আদেশ দেব এবং তা তাদের কামড়াবে।
Wajapojificha juu ya kilele cha Karmeli, huko nitawawinda na kuwakamata. Wajapojificha kutoka kwenye uso wangu katika vilindi vya bahari, huko nako nitaamuru joka kuwauma.
4 যদিও তারা বন্দীদশায় যাবে, তাদের শত্রুদের দ্বারা পরিচালিত হবে, সেখানে আমি তলোয়ারকে আদেশ দেব এবং তা তাদের মেরে ফেলবে। তাদের ক্ষতির জন্য আমি তাদের ওপর আমার নজর রাখবো, ভালোর জন্য নয়।”
Wajapopelekwa uhamishoni na adui zao, huko nako nitaamuru upanga uwaue. Nitawakazia macho yangu kwa mabaya wala si kwa mazuri.”
5 প্রভু, বাহিনীগণের সদাপ্রভু দেশকে স্পর্শ করলেন এবং তা গলে গেলো; যারা সবাই বাস করে শোক করল; এর মধ্যেকার সব কিছু নদীর মত ফুলে ওঠে আবার ডুবে যায় মিশরের নদীর মত।
Bwana, Bwana Mwenye Nguvu Zote, yeye agusaye dunia nayo ikayeyuka, na wote wakaao ndani mwake wakaomboleza: nayo nchi yote huinuka kama Naili, kisha hushuka kama mto wa Misri;
6 এটা তিনি, যিনি স্বর্গে তাঁর কক্ষ তৈরী করেছেন এবং তিনি পৃথিবীতে তাঁর ধনুক আকৃতির ছাদ তৈরী করেছেন। তিনি সমুদ্রের জলকে ডাকলেন এবং পৃথিবীর ওপর তাদের ঢেলে দিলেন, সদাপ্রভু তাঁর নাম।
yeye ambaye hujenga jumba lake la kifalme katika mbingu na kuisimika misingi yake juu ya dunia, yeye aitaye maji ya bahari na kuyamwaga juu ya uso wa nchi: Bwana ndilo jina lake.
7 “হে ইস্রায়েল, তোমরা কি আমার কাছে কুশীয় লোকদের মত নও?” এটি সদাপ্রভুর ঘোষণা। “আমি কি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বার করে নিয়ে আসিনি, কপ্তোর থেকে পলেষ্টীয়দের এবং কীর থেকে অরামীয়দের কি আনি নি?
“Je, Waisraeli, ninyi si sawa kwangu kama Wakushi?” asema Bwana. “Je, sikuleta Israeli kutoka Misri, Wafilisti kutoka Kaftori, na Washamu kutoka Kiri?
8 দেখ, প্রভু সদাপ্রভুর চোখ পাপময় রাজ্যের ওপর আছে এবং আমি পৃথিবী থেকে এটা নিশ্চিহ্ন করে দেব, তথাপি যাকোব কুলকে সম্পূর্ণ ধ্বংস করব না,” এটি সদাপ্রভুর ঘোষণা।
“Hakika macho ya Bwana Mwenyezi yako juu ya ufalme wenye dhambi. Nami nitauangamiza kutoka kwenye uso wa dunia: hata hivyo sitaiangamiza kabisa nyumba ya Yakobo,” asema Bwana.
9 “দেখ, আমি এক আদেশ দেবো এবং আমি সমস্ত জাতির মধ্যে ইস্রায়েল কুলকে নাড়াবো, যেমন একজন শস্য চালুনিতে নাড়ে, যাতে একটা ছোট্ট কণাও যেন মাটিতে না পড়ে।
“Kwa kuwa nitatoa amri, na nitaipepeta nyumba ya Israeli miongoni mwa mataifa yote, kama vile nafaka ipepetwavyo katika ungo, na hakuna hata punje moja itakayoanguka chini.
10 ১০ আমার সেই পাপী প্রজারা সকলে তলোয়ারের আঘাতে মারা পরবে, যারা বলে, ‘বিপর্যয় আমাদের ধরতে পারবে না বা আমাদের সামনে আসবে না’।”
Watenda dhambi wote miongoni mwa watu wangu watauawa kwa upanga, wale wote wasemao, ‘Maafa hayatatupata wala kutukuta.’
11 ১১ সেই দিনের আমি দায়ূদের তাঁবু ওঠাবো যা পরে গেছিল এবং তার ফাটলগুলো বুজাবো। আমি এর ধ্বংস স্থানগুলি ওঠাবো এবং আগে যেমন ছিল তেমন আবার তৈরী করব,
“Katika siku ile nitaisimamisha hema ya Daudi iliyoanguka. Nitakarabati mahali palipobomoka na kujenga upya magofu yake, na kuijenga kama ilivyokuwa awali,
12 ১২ যাতে তারা শেষ পর্যন্ত ইদোম অধিকার করতে পারে এবং সমস্ত জাতি যাদের আমার নামে ডাকা হয় তাদের অধিকার করতে পারে।
ili wapate kuyamiliki mabaki ya Edomu, na mataifa yote yale yanayobeba Jina langu,” asema Bwana ambaye atafanya mambo haya.
13 ১৩ দেখ, এমন দিন আসবে, এই হলো সদাপ্রভুর ঘোষণা, “যখন হালবাহক শস্যছেদকে অতিক্রম করবে এবং আঙ্গুর ব্যবসায়ী অতিক্রম করবে তাকে যে বীজ বপন করেছে। পাহাড়েরা মিষ্টি আঙ্গুর রস ঝরাবে এবং সমস্ত উপপর্বত তাতে ভেসে যাবে।
“Siku zinakuja,” asema Bwana, “wakati mvunaji atatanguliwa na mkulima, naye mpanzi atatanguliwa na yeye akamuaye zabibu. Divai mpya itadondoka kutoka milimani, na kutiririka kutoka vilima vyote.
14 ১৪ আমি আমার প্রজাদের বন্দীদশা থেকে ফিরিয়ে নিয়ে আসবো। তারা ধ্বংস প্রাপ্ত শহর গুলো নির্মাণ করবে, তারা আঙ্গুর খেত প্রস্তুত করবে এবং তাদের রস পান করবে এবং তারা বাগান তৈরী করবে আর তার ফল খাবে।
Nitawarejesha tena watu wangu Israeli waliohamishwa; wataijenga tena miji iliyoachwa magofu, nao wataishi ndani mwake. Watapanda mizabibu na kunywa divai yake; watalima bustani na kula matunda yake.
15 ১৫ আমি তাদের জমিতে তাদের রোপণ করব এবং তাদের সেই জমি থেকে কখনও উপড়িয়ে ফেলা হবে না, যা আমি তাদের দিয়েছি,” সদাপ্রভু তোমাদের ঈশ্বর বলছেন।
Nitaipanda Israeli katika nchi yao wenyewe, hawatangʼolewa tena kutoka nchi ambayo nimewapa,” asema Bwana Mungu wenu.

< আমোষ ভাববাদীর বই 9 >