< আমোষ ভাববাদীর বই 7 >

1 প্রভু সদাপ্রভু এই আমাকে দেখালেন। দেখ, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরী করলেন যখন বসন্তের ফসল বেড়ে উঠতে শুরু করেছে এবং দেখ, এটি ছিল রাজার ফসল কাটার পরের ফসল।
Hivi ndivyo ambavyo Bwana Yahwe alivyonionyesha. Tazama, aliumba kundi kubwa la nzige wakati wa kuchipuka kwa mmea, na, tazama, ulikuwa ni mmea wa mwisho baada ya mavuno ya mfalme.
2 যখন তারা জমির উদ্ভিদ খাওয়া শেষ করল, তখন আমি বললাম, “প্রভু সদাপ্রভু, দয়া করে ক্ষমা করুন; যাকোব কিভাবে বাঁচবে? কারণ সে খুবই ছোট।”
Wakati walipomaliza kula mbogamboga za nchi, kisha nikasema, “Bwana Yahwe, tafadhali nisamehe; Je Yakobo ataishije? kwa kuwa yeye ni mdogo sana.”
3 সদাপ্রভু এই বিষয়ে নরম হলেন। তিনি বললেন, “এটা ঘটবে না।”
Yahwe akapunguza hasira kuhusu hili. “Haitatokea,” akasema.
4 প্রভু সদাপ্রভু এই আমাকে দেখালেন, দেখ, প্রভু সদাপ্রভু আগুন ডাকলেন বিচারের জন্য। এটা বিশাল গভীর জলরাশিকে শুকনো করতে পারে এবং ভূমিকেও গ্রাস করতে পারে।
Hivi ndivyo ambavyo Bwana Yahwe alivyonionyesha: Tazama, Bwana Yahwe aliita juu ya moto kuhukumu. Nao ukakausha sana, kilindi chini ya dunia na kutaka kuitekeza nchi, pia.
5 কিন্তু আমি বললাম, “প্রভু সদাপ্রভু, দয়া করে ক্ষান্ত হোন; যাকোব কিভাবে রক্ষা পাবে? কারণ সে খুবই ছোট।”
Lakini nikasema, “Bwana Yahwe, acha tafadhali; Yakobo ataishije? Kwa kuwa yeye ni mdigo sana.”
6 সদাপ্রভু এই বিষয়ে নরম হলেন। প্রভু সদাপ্রভু এই বললেন, “এটাও ঘটবে না।”
Yahwe akagairi kuhusiana na hili, “Hili halitajitokeza pia,” asema Bwana Yahwe.
7 তিনি আমাকে এই দেখালেন, দেখ, প্রভু একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছেন, তাঁর হাতে ওলনদড়ি নিয়ে।
Hivi ndivyo ambavyo Yahwe alivyo nionyesha: Tazama, Bwana amesimama karibu na ukuta, pamoja na uzi wa timiza kwenye mkono wake.
8 সদাপ্রভু আমায় বললেন, “আমোষ, তুমি কি দেখছো?” আমি বললাম, “একটি ওলনদড়ি।” তখন প্রভু বললেন, “দেখ, আমি একটি ওলনদড়ি আমার লোকেদের মধ্যে রাখবো। আমি আর তাদের ছাড়বো না।
Yahwe akanambia, “Amosi, unaona nini?” nikasema, “Uzi wa timazi.” Kisha Bwana akasema, “Tazama, nitaweka uzi wa timazi miongoni mwa watu wangu Israeli. Sintowaharibu tena.
9 ইসহাকের উঁচু জায়গা ধ্বংস হবে, ইস্রায়েলের পবিত্র স্থান ধ্বংস হবে এবং আমি যারবিয়াম কুলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে উঠবো।”
Mahala pa juu pa Isaka pataharibiwa, patakatifu pa Israeli pataangamia, na nitainuka juu ya nyumba ya Yeroboamu kwa upanga.”
10 ১০ তখন অমৎসিয়, বৈথেলের যাজক ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে একটি খবর পাঠালেন, “আমোষ ইস্রায়েল কুলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। দেশ তার এত কথা সহ্য করতে পারছে না।”
Kisha Amazia, yule kuhani wa Betheli, akatuma ujumbe kwa Yeroboamu, mfalme wa Israeli: “amosi amefanya njama dhidi yako katikati ya nyumba ya Israeli. Nchi haiwezi kubeba maneno yote haya.
11 ১১ এই কারণে আমোষ এই কথা বললেন, “যারবিয়াম তলোয়ারে মারা যাবে এবং ইস্রায়েল অবশ্যই নির্বাসনে যাবে তার নিজের দেশ থেকে দূরে।”
Kwa kuwa hivi ndivyo asemavyo Amosi, 'Yeroboamu atakufa kwa upanga, na hakika Israeli itakwenda utumwani kutoka nchi yake.”'
12 ১২ অমৎসিয় আমোষ বললেন, “দর্শনকারী, যাও, যিহূদা দেশে পালিয়ে যাও এবং সেখানে রুটি খাও এবং ভাববাণী কর।
Amazia akamwambia Amosi, “Mwonaji, nenda, kimbia irudie nchi ya Yuda, na hapo ule mkate na kutabiri.
13 ১৩ কিন্তু বৈথেলে আর ভাববাণী কর না, কারণ এটা রাজার পবিত্র জায়গা এবং একটি রাজ বাড়ি।”
Lakini usitabiri tena hapa katika Betheli, kwa kuwa ni patakatifu pa mfalme na nyumba ya kifalme.”
14 ১৪ তখন আমোষ অমৎসিয়কে বললেন, আমি কোনো ভাববাদী নই না কোনো ভাববাদীর ছেলে। আমি একজন পশুপালক এবং ডুমুর তুলি।
Kisha Amosi akamwambia Amazia, “Mimi sio nabii wala mwana wa nabii. Mimi ni mchungaji wa mifugo, na mtunza mikuyu.
15 ১৫ কিন্তু সদাপ্রভু আমাকে পশুপালের দেখা শোনার থেকে নিয়ে গেলেন এবং আমায় বললেন, যাও, আমার প্রজা ইস্রায়েলের কাছে ভাববাণী বল।
Lakini Yahwe akanichukua kutoka kuchunga mifugo na kunambia, 'Nenda, katabiri kwa watu wangu Israeli.'
16 ১৬ এখন সদাপ্রভুর বাক্য শুনো। তুমি বলছ, ইস্রায়েলের বিরুদ্ধে ভাববাণী কর না আর ইসহাকের কুলের বিরুদ্ধে কিছু বল না।
Sasa sikia neno la Yahwe. Wewe usemaye, 'Usitabiri juu ya Israeli, na usiongee juu ya nyumba ya Isaka.
17 ১৭ এই জন্য সদাপ্রভু এই কথা বললেন, তোমার স্ত্রী শহরের মধ্যে একজন বেশ্যা হবে; তোমার ছেলে এবং মেয়ে তলোয়ারে মারা পরবে; তোমার জমি মাপা হবে আর ভাগ হবে; তুমি একটি বিজাতীয় দেশে মারা যাবে এবং ইস্রায়েল অবশ্যই নির্বাসনে যাবে তার নিজের দেশ থেকে।
Kwa hiyo hivi ndivyo Yahwe asemavyo, 'Mke wako atakuwa kahaba katika mji; wana wako waume na binti zako wataanguka kwa upanga; nchi yako itapimwa na kugawanywa; utakufa katika nchi najisi, na Israeli hakika itakwenda utumwani kutoka nchi yake.”'

< আমোষ ভাববাদীর বই 7 >