< আমোষ ভাববাদীর বই 3 >

1 হে ইস্রায়েলীয়রা, শোন এই বাক্য যা সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে বলেছেন, সমস্ত পরিবারের বিরুদ্ধে যাদের আমি মিশর দেশ থেকে বার করে এনেছিলাম,
Sikieni neno la Yahwe aliloongea juu yenu, watu wa Israeli, juu ya familia nzima ambayo niliwatoa kutoka nchi ya Misri,
2 আমি সমস্ত পৃথিবীর পরিবার গুলোর মধ্যে শুধু তোমাদেরই বেছেছিলাম। সেইজন্য আমি তোমাদের সমস্ত পাপের জন্য তোমাদের শাস্তি দেবো।
“Nimewachagua ninyi tu kutoka familia zote za dunia. Kwa hiyo nitawaadhibu kwa dhambi zenu zote.”
3 দুই জন কি একসঙ্গে চলে যতক্ষণ না তারা একমত হয়?
Je wawili wanaweza kutembea pamoja isipokuwa wamekubaliana?
4 শিকার না পেলে বনের মধ্যে সিংহ কি গর্জন করে? একটি যুবসিংহ কি তার গুহা থেকে গর্জন করে যদি না সে কিছু ধরে?
Je simba huunguruma msituni wakati hakuna mawindo? Je mwana simba ataunguruma kutoka pangoni mwake kama hajakamata kitu?
5 পাখি কি জমিতে পাতা ফাঁদে পরে, যদি না তার জন্য কোনো টোপ থাকে? ফাঁদ কি এমনিই মাটি থেকে লাফিয়ে উপরে ওঠে যদি না এটা কিছু ধরে?
Je ndege ataanguka kwenye mtego aridhini wakati hakuna chambo kimewekwa kwa ajili yake? Je mtego utafyatuka juu aridhini wakati hakuna kitu cha kukamata?
6 যদি কোনো শহরে শিঙ্গার আওয়াজ হয় তবে কি লোকেরা ভয় পাবে না?
Je tarumbeta itapigwa mjini na watu wasitetemeke? Je janga laweza kuja mjini lisiyoletwa na Yahwe?
7 ততক্ষণ প্রভু সদাপ্রভু কিছুই করবেন না যতক্ষণ না তিনি তাঁর পরিকল্পনা তাঁর দাস ভাববাদীদের কাছে প্রকাশ করছেন।
Hakika Bwna Yahwe hatafanya kitu vinginevyo amewafunulia mpango watumishi wake manabii.
8 সিংহ গর্জন করলে, কে না ভয় পায়? প্রভু সদাপ্রভু কথা বললে; কে না ভাববাণী বলবে?
Simba ameshaunguruma; nani hatoogopa? Bwana Yahwe amekwisha ongea; nani hatotabiri?
9 অসদোদের দুর্গে এবং মিশর দেশের দুর্গে এটা ঘোষণা কর; বল, “তোমরা শমরিয়ার পাহাড়ে জড়ো হও আর দেখ, তার মধ্যে কি ভীষণ গোলমাল এবং তার মধ্যে কি উপদ্রব।
Tangaza hii katika ngome huko Ashdodi, na katika ngome za nchi ya Misri; sema, “Kusanyikeni kwenye milima ya Samaria na oneni vile mchafuko ulivyomkubwa kwake, na ukandamizaji uliopo katika yeye.
10 ১০ তারা জানে না কিভাবে ভালো করতে হয়,” এই হল সদাপ্রভুর ঘোষণা, “তারা তাদের দুর্গে হিংসা এবং ধ্বংস জমা করে রেখেছে।”
Kwa kuwa hawajui jinsi ya kufanya haki -hivi ndivyo Yahwe asemavyo- hao watunzao nguvu na uharibifu katika ngome zao.”
11 ১১ এই জন্য, প্রভু সদাপ্রভু এই বলেন, “শত্রু দেশ ঘিরে ধরবে। সে তোমার দুর্গ ধ্বংস করবে এবং তোমার দুর্গ লুট করবে।”
Kwa hiyo, hivi ndivyo Yahwe asemavyo, “Adui ataizunguka nchi. Atazivuta chini nguvu zako na ngome zenu zitatekwa nyara.”
12 ১২ সদাপ্রভু এই বলেন, “যেমনভাবে মেষপালক সিংহের মুখ থেকে শুধু দুটো পা উদ্ধার করে বা একটা কান উদ্ধার করে, সেরকম ইস্রায়ালের লোকদেরও রক্ষা করা হবে যারা শমরিয়ায় বাস করে, শুধু খাটের পায়া এবং চাদরের টুকরা নিয়ে উদ্ধার পাবে।”
Hivi ndivyo Yahwe asemavyo,” Kama mchungaji aokoavyo miguu miwili tu kwenye mdomo wa simba, au kipande cha sikio, ndivyo wana wa Israeli watakavyookolewa wale waishio katika Samaria, pamoja na pembe ya kulalia, au pembe ya kitanda.”
13 ১৩ শুনো এবং সাক্ষ্য দাও যাকোব কুলের বিরুদ্ধে, এই হল প্রভু সদাপ্রভুর ঘোষণা, বাহিনীগণের ঈশ্বর।
Sikieni na kushudia juu ya nyumba ya Yakobo -hivi ndivyo Yahwe asemavyo, Mungu wa majeshi,
14 ১৪ “যেদিন আমি ইস্রায়েলের পাপের শাস্তি দেব, আমি বৈথেলের যজ্ঞবেদী গুলোকেও শাস্তি দেবো। যজ্ঞবেদীর শৃঙ্গগুলি কাটা হবে এবং মাটিতে পড়বে।
“Kwa kuwa katika siku ambayo nimeadhibu dhambi za Israeli, pia nitaziadhibu madhabahu za Betheli. Pembe za madhabahu zitakatwa na kuanguka chini.
15 ১৫ আমি শীতকালের বাড়িকে ধ্বংস করব গ্রীষ্মকালের বাড়িগুলির সঙ্গে, হাতির দাঁতের বাড়িগুলিও ধ্বংস হবে এবং বড় বাড়িগুলি অদৃশ্য হয়ে যাবে।” এই হল সদাপ্রভুর ঘোষণা।
Nitaiharibu nyumba ya baridi pamoja na nyumba ya hari. Nyumba za pembe zitaangamia, na nyumba kubwa zitatoweka, -hivi ndivyo Yahwe asemavyo.”

< আমোষ ভাববাদীর বই 3 >