< আমোষ ভাববাদীর বই 1 >

1 আমোষের বাক্য৷ এই বিষয়গুলো যা ইস্রায়েলের ব্যাপারে আমোষ, তকোয়ের একজন মেষপালক, দর্শন পান। তিনি এই বিষয়গুলি যিহূদার রাজা উষিয়ের দিন এবং ইস্রায়েলের রাজা যোয়াশের পুত্র যারবিয়ামের দিন, ভূমিকম্পের দুই বছর আগে পান।
Kalmomin Amos, ɗaya daga cikin makiyayan Tekowa, abubuwan da ya gani game da Isra’ila shekaru biyu kafin a yi girgizar ƙasa, a lokacin da Uzziya yake sarkin Yahuda, Yerobowam ɗan Yowash kuma yake sarkin Isra’ila.
2 তিনি বলেন, “সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন; তিনি যিরূশালেম থেকে তাঁর স্বর উচ্চ করবেন। মেষপালকদের চরানভূমি শোকার্ত হবে, কর্মিলের চূড়া শুকিয়ে যাবে।”
Ya ce, “Ubangiji ya yi ruri daga Sihiyona ya kuma yi tsawa daga Urushalima; wuraren kiwo duk sun bushe, dutsen Karmel kuma ya yi yaushi.”
3 সদাপ্রভু এই কথা বলেন, “দম্মেশকের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা লোহার ফসলমাড়াই যন্ত্রে গিলিয়দকে মাড়াই করেছে।
Ga abin da Ubangiji ya ce, “Saboda zunubai uku na Damaskus, har guda huɗu ma, ba zan fasa hukunta su ba. Domin sun ci zalunci Gileyad zalunci mai tsanani,
4 আমি হাসায়েলের কুলে আগুন নিক্ষেপ করব এবং তা বিনহদদের সমস্ত দুর্গগুলি গ্রাস করবে।
zan sa wuta a gidan Hazayel, da za tă ƙona kagarun Ben-Hadad.
5 আমি দম্মেশকের দরজার সমস্ত খুঁটি ভেঙে ফেলব এবং আবনে বসবাসকারী লোকেদের ও বৈৎ-এদনে রাজদণ্ড ধরা লোকেদের উচ্ছিন্ন করব, অরামের লোকেরা কীরে বন্দী হয়ে যাবে,” এই কথা সদাপ্রভু বলেন।
Zan kakkarye ƙofofin Bet-Damaskus; zan hallaka sarkin da yake cikin Kwarin Awen da kuma mai riƙe da sandar mulkin Bet-Eden. Mutanen Aram za su je bauta a ƙasar Kir,” in ji Ubangiji.
6 সদাপ্রভু এই কথা বলেন, “ঘসার তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা সমস্ত লোকেদের বন্দী করে নিয়ে গিয়েছে ইদোমের হাতে সমর্পণ করার জন্য।
Ga abin da Ubangiji ya ce, “Saboda zunubai uku na Gaza, har guda huɗu ma, ba zan fasa hukunta su ba. Don sun kwashe al’umma gaba ɗaya sun sayar wa Edom,
7 আমি ঘসার প্রাচীরে আগুন নিক্ষেপ করব এবং তা তার সমস্ত দুর্গগুলি গ্রাস করবে।
Zan aika da wuta a katangar Gaza ta ƙone duk kagarunta.
8 আমি অসদোদে বসবাসকারী লোকেদের ও অস্কিলোনে রাজদণ্ড ধরা লোকেদের উচ্ছিন্ন করব, আমি ইক্রোনের বিপক্ষে আমার হাত বিস্তার করব এবং অবশিষ্ট পলেষ্টীয়দের বিনষ্ট করব,” প্রভু সদাপ্রভু এই কথা বলেন।
Zan hallaka sarkin Ashdod da kuma mai riƙe da sandar mulki na Ashkelon. Zan hukunta Ekron, har sai dukan Filistiyawa sun mutu,” in ji Ubangiji Mai Iko Duka.
9 সদাপ্রভু এই কথা বলেন, “সোরের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা সমস্ত লোকেদের ইদোমের হাতে সমর্পণ করেছিল এবং তারা তাদের ভাতৃত্বের নিয়ম ভেঙ্গেছে।
Ga abin da Ubangiji ya ce, “Saboda zunubai uku na Taya, har guda huɗu ma, ba zan fasa hukunta su ba. Don sun kwashe al’umma gaba ɗaya sun kai su bauta a Edom, ba su kula da yarjejjeniyar da aka yi ta zama kamar’yan’uwa ba,
10 ১০ আমি সোরের দেওয়ালের উপর আগুন নিক্ষেপ করব এবং তা তার সমস্ত দুর্গগুলি গ্রাস করবে।”
zan aika da wuta a Taya, da za tă ƙone kagarunta.”
11 ১১ সদাপ্রভু এই কথা বলেন, “ইদোমের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ সে তার ভাইয়ের পিছনে তলোয়ার নিয়ে ছুটেছিল আর করুণা ত্যাগ করেছিল। তার রাগ সবদিন থাকবে এবং তার কোপ চিরকাল স্থায়ী হয়েছিল।
Ga abin da Ubangiji ya ce, “Saboda zunubai uku na Edom, har guda huɗu ma, ba zan fasa hukunta shi ba. Don ya fafari ɗan’uwansa da takobi, babu tausayi, domin ya ci gaba da fusata bai yarda yă huce daga fushinsa ba.
12 ১২ আমি তৈমনের উপরে আগুন নিক্ষেপ করব এবং তা বস্রার রাজপ্রাসাদগুলি গ্রাস করবে।”
Zan aika wuta a Teman da za tă ƙone kagarun Bozra.”
13 ১৩ সদাপ্রভু এই কথা বলেন, “অম্মোনের লোকেদের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা গিলিয়দীয় গর্ভবতী স্ত্রীদের দেহ চিরে ছিল, যেন তারা তাদের সীমা বাড়াতে পারে।
Ga abin da Ubangiji ya ce, “Saboda zunubai uku na Ammon, har guda huɗu ma, ba zan fasa hukunta shi ba. Don ya tsaga cikin matan Gileyad masu juna biyu don kawai yă ƙwace ƙasar.
14 ১৪ আমি রব্বার দেওয়ালে আগুন জ্বালাব এবং তা তার রাজপ্রাসাদগুলি গ্রাস করবে, যুদ্ধের দিনের চিত্কার হবে, ঘূর্ণিবায়ুর দিনের প্রচণ্ড ঝড় হবে।
Zan sa wuta a katangar Rabba da za tă ƙone kagarunta za a yi kururuwa a ranar yaƙi, faɗan kuwa zai yi rugugi kamar hadiri.
15 ১৫ তাদের রাজা এবং রাজপুত্ররা একসঙ্গে নির্বাসনে যাবে,” এই সদাপ্রভু বলেন।
Sarkinta zai je bauta, shi da ma’aikatansa,” in ji Ubangiji.

< আমোষ ভাববাদীর বই 1 >