< প্রেরিত 9 >

1 শৌল তখনও প্রভুর শিষ্যদের ভয় দেখাতেন ও হত্যা করছিলেন, তিনি প্রধান মহাযাজকদের কাছে গিয়েছিলেন এবং,
Lakini Sauli, kayendelea longela vitishi hata kwa kiwo cha banapunzi ba Ngwana, atiyenda kwa kuhani nkolo
2 দম্মেশকস্থ সমাজ সকলের জন্য চিঠি চাইলেন, যেন তিনি সেই পথে যাওয়া পুরুষ ও স্ত্রী যেসব লোককে পাবেন, তাদের বেঁধে যিরুশালেমে নিয়ে আসতে পারেন।
na kunnaba barua kwa ajili ya Masinagogi kolyo Dameski, ili panga mana ampatike mundu ywabile katika ndela yelo, awe nnalome au nnwawa, abatabe na kubaleta Yerusalem.
3 যখন যাচ্ছিলেন, আর দম্মেশকের নিকটে যখন পৌঁছলেন, হঠাৎ আকাশ হতে আলো তার চারিদিকে চমকিয়ে উঠল।
Paabile katika safari, ipangite kuwa paakaribie Dameski, gafla utimwangazia kotekote bweya boka kumaunde,'
4 এবং তিনি মাটিতে পড়ে গেলেন আর এমন বাণী শুনলেন শৌল, শৌল, কেন আমাকে কষ্ট দিচ্ছ?
ni ywembe atomboka pae na ayowine lilobe lambakiye, “Sauli, Sauli, mbona wanitesa nenga?”
5 তিনি বললেন, “প্রভু, তুমি কে?” প্রভু বললেন, আমি যীশু, যাকে তুমি কষ্ট দিচ্ছ;
Sauli kayangwa, Wenga wa nyai Ngwana? Ngwana kabaya, “Nenga ni Yesu waniudhi.
6 কিন্তু ওঠ, শহরে প্রবেশ কর, তোমাকে কি করতে হবে, তা বলা হবে।
Lakini inuka, jingya mjini, wenga walowa bakilwa ya upalikwa kuyapanga.
7 আর তাঁর সাথীরা অবাক হয়ে দাঁড়িয়ে রইল এবং ঐ বাণী তারা শুনল কিন্তু তারা কোনোও কিছুই দেখতে পেল না।
Balo bandu batisafiiri pamope na Sauli batami kimya, kabayowa lilobe ila bamweni kwaa mundu.
8 শৌল পরে মাটি হইতে উঠলেন, কিন্তু যখন চোখ খুললে তিনি কিছুই দেখতে পেলেন না; আর তার সঙ্গীরা তাঁর হাত ধরে তাঁকে দম্মেশক শহরে নিয়ে গেল।
Sauli atiinuka katika nnema na paayongoli minyo gake, aweza kwaa bona kilebe, kabankamwa luboko bannetike Dameski.
9 আর তিনি তিনদিন অবধি কোনোও কিছুই দেখতে পেলেন না এবং কিছুই খেলেন না বা পান করলেন না।
Kwa masoba atatu abweni kwaa, alya kwaa wala anywa kwaa.
10 ১০ দম্মেশকে অননিয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু তাঁকে দর্শনের মাধ্যমে বললেন, “অনণীয়।” তিনি বললেন, প্রভু, “দেখ আমি এখানে,”
Abile mwanapunzi Dameski lina lyake Anania, Ngwana alongela nae katika maono, “Anania.” No baya, “Linga, nibile pano, Ngwana.
11 ১১ প্রভু তখন তাঁকে বললেন “উঠ এবং সরল নামক রাস্তায় গিয়ে যিহূদার বাড়িতে তার্স শহরে শৌল নামক এক ব্যক্তির খোঁজ কর; কারণ তিনি প্রার্থনা করছেন;”
“Ngwana kammakiya, Inuka uyende zako katika mtaa waukemelwa Nyofu, na katika nyumba ya Yuda na ukannaluye mundu boka Tarso ywakemelwa Sauli; mana angali aloba:
12 ১২ শৌল দর্শন দেখলেন যে, “অননিয় নামে এক ব্যক্তি এসে তাঁর উপর হাত রাখলেন যেন সে পুনরায় দেখতে পায়।”
Na amweni katika maono mundu lina lyake Anania kajingya na kumbekya maboko nnani yake ila panga aweze kubona.
13 ১৩ অননিয় উত্তরে বললেন, প্রভু, আমি অনেকের কাছ থেকে এই ব্যক্তির বিষয় শুনেছি, সে যিরুশালেমে তোমার মনোনীত পবিত্র লোকদের প্রতি কত নির্যাতন করেছে;
Lakini Anania kanyangwa, “Ngwana, niyowine habari za mundu yoo kwa bandu banyansima, kwa kiasi gani abatendea mabaya batakatifu na kolyo Yerusalemu;
14 ১৪ এই জায়গাতেও যত লোক তোমার নামে ডাকে, সেই সব লোককে বেঁধে নিয়ে যাওয়ার ক্ষমতা সে প্রধান যাজকদের কাছ থেকে পেয়েছে।
Pano abile na mamlaka boka kwa kuhani nkolo kuntaba kila yumo ywalikema lina lyako.
15 ১৫ কিন্তু প্রভু তাকে বললেন, তুমি যাও, কারণ অযিহুদিদের ও রাজাদের এবং ইস্রায়েল সন্তানদের মধ্যে আমার নাম বহন করার জন্য সে আমার মনোনীত ব্যক্তি;
Lakini Ngwana kammakiya, “Uyende, mana ywembe ni chombo kiteule sango, alitole lina lyango nnongi ya Mataifa na apwalume na bana ba Israeli.
16 ১৬ কারণ আমি তাঁকে দেখাবো, আমার নামের জন্য তাঁকে কত কষ্টভোগ করতে হবে।
Maana nalowa kuwabonekeya yabile ganyansima yaapalikwa kuteswa kwa ajili ya lina lyango.”
17 ১৭ সুতরাং অননিয় চলে গেলেন এবং সেই বাড়িতে গিয়ে তাঁর উপর হাত রেখে বললেন, ভাই শৌল, প্রভু যীশু, যিনি তোমার আসবার পথে তোমাকে দেখা দিয়েছিলেন, তিনি আমাকে পাঠিয়েছেন, যেন তুমি আবার দৃষ্টি ফিরে পাও এবং পবিত্র আত্মায় পূর্ণ হও।
Anania kayenda, ajingii mu'nyumba; Kambekeya maboko kabaya, ndugu Sauli, Ngwana Yesu, ywakutokya katika ndela paubile waisa, anitumile upate kubona kae na utolilwe na Roho Mtakatifu.
18 ১৮ আর সেই মূহুর্তে তাঁর চক্ষু থেকে যেন একটা মাছের আঁশ পড়ে গেল এবং তিনি দৃষ্টি ফিরে পেলেন এবং উঠে বাপ্তিষ্ম নিলেন;
Gafla vyatomboka ilebe kati magamba, apatike kubona, ayemi, akabatizwa; kalyaa chakulya na kupata ngupu,
19 ১৯ পরে তিনি খেলেন এবং শক্তি পেলেন। আর তিনি দম্মেশকের শিষ্যদের সাথে কিছুদিন থাকলেন;
Atami pamope na banapunzi bake kolyo Dameski kwa masoba ganyansima.
20 ২০ সঙ্গে সঙ্গেই তিনি সমাজঘরে গিয়ে যীশুর বাণী প্রচার করতে লাগলেন, যে তিনিই ঈশ্বরের পুত্র।
Muda wowolo kantangaza Yesu katika masinagogi, kabaya panga ywembe ni Ngwana wa Nnongo.
21 ২১ আর যারা তাঁর কথা শুনল, তারা সবাই আশ্চর্য্য হলো, বলতে লাগল, একি সেই লোকটি নয়, যে, যারা যিরুশালেমে যীশুর নামে ডাকত তাদের উচ্ছেদ করে দিতো? এবং সে এখানে এসেছেন যেন তাদের বেঁধে প্রধান যাজকদের কাছে নিয়ে যায়।
Na bote bayowine batishangala no baya, “Abile mundu yolo kwaa ywaatibaharibu bote balikemile lina lee kolyo Yerusalemu? Na pano kaisa kwa kusudi lya kuwafunga na kuwapeleka kwa makuhani,”
22 ২২ কিন্তু শৌল দিন দিন শক্তি পেলেন এবং দম্মেশকে বসবাসকারী ইহুদীদের উত্তর দেবার পথ দিলেন না এবং প্রমাণ দিতে লাগলেন যে ইনিই সেই খ্রীষ্ট।
Lakini Sauli atiwezeshwa hubiri na kubapanga Bayahudi batami Dameski basanganyikilwe na kuthibitisha ya kuwa ayoo nga Kristo.
23 ২৩ আর অনেকদিন পার হয়ে গেলে, ইহুদীরা তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করলো;
Baada ya masoba ganansima, Bayahudi bapanga shauri pamope ili wamulage.
24 ২৪ কিন্তু শৌল তাদের চালাকি পরিকল্পনা জানতে পারলেন। আর তারা যেন তাঁকে মেরে ফেলতে পারে সেজন্য দিন রাত নগরের দরজায় পাহারা দিতে লাগল।
Lakini mpango wabe utiyowanika na Sauli. Kabamvizia pannango mutwekati na kilo bapate kumulaga.
25 ২৫ কিন্তু তাঁর শিষ্যরা রাতে তাঁকে নিয়ে একটি ঝুড়িতে করে পাঁচিলের উপর দিয়ে বাইরে নামিয়ে দিল।
Lakini banapunzi bake kabantola kilo na kunshusha pitya ukutani, kabanneta pae mu'kitondo.
26 ২৬ পরে তিনি যখন যিরুশালেমে পৌঁছে শিষ্যদের সঙ্গে যোগ দিতে চেষ্টা করলেন, সকলে তাঁকে ভয় করলো, তিনি যে শিষ্য তা বিশ্বাস করল না।
Na sauli paaikite Yerusalemu, atijaribu kujiunga na banapunzi lakini babile bakimwogopa, basadiki kwaa kuwa ywembe ni mwanapunzi.
27 ২৭ তখন বার্ণবা তার হাত ধরে প্রেরিতদের কাছে নিয়ে গেলেন এবং পথের মধ্যে কীভাবে প্রভুকে দেখতে পেয়েছিলেন, ও প্রভু যে তাঁর সঙ্গে কথা বলেছিলেন এবং কিভাবে তিনি দম্মেশকে যীশুর নামে সাহসের সঙ্গে প্রচার করেছিলেন, এসব তাঁদের কাছে বললেন।
Lakini Barnaba kantola na kumpeleka kwa mitume, na aabakiye jinsi Sauli yaamweni Ngwana mu'ndela na Ngwana yaa alongela nakwe, na jinsi Sauli atihubiri kwa ujasiri kwa lina lya Yesu kolyo Dameski.
28 ২৮ আর শৌল যিরুশালেমে তাঁদের সঙ্গে থাকতেন এবং ভিতরে ও বাইরে যাওয়া আসা করতেন, প্রভুর নামে সাহসের এর সঙ্গে প্রচার করলেন,
Atikwembana nabembe kabajingya na boka Yerusalemu, abaya kwa ujasiri kwa lina lya Ngwana Yesu.
29 ২৯ আর তিনি গ্রীক ভাষাবাদী ইহুদীদের সঙ্গে কথাবার্তা ও তর্ক করতেন; কিন্তু তারা তাঁকে মেরে ফেলার জন্য চেষ্টা করতে লাগল।
Kabalongela na Ayahudi wa Kiyunani lakini batijaribu mara kwa mara kumulaga.
30 ৩০ যখন ভাইয়েরা এটা জানতে পারল, তাঁকে কৈসরিয়াতে নিয়ে গেলেন এবং সেখান থেকে তার্স নগরে পাঠিয়ে দিলেন।
Muda palitangite likowe lee, kabantola mpaka Kaisaria, na batimpeleka ayende Tarso.
31 ৩১ সুতরাং তখন যিহূদীয়া, গালীল ও শমরিয়ার সব জায়গায় মণ্ডলী শান্তি ভোগ ও বৃদ্ধি পেতে লাগল এবং প্রভুর ভয়ে ও পবিত্র আত্মার সান্ত্বনায় চলতে চলতে মণ্ডলী সংখ্যায় অনেক হয়ে উঠল।
Bai likanisa lyote katika Uyahudi, Galilaya na Samaria, libile na amani, lichengwite, na tyanga katika hofu ya Ngwana na faraja ya Roho Mtakatifu, likanisa latikuwa na yongekeya idadi ya bandu.
32 ৩২ আর পিতর সব স্থানে ঘুরতে ঘুরতে লুদ্দা শহরে বসবাসকারী পবিত্র লোকদের কাছে গেলেন।
Boka po itokii Petro paabile kazunguka zunguka pande zote za mkoa, akabateremkia baumini batama katika mji wa Lida.
33 ৩৩ সেখানে তিনি ঐনিয় নামে এক ব্যক্তির দেখা পান, সে আট বছর বিছানায় ছিল, কারণ তার পক্ষাঘাত (অবসাঙ্গতা) হয়েছিল।
Amweni kolyo mundu yumo lina lyake Ainea, mundu yolo abile pakindanda myaka nane; mana abile atipooza.
34 ৩৪ পিতর তাকে বললেন, ঐনিয়, যীশু খ্রীষ্ট তোমাকে সুস্থ করলেন, ওঠ এবং তোমার বিছানা পাত। তাতে সে তখনই উঠল।
Petro kammakiya, “Ainea, Yesu Kristo akuponye; amka ni uyitandikiye kindanda sako.” mara atiamka.
35 ৩৫ তখন লুদ্দা ও শারণে বসবাসকারী সব লোক তাকে দেখতে পেল এবং তারা প্রভুর প্রতি ফিরল।
Na bandu bote batami Lida na Sharoni pabamweni mundu yolo, batimkerebukya Ngwana.
36 ৩৬ আর যোফা শহরে এক শিষ্যা ছিল তার নাম টাবিথা, অনুবাদ করলে এই নামের অর্থ দর্কা (হরিণী); তিনি গরিবদের জন্য নানান সৎ কাজ ও দান করতেন।
Pabile na mwanapunzi Yafa akemelwa Tabitha, ambalo mana yake “Dorcas” Ayoo nnwawa atwelilwe kazi inoite na matendo ga rehema aipangite kwa maskini.
37 ৩৭ সেই দিন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান; সেখানকার লোকেরা তাঁকে স্নান করালেন এবং ওপরের ঘরে শুইয়ে রাখলেন।
Yatipangika katika masoba ago abile ntamwe na awile, pabamsafisha, no kumpandisha chumba cha kunani na kumgonjekea.
38 ৩৮ আর লুদ্দা যাফোর কাছাকাছি হওয়াতে এবং পিতর লুদ্দায় আছেন শুনে, শিষ্যরা তাঁর কাছে দুই জন লোক পাঠিয়ে এই বলে অনুরোধ করলেন, “কোনোও দেরি না করে আমাদের এখানে আসুন।”
Kwa namna Lida abile papipi na Yafa, banapunzi bayowine panga Petro abile kolyo, batibatuma bandu abele kwake, kabamsihi, “Uise kwitu bila kuchelewa.”
39 ৩৯ আর পিতর উঠে তাদের সঙ্গে চললেন। যখন তিনি পৌঁছলেন, তারা তাঁকে উপরের ঘরে নিয়ে গেল। আর সব বিধবারা তাঁর চারিদিকে দাঁড়িয়ে কাঁদতে থাকলো এবং দর্কা তাদের সঙ্গে থাকার দিন যে সমস্ত আঙরাখা ও বস্ত্র তৈরি করেছিলেন, সেই সমস্ত দেখাতে লাগলো।
Petro atiamka na kaboka pamope nabembe. Paaikite, bannetike katika chumba cha kunani. Na ajane bote bayemi papipi niywembe niywembe kabalela, bakinlolekeya koti na ngobo ambazo Dorcas atibashonea muda abile pamope nabo.
40 ৪০ তখন পিতর সবাইকে ঘরের বাইরে বের করে দিলেন, হাঁটু পাতলেন এবং প্রার্থনা করলেন, তারপর সেই মৃতদেহের দিকে ফিরে তিনি বললেন, “টাবিথা ওঠ।” তাতে তিনি চোখ খুললেন এবং পিতরকে দেখে উঠে বসলেন।
Petro kabatoa bote panja ya nyumba, kapiga magoti na kuloba, boka po, atiukerebukya yega, “Tabitha, amka.” Ayongoli minyo gake na paamweni Petro atami pae.
41 ৪১ তখন পিতর হাত দিয়ে তাকে ওঠালেন এবং বিশ্বাসীদের ও বিধবাদের ডেকে তাকে জীবিত দেখালেন।
Boka po ampeya luboko lwake na kumwinua, na paabakema baamini na bajane, atibakabidhi kwabe abile nkoto.
42 ৪২ এই ঘটনা যাফোর সব জায়গায় ছড়িয়ে পড়ল এবং অনেক লোক প্রভুকে বিশ্বাস করলো।
Likowe lee liyowanike Yafa yote, na bandu banyansima bamwaminiya Ngwana.
43 ৪৩ আর পিতর অনেকদিন যাবৎ যাফোতে শিমন নামে একজন চর্ম শিল্পীর বাড়িতে ছিলেন।
Ipangite Petro atama masoba ganyansima Yafa pamope na mundu ywakemelwa Simoni, ywatengeneza ngozi.

< প্রেরিত 9 >