< প্রেরিত 8 >

1 শৌল সেখানে তাঁর হত্যার পক্ষে অনুমোদন করছিলেন। সেই দিন যিরূশালেম মণ্ডলীর উপর ভীষণ অত্যাচার শুরু হল, তারফলে প্রেরিতরা ছাড়া অন্য সবাই যিহূদিয়া ও শমরিয়ায় ছড়িয়ে পড়ল।
Shawulu kuwa yana can, yana tabbatar da mutuwarsa. A wannan rana wani babban tsanani ya auka wa ikkilisiyar da take a Urushalima, sai duka suka warwatsu ko’ina a Yahudiya da Samariya, manzanni kaɗai ne suka rage.
2 কয়েক জন ভক্ত লোক স্তিফানকে কবর দিলেন ও তাঁর জন্য গভীর শোক প্রকাশ করলেন।
Mutane masu tsoron Allah suka binne Istifanus suka kuma yi makoki ƙwarai dominsa.
3 কিন্তু শৌল মণ্ডলীকে ধ্বংস করার জন্য, ঘরে ঘরে ঢুকে বিশ্বাসীদের ধরে টানতে টানতে এনে জেলে বন্দি করতে লাগলেন।
Amma Shawulu ya fara hallaka ikkilisiya. Yana shiga gida-gida, yana jan maza da mata yana jefa su cikin kurkuku.
4 তখন যারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তারা সে সব জায়গায় সুসমাচার প্রচার করতে লাগলো।
Waɗanda aka wartsar suka yi ta wa’azin maganar a duk inda suka tafi.
5 আর ফিলিপ শমরিয়ার অঞ্চলে গিয়ে লোকেদের কাছে খ্রীষ্টকে প্রচার করতে লাগলেন।
Filibus ya gangara zuwa wani birni a Samariya ya kuma yi shelar Kiristi a can.
6 লোকেরা ফিলিপের কথা শুনল ও তাঁর সমস্ত আশ্চর্য্য কাজ দেখে একমনে তাঁর কথা শুনতে লাগলো
Sa’ad da taron mutane suka ji Filibus suka kuma ga abubuwan banmamakin da ya yi, sai duk suka mai da hankali sosai ga abin da ya faɗa.
7 কারণ মন্দ আত্মায় পাওয়া অনেক লোকেদের মধ্যে থেকে সেই আত্মারা চিৎকার করে বের হয়ে এলো এবং অনেক পক্ষাঘাতী (অসাড়) ও খোঁড়া লোকেরা সুস্থ হোল;
Mugayen ruhohi suka fiffito suna kururuwa daga cikin mutane da yawa, shanyayyu da guragu masu yawa suka sami warkarwa.
8 ফলে সেই শহরে মহাআনন্দ হল।
Saboda haka aka yi farin ciki ƙwarai a birnin.
9 কিন্তু শিমোন নামে এক ব্যক্তি ছিলেন, যিনি আগে থেকেই সেই নগরে যাদু দেখাতেন ও শমরীয় জাতির লোকেদের অবাক করে দিতেন, আর নিজেকে একজন মহান ব্যক্তি হিসাবে প্রকাশ করতেন;
To, akwai wani mutum mai suna Siman wanda ya kwana biyu yana yin sihiri a birnin har ya ba wa duk mutanen Samariya mamaki. Ya kuma yi taƙama cewa shi wani mai girma ne,
10 ১০ তার কথা ছোট বড় সবাই শুনত, আর বলত, এই ব্যক্তি ঈশ্বরের সেই শক্তি, যা মহান নামে পরিচিত।
dukan mutane kuwa, manyan da ƙanana, suka mai da hankali gare shi suka kuma ce, “Mutumin nan shi ne ikon Allah da aka sani a matsayin Iko Mai Girma”
11 ১১ লোকেরা তার কথা শুনত, কারণ তিনি বহু দিন ধরে তাদের যাদু দেখিয়ে অবাক করে রেখেছিলেন।
Suka bi shi domin ya daɗe yana ba su mamaki da sihirinsa.
12 ১২ কিন্তু ফিলিপ ঈশ্বরের রাজ্য ও যীশু খ্রীষ্টের নাম সুসমাচার প্রচার করলে তারা তাঁর কথায় বিশ্বাস করল, আর পুরুষ ও মহিলারা বাপ্তিষ্ম নিল।
Amma da suka gaskata da Filibus sa’ad da yake wa’azin labari mai daɗi na mulkin Allah da kuma sunan Yesu Kiristi, sai aka yi musu baftisma, maza da mata.
13 ১৩ আর শিমন নিজেও বিশ্বাস করলেন, ও বাপ্তিষ্ম নিয়ে ফিলিপের সঙ্গে সঙ্গে থাকলেন; এবং আশ্চর্য্য ও শক্তিশালী কাজ দেখে অবাক হয়ে গেলেন।
Siman kansa ya gaskata aka kuma yi masa baftisma. Ya kuma bi Filibus ko’ina, yana mamakin manyan alamu da ayyukan banmamakin da ya gani.
14 ১৪ যিরূশালেমের প্রেরিতরা যখন শুনতে পেলেন যে শমরীয়রা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে, তখন তাঁরা পিতর ও যোহন কে তাদের কাছে পাঠালেন।
Sa’ad da manzannin da suke a Urushalima suka ji cewa Samariya ta karɓi maganar Allah, sai suka aika musu da Bitrus da Yohanna.
15 ১৫ যখন তাঁরা আসলেন, তাঁরা তাদের জন্য প্রার্থনা করলেন, যেন তারা পবিত্র আত্মা পায়;
Da suka iso, sai suka yi musu addu’a domin su karɓi Ruhu Mai Tsarki,
16 ১৬ কারণ তখন পর্যন্ত তারা পবিত্র আত্মা পায়নি; তারা শুধু প্রভু যীশুর নামে বাপ্তিষ্ম নিয়েছিলেন।
domin Ruhu Mai Tsarki bai riga ya sauka wa waninsu ba tukuna, an dai yi musu baftisma ne kawai a cikin sunan Ubangiji Yesu.
17 ১৭ তখন তাঁরা তাদের মাথায় হাত রাখলেন (হস্তার্পণ), আর তারা পবিত্র আত্মা পেল।
Sa’an nan Bitrus da Yohanna suka ɗibiya hannuwansu a kansu, suka kuwa karɓi Ruhu Mai Tsarki.
18 ১৮ এবং শিমন যখন দেখল, প্রেরিতদের হাত রাখার (হস্তার্পণ) মাধ্যমে পবিত্র আত্মা পাওয়া যাচ্ছে, তখন সে তাঁদের কাছে টাকা এনে বললেন,
Sa’ad da Siman ya ga cewa ana ba da Ruhu ta wurin ɗibiya hannuwan manzannin, sai ya miƙa musu kuɗi,
19 ১৯ আমাকেও এই ক্ষমতা দিন, যেন আমি যার উপরে হাত রাখব (হস্তার্পণ) সেও পবিত্র আত্মা পায়।
ya ce, “Ni ma ku ba ni wannan iyawa don kowa na ɗibiya wa hannuwana yă karɓi Ruhu Mai Tsarki.”
20 ২০ কিন্তু পিতর তাকে বললেন, তোমার রূপা তোমার সঙ্গে নষ্ট হোক, কারণ ঈশ্বরের দান তুমি টাকা দিয়ে কিনতে চাইছ।
Bitrus ya amsa ya ce, “Bari kuɗinka ya hallaka tare da kai, domin ka yi tsammani za ka iya saya kyautar Allah da kuɗi!
21 ২১ এই বিষয়ে তোমার কোনোও অংশ বা কোনোও অধিকার নেই; কারণ তোমার হৃদয় ঈশ্বরের দৃষ্টিতে ঠিক নয়।
Ba ruwanka da wannan hidimar, domin zuciyarka ba daidai take a gaban Allah ba.
22 ২২ সুতরাং তোমার এই মন্দ চিন্তা থেকে মন ফেরাও; এবং প্রভুর কাছে প্রার্থনা কর, তাহলে হয়ত, তোমার হৃদয়ের পাপ ক্ষমা হলেও হতে পারে;
Ka tuba daga wannan mugunta ka kuma yi addu’a ga Ubangiji. Wataƙila zai gafarta maka don irin tunanin da yake a zuciyarka.
23 ২৩ কারণ আমরা দেখছি তোমার মধ্যে হিংসা আছে আর তুমি পাপের কাছে বন্দি।
Gama na lura kana cike da ɗacin rai kana kuma daure cikin zunubi.”
24 ২৪ তখন শিমন বললেন, আপনারাই আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন, যেন আপনারা যা কিছু বললেন তা যেন আমার সঙ্গে না ঘটে।
Sai Siman ya amsa ya ce, “Ku yi addu’a ga Ubangiji saboda ni don kada ko ɗaya daga cikin abin da ka faɗa ya same ni.”
25 ২৫ পরে তাঁরা সাক্ষ্য দিলেন ও প্রভুর সম্বন্ধে আরোও অনেক কথা বললেন এবং যিরূশালেমে যাবার দিন তাঁরা শমরীয়দের গ্রামে গ্রামে সুসমাচার প্রচার করলেন।
Sa’ad da suka yi shaidar suka kuma yi shelar maganar Ubangiji, sai Bitrus da Yohanna suka koma Urushalima, suna wa’azin bishara a ƙauyukan Samariya masu yawa.
26 ২৬ পরে প্রভুর একজন দূত ফিলিপকে বললেন, দক্ষিণে দিকে, যে রাস্তাটা যিরূশালেম থেকে ঘসা শহরের দিকে নেমে গেছে, সেই দিকে যাও; সেই জায়গাটা মরূপ্রান্তে অবস্থিত।
To wani mala’ikan Ubangiji ya ce wa Filibus, “Ka yi kudu zuwa hanyar, hanyar hamada, da ta gangara daga Urushalima zuwa Gaza.”
27 ২৭ তাই তিনি যাত্রা শুরু করলেন আর, ইথিয়পীয় দেশের এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হলো, যিনি ইথিয়পীয়ের কান্দাকি রানীর রাজত্বের অধীনে নিযুক্ত উঁচু পদের একজন নপুংসক, যিনি রানীর প্রধান কোষাধ্যক্ষ ছিলেন, তিনি আরাধনা করার জন্য যিরূশালেমে এসেছিলেন;
Saboda haka ya kama hanya, a kan hanyarsa kuwa sai ya sadu da wani mutumin Itiyofiya, wanda yake bābā, hafsa mai muhimmanci wanda yake lura da dukan ma’ajin Kandas (wanda yake nufin “sarauniyar mutanen Itiyofiya”). Mutumin nan ya tafi Urushalima ne domin yin sujada,
28 ২৮ ফিরে যাবার দিন, রথে বসে যিশাইয় ভাববাদীর বই পড়ছিলেন।
a kan hanyarsa ta komawa gida kuwa yana zaune bisan keken yaƙinsa yana karatun littafin annabin Ishaya.
29 ২৯ তখন পবিত্র আত্মা ফিলিপকে বললেন তুমি সেই ব্যক্তির রথের সঙ্গে সঙ্গে যাও।
Sai Ruhu ya ce wa Filibus, “Matsa wurin kekunan yaƙin nan ka yi kusa da ita.”
30 ৩০ তখন ফিলিপ রথের সঙ্গ নিলেন এবং শুনতে পেলেন, সেই ব্যক্তি যিশাইয় ভাববাদীর বই পড়ছিলেন; ফিলিপ বললেন, আপনি যা পড়ছেন, সে বিষয়গুলো কি বুঝতে পারছেন?
Sai Filibus ya ruga zuwa wajen keken yaƙin ya kuma ji mutumin yana karatun littafin annabin Ishaya. Filibus ya yi tambaya ya ce, “Ka fahimci abin da kake karantawa?”
31 ৩১ ইথিয়পীয় বললেন, কেউ সাহায্য না করলে, আমি কিভাবে বুঝব? তখন তিনি ফিলিপকে তাঁর রথে আসতে এবং তার সাথে বসতে অনুরোধ করলেন।
Sai ya ce, “Ina fa zan iya, in ba dai wani ya fassara mini ba?” Saboda haka sai ya gayyaci Filibus yă hau yă zauna tare da shi.
32 ৩২ তিনি শাস্ত্রের যে অংশটা পড়ছিলেন, তা হলো, যেমন মেষ বলিদান করার জন্য নিয়ে যাওয়া হয়, তেমন তিনিও বলি হলেন এবং লোম ছাঁটাইকারীদের কাছে মেষ যেমন চুপ থাকে, তেমন তিনিও চুপ করে থাকলেন।
Bābān yana karanta wannan Nassin, “An ja shi kamar tunkiya zuwa mayanka, kuma kamar ɗan rago a hannun mai askin gashinsa yake shiru, haka kuwa bai buɗe bakinsa ba.
33 ৩৩ তাঁর হীনাবস্তায় (অসহায়) তাঁকে বিচার করা হল, তাঁর সমকালীন লোকেদের বর্ণনা কে করতে পারে? কারণ তাঁর প্রাণ পৃথিবী থেকে নিয়ে নেওয়া হলো।
A cikin wulaƙacinsa aka hana masa gaskiya. Wa zai iya yin zancen zuriyarsa? Gama an ɗauke ransa daga duniya.”
34 ৩৪ নপুংসক ফিলিপকে জিজ্ঞাসা করলেন এবং প্রার্থনার সঙ্গে জানতে চাইলেন, ভাববাদী কার বিষয়ে এই কথা বলছেন? নিজের বিষয়ে না অন্য কারো বিষয়।
Sai bābān ya tambayi Filibus ya ce, “Ka gaya mini, ina roƙonka, annabin yana magana a kan wane ne, kansa ne, ko kuwa wani dabam?”
35 ৩৫ তখন ফিলিপ শাস্ত্রের অংশ থেকে শুরু করে, প্রভু যীশুর সুসমাচার তাকে জানালেন।
Sa’an nan Filibus ya fara da wannan Nassi ɗin ya kuma faɗa masa labari mai daɗi game da Yesu.
36 ৩৬ তাঁরা রাস্তা দিয়ে যেতে যেতে একটি জলাশয়ের কাছে উপস্থিত হলেন; তখন নপুংসক বললেন, এই দেখুন, জল আছে, বাপ্তিষ্ম নিতে আমার বাধা কোথায়?
Yayinda suke cikin tafiya a kan hanya, sai suka iso wani wurin ruwa bābān nan ya ce, “Duba, ga ruwa. Me zai hana a yi mini baftisma?”
37 ৩৭
38 ৩৮ পরে তিনি রথ থামানোর আদেশ দিলেন, ফিলিপ ও নপুংসক দুজনেই জলে নামলেন এবং ফিলিপ তাঁকে বাপ্তিষ্ম দিলেন।
Ya kuwa ba da umarni a tsai da keken yaƙin. Sa’an nan da Filibus da bābān suka gangara zuwa cikin ruwan Filibus kuwa ya yi masa baftisma.
39 ৩৯ তাঁরা যখন জল থেকে উঠলেন, প্রভুর আত্মা ফিলিপকে নিয়ে চলে গেলেন এবং নপুংসক তাঁকে আর কখনো দেখতে পেলেন না, কিন্তু আনন্দ করতে করতে তাঁর বাড়ি চলে গেলেন।
Sa’ad da suka fita daga cikin ruwan, sai Ruhun Ubangiji ya fyauce Filibus, bābān kuwa bai ƙara ganinsa ba, amma ya ci gaba da tafiyarsa yana farin ciki.
40 ৪০ এদিকে ফিলিপ কে অসদোদ নগরে দেখতে পাওয়া গেল; আর তিনি শহরে শহরে সুসমাচার প্রচার করতে করতে কৈসরিয়া শহরে উপস্থিত হলেন।
Filibus kuwa ya fito a Azotus, ya yi ta zagawa, yana wa’azin bishara a dukan garuruwan sai da ya kai Kaisariya.

< প্রেরিত 8 >