< প্রেরিত 4 >

1 যখন পিতর এবং যোহন লোকেদের কাছে কথা বলছিলেন ঠিক সেদিনের যাজকেরা ও ধর্মধামের মন্দির রক্ষকদের সর্দার এবং সদ্দূকীরা তাড়াতাড়ি তাদের কাছে এসে হাজির হলেন।
Sai firistoci da shugaban masu gadin haikalin da kuma Sadukiyawa suka hauro wurin Bitrus da Yohanna yayinda suke cikin magana da mutane.
2 তারা গভীর সমস্যায় পড়েছিল কারণ তারা লোকেদের উপদেশ দিতেন এবং যীশু যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান হয়েছেন তা প্রচার করতেন।
Sun damu ƙwarai da gaske domin manzannin suna koya wa mutane suna kuma shela a cikin Yesu cewa akwai tashin matattu.
3 আর তারা তাদেরকে ধরে পরের দিন পর্যন্ত আটকে রেখেছিলেন,
Sai suka kama Bitrus da Yohanna, amma da yake yamma ta riga ta yi sai suka sa su cikin kurkuku sai kashegari.
4 কারণ তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তবুও যারা কথা শুনছিল তাদের মধ্যে অনেকে বিশ্বাস করেছিল, তাদের মধ্যে পুরুষের সংখ্যা কমবেশি পাঁচ হাজার মতো ছিল।
Amma da yawa da suka ji saƙon suka gaskata, yawan mutanen kuwa ya ƙaru ya kai wajen dubu biyar.
5 পরের দিন লোকেদের শাসকেরা, প্রাচীনেরা ও শিক্ষা গুরুরা যিরুশালেমে সমেবেত হয়েছিলেন,
Kashegari, sai masu mulki, dattawa da kuma malaman dokoki suka taru a Urushalima.
6 এবং হানন মহাযাজক, কায়াফা, যোহন, আলেকসান্দর, আর মহাযাজকের নিজের লোকেরা উপস্থিত ছিলেন।
Annas babban firist yana nan, haka ma Kayifas Yohanna, Alekzanda da kuma sauran mutanen da suke iyalin babban firist.
7 তারা তাদেরকে মধ্যিখানে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন কি ক্ষমতায় বা কার নামে তোমরা এই কাজ করেছ?
Suka sa aka kawo Bitrus da Yohanna a gabansu suka kuma fara yin musu tambayoyi cewa, “Da wane iko ko da wane suna kuka yi wannan?”
8 তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তাদেরকে বলেছিলেন হে লোকেদের শাসকেরা ও প্রাচীনবর্গ,
Sai Bitrus, cike da Ruhu Mai Tsarki ya ce musu, “Masu mulki da dattawan mutane!
9 একটি দুর্বল মানুষের উপকার করার জন্য যদি আজ আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কিভাবে এই লোকটি সুস্থ হয়েছে,
In ana tuhumarmu ne yau saboda alherin da aka yi wa gurgun nan da kuma yadda aka warkar da shi,
10 ১০ তবে আপনারা সকলে ও সমস্ত ইস্রায়েলবাসী এই জানুক যে, নাসরতীয় যীশু খ্রীষ্টের নামে যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, যাকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে উঠিয়েছিলেন, তাঁরই গুনে এই ব্যক্তি আপনাদের কাছে সুস্থ শরীরে দাঁড়িয়ে আছে।
to, sai ku san wannan, ku da dukan mutanen Isra’ila cewa da sunan Yesu Kiristi Banazare, wanda kuka gicciye amma wanda Allah ya tasar daga matattu ne, wannan mutum yake tsaye a gabanku lafiyayye.
11 ১১ তিনি সেই পাথর যেটি গাঁথকেরা যে আপনারা আপনাদের দ্বারাই অবহেলিত হয়েছিল, যা কোন প্রধান প্রস্তর হয়ে উঠেছে।
Shi ne, “‘dutsen da ku magina kuka ƙi, wanda kuwa ya zama dutsen kusurwar gini.’
12 ১২ আর অন্য কারোও কাছে পরিত্রান নেই, কারণ আকাশের নীচে ও মানুষদের মধ্যে দত্ত এমন আর কোনোও নাম নেই যে নামে আমরা পরিত্রান পেতে পারি।
Ba a samun ceto ta wurin wani dabam, gama babu wani suna a ƙarƙashin sama da aka ba wa mutane wanda ta wurinsa dole mu sami ceto.”
13 ১৩ সেদিন পিতর ও যোহনের সাহস দেখে এবং এরা যে অশিক্ষিত সাধারণ লোক এটা দেখে তারা অবাক হয়েছিলেন এবং চিনতে পারলেন যে এঁরা যীশুর সঙ্গে ছিলেন।
Da suka ga ƙarfin halin Bitrus da Yohanna suka kuma gane cewa su marasa ilimi ne, talakawa kuma, sai suka yi mamaki suka kuma lura cewa waɗannan mutane sun kasance tare da Yesu.
14 ১৪ আর ঐ সুস্থ ব্যক্তিটি তাঁদের সঙ্গে দাঁড়িয়ে আছে দেখে তারা তাঁদের বিরুদ্ধে কিছু বলতে পারলো না।
Amma da yake sun ga mutumin da aka warkar yana tsaye a wurin tare da su, sai suka rasa abin faɗi.
15 ১৫ কিন্তু তারা প্রেরিতদের সভা কক্ষ থেকে বাইরে যেতে আজ্ঞা দিলেন এবং নিজেদের মধ্যে আলোচনা করতে থাকলো
Saboda haka suka umarta a fitar da su daga Majalisar, sa’an nan suka yi shawara da juna.
16 ১৬ যে এই লোকেদের নিয়ে কি করা যায়? কারণ তারা যে অলৌকিক কাজ করেছিল তা যিরূশালেমের লোকেরা জেনে গিয়েছিল; আমরা তা অস্বীকার করতে পারি না।
Suka ce, “Me za mu yi da waɗannan mutane? Kowa da yake zama a Urushalima ya san sun yi abin banmamaki, kuma ba za mu iya yin mūsu wannan ba.
17 ১৭ কিন্তু এই কথা যেন লোকেদের মধ্যে না ছড়ায়, তাই তারা এদের ভয় দেখিয়ে বলল তারা যেন এই নামে কাউকে কিছু না বলে।
Amma don a hana wannan abu daga ƙara bazuwa cikin mutane, dole mu kwaɓe mutanen nan kada su ƙara yi wa kowa magana cikin wannan suna.”
18 ১৮ তাই তারা পিতর এবং যোহনকে ভিতরে ডাকলো এবং তাঁদের নির্দেশ করলো কাউকে যেন কিছু না বলে এবং যীশুর নামে শিক্ষা না দেয়।
Sai suka sāke kiransu ciki suka kuma umarce su kada su kuskura su yi magana ko su ƙara koyarwa a cikin sunan Yesu.
19 ১৯ পিতর ও যোহন উত্তর দিয়ে তাদের বললেন, “ঈশ্বরের কথা ছেড়ে আপনাদের কথা শুনা ঈশ্বরের দৃষ্টিতে উচিত কিনা আপনারা বিচার করুন।
Amma Bitrus da Yohanna suka amsa, “Ku shari’anta da kanku ko daidai ne a gaban Allah mu yi muku biyayya maimakon Allah.
20 ২০ কিন্তু আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারিনা”
Gama ba za mu iya daina yin magana game da abin da muka gani muka kuma ji ba.”
21 ২১ পরে তারা পিতর ও যোহনকে আরোও ভয় দেখিয়ে ছেড়ে দিলেন। কারণ লোকের ভয়ে তাঁদের শাস্তি দেবার পেল না কারণ যা করা হয়েছিল তার জন্য সমস্ত লোক ঈশ্বরের গৌরব করছিল
Bayan ƙarin barazana sai suka bar su su tafi. Ba su iya yanke shawara yadda za a hore su ba, domin dukan mutane suna yabon Allah saboda abin da ya faru.
22 ২২ যে ব্যক্তি এই অলৌকিক কাজের দ্বারা সুস্থ হয়েছিল তিনি কমবেশ চল্লিশ বছরের উপরে ছিলেন।
Gama mutumin da ya sami warkarwar banmamaki, shekarunsa sun fi arba’in.
23 ২৩ তাদের ছেড়ে দেওয়ার পর তারা নিজেদের সঙ্গীদের কাছে গেলেন এবং প্রধান যাজক ও প্রাচীনরা তাদের যে কথা বলেছিল তা তাদের জানালেন।
Da aka sake su, Bitrus da Yohanna suka koma wajen mutanensu suka ba da labarin duk abin da manyan firistoci da dattawa suka faɗa musu.
24 ২৪ যখন তারা একথা শুনেছিল তারা একসঙ্গে উচ্চস্বরে ঈশ্বরের জন্য বলেছিল, প্রভু তুমি যিনি আকাশমণ্ডল, পৃথিবী, সমুদ্র এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টি কর্তা।
Sa’ad da suka ji wannan, sai suka ɗaga muryoyinsu gaba ɗaya cikin addu’a ga Allah, suka ce, “Ya Ubangiji Mai Iko Duka, kai ka halicci sama da ƙasa da kuma teku, da kome da yake cikinsu.
25 ২৫ তুমি তোমার দাস আমাদের পিতা দাউদের মুখ থেকে পবিত্র আত্মার দ্বারা কথা বলেছ যেমন অযিহূদীরা কেন কলহ করল? লোকেরা কেন অনর্থক বিষয়ে ধ্যান করল?
Ka yi magana ta wurin Ruhu Mai Tsarki ta bakin bawanka, kakanmu Dawuda cewa, “‘Don me ƙasashe suke fushi, mutane kuma suke ƙulla shawara a banza?
26 ২৬ পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়ালো, শাসকেরা একসঙ্গে জমায়েত হলো প্রভুর বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত খ্রীষ্টের বিরুদ্ধে;
Sarakunan duniya sun ja dāgā, masu mulki kuma sun taru gaba ɗaya, suna gāba da Ubangiji da kuma Shafaffensa.’
27 ২৭ কারণ সত্যি যীশু যিনি তোমার পবিত্র দাস যাকে তুমি অভিষিক্ত করেছ, তাঁর বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পীলাত অযিহূদীদেরও এবং ইস্রায়েলের লোকদের সঙ্গে মিলিত হয়েছিল,
Tabbatacce Hiridus da Buntus Bilatus suka haɗu tare da Al’ummai da kuma mutanen Isra’ila a wannan birni ce don su ƙulla gāba da bawanka mai tsarki Yesu, wanda ka shafe.
28 ২৮ যেন তোমার হাতের ও তোমার জ্ঞানের দ্বারা আগে যে সমস্ত বিষয় ঠিক করা হয়েছিল তা সম্পন্ন করে।
Sun aikata abin da ikonka da kuma nufinka ya riga ya shirya tuntuni zai faru.
29 ২৯ আর এখন হে প্রভু তাদের ভয় প্রদর্শনের প্রতি দেখো; এবং তোমার এই দাসেদের দৃঢ় সাহসের সঙ্গে তোমার কথা বলার শক্তি দাও, রোগ ভালো হয় তাই আশীর্বাদ করো;
Yanzu, Ubangiji, ka dubi barazanansu ka kuma sa bayinka su furta maganarka da iyakar ƙarfin hali.
30 ৩০ আর তোমার পবিত্র দাস যীশুর নামে যেন চিহ্ন ও আর্শ্চয্য কাজ সম্পূর্ণ হয়।
Ka miƙa hannunka don ka warkar ka kuma yi ayyukan banmamaki da alamu masu banmamaki ta wurin sunan bawanka mai tsarki Yesu.”
31 ৩১ তারা যে স্থানে একত্র হয়ে প্রার্থনা করেছিলেন সেই মুহূর্তে সেই জায়গায় কেঁপে উঠেছিল এবং তাঁরা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন ও সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য প্রচার করতে থাকলেন।
Bayan suka yi addu’a, sai inda suka taru ya jijjigu. Dukansu kuwa suka cika da Ruhu Mai Tsarki, suka yi ta shaidar maganar Allah babu tsoro.
32 ৩২ আর যে বহুলোক যারা বিশ্বাস করেছিল, তারা এক হৃদয় ও এক প্রাণের বিশ্বাসী ছিল; তাদের একজনও নিজের সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলত না, কিন্তু তাদের সব কিছু সর্ব সাধারণের থাকত।
Dukan masu bi kuwa zuciyarsu ɗaya ne, nufinsu kuwa ɗaya. Babu wani da ya ce abin da ya mallaka nasa ne, amma sun raba kome da suke da shi.
33 ৩৩ আর প্রেরিতরা খুব ক্ষমতার সঙ্গে প্রভু যীশুর পুনরুত্থান বিষয়ে সাক্ষ্য দিতেন এবং তাদের সকলের ওপরে মহা অনুগ্রহ ছিল।
Da iko mai ƙarfi manzanni suka ci gaba da shaidar tashin matattu na Ubangiji Yesu, alheri mai yawa kuwa yana bisansu duka.
34 ৩৪ এমনকি তাদের মধ্যে কেউই গরিব ছিল না; কারণ যারা জমির অথবা ঘর বাড়ির অধিকারী ছিল, তারা তা বিক্রি করে সম্পত্তির টাকা আনতো
Babu mabukata a cikinsu. Lokaci-lokaci waɗanda suke da gonaki ko gidaje sukan sayar da su, su kawo kuɗi daga abin da suka sayar,
35 ৩৫ এবং তারা প্রেরিতদের পায়ের কাছে রাখতো, পরে যার যেমন দরকার তাকে তেমন দেওয়া হত।
su ajiye a sawun manzannin, a kuma raba wa kowa gwargwadon bukatarsa.
36 ৩৬ আর যোষেফ যাকে প্রেরিতরা বার্ণবা নাম দিয়েছিলেন অনুবাদ করলে এই নামের মানে উৎসাহদাতা, যিনি লেবীয় ও সেই ব্যক্তি যিনি কুপ্র দ্বীপে থাকেন,
Yusuf, wani Balawe daga Saifurus, wanda manzanni suke kira Barnabas (wanda yake nufin Ɗan Ƙarfafawa)
37 ৩৭ তার এক টুকরো জমি ছিল, তিনি তা বিক্রি করে তার টাকা এনে প্রেরিতদের চরণে রাখলেন।
ya sayar da wata gonar da ya mallaki ya kuma kawo kuɗin ya ajiye a sawun manzanni.

< প্রেরিত 4 >