< প্রেরিত 3 >

1 এক দিন বিকাল তিনটেয় প্রার্থনার দিন পিতর ও যোহন উপাসনা ঘরে যাচ্ছিলেন।
Pita na Yohana babile banaelekya katika hekalu muda wa maombi, saa tisa.
2 সেদিন মানুষেরা এক ব্যক্তিকে বহন করে নিয়ে আসছিল। সেই ব্যক্তি মায়ের গর্ভ হতে খোঁড়া। তাকে প্রতিদিন মন্দিরের সুন্দর নামে এক দরজার কাছে রেখে দিত, যাতে, মন্দিরে যারা প্রবেশ করে, তাদের কাছে ভিক্ষা চাইতে পারে।
Mundu fulani, kiwete tangu belekwa, abile alibebwa kila masoba na abile agonjike katika nnango wa hekalu akemwa mzuri, ili aweze kuloba sadaka boka kwa bandu babile bakielezwa mu'lihekalu.
3 সে যখন পিতর ও যোহনকে মন্দিরে প্রবেশ করতে দেখলো, তখন তাদের কাছে ভিক্ষা চাইল।
Abweni Petro na Yohana batikaribia kujingya mu'lihekalu, alobite sadaka.
4 তাতে যোহনের সাথে পিতরও তার দিকে একদৃষ্টিতে চেয়ে বললেন, আমাদের দিকে তাকাও।
Petro atimkazia minyo, pamope na Yohana, abayite, “Tulole twenga.”
5 তাতে সে তাদের দিকে তাকিয়ে রইল এবং তাদের কাছ থেকে কিছু পাবার জন্য অপেক্ষা করছিল।
Kiwete ngamlolekeya, atazamiya kupokya kilebe fulani boka kwa bembe.
6 তখন পিতর উত্তর করে বললেন, “রূপা কিংবা সোনা আমার কাছে নেই কিন্তু যা আছে তা তোমাকে দেবো, নাসরতীয় যীশু খ্রীষ্টের নামে হেঁটে বেড়াও।”
Lakini Petro kabaya, “fedha na dhahabu nenga nibile kwaa, lakini chelo nibile nacho naitoa kwako. Katika lina lya Yesu Kristo wa Nazareti, utyane.”
7 পরে পিতর তার ডান হাত ধরে তুললেন, তাতে তখনই তার পা এবং পায়ের গোড়ালী সবল হলো।
Petro nga nkamwa kwaluboko lwake lwa mmalyo, na kunkakatuya nnani: mara jimo magolo gake na vifundo vya mifupa gake vyapatike ngupu.
8 আর সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং সে হাঁটতে হাঁটতে, কখনও লাফাতে লাফাতে এবং ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সাথে উপাসনা প্রাঙ্গণে প্রবেশ করলো।
Karuka kunani, mundu iwete ayemi na tumbwa tyanga; kajingya mu'lihekalu pamope na Petro na Yohana, atyanga na kuruka, na kumsifu Nnongo.
9 সমস্ত লোক যখন তাকে হাঁটতে ও ঈশ্বরের প্রশংসা করতে দেখলো,
Bandu bote bamweni katyanga na kumsifu Nnongo.
10 ১০ তখন তারা তাকে দেখে চিনতে পারলো যে এ সেই ব্যক্তি যে মন্দিরের সুন্দর নামক দরজায় বসে ভিক্ষা করত, আর তার প্রতি এই ঘটনা ঘটায় তারা খুবই চমৎকৃত এবং অবাক হলো।
Kabayowa panga abile ni yolo mundu ambaye abile atama kaloba sadaka mu'nnango mzuri wa hekalu; batishangala muno na kustaajabu kwa sababu ya chelo chaboka kwake.
11 ১১ আর যখন লোকেরা ভিখারীকে পিতর ও যোহনের সঙ্গে দেখল তখন সকলে চমৎকৃত হলো এবং শলোমনের নামে চিহ্নিত বারান্দায় তাদের কাছে দৌড়ে আসলো।
Namna abile abakamwile Petro na Yohana, bandu bote kwa pamope kabatila mu'ukumbi ukemwa wa Sulemani, batishangala muno.
12 ১২ এই সকল দেখে পিতর সকলকে বললেন হে ইস্রায়েলীয় লোকেরা এই মানুষটির বিষয়ে কেন অবাক হচ্ছে। আর আমরাই আমাদের শক্তি বা ভক্তি গুনে একে চলবার ক্ষমতা দিয়েছি, এসব মনে করে কেনই বা আমাদের প্রতি এক নজরে তাকিয়ে আছ?
Petro paaibweni lee, ywembe kabayangwa bandu, “Mwenga bandu ba Israeli, kwa mwanja namani mwatishangala? Kwa mwanja namni mugaelekeza minyo yinu kwitu, kati panga tumpangite yolo atyange kwa nguvu yitu bene au uchaji witu?”
13 ১৩ অব্রাহামের, ইসহাকের ও যাকোবের ঈশ্বর, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আপনার দাস সেই যীশুকে মহিমান্বিত করেছেন, যাকে তোমরা শত্রুর হাতে বিচারের জন্য সমর্পণ করেছিলে এবং পীলাত যখন তাঁকে ছেড়ে দিতে সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তাঁর সামনে তোমরা অস্বীকার করেছিলে।
Mungu wa Ibrahimu, na wa Isaka, na wa Yakobo, Nnongo wa Tate yitu, atimtukuza mmanda wake Yesu. Ayoo nga ambaye mwenga mwampeya na kumkamwa nnongi ya minyo wa Pilato, japo ywembe abile atiamua kumleka huru.
14 ১৪ তোমরা সেই পবিত্র ও ধার্মিক ব্যক্তিকে অস্বীকার করেছিলে এবং পিলাতের কাছে তোমরা চেয়েছিলে তাঁর পরিবর্তে যেন তোমাদের জন্য একজন খুনিকে সমর্পণ করা হয়,
Mumkanikiya Mtakatifu na ywabile na haki, na badala yake mkataka muuaji alekwe huru.
15 ১৫ কিন্তু তোমরা জীবনের সৃষ্টিকর্ত্তাকে বধ করেছিলে; ঈশ্বর তাঁকে মৃতদের মধ্য হতে উঠিয়েছেন, আমরা তার সাক্ষী।
Mwenga mwatimbulaga Mpwalume wa ukoto, ambaye Nnongo atimfufua boka kwa bandu ba kiwo-Twenga ni mashahidi ba lee.
16 ১৬ আর প্রভুর নামে বিশ্বাসে এই ব্যক্তি সবল হয়েছে, যাকে তোমরা দেখছ ও চেন, যীশুতে তাঁর বিশ্বাসই তোমাদের সকলের সামনে তাঁকে এই সম্পূর্ণ সুস্থতা দিয়েছে।
Nambeambe, kwa imani katika lina lyake, mundu yoo ambaye mwamweni na kuyowa, apangite kuwa na nguvu. Imani ambayo yapitya kwa Yesu impeya ywembe afya yee kamilifu, nnongi yinu mwenga mwabote.
17 ১৭ এখন, ভাইয়েরা, আমি জানি যে তোমরা অজ্ঞানতার সঙ্গে এই কাজ করেছ, যেমন তোমাদের শাসকেরা করেছিলেন।
Nambeambe, mwalongo, nitangite panga mupangite katika ujinga, nga nyoo bapangite viongozi winu.
18 ১৮ কিন্তু ঈশ্বর তাঁর খ্রীষ্টের দুঃখভোগের সম্বন্ধে যেসকল ভাববাণী সমস্ত ভাববাদীর মুখ দিয়ে আগে জানিয়েছিলেন, সে সব এখন পূর্ণ করেছেন।
Lakini makowe ambayo Nnongo atiabakiya mapema kwa mikanwa ya manabii yote, panga yolo Kristo atateseka, nambeambe atiyatimiza.
19 ১৯ অতএব, তোমরা মন ফেরাও, ও ফের, যেন তোমাদের পাপ সব মুছে ফেলা হয়, যেন এরূপে ঈশ্বরের কাছ থেকে আত্মিক বিশ্রাম আসে,
Kwa eyo, mutubu na mkerebuke, ili panga sambi yinu iweze kuondolewa kabisa, kusudi iise nyakati za kuburudika bokana na uwepo wa Ngwana;
20 ২০ আর তোমাদের জন্য পূর্বনির্দ্ধারিত খ্রীষ্ট যীশুকে নিরূপণ করেছেন।
na panga aweze kumtuma Kristo ambaye achawilwe kwa ajili yinu, Yesu.
21 ২১ আর তিনি সেই, যাকে স্বর্গ নিশ্চয়ই গ্রহণ করে রাখবে, যেপর্যন্ত না সকল বিষয়ের পুনরায় স্থাপনের দিন উপস্থিত হয়, যে দিনের সম্বন্ধে ঈশ্বর তাঁর পবিত্র ভাববাদীদের মুখ দিয়ে বলেছেন, যাঁরা পূর্বকাল হতে হয়ে আসছেন। (aiōn g165)
Ywembe ywabile ambae lazima kumaunde impokee mpaka muda wa kukerebuliwa kwa ilebe yote, ambayo Nnongo atilongela zamani za kale kwa mikanwa ya manabii batakatifu. (aiōn g165)
22 ২২ মোশি তো বলেছিলেন, “ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভাইদের মধ্য থেকে আমার মতো এক ভাববাদীকে উৎপন্ন করবেন, তিনি তোমাদের যা যা বলবেন, সে সব বিষয়ে তোমরা সবই শুনবে;
Hakika Musa abaya, “Ngwana Nnongo alowa inua nabii kati nenga boka katika alongo binu, Mwalowa yowa kila kilebe ambacho alowaabakiya mwenga.
23 ২৩ আর এখন হবে যে, যাঁরা এই ভাববাদীর কথা না শুনবে, সে মানুষদের মধ্য থেকে ধ্বংস হবে।”
Yalowa tokya panga kila mundu ywabile ayowine kwaa nabii yolo alowa bulagwa kabisa aboke kati ya bandu.'
24 ২৪ আর শমূয়েল ও তাঁর পরে যতজন ভাববাদী কথা বলেছেন, তাঁরাও সবাই এই দিনের কথা বলেছেন।
Nga nyoo, manabii bote boka Samweli na balo baliofuata baada yake, balongela na kutangaza masoba aga.
25 ২৫ তোমরা সেই ভাববাদীগণ এবং সেই নিয়মেরও সন্তান, যা ঈশ্বর তোমাদের পিতৃপুরুষদের সহিত প্রতিজ্ঞা স্থাপন করেছিলেন, তিনি যেমন অব্রাহামকে বলেছিলেন, “তোমার বংশে পৃথিবীর সকল পরিবার আশীর্বাদ পাবে।”
Mwenga mwa bana ba manabii na ba liagano ambalo Nnongo alipangite pamope na apindo, kati yaabayite kwa Ibrahimu,'Katika, mbeyu yako familia yote ya dunia yalowa barikiwa,
26 ২৬ ঈশ্বর নিজের দাসকে উৎপন্ন করলেন এবং প্রথমেই তাঁকে তোমাদের কাছে পাঠালেন, যেন তিনি তোমাদের প্রত্যেককে সব অধর্ম্ম হতে ফিরিয়ে তার দ্বারা তোমাদের আশীর্বাদ করেন।
Baada ya Nnongo kuntondobiya mtumishi bake, atintuma kwinu kwanza, ili awabariki mwenga kwa kerebuka boka katika ubou winu.”

< প্রেরিত 3 >