< প্রেরিত 27 >

1 যখন সিদ্ধান্ত নেওয়া হলো আমরা জাহাজে করে ইতালিয়াতে যাত্রা করব, তখন পৌল ও অন্য কয়েক জন বন্দী আগস্তীয় সৈন্যদলের যুলিয় নামে একজন শতপতির হাতে সমর্পিত হলেন।
Ilipoamuliwa kwamba tunatakiwa tusafiri kwa maji kwenda Italia, walimkabidhi Paulo na wafungwa wengine kwa afisa mmoja wa jeshi la Kiroma aliyeitwa Julio, wa Kikosi cha Agustani.
2 পরে আমরা আদ্রামুত্তীয় থেকে জাহাজে উঠে যাত্রা করলাম, যে জাহাজটি এশিয়ার উপকূলের সমস্ত জায়গায় যাবে। মাকিদনিয়ার থিষলনীকীর অধিবাসী আরিষ্টার্খ আমাদের সঙ্গে ছিলেন।
Tukapanda meli kutoka Adramitamu, ambayo ilikuwa isafiri kandokando ya pwani ya Asia. Hivyo tukaingia baharini. Aristaka kutoka Thesolanike ya Makedonia akaenda pamoja nasi.
3 পরদিন আমরা সীদোনে পৌঁছলাম; যেখানে যুলিয় পৌলের প্রতি সম্মানের সাথে তাহাকে বন্ধুবান্ধবের কাছে নিয়ে গিয়ে যত্ন নেওয়ার অনুমতি দিলেন।
Siku iliyofuata tukatua nanga katika mji wa Sidoni, ambapo Julio alimtendea Paulo kwa ukarimu na akamruhusu kwenda kwa rafiki zake kupokea ukarimu wao.
4 পরে সেখান হতে জাহাজ খুলে সামনের দিকে বাতাস হওয়ায় আমরা কুপ্র দ্বীপের আড়ালে আড়ালে চললাম।
Kutoka hapo tukaenda baharini tukasafiri kuzunguka kisiwa cha Kipro ambacho kilikuwa kimeukinga upepo, kwa sababu upepo ulikuwa ukitukabili.
5 পরে কিলিকিয়ার ও পাম্ফুলিয়া শহরের সামনের সমুদ্র পার হয়ে লুকিয়া প্রদেশের মুরা শহরে উপস্থিত হলাম।
Baada ya kuwa tumesafiri katika maji yaliyo karibu na Kilikia na Pamfilia, tukaja Mira, mji wa Lisia.
6 সেখানে শতপতি ইতালিয়াতে যাচ্ছিল একখানা আলেকজান্দ্রীয় জাহাজ দেখতে পেয়ে আমাদের সেই জাহাজে তুলে দিলেন।
Pale yule afisa wa jeshi la Kiroma, akaikuta meli kutoka Alexandria ambayo ilikuwa isafiri kuelekea Italia. Akatupandisha ndani yake.
7 পরে অনেকদিন ধীরে ধীরে জাহাজটি চলে অতিকষ্টে ক্লীদ শহরের নিকটে পৌঁছলো, বাতাসের সহযোগিতায় না এগোতে পেরে আমরা সলমোনির সম্মুখ দিয়ে ক্রীতী দ্বীপের আড়াল দিয়ে চললাম।
Baada ya kuwa tumesafiri polepole kwa siku nyingi na hatimaye tukawa tumefika kwa taabu karibu na Kinidas, upepo haukuturuhusu tena kuelekea njia hiyo, hivyo tukasafiri kandokando ya kivuli cha Krete tukiukinga upepo, mkabala na Salmone.
8 আমরা খুবই কষ্টের মধ্যে উপকূলের ধার ধরে যেতে যেতে সুন্দর পোতাশ্রয় নামে এক জায়গায় পৌঁছালাম যেটা লাসেয়া শহরের খুবই নিকটবর্তী জায়গা।
Tukasafiri kandokando ya pwani kwa ugumu, mpaka tukafika mahali palipoitwa Fari Haveni ambayo iko karibu na mji wa Lasi.
9 এই ভাবে অনেকদিন চলে যাওয়ায় ইহুদীদের উপবাসপর্ব্ব পার হয়ে গিয়েছিল এবং জলযাত্রা খুবই সঙ্কটজনক হয়ে পড়ায় পৌল তাদের পরামর্শ দিলেন।
Tulikuwa tumechukua muda mwingi sana, na muda wa mfungo wa Kiyahudi ulikuwa umepita pia, na sasa ilikuwa ni hatari kuendelea kusafiri. Hivyo Paulo akatuonya,
10 ১০ এবং বললেন, মহাশয়েরা, আমি দেখতে পাচ্ছি যে, এই জলযাত্রায় অনেক অনিষ্ট ও ক্ষতি হবে, তা শুধুমাত্র জিনিসপত্র ও জাহাজের নয়, আমাদেরও প্রাণহানি হবে।
na kusema, “Wanaume, naona safari ambayo tunataka tuichukue itakuwa na madhara na hasara nyingi, siyo tu ya mizigo na meli, lakini pia ya maisha yetu.”
11 ১১ কিন্তু শতপতি পৌলের কথা অপেক্ষা ক্যাপ্টেন ও জাহাজের মালিকের কথায় বেশি মনোযোগ দিলেন।
Lakini afisa wa jeshi la Kiroma akamsikiliza zaidi bwana wake na mmiliki wa meli, kuliko mambo yale ambayo yalizungumzwa na Paulo.
12 ১২ আর ঐ পোতাশ্রয়ে শীতকাল কাটাবার জন্য সুবিধা না হওয়ায় অধিকাংশ লোক সেখান থেকে অন্যত্র যাওয়ার জন্য পরামর্শ দিল যেন কোনোও প্রকারে ফৈনীকা শহরে পৌঁছে সেখানে শীতকাল অতিবাহিত করতে পারে। এই জায়গা ক্রীতীর এক পোতাশ্রয়, এটা উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব অভিমুখী।
Kwa sababu bandari haikuwa sehemu rahisi kukaa wakati wa baridi, mabaharia wengi wakashauri tusafiri kutoka pale, ili kwa namna yoyote tukiweza kuufikia mji wa Foinike, tukae pale wakati wa baridi. Foinike ni bandari huko Krete, na inatazama kaskazini mashariki na kusini mashariki.
13 ১৩ পরে যখন দক্ষিণ বায়ু হালকা ভাবে বইতে লাগল তখন তারা ভাবলো যে, তারা যা চায় তা পেয়েছে সুতরাং তারা ক্রীতীর কূলের নিকট দিয়ে নোঙ্গর নামিয়ে জাহাজ চলতে লাগল।
Upepo wa kusini ulipoanza kuvuma polepole, mabaharia wakafikiri wamepata kile ambacho walikuwa wanakihitaji. Wakang'oa nanga na kusafiri kandokando ya Krete karibu na pwani.
14 ১৪ কিন্তু অল্প দিন পর দীপের উপকূল হতে উরাকুলো (আইলা) নামে এক শক্তিশালী ঝড় আঘাত করতে লাগল।
Lakini baada ya muda mfupi upepo mkali, ulioitwa Wa kaskazini mashariki, ukaanza kutupiga kutoka ng'ambo ya kisiwa.
15 ১৫ তখন জাহাজ ঝড়ের মধ্যে পড়ে বায়ুর প্রতিরোধ করতে না পারায় আমরা জাহাজটি প্রতিকূলে ভেসে যেতে দিলাম।
Wakati meli ilipolemewa na kushindwa kuukabili upepo, tukakubaliana na hali hiyo, tukasafirishwa nao.
16 ১৬ পরে কৌদা নামে একটি ছোট দ্বীপের আড়ালে আড়ালে চলে অনেক কষ্টে নৌকাটি নিজেদের বশে আনতে পারলাম।
Tukakimbia kupitia ule upande uliokuwa unaukinga upepo wa kisiwa kiitwacho Kauda; na kwa taabu sana tulifanikiwa kuuokoa mtumbwi.
17 ১৭ তখন নাবিকরা সেটা তুলে নিয়ে নানা উপায়ে জাহাজের পাশে দড়ি দিয়ে বেঁধে রাখলো; আর সুতি নামক চড়াতে গিয়ে যেন না পড়ে তার ভয়ে নোঙ্গর নামিয়ে চলল।
Baada ya kuwa wameivuta, walitumia kamba kuifunga meli. Waliogopa kwamba tungeweza kwenda kwenye eneo la mchanga mwingi la Syiti, hivyo wakashusha nanga na waliendeshwa kandokando.
18 ১৮ আমরা অতিশয় ঝড়ের মধ্যে পড়ায় পরদিন তারা মালপত্র জলে ফেলে দিতে লাগল।
Tulipigwa kwa nguvu sana na dhoruba, hivyo siku iliyofuata mabaharia wakaanza kutupa mizigo kutoka melini.
19 ১৯ তৃতীয় দিনের নাবিকরা তাদের নিজেদের জিনিসপত্র ফেলে দিল।
Siku ya tatu, mabaharia wakaanza kuyatoa maji kwa mikono yao wenyewe.
20 ২০ যখন অনেকদিন যাবৎ সূর্য্য এবং তারা না দেখতে পাওয়ায় এবং ভারী ঝড় ও বৃষ্টিপাত হওয়ায় আমাদের রক্ষা পাওয়ার সমস্ত আশা ধীরে ধীরে চলে গেল।
Wakati ambapo jua na nyota hazikutuangazia kwa siku nyingi, bado dhoruba kubwa ilitupiga, na matumaini kwamba tungeokolewa yalitoweka.
21 ২১ যখন সকলে অনেকদিন অনাহারে থাকলো, পৌল তাদের মধ্যে উঠে দাঁড়িয়ে বললেন, মহাশয়েরা, আমার কথা মেনে যদি ক্রীতী হতে জাহাজ না ছেড়ে আসতেন তবে এই ক্ষতি এবং অনিষ্ট হতো না।
Baada ya kuwa wameenda muda mrefu bila chakula, hapo Paulo akasimama katikati ya mabaharia akasema, “Wanaume, mlipaswa mnisikilize, na tusingengo'a nanga kutoka Krete, ili kupata haya madhara na hasara.
22 ২২ এখন আপনাদের উৎসাহিত করি যে আপনারা সাহস করুন, কারণ আপনাদের কারও প্রাণহানি হবে না কিন্তু শুধুমাত্র জাহাজের ক্ষতি হবে।
Na sasa nawafariji mjitie moyo, kwa sababu hakutakuwa upotevu maisha kati yenu, isipokuwa hasara ya meli tu.
23 ২৩ কারণ আমি যে ঈশ্বরের লোক এবং যাঁর আরাধনা করি, তাঁর এক দূত গত রাত্রিতে আমার কাছে দাঁড়িয়ে বললেন,
Kwa sababu usiku uliopita malaika wa Mungu, ambaye huyo Mungu mimi ni wake, na ambaye ninamwabudu pia - malaika wake alisimama pembeni mwangu
24 ২৪ পৌল, ভয় করো না, কৈসরের সামনে তোমাকে দাঁড়াতে হবে। এবং দেখো, যারা তোমার সঙ্গে যাচ্ছে ঈশ্বর তাদের সবাইকেই তোমায় অনুগ্রহ করেছেন।
na kusema, “Usiogope Paulo. Lazima usimame mbele ya Kaisari, na tazama, Mungu katika wema wake amekupa hawa wote ambao wanasafiri pamoja nawe.
25 ২৫ অতএব মহাশয়েরা সাহস করুন, কারণ ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে, আমার নিকটে যেমন বলা হয়েছে তেমন হবে।
Hivyo, wanaume, jipeni moyo, kwa sababu namwamini Mungu, kwamba itakuwa kama nilivyoambiwa.
26 ২৬ কিন্তু কোনও দ্বীপে গিয়ে আমাদের পড়তে হবে।
Lakini lazima tuumie kwa kupigwa katika baadhi ya visiwa.”
27 ২৭ এই ভাবে আমরা আদ্রিয়া সমুদ্রে ধীরে ধীরে চলতে চলতে যখন চতুর্দ্দশ রাত্রি উপস্থিত হলো, তখন নাবিকরা অনুমান করতে লাগলো যে এখন প্রায় মধ্য রাত্রি এবং কোনও দেশের নিকট পৌঁছেছে।
Ulipofika usiku wa kumi na nne, tulipokuwa tukiendeshwa huko na huko kwenye bahari ya Adratik, kama usiku wa manane hivi, mabaharia walifikiri kwamba wamekaribia nchi kavu.
28 ২৮ আর তারা জল মেপে বিশ বাঁউ জল পেলো; একটু পরে পুনরায় জল মেপে পনের বাঁউ পেলো।
Walitumia milio kupima kina cha maji na wakapata mita thelathini na sita, baada ya muda mfupi wakapima tena wakapata mita ishirini na saba.
29 ২৯ তখন আমরা যেন কোন পাথরময় স্থানে গিয়ে না পড়ি সেই ভয়ে তারা জাহাজের পিছন দিকে চারটি নোঙ্গর ফেলে প্রার্থনা করে দিনের র অপেক্ষায় থাকলো।
Waliogopa kwanza tunaweza kugonga miamba, hivyo wakashusha nanga nne kutoka katika sehemu ya kuwekea nanga na wakaomba kwamba asubuhi ingekuja mapema.
30 ৩০ নাবিকরা জাহাজ থেকে পালাবার চেষ্টা করছিল এবং গলহীর কিছু আগে নোঙর ফেলবার ছল করে নৌকাটি সমুদ্রে নামিয়ে দিয়েছিল,
Wale mabaharia walikuwa wanatafuta namna ya kuitelekeza ile meli na walizishusha majini boti ndogo ndogo za kuokolea maisha, na wakajifanya kwamba wanatupa nanga kutoka sehemu ya mbele ya boti.
31 ৩১ কিন্তু পৌল শতপতিকে ও সেনাদের বললেন ওরা জাহাজে না থাকলে আপনারা রক্ষা পাবেন না।
Lakini Paulo akamwambia yule askari wa jeshi la Kiroma na wale askari, “Hamuwezi kuokoka isipokuwa hawa watu wanabaki kwenye meli”.
32 ৩২ তখন সেনারা নৌকার দড়ি কেটে সেটি জলে পড়তে দিল।
Kisha wale askari wakakata kamba za ile boti na ikaachwa ichukuliwe na maji.
33 ৩৩ পরে দিন হয়ে আসছে এমন দিন পৌল সকল লোককে কিছু খাবার জন্য অনুরোধ করে বললেন, আজ চৌদ্দ দিন হলো, আপনারা অপেক্ষা করে আছেন এবং না খেয়ে আছেন, কিছুই না খেয়ে দিন কাটাচ্ছেন।
Wakati mwanga wa asubuhi ulipokuwa unajitokeza, Paulo akawasihi wote angalau wale kidogo. Akasema, “Hii ni siku ya kumi na nne mnasuburi bila kula, hamjala kitu.
34 ৩৪ অতএব অনুরোধ করি, বেঁচে থাকার জন্য কিছু খান, আর আপনাদের কারও মাথার একটিও কেশ নষ্ট হবে না।
Hivyo nawasihi mchukue chakula kidogo, kwa sababu hii ni kwa ajili ya kuishi kwenu; na hakuna hata unywele mmoja wa vichwa vyenu utakaopotea.
35 ৩৫ এই বলে পৌল রুটি নিয়ে সকলের সামনে ঈশ্বরের ধন্যবাদ দিলেন, পরে সেটি ভেঙে ভোজন করতে শুরু করলেন।
Alipokwisha kusema hayo, akachukua mkate akamshukuru Mungu mbele ya macho ya kila mtu. Kisha akaumega mkate akaanza kula.
36 ৩৬ তখন সকলে সাহস পেলেন এবং নিজেরাও গেলেন।
Kisha wote wakatiwa moyo na wao wakachukua chakula.
37 ৩৭ সেই জাহাজে আমরা সবশুদ্ধ দুশো ছিয়াত্তর লোক ছিলাম।
Tulikuwa watu 276 ndani ya meli.
38 ৩৮ সকলে খেয়ে তৃপ্ত হলে, পরে তারা সমস্ত গম সমুদ্রে ফেলে দিয়ে জাহাজের ভার হালকা করলো।
Walipokwisha kula vya kutosha, waliifanya meli nyepesi kwa kutupa ngano ndani ya bahari.
39 ৩৯ দিন হলে তারা সেই ডাঙা জায়গা চিনতে পারল না। কিন্তু এমন এক খাড়ি দেখতে পেল, যার বালিময় চর ছিল; তারা তখন আলোচনা করলো যদি পারে, তবে সেই চরের উপরে যেন জাহাজ তুলে দেয়।
Ilipokuwa mchana, hawakuitambua nchi kavu, lakini wakaona sehemu ya nchi kavu iliyoingia majini iliyokuwa na mchanga mwingi. wakajadiliana kama wanaweza kuiendesha meli kuelekea hapo.
40 ৪০ তারা নোঙ্গর সকল কেটে সমুদ্রে ত্যাগ করলো এবং সঙ্গে সঙ্গে হালের বাঁধন খুলে দিল; পরে বাতাসের সামনে সামনের দিকের পাল তুলে সেই বালিময় তীরের দিকে চলতে লাগলো।
Hivyo wakazilegeza nanga wakaziacha baharini. Katika muda huo huo wakazilegeza kamba za tanga na wakaiinua sehemu ya mbele kuelekea kwenye upepo, hivyo wakaelekea kwenye hiyo sehemu ya mchanga mwingi.
41 ৪১ কিন্তু দুই দিকে উত্তাল জল আছে এমন জায়গায় গিয়ে পড়াতে চড়ার উপর জাহাজ আটকে গেল, তাতে জাহাজের সামনের দিকটা বেঁধে গিয়ে অচল হয়ে গেল, কিন্তু পিছন দিকটা প্রবল ঢেউয়ের আঘাতে ভেঙে যেতে লাগলো।
Lakini wakaja mahali ambapo mikondo miwili ya maji inakutana, na meli ikaelekea mchangani. Na ile sehemu ya mbele ya meli ikakwama pale na haikuweza kutoka, lakini sehemu ya mbele ya meli ikaanza kuvunjika kwa sababu ya ukali wa mawimbi.
42 ৪২ তখন সেনারা বন্দিদের মেরে ফেলার পরিকল্পনা করলো, যাতে কেউ সাঁতার দিয়ে পালিয়ে না যায়।
Mpango wa wale askari ulikuwa ni kuwaua wafungwa, ili kwamba hakuna ambaye angeogelea na kutoroka.
43 ৪৩ কিন্তু শতপতি পৌলকে রক্ষা করবার জন্য তাদের সেই পরিকল্পনা বন্ধ করলেন এবং আদেশ দিলেন, যারা সাঁতার জানে, তারা আগে লাফ দিয়ে ডাঙায় উঠুক;
Lakini yule askari wa jeshi la Kiroma alitaka kumwokoa Paulo, hivyo akausimamisha mpango wao; na akawaamuru wale ambao wanaweza kuogelea, waruke kutoka melini kwanza na waende nchi kavu.
44 ৪৪ আর বাকি সকলে তক্তা বা জাহাজের যা পায়, তা ধরে ডাঙায় উঠুক। এই ভাবে সবাই ডাঙায় উঠে রক্ষা পেলো।
Kisha wanaume wengine watafuata, wengine juu ya vipande vya mbao na wengine juu ya vitu vingine kutoka kwenye meli. Kwa njia hii ikatokea kwamba wote tutafika salama nchi kavu.

< প্রেরিত 27 >