< প্রেরিত 26 >

1 তখন আগ্রিপ্প পৌল কে বললেন, “তোমার নিজের পক্ষে কথা বলবার জন্য তোমাকে অনুমতি দেওয়া হলো।” তখন পৌল হাত বাড়িয়ে নিজের পক্ষে এই কথা বললেন,
Hivyo, Agripa akamwambia Paulo, `Unaruhusiwa kujitetea. ' Ndipo Paulo akanyoosha mkono wake akajitetea hivi.
2 হে রাজা আগ্রিপ্প, ইহুদীরা আমাকে যে সব দোষ দিয়েছে তার বিরুদ্ধে আপনার সামনে আজ আমার নিজের পক্ষে কথা বলবার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি,
“Najiona mwenye furaha, Mfalme Agripa, ili kufanya kesi yangu mbele yako leo ​​dhidi ya mashtaka yote ya Wayahudi.
3 বিশেষ করে ইহুদীদের রীতিনীতি এবং তর্কের বিষয়গুলো সম্বন্ধে আপনার ভাল করেই জানা আছে। এই জন্য ধৈর্য্য ধরে আমার কথা শুনতে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।
Hasa, kwa sababu wewe ni mtaalamu wa desturi za Wayahudi na maswali. Hivyo naomba unisikilize kwa uvumilivu.
4 ছেলেবেলা থেকে, অর্থাৎ আমার জীবনের আরম্ভ থেকে আমার নিজের জাতির এবং পরে যিরুশালেমের লোকদের মধ্যে আমি কিভাবে জীবন কাটিয়েছি ইহুদীরা সবাই তা জানে।
Kweli, Wayahudi wote wanajua jinsi nilivyoishi tangu ujana wangu katika taifa langu huko Yerusalemu.
5 তারা অনেকদিন ধরেই আমাকে চেনে এবং ইচ্ছা করলে এই সাক্ষ্য দিতে পারে যে, আমাদের ধর্মের ফরীশী নামে যে গোঁড়া দল আছে আমি সেই ফরীশীর জীবনই কাটিয়েছি।
Wananijua tangu mwanzo na wanapaswa kukubali kwamba niliishi kama Mfarisayo, dhehebu lenye msimamo mkali kwenye dini yetu.
6 ঈশ্বর আমার পূর্বপুরুষদের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন তাতে আমি আশা রাখি বলে এখন আমার বিচার করা হচ্ছে।
Sasa nimesimama hapa nihukumiwe kwa sababu mimi naliangalia ahadi ambayo Mungu aliifanya na baba zetu.
7 আমাদের বারো গোষ্ঠির লোকেরা দিন রাত মনপ্রাণ দিয়ে ঈশ্বরের উপাসনা করে সেই প্রতিজ্ঞার পূর্ণতা দেখবার আশায় আছে। মহারাজা, সেই আশার জন্যই ইহুদীরা আমাকে দোষ দিচ্ছে।
Hii ni ahadi ambayo makabila yetu kumi na mbili yanatumaini kupokea kama wakimwabudu Mungu kwa bidii usiku na mchana. Ni kwa ajili ya tumaini hili, mfalme Agripa, kwamba Wayahudi wananishitaki.
8 ঈশ্বর যদি মৃতদের জীবিত করেন এই কথা অবিশ্বাস্য বলে আপনারা কেন মনে করছেন?
Kwa nini yeyote kati yenu anafikiri ni ajabu kwamba Mungu hufufua wafu?
9 আমি নিজেই বিশ্বাস করতাম, নাসরতের যীশুর নামের বিরুদ্ধে যা করা যায় তার সবই আমার করা উচিত,
Wakati mmoja nilifikiria mwenyewe kwamba ningefanya mambo mengi dhidi ya jina la Yesu wa Nazareti.
10 ১০ আর ঠিক তাই আমি যিরুশালেমে করছিলাম। প্রধান যাজকদের কাছে থেকে কর্তৃত্ব পেয়ে আমি পবিত্রগনদের মধ্যে অনেককে জেলে দিতাম এবং তাদের মেরে ফেলবার দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতাম।
Nilifanya haya katika Yerusalemu; Niliwafunga waamini wengi gerezani, na nilikuwa na mamlaka kutoka kwa wakuu wa makuhani kufanya hivyo; na wakati wanauawa, nilipiga kura dhidi yao.
11 ১১ তাদের শাস্তি দেবার জন্য আমি প্রায়ই এক সমাজঘর থেকে অন্য সমাজঘরে যেতাম এবং ধর্ম্মনিন্দা করার জন্য আমি তাদের উপর জোর খাটাতামও। তাদের উপর আমার এত রাগ ছিল যে, তাদের উপর অত্যাচার করবার জন্য আমি বিদেশের শহর গুলোতে পর্যন্ত যেতাম।
Mara nyingi niliwaadhibu katika masinagogi yote na nilijaribu kuwafanya waikane imani yao. Nilikuwa na hasira sana juu yao na niliwafukuza hata katika miji ya ugenini.
12 ১২ এই ভাবে একবার প্রধান যাজকদের কাছে থেকে কর্তৃত্ব ও আদেশ নিয়ে আমি দম্মেশকে যাচ্ছিলাম।
Wakati nilipokuwa nikifanya haya, nilienda Dameski, nikiwa na mamlaka na maagizo kutoka kwa makuhani wakuu;
13 ১৩ মহারাজ, তখন বেলা প্রায় দুপুর। পথের মধ্যে সূর্য্যের থেকেও উজ্জ্বল এক আলো স্বর্গ থেকে আমারও আমার সঙ্গীদের চারদিকে জ্বলতে লাগলো।
nilipokuwa njiani wakati wa mchana, Mfalme, niliona mwanga kutoka mbinguni uliokuwa mkali kuliko jua na uling'aa kutuzunguka mimi na watu waliokuwa wakisafiri pamoja nami.
14 ১৪ আমরা সবাই মাটিতে পড়ে গেলাম এবং আমি শুনলাম ইব্রীয় ভাষায় কে যেন আমাকে বলছেন, শৌল, শৌল, কেন তুমি আমার উপর অত্যাচার করছ? কাঁটায় বসানো লাঠির মুখে লাথি মেরে কি তুমি নিজের ক্ষতি করছ না?
Sisi sote tulipoanguka chini, nalisikia sauti ikizungumza na mimi ikisema katika lugha ya Kiebrania: `Sauli, Sauli! Kwa nini unanitesa? Ni vigumu kwako kuupiga teke mchokoo.
15 ১৫ তখন আমি বললাম, “প্রভু, আপনি কে?”
Ndipo nikasema, 'Wewe ni nani, Bwana?' Bwana akajibu, 'Mimi ni Yesu ambaye unanitesa.
16 ১৬ প্রভু বললেন, “আমি যীশু, যাঁর উপর তুমি অত্যাচার করছ। এখন ওঠো, তোমার পায়ে ভর দিয়ে দাঁড়াও। ঈশ্বরের দাস ও সাক্ষী হিসাবে তোমাকে নিযুক্ত করবার জন্য আমি তোমাকে দেখা দিলাম। তুমি আমাকে যেভাবে দেখলে এবং আমি তোমাকে যা দেখাব তা তুমি অন্যদের কাছে বলবে।
Sasa inuka usimame kwa miguu yako; sababu kwa kusudi hili mimi nimeonekana kwako, nimekuteua kuwa mtumishi na shahidi juu ya mambo ambayo unajua kuhusu mimi sasa na mambo nitakayokuonyesha baadaye;
17 ১৭ তোমার নিজের লোকেদের ও অযিহুদিদের হাত থেকে আমি তোমাকে উদ্ধার করব।
na Nitakuokoa kutoka kwa watu na watu wa Mataifa ambapo ninakutuma,
18 ১৮ তাদের চোখ খুলে দেখবার জন্য ও অন্ধকার থেকে আলোতে এবং শয়তানের কর্তৃত্ব থেকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবার জন্য আমি তোমাকে তাদের কাছে পাঠাচ্ছি, যেন আমার উপর বিশ্বাসের ফলে তারা পাপের ক্ষমা পায় এবং ঈশ্বরের উদ্দেশ্যে যাদের আলাদা করে রাখা হয়েছে সেই পবিত্র লোকদের মধ্যে তারা ক্ষমতা পায়।”
kufungua macho yao na kuwatoa gizani kwenda kwenye mwanga na kutoka kwenye nguvu za shetani wamgeukie Mungu; ili wapate kupokea kutoka kwa Mungu msamaha wa dhambi na urithi ambao nimewapa wale niliowatenga kwa imani iliyo kwangu.
19 ১৯ “রাজা আগ্রিপ্প, এই জন্য স্বর্গ থেকে এই দর্শনের মধ্য দিয়ে আমাকে যা বলা হয়েছে তার অবাধ্য আমি হইনি।
Hivyo, mfalme Agripa, sikuweza kuasi maono ya mbinguni,
20 ২০ যারা দম্মেশকে আছে প্রথমে তাদের কাছে, পরে যারা যিরুশালেমে এবং সমস্ত যিহূদী যার প্রদেশে আছে তাদের কাছে এবং অযিহুদিদের কাছে ও আমি প্রচার করেছি যে, পাপ থেকে মন পরিবর্তন করে ঈশ্বরের দিকে তাদের ফেরা উচিত, আর এমন কাজ করা উচিত যার দ্বারা প্রমাণ পাওয়া যায় যে, তারা মন ফিরিয়েছে।
lakini, kwa wale walio katika Dameski kwanza, na kisha Yerusalemu na nchi yote ya Yudea, na pia kwa watu wa mataifa mengine, nilihubiri kwamba watubu na kumgeukia Mungu, wafanye matendo yanayostahili toba.
21 ২১ এই জন্যই কিছু ইহুদীরা আমাকে উপাসনা ঘরে ধরে মেরে ফেলবার চেষ্টা করেছিল
Kwa sababu hiyo Wayahudi walinikamata hekaluni, wakajaribu kuniua.
22 ২২ কিন্তু ঈশ্বর আজ পর্যন্ত আমাকে সাহায্য করে আসছেন এবং সেইজন্য আমি এখানে দাঁড়িয়ে ছোট বড় সবার কাছে সাক্ষ্য দিচ্ছি। ভাববাদীগণ এবং মোশি যা ঘটবার কথা বলে গেছেন তার বাইরে আমি কিছুই বলছি না।
Mungu amenisaidia mpaka sasa, hivyo nasimama na kushuhudia kwa watu wa kawaida na kwa wale wakubwa juu ya yale ambayo manabii na Musa walisema yatatokea na si vingine;
23 ২৩ সেই কথা হলো এই যে, খ্রীষ্টকে দুঃখ ভোগ করতে হবে এবং তিনিই প্রথম উত্থিত হবেন ও তাঁর নিজের জাতির লোকদের ও অযিহুদিদের কাছে আলোর রাজ্যের বিষয়ে ঘোষণা করতে হবে।”
kwamba Kristo lazima atateseka na atakuwa wa kwanza kufufuka kutoka kwa wafu na kutangaza mwanga kwa Wayahudi na watu wa mataifa.
24 ২৪ পৌল এই ভাবে যখন আত্মপক্ষ সমর্থন করছিলেন তখন ফীষ্ট তাঁকে বাধা দিয়ে চিৎকার করে বললেন, “পৌল, তুমি পাগল হয়ে গেছ। তুমি অনেক পড়াশুনা করেছ আর সেই পড়াশুনাই তোমাকে পাগল করে তুলছে।”
Paulo alipomaliza kujitetea, Festo alisema kwa sauti kubwa, 'Paulo, wewe ni mwendawazimu! masomo yako yamekufanya uwe mwendawazimu.
25 ২৫ তখন পৌল বললেন, মাননীয় ফীষ্ট, আমি পাগল নই। আমি যা বলছি তা সত্যি এবং যুক্তি পূর্ণ,
Lakini Paulo akasema, Mimi si mwendawazimu, mheshimiwa Festo; lakini kwa ujasiri nasema maneno ya ukweli mtupu.
26 ২৬ রাজা তো এই সব বিষয় জানেন এবং আমি তাঁর সঙ্গে সাহস পূর্বক কথা বলছি আর এই কথা আমি নিশ্চয় জানি যে, এর কিছুই তাঁর চোখ এড়ায়নি, কারণ এই সব ঘটনা তো এক কোনে ঘটেনি।
Kwa kuwa mfalme anajua kuhusu mambo haya; na hivyo, ninaongea kwa uhuru kwake, kwa maana nina hakika kwamba hakuna lolote lililofichwa kwake; kwa kuwa hili halijafanywa pembeni.
27 ২৭ হে রাজা আগ্রিপ্প, আপনি কি ভাববাদীদের কথা বিশ্বাস করেন? আমি জানি আপনি করেন।
Je, unaamini manabii, Mfalme Agripa? Najua kwamba unaamini. '
28 ২৮ তখন আগ্রিপ্প পৌলকে বললেন, “তুমি কি এত অল্প দিনের মধ্যেই আমাকে খ্রীষ্টান করবার চেষ্টা করছ?”
Agripa akamwambia Paulo, 'Kwa muda mfupi unaweza kunishawishi mimi na kunifanya Mkristo?
29 ২৯ পৌল বললেন, “দিন অল্প হোক বা বেশি হোক, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে, কেবল আপনি নন, কিন্তু যাঁরা আজ আমার কথা শুনছেন তাঁরা সবাই যেন এই শিকল ছাড়া আমার মত হন।”
Paulo akasema, '“Namwomba Mungu kwamba, kwa muda mfupi au mrefu, si wewe tu, bali pia wote wanaonisikia leo, wawe kama mimi, lakini bila hii minyororo ya gerezani.”
30 ৩০ তখন প্রধান শাসনকর্ত্তা ফিষ্ট ও বর্নিকী এবং যাঁরা তাঁদের সঙ্গে বসেছিল সবাই উঠে দাঁড়ালেন।
Ndipo mfalme alisimama, na liwali, na Bernike pia, na wale waliokuwa wamekaa pamoja nao,
31 ৩১ তারপর তাঁরা সেই ঘর ছেড়ে চলে গেলেন এবং একে অন্যকে বলতে লাগলেন, “এই লোকটি মৃত্যুর শাস্তি পাবার বা জেল খাটবার মত কিছুই করে নি।”
walipoondoka ukumbini, walizungumzia wao kwa wao na kusema, 'Mtu huyu hastahili kifo wala kifungo.'
32 ৩২ আগ্রিপ্প ফীষ্টকে বললেন, “এই লোকটি যদি কৈসরের কাছে আপীল না করত তবে তাকে ছেড়ে দেওয়া যেত।”
Agripa akamwambia Festo, “Mtu huyu angeweza kuwekwa huru kama asingekata rufani kwa Kaisari.”

< প্রেরিত 26 >