< প্রেরিত 24 >

1 পাঁচদিন পরে অননিয় মহাযাজক, কয়েক জন প্রাচীন এবং তর্তুল্ল নামে একজন উকিলকে সঙ্গে করে সেখানে গেলেন এবং তারা পৌলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে আবেদন করলেন;
Baada ya masoba matano. Anania kuhani nkolo, baadhi ya apindo na msemaji yumo ywakemelwa Tertulo, bayenda palo. Bandu aba banetike mashitaka dhidi ya Paulo kwa Gavana.
2 পৌলকে ডাকার পর তর্তুল্ল তাঁর নামে এই বলে দোষারোপ করতে লাগল, হে মাননীয় ফীলিক্স, আপনার দ্বারা আমরা মহা শান্তি অনুভব করছি এবং আপনার জ্ঞানের দ্বারা এই জাতির জন্য অনেক উন্নতি এনেছে।
Paulo paayemi nnongi ya Gavana, Tertulo atumbwile kunshitaki no baya kwa gavana, “Kwa sababu yako tubile na amani kolo; na kwa maono yako yatileta mageuzi yanoite katika litaifa lyetu;
3 এ আমরা সবাই সব জায়গায় সব কিছু কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি।
Bai kwa shukrani yote twapokya kila kilebe chaakipangite, Wasalam mheshimiwa Feliki.
4 কিন্তু বেশি কথা বলে যেন আপনাকে কষ্ট না দিই, এই জন্য অনুরোধ করি, আপনি দয়া করে আমাদের কথা শুনুন।
Lakini kana nikuchoshe muno, nakusihi ugapekanie maneno machunu kwa fadhili yako.
5 কারণ আমরা দেখতে পেলাম, এই লোকটি বিদ্রোহী স্বরূপ, জগতের সকল ইহুদীর মধ্যে ঝগড়াকারী এবং নাসরতীয় দলের নেতা,
Kwa maana tumpatike mundu yolo nkorofi, na ywasababisha Ayahudi bote kuiasi dunia. Kae ni kiongozi wa madhehebu ya Wanazorayo.
6 আর এ ধর্মধামেও অশুচি করবার চেষ্টা করেছিল, আমরা একে ধরেছি।
7 কিন্তু যখন লিসিয়াস সেই সেনা আধিকারিক পৌঁছালো, সে জোরপূর্বক পৌলকে আমাদের হাত থেকে নিয়ে গেল।
8 যখন আপনি এই সব বিষয়ে পৌলকে জিজ্ঞাসা করবেন তখন আপনিও সে সমস্ত জানতে পারবেন কেন তাকে দোষারূপ করা হয়েছে।
Ukinnaluya Paulo kuhusu makowe aga, hata waweza kujifunza ni kilebe gani twamshitakia.”
9 অন্যান্য ইহুদীরাও সায় দিয়ে বলল, এই সব কথা ঠিক।
Bayahudi nabo batimshitaki Paulo, babaya panga makowe gabile kweli.
10 ১০ পরে রাজ্যপাল পৌলকে কথা বলবার জন্য ইশারা করলে তিনি এই উত্তর করলেন, আপনি অনেক বছর ধরে এই জাতির বিচার করে আসছেন, জানতে পেরে আমি স্বচ্ছন্দে আত্মপক্ষ সমর্থন করছি।
Liwali paampungia luboko ili Paulo alongele, Paulo kayangwa, “Nitangite panga kwa miaka yanyansima ubile mwamuzi wa litaifa lee, na nibile na furaha kujieleza mwene kwako.
11 ১১ আপনি যাচাই করতে পারবেন, আজ বারো দিনের র বেশি হয়নি, আমি উপাসনার জন্য যিরুশালেমে গিয়েছিলাম।
Waweza kuhakikisha kuwa yayomwike kwaa masoba zaidi ya komi ni ibele boka panatipanda kuyenda kuabudu Yerusalemu.
12 ১২ আর এরা ধর্মধামে আমাকে কারোর সাথে ঝগড়া করতে, কিংবা জনতাকে উত্তেজিত করতে দেখেনি, সমাজ ঘরেও না, শহরেও না।
Na banikwembine katika lihekalu, nabisha kwaa na mundu yoyote, na nipangite kwaa fujo katika mkutano, wala katika masinagogi wala nkati ya mji;
13 ১৩ আর এখন এরা আমাকে যে সব দোষ দিচ্ছে, আপনার কাছে সে সমস্ত প্রমাণ করতে পারে না।
na wala baweza kwaa kuhakikisha kwako mashitaka wanayoyashitaki dhidi yango.
14 ১৪ কিন্তু আপনার কাছে আমি এই স্বীকার করি, এরা যাকে দল বলে, সেই পথ অনুসারে আমি পিতৃপুরুষদের ঈশ্বরের আরাধনা করে থাকি; যা যা মোশির বিধি ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থে লেখা আছে, সে সব বিশ্বাস করি।
Ila nakiri lelo kwako, ya panga kwa ndela yelo ambayo dhehebu, kwa ndela yeyelo natimtumikia Nnongo wa tate bitu. Nenga na mwaminifu kwa yote yabile katika saliya na maandiko ya manabii.
15 ১৫ আর এরাও যেমন অপেক্ষা করে থাকে, সেইরূপ আমিও ঈশ্বরে এই আশা করছি যে, ধার্মিক ও অধার্ম্মিক দু-ধরনের লোকের পুনরুত্থান হবে।
Nibile na ujasiri wowolo kwa Nnongo ambao hata abo nao batilenda, kuisa kwa ufufuo wa bandu ba kiwo, kwa bote bene haki na babile kwaa na haki kae;
16 ১৬ আর এ বিষয়ে আমিও ঈশ্বরের ও মানুষদের প্রতি বিবেক সবদিন পরিষ্কার রাখতে চেষ্টা করছি।
na kwa lee, napanga kazi ili niwe na dhamira ibile kwaa na hatia nnongi ya Nngongo na nnongi ya bandu pitya makowe gote.
17 ১৭ অনেক বছর পরে আমি নিজের জাতির কাছে দান দেওয়ার এবং বলি উৎসর্গ করবার জন্য এসেছিলাম;
Nambeambe baada ya miaka ganyansima niisile kuleta msaada kwa litaifa lyango na zawadi ya fedha.
18 ১৮ এই দিনের লোকেরা আমাকে ধর্মধামে শুচি অবস্থায় দেখেছিল, ভিড়ও হয়নি, গন্ডগোলও হয়নি; কিন্তু এশিয়া দেশের কয়েক জন যিহূদী উপস্থিত ছিল, তাদেরই উচিত ছিল
Nipangite nyoo, Bayahudi fulani ba Asia banikwembine nkati ya sherehe ya utakaso ndani ya lihekalu, bila likundi lya bandu wala ghasia.
19 ১৯ যেন আপনার কাছে আমার বিরুদ্ধে যদি তাদের কোনো কথা থাকে, তবে এখানে আসে এবং আমাকে দোষারোপ করে।
Bandu aba ambao ipalikwe kuwapo nnongi yako nambeambe na babaye chelo wakibona nnani yango kati babile na neno lolote.
20 ২০ অথবা এখানে উপস্থিত লোকেরাই বলুক, আমি মহাসভার সামনে দাঁড়ালে এরা আমার কি অপরাধ পেয়েছে?
Au bandu aba bene babaye ni likosa gani balibweni kwango paniyemite nnongi ya libaraza lya kiyahudi;
21 ২১ না, শুধু এই এক কথা, যা তাদের মধ্যে দাঁড়িয়ে জোরে বলেছিলাম, “মৃতদের পুনরুত্থান বিষয়ে আজ আপনাদের সামনে আমার বিচার হচ্ছে।”
Ila kwa ajili ya kilebe chimo nikibayite kwa lilobe paniyemi katikati yao,'ni kwa sababu ya ufufuo ba bandu ba mu'kiwo mwenga mwanihukumu.”
22 ২২ তখন ফীলিক্স, সেই পথের বিষয়ে ভালোভাবেই জানতেন বলে, বিচার অসমাপ্ত রাখলেন, বললেন, লুসিয় সহস্রপতি যখন আসবেন, তখন আমি তোমাদের বিচার সমাপ্ত করব।
Feliki abile atitaarifiwa vizuri kuhusu ndela, na atiuahirisha mkutano, Kabaya, “Lisia jemedari paaisa pae boka Yerusalemu nitatoa maamuzi dhidi ya mashitaka yinu.”
23 ২৩ পরে তিনি শতপতিকে এই আদেশ দিলেন, তুমি একে বন্দী রাখ, কিন্তু স্বচ্ছন্দে রেখো, এর কোনো আত্মীয়কে এর সেবার জন্য আসতে বারণ কর না।
Nga nyo atiamuru akida amlinde Paulo, ila abe na nafasi na hata abile kwaa mundu bakiwakanikiya marafiki bake bamsaidie wala bamtembelee kwaa.
24 ২৪ কয়েক দিন পরে ফীলিক্স দ্রুষিল্লা নামে নিজের যিহুদী স্ত্রীর সাথে এসে পৌলকে ডেকে পাঠালেন ও তার মুখে খ্রীষ্ট যীশুর প্রতি বিশ্বাসের বিষয়ে শুনলেন।
Baada ya masoba kadhaa, Feliki atikerebukia na Drusila nyumbowe ywabile Myahudi, atimtuma kumwita Paulo na akibapekania boka kwake habari za imani nkati ya Kristo Yesu.
25 ২৫ পৌল ন্যায়পরায়নতার, আত্মসংযমের এবং আগামী দিনের র বিচারের বিষয়ে বর্ণনা করলে ফীলিক্স ভয় পেয়ে উত্তর করলেন, এখন যাও, ঠিক দিন পেলে আমি তোমাকে ডাকব।
Ila Paulo paabile akijadiliana naywembe kuhusu haki, kuwa na kiasi na hukumu yaisile, Feliki akapata hofu kayangwa, “uyende kutalu kwa nambeambe, ila nikipata muda kae, nalowa kukukema.”
26 ২৬ তিনিও আশা করেছিলেন যে, পৌল তাকে টাকা দেবেন, এই জন্য বার বার তাঁকে ডেকে তাঁর সঙ্গে কথা বলতেন।
Muda wowolo, atitegemea panga Paulo ampeya mbanje kwa eyo amkemile mara zanyansima akilongela naywembe.
27 ২৭ কিন্তু দুই বছর পরে পর্কীয় ফীষ্ট ফীলিক্সের পদে নিযুক্ত হলেন, আর ফীলিক্স ইহুদীদের খুশি করে অনুগ্রহ পাবার জন্য পৌলকে বন্দি রেখে গেলেন।
Ila miaka ibele yapeta, Porkion Festo abile Liwai baada ya Feliki, ila Feliki atipala kujipendekeza kwa Bayahudi, nga nyo atinleka Paulo pae ya uangalizi.

< প্রেরিত 24 >