< প্রেরিত 22 >

1 ভাইয়েরা ও পিতারা, আমি এখন আপনাদের কাছে আত্মপক্ষ সমর্থন করছি, শুনুন।
Iye anati, “Inu abale anga ndi makolo anga, tamvani mawu akudziteteza kwanga.”
2 তখন তিনি ইব্রীয় ভাষায় তাদের কাছে কথা বলছেন শুনে তারা সবাই শান্ত হলো।
Atamva iye akuyankhula Chihebri, anakhala chete. Kenaka Paulo anati,
3 আমি যিহূদী, কিলিকিয়ার তার্ষ শহরে আমার জন্ম; কিন্তু এই শহরে গমলীয়েলের কাছে মানুষ হয়েছি, পূর্বপুরুষদের আইন কানুনে নিপুণভাবে শিক্ষিত হয়েছি; আর আজ আপনারা সবাই যেমন আছেন, তেমনি আমিও ঈশ্বরের জন্য উদ্যোগী ছিলাম।
“Ine ndine Myuda, wobadwira ku Tarisisi wa ku Kilikiya, koma ndinaleredwa mu mzinda muno, ndinaphunzitsidwa mwatsatanetsatane kusunga malamulo a makolo athu ndi Gamalieli ndipo ndinali wodzipereka pa za Mulungu monga mmene inu mulili lero.
4 আমি এমনকি মৃত্যু পর্যন্ত এই পথের লোকেদের অত্যাচার করতাম, পুরুষ ও মহিলাদের বেঁধে জেলে দিতাম।
Ine ndinkazunza anthu otsatira Njirayi mpaka kuwapha. Ndinkagwira amuna ndi amayi ndi kuwayika mʼndende.
5 এই বিষয়ে মহাযাজক ও সমস্ত প্রাচীনেরা আমার সাক্ষী; তাঁদের কাছ থেকে আমি ভাইয়েদের জন্য চিঠি নিয়ে, দম্মেশকে গিয়েছিলাম; ও যারা সেখানে ছিল, তাদেরকেও বেঁধে যিরূশালেমে নিয়ে আসার জন্য গিয়েছিলাম, যেন তারা শাস্তি পায়।
Mkulu wa ansembe ndiponso akuluakulu a Ayuda angathe kundichitira umboni. Iwowa anandipatsa makalata opita nawo kwa abale awo ku Damasiko. Ndipo ndinapita kumeneko kuti ndikawagwire anthu amenewa ndi kubwera nawo ku Yerusalemu kuti adzalangidwe.
6 আর যেতে যেতে দম্মেশক শহরের কাছাকাছি এলে, দুপুর বেলায় হঠাৎ আকাশ থেকে তীব্র আলো আমার চারিদিকে চমকিয়ে উঠল।
“Nthawi ya masana, nditayandikira ku Damasiko, mwadzidzidzi kuwala kwakukulu kochokera kumwamba kunandizungulira.
7 তাতে আমি মাটিতে পড়ে গেলাম, ও শুনতে পেলাম, কেউ যেন আমাকে বলছে, শৌল, শৌল, কেন আমাকে অত্যাচার করছ?
Ndinagwa pansi ndipo ndinamva mawu akuti, ‘Saulo! Saulo! Ukundizunziranji?’”
8 আমি জিজ্ঞাসা করলাম, প্রভু, আপনি কে? তিনি আমাকে বললেন, আমি নাসরতের যীশু, যাকে তুমি অত্যাচার করছ।
Ine ndinafunsa kuti, “Ndinu ndani Ambuye?” Iye anayankha kuti, “Ndine Yesu wa ku Nazareti, amene iwe ukumuzunza.”
9 আর যারা আমার সঙ্গে ছিল, তারাও সেই আলো দেখতে পেল, কিন্তু যিনি আমার সঙ্গে কথা বলছিলেন, তাঁর কথা শুনতে পেল না।
Anzanga a paulendo anaona kuwalako, koma sanamve mawuwo, a Iye amene amayankhula nane.
10 ১০ পরে আমি বললাম, প্রভু, আমি কি করব? প্রভু আমাকে বললেন, উঠে দম্মেশকে যাও, তোমাকে যা যা করতে হবে বলে ঠিক করা আছে, তা সেখানেই তোমাকে বলা হবে।
Ine ndinafunsa kuti, “Kodi ndichite chiyani Ambuye?” Ambuye anati, “Imirira ndipo pita ku Damasiko. Kumeneko adzakuwuza zonse zimene ukuyenera kuchita.”
11 ১১ আর আমি সেই আলোর তেজে অন্ধ হয়ে গিয়ে কিছু দেখতে পেলাম না এবং আমার সঙ্গীরা আমার হাত ধরে দম্মেশকে নিয়ে গেল।
Anzanga anandigwira dzanja kupita nane ku Damasiko, popeza kuwala kunja kunandichititsa khungu.
12 ১২ পরে অননিয় নামে এক ব্যক্তি, যিনি ব্যবস্থা অনুযায়ী ধার্মিক ছিলেন এবং সেখানকার সমস্ত ইহুদীদের মধ্যে তাঁর সুনাম ছিল,
“Munthu wina dzina lake Hananiya anabwera kudzandiona. Iyeyu anali munthu woopa Mulungu ndi wosunga Malamulo. Ayuda onse okhala kumeneko amamupatsa ulemu waukulu.
13 ১৩ তিনি আমার কাছে এসে পাশে দাঁড়িয়ে বললেন, ভাই শৌল, তুমি দৃষ্টি শক্তি লাভ কর; আর তখনি আমি তাঁকে দেখতে পেলাম।
Iye anayimirira pafupi nane nati, ‘Mʼbale Saulo, penyanso!’ Ndipo nthawi yomweyo ndinapenya ndikumuona iyeyo.
14 ১৪ এবং তিনি আমাকে বললেন, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন, যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পার এবং সেই ধার্ম্মিককে দেখতে ও তাঁর মুখের কথা শুনতে পাও;
“Ndipo iye anati, ‘Mulungu wa makolo athu wakusankha iwe kuti udziwe chifuniro chake ndi kuona Wolungamayo ndi kumva mawu ochokera pakamwa pake.
15 ১৫ কারণ তুমি যা কিছু দেখেছ ও শুনেছ, সেই বিষয়ে সমস্ত মানুষের কাছে তাঁর সাক্ষী হবে।
Iwe udzakhala mboni yake kwa anthu onse pa zimene waziona ndi kuzimva.
16 ১৬ তাই এখন কেন দেরী করছ? উঠে, তাঁর নামে বিশ্বাস করে বাপ্তিষ্ম নাও, ও তোমার পাপ ধুয়ে ফেল।
Ndipo tsopano ukudikira chiyani? Dzuka ndi kutama dzina la Ambuye mopemba, ubatizidwe ndi kuchotsa machimo ako.’
17 ১৭ তারপরে আমি যিরূশালেমে ফিরে এসে এক দিন মন্দিরে প্রার্থনা করছিলাম, এমন দিন অভিভূত (অবচেতন মন) হয়ে তাঁকে দেখলাম,
“Nditabwerera ku Yerusalemu, ndikupemphera mʼNyumba ya Mulungu, ndinachita ngati ndakomoka.
18 ১৮ তিনি আমাকে বললেন, তাড়াতাড়ি কর, এখুনি যিরূশালেম থেকে বের হও, কারণ এই লোকেরা আমার বিষয়ে তোমার সাক্ষ্য গ্রহণ করবে না।
Ndinaona Ambuye akundiwuza kuti, ‘Fulumira! Tuluka mu Yerusalemu msangamsanga, chifukwa anthuwa sadzavomereza umboni wako wonena za Ine.’”
19 ১৯ আমি বললাম, প্রভু, তারা জানে যে, যারা তোমাকে বিশ্বাস করে, আমি প্রত্যেক সমাজঘরে তাদের বন্দী করতাম ও মারতাম;
Ine ndinayankha Ambuye kuti, “Anthu awa akudziwa kuti ine ndinkapita ku sunagoge iliyonse ndipo ndinkawaponya mʼndende ndi kuwakwapula amene ankakhulupirira inu.
20 ২০ আর যখন তোমার সাক্ষী স্তিফানকে রক্তপাত হচ্ছিল, তখন আমি নিজে সামনে দাঁড়িয়ে সায় দিচ্ছিলাম, ও যারা তাঁকে মারছিল তাদের পোশাক পাহারা দিচ্ছিলাম।
Ndipo pamene ankapha Stefano, ine ndinali pomwepo kuvomereza ndi kusunga zovala za amene amamupha.”
21 ২১ তিনি আমাকে বললেন, তুমি যাও, আমি তোমাকে দূরে অযিহুদিদের কাছে পাঠাব।
Pamenepo Ambuye anandiwuza kuti, “Nyamuka; Ine ndidzakutuma kutali kwa anthu a mitundu ina.”
22 ২২ লোকেরা এই পর্যন্ত তাঁর কথা শুনল, পরে চিৎকার করে বলল, একে পৃথিবী থেকে দূর করে দাও, ওকে বাঁচিয়ে রাখা উচিত হয়নি।
Gulu la anthu linamvetsera mawu a Paulo mpaka pamene ananena izi, kenaka anakweza mawu awo nafuwula kuti, “Ameneyo aphedwe basi! Ngosayenera kukhala moyo!”
23 ২৩ তখন তারা চিৎকার করে তাদের পোশাক খুলে, ধূলো ওড়াতে লাগল;
Akufuwula ndi kuponya zovala zawo ndi kuwaza fumbi kumwamba,
24 ২৪ তখন সেনা প্রধান পৌলকে দুর্গের ভিতরে নিয়ে যেতে আদেশ দিলেন এবং বললেন চাবুক মেরে এর পরীক্ষা করতে হবে, যেন তিনি জানতে পারেন যে, কেন লোকেরা তাঁকে দোষ দিয়ে চিৎকার করছে।
mkulu wa asilikali analamulira kuti amutenge Paulo kupita naye ku malo a asilikali. Iye analamula kuti Paulo akwapulidwe kwambiri ndi kumufunsa kuti apeze chimene anthu ankafuwulira chotere.
25 ২৫ পরে যখন তারা দড়ি দিয়ে তাঁকে বাঁধলো, তখন যে শতপতি কাছে দাঁড়িয়ে ছিলেন, পৌল তাঁকে বললেন, যে ব্যক্তি রোমীয় এবং বিচারে কোনো দোষ পাওয়া যায়নি, তাকে চাবুক মারা কি আপনাদের উচিত?
Atamumanga kuti amukwapule, Paulo anati kwa msilikali wolamulira asilikali 100 amene anayima pamenepo, “Kodi malamulo amalola kukwapula nzika ya Chiroma imene sinapezedwe yolakwa?”
26 ২৬ এই কথা শুনে শতপতি সেনা প্রধানের কাছে গিয়ে তাঁকে বললেন, আপনি কি করতে যাচ্ছেন? এই লোকটি তো রোমীয়।
Wolamulira asilikali 100 uja atamva zimenezi, anapita kwa mkulu wa asilikali ndi kumufotokozera. Iye anafunsa kuti, “Kodi mukuchita chiyani ndi munthuyu amene ndi nzika ya Chiroma?”
27 ২৭ তখন সেনা প্রধান কাছে গিয়ে তাঁকে বললেন, বল দেখি, তুমি কি রোমীয়ের নাগরিক? তিনি বললেন, হ্যাঁ।
Mkulu wa asilikali uja anapita kwa Paulo ndipo anamufunsa kuti, “Tandiwuze, kodi ndiwe nzika ya Chiroma?” Paulo anayankha kuti, “Inde.”
28 ২৮ প্রধান সেনাপতি বললেন, এই নাগরিকত্ব আমি অনেক টাকা দিয়ে কিনেছি। পৌল বললেন, কিন্তু আমি জন্ম থেকেই রোমীয়।
Kenaka mkulu wa asilikaliyo anati, “Ine ndinapereka ndalama zambiri kuti ndikhale nzika.” Paulo anayankha kuti, “Koma ine ndinabadwa nzika.”
29 ২৯ তখন যারা তাঁকে প্রশ্ন করার জন্য তৈরী হচ্ছিলেন, তারা তখনি তাঁর কাছ থেকে চলে গেল; আর তিনি যে রোমীয় এই কথা জানতে পেরে, ও তাঁকে বেঁধে ছিল বলে, প্রধান সেনাপতিও ভয় পেলেন।
Iwo amene anati amufunse analeka nthawi yomweyo. Mkulu wa asilikali uja anachita mantha atazindikira kuti wamanga Paulo amene ndi nzika ya Chiroma.
30 ৩০ কিন্তু পরের দিন, ইহুদীরা তাঁর উপর কেন দোষ দিচ্ছে, সত্য জানার জন্য প্রধান সেনাপতি তাঁকে ছেড়ে দিলেন, ও প্রধান যাজকদের ও মহাসভার লোকেদের একসঙ্গে আসতে আদেশ দিলেন এবং পৌলকে নামিয়ে তাঁদের কাছে উপস্থিত করলেন।
Mmawa mwake, mkulu wa asilikali pofuna kupeza chifukwa chenicheni chimene Ayuda amamunenera Paulo, anamumasula ndipo analamula kuti akulu a ansembe ndi onse akuluakulu a Bwalo Lalikulu asonkhane. Ndipo iye anabweretsa Paulo namuyimiritsa patsogolo pawo.

< প্রেরিত 22 >