< প্রেরিত 20 >

1 সেই গন্ডগোল শেষ হওয়ার পরে পৌল শিষ্যদের ডেকে পাঠালেন এবং উৎসাহ দিলেন ও শুভেচ্ছা সহ বিদায় নিয়ে মাকিদনিয়াতে যাবার জন্য বেরিয়ে পড়লেন।
Baada ya ghasia kuyomoka, Paulo alibakema banafunzi na kupeya mwoyo. Boka po atibaaga na kuboka kuyenda Makedonia.
2 পরে যখন সেই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন তখন যেতে যেতে নানা কথার মধ্যে দিয়ে শিষ্যদের উৎসাহ দিতে দিতে গ্রীস দেশে এসে পৌঁছলেন।
Niywembe paapeta mikoa yee na abile akibapeya mioyo baumini, kajingya Yunani.
3 সেই জায়গায় তিনমাস কাটানোর পর যখন তিনি জলপথে সুরিয়া দেশে যাবার জন্য প্রস্তুত হলেন তখন ইহুদীরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করাতে তিনি ঠিক করলেন যে তিনি মাকিদনিয়া দিয়ে ফিরে যাবেন।
Baada ya ywembe kuwa palo kwa muda wa miei itatu, njama zichengwite dhidi yake na Ayahudi paabile atikaribia kusafifiri kwa ndela ya bahari elekya Shamu, ayee atiazimia kerebuka pitya Makedonia.
4 বিরয়া শহরের পুর্হের পুত্র সোপাত্র, থিষোলনীয় আরিষ্টার্খ ও সিকুন্দ, দার্ব্বী শহরের গায় তীমথিয় এবং এশিয়ার তুখিক ও ত্রফিম এঁরা সকলে তাঁর সঙ্গে গেলেন।
Bakengamana na ywembe mpaka Asia babile Sopatro, mwana wa Pirho boka Berea; Aristariko na Sekundo, bote boka baamini ba Thesalonike; Gayo ba Derbe; Timotheo; Tikiko na Trofimo boka Asia.
5 কিন্তু এঁরা এগিয়ে গিয়েও আমাদের জন্য এোয়া শহরে অপেক্ষা করছিলেন।
Lakini bandu aba bayomwile tangulia na babile batulenda kolyo Troa.
6 পরে তাড়ীশূন্য রুটি র অনুষ্ঠান শেষ হলে আমরা ফিলিপী থেকে জলপথে গিয়ে পাঁচ দিনের এোয়াতে তাঁদের কাছে উপস্থিত হলাম সেখানে সাত দিন ছিলাম।
kwa ndela ya Bahari boka Filipi baada ya masoba ga mikate yaibekwa kwaa chachu, na katika masoba matano tuikite kolyo Troa. Tutama kolyo kwa masoba saba.
7 সপ্তাহের প্রথম দিনের আমরা রুটি ভাঙার জন্য একত্রিত হলে পৌল পরদিন সেখান থেকে চলে যাবার জন্য পরিকল্পনা করায় তিনি শিষ্যদের কাছে মধ্যরাএি পর্যন্ত বক্তৃতা দিয়েছিলেন।
Hata lisoba lya kwanza lya wiki, patubile twatikwembana pamope ili kuutekwa mkate, Paulo atilongela na Baamini. Abile akiwza kuboka malabo yake, nga nyo atiendelea longela mpaka kilo ya manane.
8 আমরা যে ওপরের ঘরেতে সবাই একত্রিত হয়েছিলাম সেখানে অনেক প্রদীপ ছিল।
Pabile na taa zanyansima katika chumba cha nnani ambapo tubile twatikwembana pamope.
9 আর উতুখ নামে একজন যুবক জানালার ধারে বসেছিল, সে গভীর ঘুমে মগ্ন হয়ে পড়েছিল; এবং পৌল আরও অনেকক্ষণ ধরে বক্তৃতা দিলে সে গভীর ভাবে ঘুমিয়ে পড়ায় তিনতলা থেকে নীচে পড়ে গেলে, তাতে লোকেরা তাকে মৃত অবস্থায় তুলে নিয়ে গেল।
Katika lidirisha abile atami muinja yumo lina lyake Utiko, ywabile na lugono likolo. Hata Paulo paabile akilongela kwa muda mrefu, muinja yolo, agonjike, atitomboka pae boka lighorofa lya tatu na atilokotwa abile tayari awile.
10 ১০ তখন পৌল নেমে গিয়ে তার গায়ের ওপরে পড়লেন, ও তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন তোমরা চিৎকার করো না; কারণ এর মধ্যে এখনও প্রাণ আছে।
Lakini Paulo atiuluka pae, atijinyoosha ywembe mwene nnani yake, atimkumbatia. Katika baya, “Kana mkate tamaa, kwa kuwa abile nkoto.”
11 ১১ পরে তিনি ওপরে গিয়ে রুটি ভেঙে ভোজন করে অনেকক্ষণ, এমনকি, রাত্রি থেকে সকাল পর্যন্ত কথাবার্তা করলেন, তারপর তিনি সেখান থেকে চলে গেলেন।
Boka po atipanda kae kulighorofa na atiutekwana mkate, no lyaa. Baada ya longela kwa muda mrefu mpaka lyamba, atiboka.
12 ১২ আর তারা সেই বালকটিকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে অসাধারণ বিশ্বাস অর্জন করলো।
Bannetike yolo muinja abile nkoto batifarijika muno.
13 ১৩ আর আমরা আগে গিয়ে জাহাজে উঠে, আসস শহরের উদ্দেশ্যে যাত্রা করলাম এবং সেখান থেকে পৌলকে তুলে নেওয়ার জন্য মন স্থির করলাম; এটা তিনি নিজেই ইচ্ছা করেছিলেন, কারণ তিনি স্থলপথে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন।
Twenga twabene twatitangulia nnongi ya Paulo kwa meli na yenda Aso, ambapo twenga tulipanga kuntola Paulo kolyo. Ayee nga ywembe mwene ywapala kupanga, kwa mana atipanga yenda pitya nnema nkavu.
14 ১৪ পরে তিনি আসে আমাদের সঙ্গে এলে আমরা তাঁকে তুলে নিয়ে মিতুলীনী শহরে এলাম।
Paatuikite twenga kolyo Aso, twatimtola mu'meli kuyenda Mitilene.
15 ১৫ সেখান থেকে জাহাজ খুলে পরদিন খীয়র দ্বীপের সামনে উপস্থিত হলাম; দ্বিতীয় দিনের সামস দ্বীপে গেলাম, পরদিন মিলিত শহরে এলাম।
Boka po twenga twatitweka kolyo na lisoba lyanyaibele tuikite upande wanyaibele wa kisiwa cha Kio. Lisoba lyanyaibele, tuikite kisiwa cha Samo, na malabo take tuikite mji wa Mileto.
16 ১৬ কারণ পৌল ইফিষ ফেলে যেতে স্থির করেছিলেন, যাতে এশিয়াতে তাঁর বেশি দিন কাটাতে না হয়; তিনি তাড়াতাড়ি করছিলেন যেন সাধ্য হলে পঞ্চসপ্তমীর দিন যিরুশালেমে উপস্থিত থাকতে পারেন।
Kwa mana, Paulo abile atiamua safiri pitya Efeso, ili panga kana atumie muda wowote katika Asia; kwa mana abile na haraka ya kuwai Yerusalemu kwa ajili ya sikukuu ya Pentekoste, mana yawezekana ywembe kupanga nyoo.
17 ১৭ মিলিত থেকে তিনি ইফিষে লোক পাঠিয়ে মণ্ডলীর প্রাচীনবর্গকে ডেকে আনলেন।
Boka Mileto atibatuma bandu mpaka Efeso na kubakema apindo ba likanisa.
18 ১৮ তাঁরা সবাই তাঁর কাছে উপস্থিত হলে তিনি তাঁদেরকে বললেন, তোমরা জান, এশিয়া দেশে এসে, আমি প্রথম দিন পর্যন্ত তোমাদের সঙ্গে কীভাবে দিন কাটিয়েছি,
Paaikite kwake, kammakiya, mwenga mwabene mutangite tangu lisoba lya kwanza panikanyaga hapa Asia, jinsi ya nibile kwinu muda wote.
19 ১৯ পুরোপুরি নম্র মনে ও অশ্রুপাতের সাথে এবং ইহুদীদের ষড়যন্ত্র থেকে উৎপন্ন নানা পরীক্ষার মধ্যে থেকে প্রভুর সেবাকার্য্য করেছি;
Namtumikya Ngwana kwa unyenyekevu wote na kwa machozi, na
20 ২০ মঙ্গল জনক কোনও কথা গোপন না করে তোমাদের সকলকে জানাতে এবং সাধারনের মধ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে, দ্বিধাবোধ করিনি;
mateso yanipatike nenga kwa hila za Ayahudi. Mutangite namna ambayo naizuia kutangaza kwinu ilibe chochote ambacho kibile muhimu, na namna nenga natibafundisha waziwazi na kuyenda nyumba kwa nyumba.
21 ২১ ঈশ্বরের প্রতি মন ফেরানো এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস বিষয়ে যিহূদী ও গ্রীকদের কাছে সাক্ষ্য দিয়ে আসছি।
Mutangfite namna nenga mayendelya kubaonya Ayahudi na Ayunani nnani ya toba kwa Nnongo na imani katika Ngwana witu Yesu.
22 ২২ আর এখন দেখ, আমি আত্মাতে বদ্ধ হয়ে যিরূশালেমে যাচ্ছি; সেখানে আমার প্রতি কি কি ঘটবে, তা জানি না।
Nambeambe, muilinge, nibile namtii Roho Mtakatifu kuelekea Yerusalemu, niyatangite kwaa makowe ambayo yanipangikie nenga kolyo,
23 ২৩ এইটুকু জানি, পবিত্র আত্মা প্রত্যেক শহরে আমার কাছে এই বলে সাক্ষ্য দিচ্ছেন যে, বন্ধন ও ক্লেশ আমার অপেক্ষা করছে।
Ila kwa mana Roho Mtakatifu unishuhudia nenga katika kila mji no baya panga minyororo na mateso nga nyoo vyatinilenda.
24 ২৪ কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার নিজের প্রাণকে মূল্যবান বলে মনে করি না, যেন আমি ঈশ্বরের দেওয়া পথে শেষ পর্যন্ত দৌড়োতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের জন্য সাক্ষ্য দেওয়ার যে সেবা কাজের দায়িত্ব প্রভু যীশুর থেকে পেয়েছি, তা শেষ করতে পারি।
Lakini nenga nafikiria kwaa panga maisha yangu ni kwa yeyote ya thamani kwango, ili niweze kuyomwa mwendo wango na huduma yanipeyilwe boka kwa Ngwana Yesu, kuishuhudia injili ya nema ya Nnongo.
25 ২৫ এবং দেখো, আমি জানি যে, যাদের মধ্যে আমি সেই রাজ্যের প্রচার করে বেড়িয়েছি, সেই তোমরা সবাই আমার মুখ আর দেখতে পাবে না;
Nmabeambe, linga, nitangite panga wote, nkati ya balo baniyendike kuhubiri Ufalme, mwanibona kwaa minyo kae.
26 ২৬ এই জন্যে আজ তোমাদের কাছে এই সাক্ষ্য দিচ্ছি যে, সবার রক্তের দায় থেকে আমি শুচি;
Kwa eyo nabashuhudia leno yee, panga nibile kwaa na hatia ya myai ya mundu yeyote.
27 ২৭ কারণ আমি তোমাদের ঈশ্বরের সকল পরিকল্পনা জানাতে দ্বিধাবোধ করিনি।
Kwa mana naizuia kwaa kubatangazia mapenzi yoti ya Nnongo.
28 ২৮ তোমরা নিজেদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদের পরিচয় করার জন্য যাদের মধ্যে পালক করেছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও, ঈশ্বরের সেই মণ্ডলীকে পরিচর্য্যা কর, যাকে তিনি নিজের রক্ত দিয়ে কিনেছেন।
Kwa eyo muwe baangalifu nnani yinu mwenga mwabene, na nnani ya likundi lolote ambalo Roho Mtakatifu atiabeka mwenga kuwa waangalizi. Mube aangalifu kulichunga likusanyiko lya Ngwana, ambalo atilipemya kwa myai yake mwene.
29 ২৯ আমি জানি আমি চলে যাওয়ার পর দুরন্ত নেকড়ে তোমাদের মধ্যে আসবে এবং পালের প্রতি মমতা করবে না,
Nitangite panga baada ya kuboka kwango, mapwa ba mwitu akale balowa jingya nkati yinu, na baliwa kulihurimya kwaa likundi.
30 ৩০ এবং তোমাদের মধ্যে থেকে কোনো কোনো লোক উঠে শিষ্যদের নিজেদের কাছে টেনে নেওয়ার জন্য বিপরীত কথা বলবে।
Nitangite panga hata nkati yinu mwabene baadhi ya bandu baisa no baya makowe mabou, ili kuwavuta banafunzi babakengame bembe.
31 ৩১ সুতরাং জেগে থাকো, মনে রাখবে আমি তিন বৎসর ধরে রাত দিন চোখের জলের সাথে প্রত্যেককে চেতনা দিতে বন্ধ করে নি।
Kwa eyo mutame minyo. Mukombokye panga kwa miaka mitatu naweza kwaa kuleka kuwafundisha kila yumo winu kwa machozi kilo ni mutwekati.
32 ৩২ এবং এখন ঈশ্বরের কাছে ও তাঁর অনুগ্রহের বাক্যের কাছে তোমাদের সমর্পণ করলাম, তিনি তোমাদের গেঁথে তুলতে ও পবিত্রীকৃত সকলের মধ্যে দায়াধিকার দিতে সক্ষম।
Nambeambe nenga nawakabidhi kwa Nnongo, na kwa neno lya neema yake laweza kuachenga na kuwapea urithi pamope nabo bote batiwekwa wakfu kwa Nnongo.
33 ৩৩ আমি কারও রূপা বা সোনা বা কাপড়ের উপরে লোভ করিনি।
Natamaniya kwaa mbanje, dhahabu, au ngobo.
34 ৩৪ তোমরা নিজেরাও জানো, আমার নিজের এবং আমার সাথীদের অভাব দূর করার জন্য এই দুই হাত দিয়ে পরিষেবা করেছি।
Mutangite mwenga mwabene panga maboko aga inipeya mahitaji yango mwene na mahitaji ya balo babile pamope ni nenga.
35 ৩৫ সমস্ত বিষয়ে আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখিয়েছি যে, এই ভাবে পরিশ্রম করে দুর্বলদের সাহায্য করতে হবে এবং প্রভু যীশুর বাক্য স্মরণ করা উচিত এবং তিনি নিজে বলেছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হওয়ার বিষয়।
Katika makowe yote naapeya mfano wa namna mupalikwa kuwasaidia anyonge kwa kuipanga kazi, na namna mupalikwa kukombokya maneno ya Ngwana Yesu, maneno ambayo ywembe mwene abayite: “Ni heri kutoa kuliko pokya.”
36 ৩৬ এই কথা বলে তিনি হাঁটু পেতে সকলের সঙ্গে প্রার্থনা করলেন।
Baada ya kubaya namna yee, apiyite magoti na kuloba pamope na bembe.
37 ৩৭ তাতে সকলে খুবই কাঁদলেন এবং পৌলের গলা ধরে তাঁকে চুম্বন করতে লাগলেন;
Bote batilela muno na kumtombokya Paulo paingo na kumbusu.
38 ৩৮ সর্বাপেক্ষা তাঁর উক্ত এই কথার জন্য অধিক দুঃখ করলেন যে, তারা তাঁর মুখ আর দেখতে পাবে না। পরে জাহাজ পর্যন্ত তাঁকে ছেড়ে আসতে গেলেন।
Batihuzunika muno ya yote kwa mana ya chelo bambonekeya kwaa kuminyo pake kae. Boka po batimsindikiza Mumerikebu.

< প্রেরিত 20 >