< প্রেরিত 15 >

1 পরে যিহূদীয়া থেকে কয়েক জন লোক এল এবং ভাইদের শিক্ষা দিতে লাগল যে, তোমরা যদি মোশির নিয়ম অনুযায়ী ত্বকছেদ না হও তবে মুক্তি (পরিত্রান) পাবে না।
Wadansu mutane suka zo daga Yahudiya suka koyar da 'yan'uwa, cewa, “Idan ba yi maku kaciya bisa ga al'addar Musa ba, ba za ku sami ceto ba.”
2 আর তাদের সঙ্গে পৌলের ও বার্ণবার এর অনেক তর্কাতর্কি ও বাদানুবাদ হলে ভাইয়েরা স্থির করলেন, সেই তর্কের মীমাংসার জন্য পৌল ও বার্ণবা এবং তাদের আরোও কয়েক জন যিরুশালেমে প্রেরিতদের ও প্রাচীনদের কাছে যাবেন।
Da Bulus da Barnaba suka tunkare su da mahawara, sai 'yan'uwa suka yanke shawara Bulus da Barnaba da wasu su je Urushalima wurin manzanni da dattawa a kan wannan magana.
3 অতএব মণ্ডলী তাদের পাঠিয়ে দিলেন এবং তারা ফৈনিকিয়া ও শমরিয়া প্রদেশ দিয়ে যেতে যেতে অযিহুদিদের পরিবর্তনের বিষয় বললেন এবং সব ভাইয়েরা পরম আনন্দিত হলো।
Da shike iklisiya ce ta aike su, sai suka bi ta Finikiya da ta Samariya suka sanar da tuban al'ummai. Ya kawo murna mai yawa a wurin 'yan'uwa.
4 যখন তারা যিরুশালেমে পৌঁছলেন, মণ্ডলী এবং প্রেরিতরা ও প্রাচীনরা তাদের আহ্বান করলেন এবং ঈশ্বর তাঁদের সঙ্গে থেকে যে কাজ করেছেন সেসকলই বললেন।
Bayan sun zo Urushalima, sai iklisiya da manzanni da dattawa, suka marabce su, sai suka fada masu abin da Allah ya yi ta wurinsu.
5 কিন্তু ফরীশী দল হইতে কয়েক জন বিশ্বাসী দাঁড়িয়ে বলতে লাগল, তাদের ত্বকছেদ করা খুবই প্রয়োজন এবং মোশির নিয়ম সকল পালনের নির্দেশ দেওয়া হোক।
Amma wadansu mutane wadanda suka ba da gaskiya daga cikin Farisawa, suka tashi suka ce, “Dole ne a yi masu kaciya a kuma umarce su su kiyaye dokar Musa.”
6 সুতরাং প্রেরিতরা ও প্রাচীনরা এই সকল বিষয় আলোচনা করার জন্য একত্রিত হলো।
Sai manzanin da dattawan suka taru don su duba wannan lamari.
7 অনেক তর্কযুদ্ধ হওয়ার পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন হে ভাইগণ, তোমরা জানো যে, অনেকদিন আগে ঈশ্বর তোমাদের মধ্যে আমাকে মনোনীত করেছেন, যেন আমার মুখ থেকে অযিহূদীরা সুসমাচারের বাক্য অবশ্যই শুনে এবং বিশ্বাস করে।
Bayan mahawara mai tsanani, sai Bitrus ya tashi ya ce masu, “'Yan'uwa, kun san lokacin baya da ya wuce, Allah ya yi zabi a cikinku, cewa ta bakina ne al'ummai za su ji bishara, su kuma ba da gaskiya.
8 ঈশ্বর, যিনি হৃদয়ের অন্তঃকরণ জানেন, তিনি তাদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, আমাদের যেমন, তাদেরকেও তেমনি পবিত্র আত্মা দান করেছেন;
Allah, wanda ya san zuciya, ya yi masu shaida, ya kuma basu Ruhu Mai Tsarki kamar yadda ya yi mana;
9 এবং আমাদেরও তাদের মধ্যে কোনোও বিশেষ পক্ষপাতিত্ব রাখেননি, বিশ্বাস দ্বারা তাদের হৃদয় পবিত্র করেছেন।
kuma bai bambanta mu da su ba, ya tsabtace zuciyarsu ta wurin bangaskiya.
10 ১০ অতএব এখন কেন তোমরা ঈশ্বরের পরীক্ষা করছো, শিষ্যদের ঘাড়ে সেই যোঁয়ালী কেন দিচ্ছ, যার ভার না আমাদের পূর্বপুরুষেরা না আমরা বইতে পারি।
To, saboda haka don me kuke gwada Allah, kuna sa wa almajirai nauyi a wuya wanda ubanninmu duk da mu ba mu iya dauka ba?
11 ১১ কিন্তু আমরা বিশ্বাস করি তারা যেমন, আমরাও তেমনি প্রভু যীশুর অনুগ্রহ দ্বারা পরিত্রান পাবো।
Amma mun gaskanta za mu samu ceto ta wurin alherin Ubangiji Yesu, kamar yadda suke.”
12 ১২ তখন সকলে চুপ করে থাকলো, আর বার্ণবার ও পৌলের মাধ্যমে অযিহুদিদের মধ্যে ঈশ্বর কি কি চিহ্ন-কার্য্য ও অদ্ভুত লক্ষণ সাধন করেছেন, তাঁর বিবরণ তাদের কাছ থেকে শুনছিল।
Dukan taron jama'ar suka yi shiru sa'adda suke sauraron sakon shaidar da mamakin abin da Allah ya yi ta wurin Bulus da Barnaba a cikin al'ummai.
13 ১৩ তাদের কথা শেষ হওয়ার পর, যাকোব উত্তর দিয়ে বললেন, হে ভাইয়েরা আমার কথা শোনো।
Bayan sun gama magana, Yakubu ya amsa, ya ce, “'Yan'uwa, ku ji ni.
14 ১৪ ঈশ্বর নিজের নামের জন্য অযিহূদীর মধ্য হইতে একদল মানুষকে গ্রহণের উদ্দেশ্যে কিভাবে প্রথমে তাদের আশীর্বাদ করেছিলেন, তা শিমোন ব্যাখ্যা করলেন।
Saminu ya fada yadda Allah ya fara nuna jinkai ga al'ummai domin ya dauke jama'a daga cikinsu domin sunansa.
15 ১৫ আর ভবিষ্যৎ বক্তাদেরর বাক্য তাঁর সঙ্গে মেলে, যেমন লেখা আছে,
Maganar annabawa ta yarda da wannan, kamar yadda yake a rubuce,
16 ১৬ এই সবের পরে আমি ফিরে আসব, দাউদের পড়ে থাকা ঘর আবার গাঁথব, সব ধ্বংসস্থান আবার গাঁথব এবং পুনরায় স্থাপন করব,
'Bayan wadannan abubuwa zan dawo, zan gina gidan Dauda wanda ya fadi kasa; in sake gina bangonsa, in tsayar da shi,
17 ১৭ সুতরাং, অবশিষ্ট সব লোক যেন প্রভুকে খোঁজ করে এবং যে জাতিদের উপর আমার নাম কির্ত্তিত হয়েছে, তারা যেন সবাই খোঁজ করে।
saboda sauran jama'a su nemi fuskar Ubangiji, har da al'ummai da ake kira da sunana.
18 ১৮ প্রভু এই কথা বলেন, যিনি পূর্বকাল থেকে এই সকল বিষয় জানান। (aiōn g165)
Wannan shine abin da Ubangiji ya fadi, shi wanda ya yi wadannan abubuwa da aka sani tun zamanin da. (aiōn g165)
19 ১৯ অতএব আমার বিচার এই যে, যারা ভিন্ন্ জাতিদের মধ্য থেকে ঈশ্বরে ফেরে তাদের আমরা কষ্ট দেব না,
Saboda haka, a gani na kada mu matsa wa al'umman da suka juyo gun Allah;
20 ২০ কিন্তু তাদেরকে লিখে পাঠাব, যেন তারা প্রতিমা সংক্রান্ত অশুচিতা, ব্যভিচার, গলাটিপে মারা প্রাণীর মাংস ও রক্ত থেকে দূরে থাকে।
amma zamu rubuta masu da cewa, su guje wa gumaka da zina da faskanci da maye da cin mushe.
21 ২১ কারণ প্রত্যেক শহরে বংশপরম্পরায় মোশির জন্য এমন লোক আছে, যারা তাঁকে প্রচার করে এবং প্রত্যেক বিশ্রামবারে সমাজ গৃহগুলিতে তাঁর বই পড়া হচ্ছে।
Tun zamanin da akwai mutane a kowanne birni wadanda suke wa'azi da karatun Musa a majami'u kowanne Asabaci.”
22 ২২ তখন প্রেরিতরা এবং প্রাচীনরা আগের সমস্ত মণ্ডলীর সাহায্যে, নিজেদের মধ্য হইতে মনোনীত কোনো কোনো লোককে, অর্থাৎ বার্শবা নামে পরিচিত যিহূদা এবং সীল, ভাইদের মধ্যে পরিচিত এই দুই জনকে পৌল ও বার্ণবার সঙ্গে আন্তিয়খিয়ায় পাঠাতে উপযুক্ত বুঝলেন;
Sai ya yi wa manzanin kyau su da dattawa da dukan iklisiyar su zabi Yahuza da Barnaba da Sila da dattawan iklisiya a tura su Antakiya tare da Bulus da Barnaba.
23 ২৩ এবং তাঁদের হাতে এই রকম লিখে পাঠালেন আন্তিয়খিয়া, সুরিয়া ও কিলিকিয়াবাসী অযিহূদীয় ভাই সকলের কাছে প্রেরিতদের ও প্রাচীনদের, ভাইদের মঙ্গলবাদ।
Sai suka rubuta wasika, “Manzani da dattawa da 'yan'uwa zuwa ga al'ummai 'yan'uwa a Antakiya da Suriya da Kilikiya, gaisuwa mai yawa.
24 ২৪ আমরা শুনতে পেয়েছি যে, আমরা যাদের কোনোও ত্বকছেদ আজ্ঞা দেইনি, সেই কয়েক জন লোক আমাদের ভেতর থেকে গিয়ে কথার মাধ্যমে তোমাদের প্রাণ চঞ্চল করে তোমাদের চিন্তিত করে তুলেছে।
Mun ji cewa wasu mutane daga cikinmu wadanda ba mu umarce su ba, sun fita daga cikinmu sun yi maku koyarwar da ta daga maku hankali.
25 ২৫ এই জন্য আমরা একমত হয়ে কিছু লোককে মনোনীত করেছি এবং আমাদের প্রিয় যে বার্ণবা ও পৌল,
Ya yi kyau da dukanmu, muka amince mu zabi wadansu mutane mu tura su wurinku tare da Bulus da Barnaba,
26 ২৬ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামের জন্য মনে প্রাণে চেষ্টা করেছেন, তাদের সঙ্গে ওদের তোমাদের কাছে পাঠাতে উপযুক্ত মনে করলাম।
mutane wadanda suka sadaukar da ransu domin sunan Ubangiji Yesu Almasihu.
27 ২৭ অতএব যিহূদা ও সীলকেও পাঠিয়ে দিলাম এরাও তোমাদের সেই সকল বিষয় বলবেন।
Mun aika Yahuza da Sila su gaya maku wadannan abubuwa.
28 ২৮ কারণ পবিত্র আত্মার এবং আমাদের এটাই ভালো বলে মনে হলো, যেন এই কয়েকটা প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের ওপর কোনো ভার না দিই,
Saboda haka ya yi kyau Ruhu Mai Tsarki da mu, kada mu sa maku nauyi fiye da wadannan abubuwan:
29 ২৯ ফলে প্রতিমার প্রসাদ এবং রক্ত ও গলাটিপে মারা প্রাণীর মাংস ও ব্যভিচার হতে দূরে থাকা তোমাদের উচিত; এই সব থেকে নিজেদেরকে দূরে রাখলে তোমাদের মঙ্গল হবে। তোমাদের মঙ্গল হোক।
ku bar yi wa gumaka hadaya, ku bar cin mushe da shan kayan maye da zina da faskanci, in kun kiyaye wadannan abubuwa za ku zauna lafiya. Ku huta lafiya.”
30 ৩০ সুতরাং তারা, বিদায় নিয়ে আন্তিয়খিয়ায় এলেন এবং লোক গুলোকে একত্র করে পত্র খানি দিলেন।
Da aka sallame su, sai suka je Antakiya. Bayan sun tara jama'a sai suka ba su wasikar.
31 ৩১ পড়ার পর তারা সেই আশ্বাসের কথায় আনন্দিত হলো।
Bayan da suka karanta ta, sai suka yi murna sosai saboda karfafawa.
32 ৩২ আর যিহূদা এবং সীল নিজেরাও ভাববাদী ছিলেন বলে, অনেক কথা দিয়ে ভাইদের আশ্বাস দিলেন ও শান্ত করলেন।
Yahuza da Sila, da shike su annabawa ne, suka karfafa 'yan'uwa da kalmomi masu yawa.
33 ৩৩ কিছুদিন সেখানে থাকার পর, যাঁরা তাঁদেরকে পাঠিয়েছিলেন, তাঁদের কাছে ফিরে যাবার জন্য তাঁরা ভাইদের কাছ থেকে শান্তিতে বিদায় নিলেন।
Bayan sun yi kwananki a wurin, sai aka sallame su zuwa wurin 'yan'uwa wadanda suka aiko su.
34 ৩৪
Amma ya gamshe Sila ya zauna a wurin.
35 ৩৫ কিন্তু পৌল ও বার্ণবা আন্তিয়খিয়াতে অন্যান্য অনেক লোকের সঙ্গে থাকলেন, যেখানে তাঁরা প্রভুর বাক্য শিক্ষা দিতেন এবং সুসমাচার প্রচার করতেন।
Amma Bulus da Barnaba suka tsaya a Antakiya da sauran 'yan'uwa, suna koyar da maganar Ubangiji.
36 ৩৬ কিছুদিন পর পৌল বার্ণবাকে বললেন, চল আমরা যে সব শহরে প্রভুর বাক্য প্রচার করেছিলাম, সেই সব শহরে ফিরে গিয়ে ভাইদেরকে পরিচর্য্যা করি এবং দেখি তারা কেমন আছে।
Bayan kwanaki kadan Bulus ya ce ma Barnaba, “Mu koma yanzu mu ziyarci dukan 'yan'uwa da muka yi masu bisharar Ubangiji, mu ga yadda suke.
37 ৩৭ আর বার্ণবা চাইলেন, যোহন, যাহাকে মার্ক বলে তাঁকেও সঙ্গে নিয়ে যাবেন।
Barnaba yana so su dauki Yahaya wanda kuma ake kira Markus.
38 ৩৮ কিন্তু পৌল ভাবলেন যে ব্যক্তি পাম্ফুলিয়াতে তাদের ছেড়ে চলে গিয়েছিল এবং তাদের সঙ্গে পুনরায় কাজে যায়নি সেই মার্ককে সঙ্গে নেওয়া ঠিক হবে না।
Amma Bulus ya yi tunanin bai kamata a tafi da Markus ba, tun da ya bar su a Bamfiliya bai ci gaba da su ba.
39 ৩৯ তখন তাদের মধ্যে মনের অমিল হলো, সুতরাং তারা পরস্পর ভাগ হয়ে গেল; এবং বার্ণবাস মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে কুপ্রে গেলেন;
Nan jayayya ta tashi tsakaninsu, har suka rabu da juna sai Barnaba ya tafi tare da Markus suka ketare zuwa Kuburus.
40 ৪০ কিন্তু পৌল সীলকে মনোনীত করে এবং ভাইদের দ্বারা প্রভুর অনুগ্রহে সমর্পিত হয়ে বিদায় নিলেন।
Amma Bulus ya zabi Sila suka tafi, bayan 'yan'uwa sun yi masu addu'ar alherin Allah ya kiyaye su.
41 ৪১ এবং তিনি সুরিয়া ও কিলিকিয়া দিয়ে যেতে যেতে মণ্ডলীকে সুস্থির ও শক্তিশালী করলেন।
Bulus ya tafi ya zazzaga Suriya da Kilikiya yana ta karfafa iklisiyoyin.

< প্রেরিত 15 >