< প্রেরিত 13 >

1 এখন আন্তিয়খিয়ার মণ্ডলীতে বার্ণবা, শিমোন, যাকে নীগের বলা হত কুরীনীয় লুকিয়, মনহেম (যিনি হেরোদ রাজার পালিত ভাই) এবং শৌল, নামে কয়েক জন ভাববাদী ও শিক্ষক ছিলেন।
A ikkilisiyar da take a Antiyok akwai waɗansu annabawa da malamai. Barnabas, Siman wanda ake kira Baƙi, Lusiyus mutumin Sairin, Manayen (wanda aka goya tare da Hiridus mai mulki), da kuma Shawulu.
2 তাঁরা প্রভুর আরাধনা ও উপবাস করছিলেন, এমন দিন পবিত্র আত্মা বললেন, আমি বার্ণবা ও শৌলকে যে কাজের জন্য ডেকেছি, সেই কাজ ও আমার জন্য এদের পৃথক করে রাখো।
Yayinda suna cikin sujada da azumi ga Ubangiji, Ruhu Mai Tsarki ya ce, “Ku keɓe mini Barnabas da Shawulu domin aikin da na kira su.”
3 তখন তাঁরা সভার পর উপবাস ও প্রার্থনা করলেন এবং এই মানুষগুলির উপরে তাঁদের হাত রাখলেন (হস্তার্পণ) ও তাঁদের বিদায় জানালেন।
Saboda haka bayan suka yi azumi da addu’a, sai suka ɗibiya musu hannuwansu a kansu suka sallame su.
4 এই ভাবে পবিত্র আত্মা তাঁদের সিলূকিয়াতে পাঠালেন এবং সেখান থেকে জাহাজে করে কুপ্রে গেলেন।
Sai su biyu da Ruhu Mai Tsarki ya aika suka gangara zuwa Selusiya suka shiga jirgin ruwa daga can zuwa Saifurus.
5 তাঁরা সালোমী শহরে উপস্থিত হলেন এবং সেখানে ইহুদীদের সমাজঘরে ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলেন; এবং যোহন (মার্ক) তাঁদের সহকারী রূপে যোগ দেন।
Da suka isa Salamis, sai suka yi shelar maganar Allah a majami’un Yahudawa. Yohanna yana tare da su a matsayin mai taimakonsu.
6 তাঁরা সমস্ত দ্বীপ ঘুরে পাফঃ শহরে উপস্থিত হলেন। সেখানে তাঁরা একজন যিহূদী যাদুকর ও ভণ্ড ভাববাদীকে দেখতে পেলেন, তাঁর নাম বর-যীশু;
Suka zaga dukan tsibirin har sai da suka kai Bafos. A can suka sadu da wani mutumin Yahuda mai sihiri, annabin ƙarya, mai suna Bar-Yesu,
7 সে রাজ্যপাল সের্গিয় পৌলের সঙ্গে থাকত; তিনি একজন বুদ্ধিমান লোক। তিনি বার্ণবা ও শৌলকে কাছে ডাকলেন ও ঈশ্বরের বাক্য শুনতে চাইলেন।
wanda yake ma’aikacin muƙaddas Sergiyus Bulus ne. Muƙaddas ɗin kuwa mai azanci ne ƙwarai, ya sa aka kira Barnabas da Shawulu don yana so ya ji maganar Allah.
8 কিন্তু ইলুমা, সেই যাদুকর (মায়াবী) (এই ভাবে নামের অনুবাদ করা হয়েছে) তাদের বিরোধিতা করছিল; সে চেষ্টা করছিল যেন রাজ্যপাল বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নেয়।
Amma Elimas mai sihirin nan (domin ma’anar sunansa ke nan) ya yi hamayya da maganarsu ya kuma yi ƙoƙari ya juyar da muƙaddas ɗin daga bangaskiya.
9 কিন্তু শৌল, যাকে পৌল বলা হয়, তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তাঁর দিকে একভাবে তাকিয়ে বললেন,
Sai Shawulu, wanda kuma ake kira Bulus, cike da Ruhu Mai Tsarki, ya kafa wa Elimas ido ya ce,
10 ১০ তুমি সমস্ত ছলচাতুরিতে ও মন্দ অভ্যাসে পূর্ণ, দিয়াবলের (শয়তান) সন্তান, তুমি সব রকম ধার্মিকতার শত্রু, তুমি প্রভুর সোজা পথকে বাঁকা করতে কি থামবে না?
“Kai ɗan Iblis ne abokin gāban dukan abin da yake daidai! Kana cike da kowane irin ruɗi da munafunci. Ba za ka daina karkata hanyoyin da suke daidai na Ubangiji ba?
11 ১১ এখন দেখ, প্রভুর হাত তোমার উপরে আছে, তুমি অন্ধ হয়ে যাবে, কিছুদিন সূর্য্য দেখতে পাবে না। আর সঙ্গে সঙ্গে তাঁর উপর এক গভীর অন্ধকার নেমে এলো, তারফলে সে হাত ধরে চালানোর লোকের খোঁজ করতে এদিক ওদিক চলতে লাগল।
Ga shi hannun Ubangiji yana gāba da kai. Za ka makance, kuma ba za ka ga rana ba har na wani lokaci.” Nan take, hazo da duhu suka sauko a kansa, ya yi ta lallubawa, yana neman wanda zai yi masa jagora.
12 ১২ তখন প্রাচীন রোমের শাসক সেই ঘটনা ও প্রভুর উপদেশ শুনে আশ্চর্য্য হলেন এবং বিশ্বাস করলেন।
Sa’ad da muƙaddas ɗin ya ga abin da ya faru, sai ya ba da gaskiya, gama ya yi mamaki a kan da koyarwa game Ubangiji.
13 ১৩ পৌল ও তাঁর সঙ্গীরা পাফঃ শহর থেকে জাহাজে করে পাম্ফুলিয়া দেশের পর্গা শহরে উপস্থিত হলেন। তখন যোহন (মার্ক) তাদের ছেড়ে চলে গেলেন ও যিরূশালেমে ফিরে গেলেন।
Bulus da abokan tafiyarsa suka tashi daga Bafos a jirgin ruwa zuwa Ferga a Famfiliya inda Yohanna ya bar su ya koma Urushalima.
14 ১৪ কিন্তু তাঁরা পর্গা থেকে এগিয়ে পিষিদিয়া দেশের আন্তিয়খিয়া শহরে উপস্থিত হলেন; এবং বিশ্রামবারে (সপ্তাহের শেষ দিন) তাঁরা সমাজঘরে গিয়ে বসলেন।
Daga Ferga kuwa suka ci gaba zuwa Antiyok na Fisidiya. A ranar Asabbaci sai suka shiga majami’a suka zauna.
15 ১৫ ব্যবস্থা ও ভাববাদীদের বই পাঠ সমাপ্ত হলে পর সমাজঘরের নেতারা তাঁদের কাছে একটা বার্তা পাঠালেন এবং বললেন ভাইয়েরা, লোকেদের কাছে শিক্ষা দেওয়ার যদি কিছু থাকে আপনারা বলুন।
Bayan an yi karatu daga cikin Doka, da kuma Annabawa, sai shugabannin majami’ar suka aika musu suka ce, “’Yan’uwa, in kuna da wani saƙon ƙarfafawa domin jama’a, sai ku yi.”
16 ১৬ তখন পৌল দাঁড়িয়ে হাত নেড়ে বলতে লাগলেন, হে ইস্রায়েলের লোকেরা, হে ঈশ্বরের ভয়কারীরা, শুনুন।
Yana miƙewa tsaye, sai Bulus ya yi musu alama da hannu ya ce, “Mutanen Isra’ila da kuma ku Al’ummai da kuke wa Allah sujada, ku saurare ni!
17 ১৭ এই ইস্রায়েল জাতির ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের মনোনীত করেছেন এবং এই জাতি যখন মিশর দেশে প্রবাস করছিল, তখন তাদেরকে উন্নত (বংশ বৃদ্ধি) করলেন এবং তাঁর শক্তি দিয়ে তাদেরকে বার করে আনলেন।
Allahn mutanen Isra’ila ya zaɓi kakanninmu; ya kuma sa mutanen suka yi bunkasa yayinda suke zama a ƙasar Masar, da iko mai girma ya fitar da su daga ƙasar,
18 ১৮ আর তিনি মরূপ্রান্তে প্রায় চল্লিশ বছর তাঁদের ব্যবহার সহ্য করলেন।
ya kuma jure da halinsu har shekara arba’in a cikin hamada,
19 ১৯ পরে তিনি কনান দেশের সাত জাতিকে উচ্ছেদ করলেন ও ইস্রায়েল জাতিকে সেই সমস্ত জাতির দেশ দিলেন। এই ভাবে চারশো পঞ্চাশ বছর কেটে যায়।
ya tumɓuke ƙasashe bakwai a Kan’ana ya kuma ba da ƙasarsu gādo ga mutanensa.
20 ২০ এর পরে শমুয়েল ভাববাদীর দিন পর্যন্ত তাদের কয়েক জন বিচারক দিলেন।
Dukan wannan ya ɗauki kusan shekaru 450. “Bayan wannan, Allah ya ba su alƙalai har zuwa zamanin annabi Sama’ila.
21 ২১ তারপরে তারা একজন রাজা চাইল, তারফলে ঈশ্বর তাদের চল্লিশ বছরের জন্য বিন্যামীন বংশের কিসের ছেলে শৌলকে দিলেন।
Sa’an nan mutanen suka nemi a ba su sarki, Allah kuwa ya ba su Shawulu ɗan Kish, na kabilar Benyamin, wanda ya yi mulki shekaru arba’in.
22 ২২ পরে তিনি তাঁকে সরিয়ে তাদের রাজা হবার জন্য দায়ূদকে উত্থাপিত করলেন, যাঁর বিষয়ে ঈশ্বর বললেন তিনি ছিলেন দাউদ, আমি যিশয়ের পুত্র দায়ূদকে পেয়েছি, সে আমার মনের মত লোক, সে আমার সমস্ত ইচ্ছা পালন করবে।
Bayan an kau da Shawulu, sai ya naɗa Dawuda ya zama sarkinsu. Ya kuma yi shaida game da shi cewa, ‘Na sami Dawuda ɗan Yesse, mutum ne da nake so a zuciyata; shi zai aikata dukan abin da nake so.’
23 ২৩ এই মানুষটির বংশ থেকেই ঈশ্বরের শপথ অনুযায়ী ইস্রায়েলের জন্য এক উদ্ধারকর্তাকে, যীশুকে উপস্থিত করলেন;
“Daga zuriyar mutumin nan ne Allah ya kawo wa Isra’ila Mai Ceto Yesu, kamar yadda ya yi alkawari.
24 ২৪ তাঁর আসার আগে যোহন সমস্ত ইস্রায়েল জাতির কাছে মন পরিবর্তনের বাপ্তিষ্মের কথা প্রচার করেছিলেন।
Kafin zuwan Yesu, Yohanna ya yi wa’azin tuba da baftisma ga dukan mutanen Isra’ila.
25 ২৫ এবং যোহনের কাজ যখন শেষ হয়ে এসেছিল, তিনি বলতেন, আমি কে, তোমরা কি মনে কর? আমি সেই খ্রীষ্ট নই। কিন্তু দেখ, আমার পরে এমন এক ব্যক্তি আসছেন, তাঁর জুতোর ফিতে খোলার যোগ্যতাও আমার নেই।
Yayinda Yohanna yake kammala aikinsa ya ce, ‘Wa kuke tsammani ni nake? Ba ni ne shi ba. A’a, amma yana zuwa bayana, wanda ko takalmansa ma ban isa in kunce ba.’
26 ২৬ হে ভাইয়েরা, অব্রাহামের বংশের সন্তানরা, ও তোমরা যত লোক ঈশ্বরকে ভয় কর, আমাদের কাছেই এই পরিত্রানের বাক্য পাঠানো হয়েছে।
“Ya ku’yan’uwa,’ya’yan Ibrahim, da ku kuma Al’ummai masu tsoron Allah, a gare mu ne fa aka aiko wannan saƙon ceto.
27 ২৭ কারণ যিরুশালেমের অধিবাসীরা এবং তাদের শাসকেরা তাঁকে চিনতে পারেনি এবং ভাববাদীদের যে সমস্ত বাক্য বিশ্রামবারে পড়া হয়, সেই কথা তাঁরা বুঝতে পারেনি, কিন্তু তাঁকে শাস্তি দিয়ে সেই সব বাক্য সফল করেছে।
Mutanen Urushalima da masu mulkinsu ba su gane da Yesu ba, duk da haka cikin hukunta shi suka cika kalmomin annabawan da ake karantawa kowane Asabbaci.
28 ২৮ যদিও তারা প্রাণদন্ডের জন্য কোন দোষ তাঁর মধ্যে পায়নি, তারা পিলাতের কাছে দাবী জানালো, যেন তাঁকে মৃত্যুদন্ড দেওয়া হয়।
Ko da yake ba su same shi da wani dalilin da ya kai ga hukuncin kisa ba, suka roƙi Bilatus yă sa a kashe shi.
29 ২৯ তাঁর বিষয়ে যা কিছু লেখা হয়েছিল, সেগুলো সিদ্ধ হলে তাঁকে ক্রুশ থেকে নামিয়ে কবর দেওয়া হয়।
Sa’ad da suka aikata duk abin da aka rubuta game da shi, sai suka saukar da shi daga itacen suka kuma sa shi a kabari.
30 ৩০ কিন্তু ঈশ্বর তাঁকে মৃতদের মধ্য থেকে জীবিত করলেন।
Amma Allah ya tashe shi daga matattu,
31 ৩১ আর যারা তাঁর সঙ্গে গালীল থেকে যিরূশালেমে এসেছিলেন, তাঁদের তিনি অনেকদিন পর্যন্ত দেখা দিলেন; তাঁরাই এখন সমস্ত মানুষের কাছে তাঁর সাক্ষী।
kuma kwanaki da yawa waɗanda suka yi tafiya tare da shi daga Galili zuwa Urushalima suka gan shi. Su ne yanzu shaidu ga mutanenmu.
32 ৩২ তাই আমরা আপনাদের কাছে এই সুসমাচার জানাচ্ছি যা, ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে,
“Muna gaya muku labari mai daɗi cewa abin da Allah ya yi wa kakanninmu alkawari,
33 ৩৩ ঈশ্বর যীশুকে জীবিত করে আমাদের সন্তানদের পক্ষে তাঁর প্রতিজ্ঞা সম্পূর্ণ করেছেন, যেমন দ্বিতীয় গীতেও লেখা আছে, “তুমি আমার পুত্র, আজ আমি তোমাকে জন্ম দিয়েছি।”
ya cika mana, mu zuriyarsu, ta wurin tā da Yesu daga matattu. Kamar yadda yake a rubuce a cikin Zabura ta biyu cewa, “‘Kai Ɗana ne, yau na zama Uba a gare ka.’
34 ৩৪ আর তিনি যে তাঁকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন এবং তাঁর দেহ যে আর কখনোও ক্ষয় হবে না, এই বিষয়ে ঈশ্বর বলেছেন, “আমি তোমাদের বিশ্বস্তদের দায়ূদের পবিত্র নিয়ম ও নিশ্চিত আশীর্বাদ গুলো দেব।”
Gaskiyar cewa Allah ya tā da shi daga matattu, a kan ba zai taɓa ruɓewa ba, an faɗe shi a cikin waɗannan kalmomi. “‘Zan ba ku tsarki da kuma tabbatattun albarkun da na yi wa Dawuda alkawari.’
35 ৩৫ এই জন্য তিনি অন্য গীতেও বলেছেন, “তুমি তোমার সাধু কে ক্ষয় দেখতে দেবে না।”
Haka kuma aka faɗa a wani wuri. “‘Ba za ka yarda Mai Tsarkinka ya ruɓa ba.’
36 ৩৬ দায়ূদ, তাঁর লোকেদের মধ্যে ঈশ্বরের ইচ্ছা পালন করলেন ও মারা গেলেন এবং তাঁকে পিতৃপুরুষদের কাছে কবর দেওয়া হলো ও তাঁর দেহ ক্ষয় পেল।
“Gama sa’ad da Dawuda ya gama hidimar nufin Allah a zamaninsa, sai ya yi barci; aka binne shi tare da kakanninsa jikinsa kuwa ya ruɓe.
37 ৩৭ কিন্তু ঈশ্বর যাকে জীবিত করেছেন, তিনি ক্ষয় দেখেননি।
Amma wanda Allah ya tā da daga matattu bai ruɓa ba.
38 ৩৮ সুতরাং হে আমার ভাইয়েরা, আপনাদের জানা দরকার যে, এই ব্যক্তির মাধ্যমেই পাপ ক্ষমার বিষয়ে প্রচার করা হচ্ছে;
“Saboda haka,’yan’uwana, ina so ku san cewa ta wurin Yesu ana sanar muku da gafarar zunubi.
39 ৩৯ আর মোশির ব্যবস্থা দিয়ে আপনারা পাপের ক্ষমা পাননি, কিন্তু যে কেউ সেই ব্যক্তিকে বিশ্বাস করবে সে পাপের ক্ষমা লাভ করবে।
Ta wurinsa kowa da ya gaskata an kuɓutar da shi daga dukan abin da Dokar Musa ba tă iya kuɓutar ba.
40 ৪০ তাই সাবধান হোন, ভাববাদীরা যা বলে গেছেন তা যেন আপনাদের জীবনে না ঘটে,
Ku lura kada abubuwan da annabawa suka faɗa su faru muku.
41 ৪১ “হে অবাধ্যরা, দেখ আর অবাক হও এবং ধ্বংস হও; কারণ তোমাদের দিনের আমি এমন কাজ করব যে, সেই সব কাজের কথা যদি কেউ তোমাদের বলে, তবুও তোমরা বিশ্বাস করবে না।”
“‘Ku duba, ku masu ba’a, ku yi mamaki, ku hallaka, gama zan yi wani abu a zamaninku da ba za ku taɓa gaskatawa ba ko da wani ya gaya muku.’”
42 ৪২ পৌল ও বার্ণবা সমাজঘর ছেড়ে যাওয়ার দিন, লোকেরা তাঁদের অনুরোধ করলেন, যেন তাঁরা পরের বিশ্রামবারে এই বিষয়ে আরোও কিছু বলেন।
Bulus da Barnabas suna fita daga majami’ar ke nan, sai mutane suka gayyace su su ƙara yin maganan nan a kan waɗannan abubuwa a ranar Asabbaci mai zuwa.
43 ৪৩ সমাজঘরের সভা শেষ হবার পর অনেক যিহূদী ও যিহূদী ধর্মান্তরিত ভক্ত লোকেরা পৌল ও বার্ণবার সঙ্গে সঙ্গে গেল; তাঁরা তাদের সঙ্গে কথা বললেন, ও ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকতে বললেন।
Da aka sallami jama’a, Yahudawa da yawa da kuma waɗanda suka tuba suka shiga Yahudanci masu ibada suka bi Bulus da Barnabas, waɗanda suka yi magana musu suka kuma ƙarfafa su su ci gaba a cikin alherin Allah.
44 ৪৪ পরের বিশ্রামবারে শহরের প্রায় সমস্ত লোক ঈশ্বরের বাক্য শুনতে সমবেত হলো।
A ranar Asabbaci na biye kusan dukan birnin suka taru don su ji maganar Ubangiji.
45 ৪৫ যখন ইহুদীরা লোকের সমাবেশ দেখলো, তারা হিংসায় পরিপূর্ণ হল এবং তাঁকে নিন্দা করতে করতে পৌলের কথায় প্রতিবাদ করতে লাগল।
Sa’ad da Yahudawa suka ga taron mutanen, sai suka cika da kishi suka yi ta munanan maganganu a kan abin da Bulus yake faɗi.
46 ৪৬ কিন্তু পৌল ও বার্ণবা সাহসের সঙ্গে উত্তর দিলেন ও বললেন, প্রথমে তোমাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করা উচিত; দেখলাম তোমরা এই বিষয়টিকে অগ্রাহ্য করে দুরে সরিয়ে দিয়েছ, আর নিজেদের অনন্ত জীবনের অযোগ্য করে তুলেছ, তাই আমরা অযিহুদিদের কাছে যাব। (aiōnios g166)
Sai Bulus da Barnabas suka amsa musu gabagadi, suka ce, “Ya zama mana dole mu yi muku maganar Allah da farko. Da yake kun ƙi ta ba ku kuma ga kun cancanci rai madawwami ba, to, za mu juya ga Al’ummai. (aiōnios g166)
47 ৪৭ কারণ প্রভু আমাদের এমনই আদেশ দিয়েছেন, “আমি তোমাকে সমস্ত জাতির কাছে আলোর মত করেছি, যেন তুমি পৃথিবীর সমস্ত মানুষের কাছে পরিত্রান স্বরূপ হও।”
Gama abin da Allah ya umarce mu ke nan cewa, “‘Na sa ka zama haske ga Al’ummai, don ka kawo cetona zuwa iyakokin duniya.’”
48 ৪৮ এই কথা শুনে অযিহূদীর লোকেরা খুশি হল এবং ঈশ্বরের বাক্যের গৌরব করতে লাগলো; ও যারা অনন্ত জীবনের জন্য মনোনীত হয়েছিল, তারা বিশ্বাস করল। (aiōnios g166)
Sa’ad da Al’ummai suka ji haka, sai suka yi farin ciki suka ɗaukaka maganar Ubangiji; kuma duk waɗanda aka zaɓa don samun rai madawwami, suka gaskata. (aiōnios g166)
49 ৪৯ এবং প্রভুর সেই বাক্য ঐ অঞ্চলের সব জায়গায় ছড়িয়ে পড়ল।
Maganar Ubangiji kuwa ta bazu a dukan yankin.
50 ৫০ কিন্তু ইহুদীরা ভক্ত ভদ্র মহিলা ও শহরের প্রধান নেতাদের উত্তেজিত করে, পৌল ও বার্ণবার উপর অত্যাচার শুরু করল এবং তাঁদের শহরের সীমানার বাইরে তাঁদের তাড়িয়ে দিল।
Amma Yahudawa suka zuga waɗansu mata masu tsoron Allah masu martaba da kuma waɗansu maza masu matsayi a gari. Suka tā da tsanani ga Bulus da Barnabas, suka kore su daga yankinsu.
51 ৫১ তখন তাঁরা সেই লোকেদের বিরুদ্ধে পায়ের ধূলো ঝেড়ে ফেলে ইকনিয় শহরে গেলেন।
Saboda haka suka karkaɗe ƙurar ƙafafunsu don shaidar a kansu suka kuwa tafi Ikoniyum.
52 ৫২ এবং শিষ্যরা আনন্দে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে থাকলেন।
Masu bi kuwa suka cika da farin ciki da kuma Ruhu Mai Tsarki.

< প্রেরিত 13 >