< প্রেরিত 11 >

1 এখন প্রেরিতরা এবং যিহুদিয়ার ভাইয়েরা শুনতে পেলেন যে, অযিহুদি লোকেরাও ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে।
Mitume na ndugu wale waliokuwa huko Yudea walisikia kuwa wamataifa wamelipokea neno la Mungu.
2 আর যখন পিতর যিরুশালেমে আসলেন, তখন ছিন্নত্বক (যিহূদী) বিশ্বাসীরা তাঁকে দোষী করে বললেন,
Petro alipokuja huko Yerusalemu, lile kundi la watu waliotahiriwa wakaanza kumkosoa, Wakisema,
3 তুমি অচ্ছিন্নত্বক (অযিহুদি) বিশ্বাসীদের ঘরে গিয়েছ, ও তাদের সঙ্গে খাবার খেয়েছ।
“Umeshikamana na watu wasiotahiriwa na kula nao!”
4 কিন্তু পিতর তখন তাঁদের আগের ঘটনা ভালভাবে বুঝিয়ে দিলেন,
Lakini Petro alianza kueleza tukio kwa kina; akisema,
5 বললেন, “আমি যাফো নগরে প্রার্থনা করছিলাম, এমন দিন অভিভূত অবস্থায় এক দর্শন পেলাম, দেখলাম, একটি বড় চাদরের মত কোনও পাত্র নেমে আসছে, যার চারকোণ ধরে আকাশ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা আমার কাছে এলো।”
“Nilikuwa naomba katika mji wa Yafa, na nikaona maono ya chombo kikishuka chini kama nguo kubwa ikishuka kutoka mbinguni katika pembe zake zote nne. Kikashuka kwangu.
6 আমি সেটার দিকে এক নজরে চেয়ে চিন্তা করতে লাগলাম, আর দেখলাম, তার মধ্যে পৃথিবীর চার পা বিশিষ্ট পশু ও বন্য পশু, সরীসৃপ ও আকাশের পাখীরা আছে;
Nilikitazama na kufikiri juu yake. Nikaona wanyama wenye miguu minne waishio katika nchi, na wanyama wa polini na wanyama watambaao na ndege wa angani.
7 আর আমি একটি আওয়াজও শুনলাম, যা আমাকে বলল, ওঠ, পিতর, মারো, আর খাও।
Kisha nikasikia sauti ikisema nami, “Amka, Petro, chinja naj ule!”
8 কিন্তু আমি বললাম, প্রভু, এমন না হোক; কারণ অপবিত্র কিংবা অশুচি কোনও জিনিসই আমি খাইনি।
Nikasema, “Siyo hivyo, Bwana, mdomoni mwangu hakujawahi kuingia kitu chochote kisicho kitakatifu au kichafu”
9 কিন্তু দ্বিতীয়বার আকাশ থেকে এই বাণী হলো, ঈশ্বর যা শুচি করেছেন, তুমি তাদের অশুচি বলও না।
Lakini sauti ikajibu tena kutoka Mbinguni, kile Mungu alichokitangaza kuwa ni safi, usikiite najisi,
10 ১০ এমন তিনবার হলে; পরে সে সমস্ত আবার আকাশে টেনে নিয়ে গেল।
Hii ilitokea mara tatu, na kila kitu kikachukuliwa mbinguni tena.
11 ১১ আর দেখলাম, খুব তাড়াতাড়ি তিনজন পুরুষ, যে বাড়িতে আমরা ছিলাম, সেখানে এসে দাঁড়ালো; কৈসরিয়া থেকে আমার কাছে পাঠানো হয়েছিল।
Tazama, wakati huo watu watatu walikuwa wamesimama mbele ya nyumba ile tulimokuwa; wametumwa kutoka Kaisaria kuja kwangu.
12 ১২ আর আত্মা আমাকে সন্দেহ না করে তাদের সঙ্গে যেতে বললেন। আর এই ছয়জন ভাইও আমার সঙ্গে গেলেন। পরে আমরা সেই লোকটী বাড়িতে গেলাম।
Roho akaniambia kwenda nao, na nisitofautiane nao. Hawa wanaume sita wakaenda pamoja na mimi na tuliende kwenye nyumba ya mtu mmoja.
13 ১৩ তিনি আমাদের বললেন যে, তিনি এক দূতের দর্শন পেয়েছিলেন সেই দূত তাঁর বাড়ির মধ্যে দাঁড়িয়ে বললেন, যাফোতে লোক পাঠিয়ে শিমোনকে ডেকে আনো, যার অন্য নাম পিতর;
Alituambia vile alivyomwona malaika amesimama ndani ya nyumba yake akisema, “Nitume Yafa nikamlete simoni ambaye jina lake lingine ni Petro.
14 ১৪ সে তোমাকে এমন কথা বলবে, যার দ্বারা তুমি ও তোমার সমস্ত পরিবার মুক্তি পাবে।
Atasema ujumbe kwako katika huo utaokoka wewe na nyumba yako yote.”
15 ১৫ পরে আমি কথা বলতে শুরু করলে, তাদের উপরেও পবিত্র আত্মা এসেছিলেন, যেমন আমাদের উপরে শুরুতে হয়েছিল।
Nilipoanza kusema nao, Roho mtakatifu akaja juu yao kama alivyokuja kwetu mwanzoni.
16 ১৬ তাতে প্রভুর কথা আমাদের মনে পড়ল, যেমন তিনি বলেছিলেন, যোহন জলে বাপ্তিষ্ম দিত, কিন্তু তোমরা পবিত্র আত্মার বাপ্তিষ্ম পাবে।
Nakumbuka maneno ya Bwana, alivyosema, “Yohana alibatiza kwa maji; lakini mtabatizwa katika Roho mtakatifu.”
17 ১৭ সুতরাং, তারা প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসী হওয়ার পর, যেমন আমাদের তেমন তাঁদেরও ঈশ্বর সমান আশীর্বাদ দিলেন, তখন আমি কে যে ঈশ্বরকে বাধা দিতে পারি?
Pia kama Mungu ametoa zawadi kama alizotupa sisi tulipoamini katika Bwana Yesu Kristo, mimi ni nani, kwamba naweza kumpinga Mungu?
18 ১৮ এই সব কথা শুনে তাঁরা চুপ করে থাকলেন এবং ঈশ্বরের গৌরব করলেন, বললেন, তাহলে তো ঈশ্বর অযিহূদীর লোকদেরও জীবনের জন্য মন পরিবর্তনের সুযোগ করে দিয়েছেন।
Waliposikia mambo haya, hawakurudisha, bali walimsifu Mungu na kusema, “Mungu ametoa toba kwa ajili ya wa mataifa pia”
19 ১৯ ইতিমধ্যে স্তিফানের মৃত্যর পরে বিশ্বাসীদের প্রতি যে তাড়না হয়েছিল, তার জন্য সকলে যিরূশালেম থেকে চারিদিকে ছড়িয়ে গেল, তারা ফৈনীকিয়া অঞ্চল, কুপ্রদ্বীপ, ও আন্তিয়খিয়া শহর পর্যন্ত চারিদিকে ঘুরে কেবল ইহুদীদের কাছে বাক্য [সুসমাচার] প্রচার করতে লাগল অন্য কাউকে নয়।
Basi waamini ambao mateso yalianzia kwenye kifo cha Stephano walitawanyika kutoka Yerusalemu-waamini hawa walienda mbali, hadi mpaka Foinike, Kipro na Antiokia. Waliwaambia ujumbe kuhusu Yesu peke yake kwa wayahudi na si kwa mwingine awaye yote.
20 ২০ কিন্তু তাদের মধ্যে কয়েক জন কুপ্রীয় ও কুরিনিয় লোক ছিল; তারা আন্তিয়খিয়াতে এসে গ্রীকদের কাছে বলল ও প্রভু যীশুর বিষয়ে সুসমাচার প্রচার করল।
Lakini baadhi yao ni watu kutoka Kipro na Krene, walikuja Antiokia na kusema na wayunani na kumhubiri Bwana Yesu.
21 ২১ আর প্রভুর হাত তাদের ওপরে ছিল এবং অনেক লোক বিশ্বাস করে প্রভুর কাছে ফিরল।
Na mkono wa Bwana ulikuwa pamoja nao, na watu wengi waliamini na kumgeukia Bwana.
22 ২২ পরে তাদের বিষয়ে যিরুশালেমের মণ্ডলীর লোকেরা জানতে পারল; এজন্য এরা আন্তিয়খিয়া পর্যন্ত বার্ণবাকে পাঠালেন।
Habari zao zikafikia masikioni mwa kanisa la Yerusalem: na wakamtuma Barnaba aende mpaka Antiokia.
23 ২৩ যখন তিনি নিজে এসে ঈশ্বরের অনুগ্রহ দেখলেন, তিনি আনন্দ করলেন; এবং তিনি তাদেরকে উৎসাহ দিতে লাগলেন যেন তারা সমস্ত সম্পূর্ণ হৃদয় দিয়ে প্রভুতে যুক্ত থাকে;
Alipokuja na kuona karama ya Mungu alifurahi; na aliwatia moyo wote kubaki na Bwana katika mioyo yao.
24 ২৪ কারণ তিনি সৎলোক এবং পবিত্র আত্মায় ও বিশ্বাসে পূর্ণ ছিলেন। আর অনেক লোক প্রভুতে যুক্ত হল।
Kwa sababu alikuwa mtu mwema na amejazwa na Roho Mtakatifu na imani na watu wengi wakaongezeka katika Bwana.
25 ২৫ পরে তিনি শৌলের খোঁজে তার্ষে গেলেন।
Baadaye Barnaba alienda Tarso kumwona Sauli.
26 ২৬ তিনি যখন তাঁকে পেলেন, তিনি তাঁকে আন্তিয়খিয়াতে আনলেন। আর তারা সম্পূর্ণ এক বছর পর্যন্ত মণ্ডলীতে মিলিত হতেন এবং অনেক লোককে শিক্ষা দিতেন; আর প্রথমে আন্তিয়খিয়াতেই শিষ্যেরা খ্রিষ্টান নামে পরিচিত হল।
Alipompata, akamleta Antiokia. Ikawa kwa mwaka mzima wakakusanyika pamoja na kanisa na kuwafundisha watu wengi. Na wanafunzi wakaitwa wakristo kwa mara ya kwanza huko Antiokia.
27 ২৭ এখন এই দিন কয়েক জন ভাববাদী যিরুশালেম থেকে আন্তিয়খিয়াতে আসলেন।
Na katika siku hizi manabii wakashuka kutoka Yerusalemu mpaka Antiokia.
28 ২৮ তাদের মধ্যে আগাব নামে একজন উঠে আত্মার দ্বারা জানালেন যে, সমস্ত পৃথিবীতে এক মহাদূর্ভিক্ষ হবে; সেটা ক্লৌদিয়ের শাসনকালে ঘটল।
Mmoja wao ni Agabo ndilo jina lake, akasimama akiashiriwa na Roho kuwa njaa kali itatokea ulimwenguni mwote. Hii ilitokea wakati wa siku za Klaudio.
29 ২৯ তাতে শিষ্যেরা, প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুসারে, যিহুদিয়ার ভাইদের সেবার জন্য সাহায্য পাঠাতে স্থির করলেন;
Kwa hiyo, wanafunzi, kila mmoja alivyo fanikiwa, waliamua kupeleka misaada kwa ndugu walioko Uyahudi.
30 ৩০ এবং সেই মত কাজও করলেন, বার্ণবা ও শৌলের হাত দিয়ে প্রাচীনদের কাছে টাকা পাঠিয়ে দিলেন।
Walifanya hivi; Walituma pesa kwa mkono wa Barnaba na Sauli.

< প্রেরিত 11 >