< ৩য় যোহন 1 >

1 এই প্রাচীন প্রিয়তম গায়ের কাছে এই চিঠি লিখছি, যাকে আমি সত্যে ভালবাসি।
Mzee, kwa Gayo mpenzi, ninayempenda katika kweli.
2 প্রিয়তম, প্রার্থনা করি, যেমন তোমার আত্মা উন্নতির দিকে এগিয়ে যায়, সব বিষয়ে তুমি তেমনি উন্নতি লাভ করও সুস্থ থাক।
Mpendwa, nakuombea ufanikiwe katika mambo yote na kuwa na afya njema, kama vile roho yako inavyofanikiwa.
3 কারণ আমি খুব আনন্দিত হলাম যে, ভাইয়েরা এসে তোমার সত্যের সাক্ষ্য দিলেন, যে তুমি সত্যে চলছ।
Maana nilifurahi sana wakati nilipoambiwa na ndugu waliokuja na kutoa ushuhuda juu ya kweli yako, kama vile unavyoenenda katika kweli.
4 আমার সন্তানরা সত্যে চলে, এটা শুনলে যে আনন্দ হয়, তার থেকে বেশি আনন্দ আমার নেই।
Sina furaha kubwa zaidi ya hii, kusikia kwamba watoto wangu wanatembea katika kweli.
5 প্রিয়তম, সেই ভাইদের, এমনকি, সেই বিদেশীদের জন্য যা যা করে থাক, তা একটি বিশ্বস্তদের উপযুক্ত কাজ।
Mpendwa, unaenenda kwa uaminifu unapowahudumia ndugu na wageni,
6 তাঁরা মণ্ডলীর সামনে তোমার ভালবাসার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন; তুমি যদি ঈশ্বরের উপযোগীভাবে তাঁদেরকে সযত্নে পাঠিয়ে দাও, তবে ভালই করবে।
ambao wametoa ushuhuda wa upendo wako mbele ya kanisa. Unafanya vizuri kuwasafirisha katika safari zao kwa namna ambayo inampendeza Mungu.
7 কারণ সেই নামের অনুরোধে তাঁরা বের হয়েছেন, অযিহুদিদের কাছে কিছুই গ্রহণ করেন না।
Kwa sababu kwa ajili ya Jina, walienda bila kuchukua kitu chochote kutoka kwa watu wa Mataifa.
8 অতএব আমরা এই প্রকার লোকদেরকে সাদরে গ্রহণ করতে বাধ্য, যেন সত্যের সহকারী হতে পারি।
Hivyo, tunatakiwa kuwakaribisha watu kama hawa, ili tuwe watenda kazi wenza kwa ajili ya kweli.
9 আমি মণ্ডলীকে কিছু লিখেছিলাম, কিন্তু তাদের প্রাধান্যপ্রিয় দিয়ত্রিফি আমাদেরকে মান্য করে না।
Nililiandikia kusanyiko jambo fulani, lakini Diotrofe, anayependa kuwa wa kwanza miongoni mwao, hakubaliani na sisi.
10 ১০ এই জন্য, যদি আমি আসি, তবে সে যে সব কাজ করে আমি তা মনে রাখব, কারণ সে মন্দ কথার মাধ্যমে আমাদের সম্মানহানি করে; এবং তাতেও সে সন্তুষ্ট না, সে নিজেও ভাইদেরকে গ্রহণ করে না, আর যারা গ্রহণ করতে ইচ্ছা করে, তাদেরকেও সে বারণ করে এবং মণ্ডলী থেকে বের করে দেয়।
Hivyo, kama nikija nitayakumbuka matendo yake anayoyafanya, jinsi anavyosema maneno mabaya kinyume nasi. Hajaridhika na matendo haya, yeye mwenyewe hawapokei ndugu. Hata huwakataza wengine ambao wanatamani kuwakaribisha hao ndugu na kuwafukuza watoke kwenye kusanyiko.
11 ১১ প্রিয়তম, যা খারাপ তার অনুকারী হয়ো না, কিন্তু যা ভালো, তার অনুকারী হও। যে ভালো কাজ করে, সে ঈশ্বর থেকে; যে খারাপ কাজ করে, সে ঈশ্বরকে দেখেনি।
Mpenzi, usiige kilicho kibaya, bali iga kilicho chema. Yeye atendaye mema ni wa Mungu; na yeye atendaye mabaya hajamwona Mungu.
12 ১২ দীমীত্রিয়ের পক্ষে সবাই, এমনকি, স্বয়ং সত্য সাক্ষ্য দিয়েছে; এবং আমরাও সাক্ষ্য দিচ্ছি; আর তুমি জান, আমাদের সাক্ষ্য সত্য।
Demetrio ameshuhudiwa na wote na kweli yenyewe. sisi pia ni mashahidi, na unajua kuwa ushahuhuda wetu ni wa kweli.
13 ১৩ তোমাকে রচনার অনেক কথা ছিল, কিন্তু কালি ও কলমের মাধ্যমে লিখতে ইচ্ছা হয় না।
Ninayo mambo mengi ya kukuandikia, lakini sipendi kukuandikia kwa kalamu na wino.
14 ১৪ আশাকরি, শীঘ্রই তোমাকে দেখব, তখন আমরা সামনা সামনি হয়ে কথাবার্তা বলব। তোমার প্রতি শান্তি হোক। বন্ধুরা তোমাকে মঙ্গলবাদ করছেন। তুমি প্রত্যেকের নাম করে বন্ধুদেরকে অভিবাদন কর।
Bali ninatarajia kukuona hivi karibuni, na tutaongea nawe ana kwa ana. Amani iwe pamoja nawe. Marafiki wanakusalimu. Wasalimu marafiki kila mmoja kwa jina lake.

< ৩য় যোহন 1 >