< ২য তীমথি 4 >

1 আমি ঈশ্বরের সামনে এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, সেই খ্রীষ্ট যীশুর সামনে, তাঁর প্রকাশের ও তাঁর রাজ্যের দোহাই দিয়ে, তোমাকে এই দৃঢ় আদেশ দিচ্ছি;
Nakuamuru mbele ya Mungu, na mbele ya Kristo Yesu atakayewahukumu watu walio hai na wafu, na kwa sababu anakuja kutawala akiwa Mfalme:
2 তুমি বাক্য প্রচার কর, দিনের অদিনের প্রচারের জন্য প্রস্তুত হও, সম্পূর্ণ ধৈর্য্য ও শিক্ষাদান পূর্ব্বক উৎসাহিত কর, ধমক দাও, চেতনা দাও।
hubiri huo ujumbe, sisitiza kuutangaza (iwe ni wakati wa kufaa au wakati usiofaa), karipia, onya na himiza watu ukiwafundisha kwa uvumilivu wote.
3 কারণ এমন দিন আসবে, যে দিন লোকেরা সত্য শিক্ষা সহ্য করবে না, কিন্তু নিজেদের ইচ্ছা অনুসারে নিজেদের জন্য অনেক শিক্ষক জোগাড় করবে,
Utakuja wakati ambapo watu hawatasikiliza mafundisho ya kweli, ila watafuata tamaa zao wenyewe na kujikusanyia walimu tele watakaowaambia mambo yale tu ambayo masikio yao yako tayari kusikia.
4 এবং সত্যের বিষয় থেকে কান ফিরিয়ে গল্প শুনতে চাইবে।
Watakataa kuusikia ukweli, watageukia hadithi za uongo.
5 কিন্তু তুমি সর্ববিষয়ে চিন্তাশীল হও, দুঃখভোগ স্বীকার কর, সুসমাচার প্রচারকের কাজ কর, তোমার সেবা কাজ সম্পূর্ণ কর।
Wewe, lakini, uwe macho katika kila hali; vumilia mateso, fanya kazi ya mhubiri wa Habari Njema, timiza kikamilifu utumishi wako.
6 কারণ, এখন আমাকে উত্সর্গের মত ঢেলে দেওয়া হচ্ছে এবং আমার মৃত্যুর দিন উপস্থিত হয়েছে।
Kwa upande wangu mimi, niko karibu kabisa kutolewa dhabihu na wakati wa kufariki kwangu umefika.
7 আমি খ্রীষ্টের পক্ষে প্রাণপনে যুদ্ধ করেছি, ঠিক করা পথের শেষ পর্যন্ত দৌড়েছি, বিশ্বস্ততা রক্ষা করেছি।
Nimefanya bidii katika mashindano, nimemaliza safari yote na imani nimeitunza.
8 এখন থেকে আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রয়েছে; প্রভু সেই ধর্মময় বিচারকর্ত্তা, সেই দিন আমাকে তা দেবেন; কেবল আমাকে নয়, বরং যত লোক প্রেমের সহিত তাঁর পুনরাগমনের জন্য অপেক্ষা করছেন, তাদেরকেও দেবেন।
Na sasa imebakia tu kupewa tuzo la ushindi kwa maisha ya uadilifu, tuzo ambalo Bwana Hakimu wa haki, atanipa mimi Siku ile na wala si mimi tu, ila na wale wote wanaotazamia kwa upendo kutokea kwake.
9 তুমি শীঘ্র আমার কাছে আসতে চেষ্টা কর;
Fanya bidii kuja kwangu karibuni.
10 ১০ কারণ দীমা এই বর্তমান যুগ ভালবাসাতে আমাকে ছেড়ে থিষলনীকী শহরে গিয়েছে; ক্রীষ্কেন্ত গালাতিয়া প্রদেশে, তীত দালমাতিয়া প্রদেশে গিয়েছেন; (aiōn g165)
Dema ameupenda ulimwengu huu akaniacha na kwenda zake Thesalonike. Kreske amekwenda Galatia, na Tito amekwenda Dalmatia. (aiōn g165)
11 ১১ কেবল লূক আমার সঙ্গে আছেন। তুমি মার্ককে সঙ্গে করে নিয়ে এস, কারণ তিনি সেবা কাজের বিষয়ে আমার বড় উপকারী।
Luka peke yake ndiye aliye hapa pamoja nami. Mpate Marko uje naye, kwa maana ataweza kunisaidia katika kazi yangu.
12 ১২ আর তুখিককে আমি ইফিষে পাঠিয়েছি।
Nilimtuma Tukiko kule Efeso.
13 ১৩ ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রেখে এসেছি, তুমি আসবার দিনের সেটা এবং বইগুলি, বিশেষ করে কতকগুলি চামড়ার বই, সঙ্গে করে এনো।
Utakapokuja niletee koti langu nililoacha kwa Karpo kule Troa; niletee pia vile vitabu, na hasa vile vilivyotengenezwa kwa ngozi.
14 ১৪ যে আলেকসান্দর তামার কাজ করে, সে আমার অনেক ক্ষতি করেছে; প্রভু তার কাজের উচিত প্রতিফল তাকে দেবেন।
Yule sonara aitwaye Aleksanda amenitendea maovu mengi; Bwana atamlipa kufuatana na hayo matendo yake.
15 ১৫ তুমিও সেই ব্যক্তি থেকে সাবধান থেকো, কারণ সে আমাদের বাক্যের খুব প্রতিরোধ করেছিল।
Jihadhari naye kwa sababu aliupinga ujumbe wetu kwa ukali.
16 ১৬ আমার প্রথমবার আত্মপক্ষ সমর্থনের দিন কেউ আমার পক্ষে উপস্থিত হল না; সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল; এটা তাদের প্রতি গণ্য না হোক।
Wakati nilipojitetea kwa mara ya kwanza hakuna mtu aliyesimama upande wangu; wote waliniacha. Mungu asiwahesabie kosa hilo!
17 ১৭ কিন্তু প্রভু আমার কাছে দাঁড়ালেন এবং আমাকে শক্তিশালী করলেন, যেন আমার মাধ্যমে প্রচার কাজ সম্পূর্ণ হয় এবং অইহূদিয় সব লোকে তা শুনতে পায়; আর আমি সিংহের (রোম সরকার) মুখ থেকে রক্ষা পেলাম।
Lakini, Bwana alikaa pamoja nami, akanipa nguvu, hata nikaweza kuutangaza ujumbe wote, watu wa mataifa wausikie; tena nikaokolewa katika hukumu ya kifo kama kinywani mwa simba.
18 ১৮ প্রভু আমাকে সমস্ত খারাপ কাজ থেকে রক্ষা করবেন এবং নিজের স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করবেন। যুগপর্য্যায়ের যুগে যুগে তাঁর মহিমা হোক। আমেন। (aiōn g165)
Bwana ataniokoa na mambo yote maovu, na kunichukua salama mpaka katika Utawala wake wa mbinguni. Kwake uwe utukufu milele na milele! Amina. (aiōn g165)
19 ১৯ প্রিষ্কিলাকে ও আক্কিলাকে এবং অনীষিফরের পরিবারকে মঙ্গলবাদ কর।
Wasalimu Priska na Akula, pamoja na jamaa ya Onesiforo.
20 ২০ ইরাস্ত করিন্থ শহরে আছেন এবং ত্রফিম অসুস্থ হওয়াতে আমি তাঁকে মিলিত শহরে রেখে এসেছি।
Erasto alibaki Korintho, naye Trofimo nilimwacha Mileto kwa sababu alikuwa mgonjwa.
21 ২১ তুমি শীতকালের আগে আসতে চেষ্টা কর। উবূল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভাই তোমাকে অভিবাদন করছেন।
Fanya bidii kuja kabla ya majira ya baridi. Ebulo, Pude, Lino na Klaudia wanakusalimu; vilevile ndugu wengine wote.
22 ২২ প্রভু তোমার আত্মার সহবর্ত্তী হোন। অনুগ্রহ তোমাদের সহবর্ত্তী হোক। আমেন।
Bwana awe nawe rohoni mwako. Nawatakieni nyote neema.

< ২য তীমথি 4 >