< ২য তীমথি 1 >

1 পৌল, খ্রীষ্ট যীশুতে জীবনের প্রতিজ্ঞা অনুযায়ী ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর প্রেরিত।
Paulo mtumwi wa Khristu Yesu mwa chifuniro cha Mulungu. Anandituma kuti ndilalike za lonjezo la moyo umene uli mwa Khristu Yesu.
2 আমার প্রিয় পুত্র তীমথিয়কে, পিতা ঈশ্বরও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু তোমায় অনুগ্রহ, দয়া ও শান্তি দান করুন।
Kwa Timoteyo, mwana wanga wokondedwa: Chisomo, chifundo ndi mtendere zochokera kwa Mulungu Atate ndi Ambuye athu Yesu Khristu.
3 ঈশ্বর, যাঁর আরাধনা আমি বংশ পরম্পরায় শুচি বিবেকে করে থাকি, তাঁর ধন্যবাদ করি যে, আমার প্রার্থনায় সবদিন তোমাকে স্মরণ করি,
Ndikuyamika Mulungu amene ndimamutumikira ndi chikumbumtima chosatsutsika, monga momwe ankachitira makolo anga. Usiku ndi usana ndimakukumbukira mosalekeza mʼmapemphero anga.
4 তোমার চোখের জলের কথা স্মরণ করে রাত দিন তোমাকে দেখার আকাঙ্খা করছি, যেন আনন্দে পূর্ণ হই,
Ndikamakumbukira misozi yako, ndimalakalaka nditakuona kuti ndidzazidwe ndi chimwemwe.
5 তোমার হৃদয়ের প্রকৃত বিশ্বাসের কথা স্মরণ করছি, যা প্রথমে তোমার দিদিমা লোয়ীর ও তোমার মা উনীকীর অন্তরে বাস করত এবং আমার দৃঢ় বিশ্বাস যে, তা তোমার অন্তরেও বাস করছে।
Ndakumbukira za chikhulupiriro chako choona chimene chinayamba mwa agogo ako a Loisi ndi mwa amayi ako Yunike ndipo ndikutsimikiza mtima kuti chilinso mwa iwe.
6 এই জন্য তোমাকে স্মরণ করিয়ে দিই যে, তোমার উপরে আমার হাত রাখার জন্য ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমার মধ্যে আছে, তা জাগিয়ে তোলো।
Nʼchifukwa chake ndikukukumbutsa kuti upemerere monga amachitira moto, mphatso imene Mulungu anakupatsa nditakusanjika manja.
7 কারণ ঈশ্বর আমাদেরকে ভয়ের মন্দ আত্মা দেননি, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন।
Pakuti Mzimu amene Mulungu anatipatsa, si Mzimu wotipatsa manyazi, koma Mzimu wotipatsa mphamvu, chikondi ndi kudzisunga.
8 অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয়ে এবং তাঁর বন্দী যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হয়ো না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সঙ্গে কষ্ট সহ্য কর,
Choncho usachite manyazi kuchitira umboni Ambuye athu, kapena kuchita manyazi chifukwa cha ine wamʼndende. Koma umve nane zowawa chifukwa cha Uthenga Wabwino, mothandizidwa ndi mphamvu za Mulungu.
9 তিনিই আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করেছেন, আমাদের কাজ অনুযায়ী নয়, কিন্তু নিজের পরিকল্পনা ও অনুগ্রহ অনুযায়ী সব কিছু পূর্বকালে খ্রীষ্ট যীশুতে আমাদের দেওয়া হয়েছিল, (aiōnios g166)
Iye anatipulumutsa ndipo anatiyitanira ku moyo oyera mtima, osati chifukwa cha chilichonse chimene tinachita, koma chifukwa cha chikonzero ndi chisomo chake. Chisomo chimenechi anatipatsa ife mwa Khristu Yesu nthawi isanayambe. (aiōnios g166)
10 ১০ কিন্তু এখন আমাদের উদ্ধারকর্তা খ্রীষ্ট যীশুর আগমনের মাধ্যমে প্রকাশিত হয়েছেন, যিনি মৃত্যুকে শক্তিহীন করেছেন এবং সুসমাচারের মাধ্যমে অনন্ত জীবন, যা কখনো শেষ হবে না তা আলোতে নিয়ে এসেছেন।
Koma tsopano Mulungu watiwululira kudzera mʼkuoneka kwa Mpulumutsi wathu, Khristu Yesu, amene anathetsa mphamvu za imfa ndipo mwa Uthenga Wabwino anaonetsa poyera moyo umene sungafe.
11 ১১ সেই সুসমাচারের জন্য আমি প্রচারক, প্রেরিত ও শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছি।
Ine ndinasankhidwa kukhala wamthenga, ndi mtumwi ndi mphunzitsi wa Uthenga Wabwinowu.
12 ১২ এই জন্য এত দুঃখ সহ্য করছি, তবুও লজ্জিত হই না, কারণ যাকে বিশ্বাস করেছি, তাঁকে জানি এবং আমি নিশ্চিত যে, আমি তাঁর কাছে যা কিছু জমা রেখেছি (বা তিনি যে দায়িত্ব দিয়েছেন), তিনি সেই দিনের র জন্য তা রক্ষা করতে সমর্থ।
Nʼchifukwa chake ndikuvutika monga ndililimu. Komabe zimenezi sizikundichititsa manyazi, popeza ndikumudziwa amene ndamukhulupirira ndipo ndikutsimikiza mtima kuti akhoza kusamalira chimene ndinamusungitsa mpaka tsiku lijalo.
13 ১৩ তুমি আমার কাছে যা যা শুনেছ, সেই সত্য শিক্ষার আদর্শ খ্রীষ্ট যীশুর সম্মন্ধে বিশ্বাসে ও প্রেমে ধরে রাখ।
Zimene unamva kwa ine, uzisunge kuti zikhale chitsanzo cha chiphunzitso choona, mwa chikhulupiriro ndi chikondi mwa Khristu Yesu.
14 ১৪ তোমার কাছে যে মূল্যবান জিনিস জমা আছে, যা ঈশ্বর তোমায় সমর্পণ করেছেন, যিনি আমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মার সাহায্যে তা রক্ষা কর।
Samalira bwino zokoma zimene anakusungitsa. Uzisamalire mothandizidwa ndi Mzimu Woyera amene amakhala mwa ife.
15 ১৫ তুমি জান, আশিয়া প্রদেশে যারা আছে, তারা সবাই আমাকে একা ছেড়ে চলে গেছে, তাদের মধ্যে ফুগিল্ল ও হর্ম্মগিনিও আছে।
Iwe udziwa kuti onse a mʼchigawo cha Asiya anandithawa, kuphatikizapo Fugelo ndi Herimogene omwe.
16 ১৬ প্রভু অনীষিফরের পরিবারকে দয়া দান করুন, কারণ তিনি আমাকে অনেকবার সাহায্য করেছেন এবং আমি শিকলে বন্দী আছি বলে তিনি কখনো তার জন্য লজ্জিত হননি,
Mulungu achitire chifundo banja lonse la Onesiforo chifukwa ankandisangalatsa kawirikawiri ndipo sankachita nane manyazi ngakhale ndinali womangidwa ndi maunyolo.
17 ১৭ বরং তিনি রোম শহরে আসার পর ভাল করে অনুসন্ধান করে আমার সঙ্গে দেখা করেছিলেন,
Mʼmalo mwake, atangofika ku Roma, anandifunafuna ndipo anandipeza.
18 ১৮ প্রভু তাঁকে এই আশীর্বাদ করুন, যেন সেই দিন তিনি প্রভুর কাছে দয়া পান, আর ইফিষে তিনি কত সেবা করেছিলেন, তা তুমি ভাল করেই জানো।
Ambuye amulole kuti adzalandire chifundo kwa Ambuye pa tsiku lijalo! Ukudziwa bwino momwe iye anandithandizira mʼnjira zosiyanasiyana ku Efeso.

< ২য তীমথি 1 >