< শমূয়েলের দ্বিতীয় বই 8 >

1 তারপরে দায়ূদ পলেষ্টীয়দেরকে আঘাত করে পরাজিত করলেন, আর দায়ূদ পলেষ্টীয়দের হাত থেকে প্রধান নগরের কর্তৃত্ব কেড়ে নিলেন৷
Ó sì ṣe, lẹ́yìn èyí, Dafidi sì kọlu àwọn Filistini, ó sì tẹrí wọn ba, Dafidi sì gba Metegamima lọ́wọ́ àwọn Filistini.
2 আর তিনি মোয়াবীয়দেরকে আঘাত করে দড়ি দিয়ে মাপলেন, মাটিতে শুইয়ে হত্যা করার জন্য দুই দড়ি এবং জীবিত রাখবার জন্য সম্পূর্ণ এক দড়ি দিয়ে মাপলেন; তাতে মোয়াবীয়েরা দায়ূদের দাস হয়ে উপহার আনল৷
Dafidi sì kọlu Moabu, ó sì fi okùn títa kan dì wọ́n, ó sì dá wọn dùbúlẹ̀; ó sì ṣe òsùwọ̀n okùn méjì ni iye àwọn tí yóò dá sí. Àwọn ará Moabu sì ń sin Dafidi, wọn a sì máa mú ẹ̀bùn wá.
3 আর যে দিনের সোবার রাজা রহোবের ছেলে হদদেষর ফরাৎ নদীর কাছে নিজের কর্তৃত্ব আবার স্থাপন করতে যান, তখন দায়ূদ তাঁকে আঘাত করেন৷
Dafidi sì kọlu Hadadeseri ọmọ Rehobu, ọba Soba, bí òun sì ti ń lọ láti mú agbára rẹ̀ bọ̀ sípò ni odò Eufurate.
4 দায়ূদ তাঁর কাছ থেকে সতেরশো ঘোড়াচালক ও কুড়ি হাজার পদাতিক সৈন্য নিজের দখলে আনলেন, আর দায়ূদ তাঁর রথের ঘোড়াদের পায়ের শিরা ছিঁড়ে দিলেন, কিন্তু তার মধ্যে একশোটি রথের জন্য ঘোড়া রাখলেন৷
Dafidi sì gba ẹgbẹ̀rún kẹ̀kẹ́ lọ́wọ́ rẹ̀, àti ẹ̀ẹ́dẹ́gbàárin ẹlẹ́ṣin, àti ogún ẹgbẹ̀rún àwọn ẹlẹ́ṣẹ̀. Dafidi sì já gbogbo àwọn ẹṣin kẹ̀kẹ́ wọn ní pàtì, ṣùgbọ́n ó dá ọgọ́rùn-ún kẹ̀kẹ́ sí nínú wọn.
5 পরে দম্মেশকের অরামীয়েরা সোবার হদদেষের রাজাকে সাহায্য করতে এলে দায়ূদ সেই অরামীয়দের মধ্যে বাইশ হাজার জনকে আঘাত করলেন৷
Nígbà tí àwọn ará Siria ti Damasku sì wá láti ran Hadadeseri ọba Soba lọ́wọ́, Dafidi sì pa ẹgbẹ̀rún méjìlélógún ènìyàn nínú àwọn ará Siria.
6 আর দায়ূদ দম্মেশকের অরাম দেশে সৈন্য স্থাপন করলেন, তাতে অরামীয়েরা দায়ূদের দাস হয়ে উপহার আনল৷ এই ভাবে দায়ূদ যে কোন জায়গায় যেতেন, সেই জায়গায় সদাপ্রভু তাঁকে বিজয়ী করতেন৷
Dafidi sì fi àwọn ológun sí Siria ti Damasku, àwọn ará Siria sì wá sin Dafidi, wọn a sì máa mú ẹ̀bùn wá, Olúwa sì pa Dafidi mọ́ níbikíbi tí o ń lọ.
7 আর দায়ূদ হদদেষরের আধিকারিকগণ সোনার ঢালগুলো খুলে যিরূশালেমে আনলেন৷
Dafidi sì gba àṣà wúrà tí ó wà lára àwọn ìránṣẹ́ Hadadeseri, ó sì gbé wọn wá sí Jerusalẹmu.
8 আর দায়ূদ রাজা হদদেষরের বেটহ ও বেরোথা নগর থেকে অনেক পিতল আনলেন৷
Láti Beta, àti láti Berotai, àwọn ìlú Hadadeseri, ọba Dafidi kó ọ̀pọ̀lọpọ̀ idẹ wá.
9 আর দায়ূদ হদদেষরের সমস্ত সৈন্যদলকে আঘাত করেছেন শুনে হমাতের রাজা তয়ি দায়ূদ রাজা কেমন আছেন জিজ্ঞাসা করবার জন্য
Nígbà tí Tou ọba Hamati sì gbọ́ pé Dafidi ti pa gbogbo ogun Hadadeseri.
10 ১০ এবং তিনি হদদেষরের সঙ্গে যুদ্ধ করে তাঁকে আঘাত করেছেন বলে তাঁর ধন্যবাদ করবার জন্য নিজের ছেলে যোরামকে তাঁর কাছে পাঠালেন; কারণ হদদেষরের সঙ্গে তয়িরও যুদ্ধ হয়েছিল৷ যোরাম রূপার পাত্র, সোনার পাত্র ও পিতলের পাত্র সঙ্গে নিয়ে আসলেন৷
Toi sì rán Joramu ọmọ rẹ̀ sí Dafidi ọba, láti kí i, àti láti súre fún un, nítorí pé ó tí bá Hadadeseri jagun, ó sì ti pa á, nítorí tí Hadadeseri sá à ti bá Toi jagun. Joramu sì ni ohun èlò fàdákà, àti ohun èlò wúrà, àti ohun èlò idẹ ní ọwọ́ rẹ̀.
11 ১১ তাতে দায়ূদ রাজা সে সেগুলিও সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র করলেন;
Dafidi ọba sì fi wọ́n fún Olúwa pẹ̀lú fàdákà, àti wúrà tí ó yà sí mímọ́, èyí tí ó ti gbà lọ́wọ́ àwọn orílẹ̀-èdè tí ó ti ṣẹ́gun.
12 ১২ তাই অরাম, মোয়াব, অম্মোনের লোকেরা এবং পলেষ্টীয় ও অমালেক প্রভৃতি যে সমস্ত জাতিকে তিনি বশীভূত করেছিলেন, তাদের থেকে পাওয়া জিনিসের মধ্যে রূপো ও সোনা এবং সোবার রাজা রহোবের ছেলে হদদেষর থেকে পাওয়া লুটিত জিনিস সকল তিনি পবিত্র করেছিলেন৷
Lọ́wọ́ Siria àti lọ́wọ́ Moabu àti lọ́wọ́ àwọn ọmọ Ammoni, àti lọ́wọ́ àwọn Filistini, àti lọ́wọ́ Amaleki, àti nínú ìkógun Hadadeseri ọmọ Rehobu ọba Soba.
13 ১৩ আর দায়ূদ অরামকে আঘাত করে ফিরে আসবার দিন লবণ উপত্যকাতে আঠারো হাজার জনকে হত্যা করে খুব সুনাম অর্জন করলেন৷
Dafidi sì ní òkìkí gidigidi nígbà tí ó padà wá ilé láti ibi pípa àwọn ará Siria ní àfonífojì Iyọ̀, àwọn tí o pa jẹ́ ẹgbàá mẹ́sàn ènìyàn.
14 ১৪ পরে দায়ূদ ইদোমে সৈন্যশিবির স্থাপন করলেন, সমস্ত ইদোমে সৈন্যশিবির রাখলেন এবং ইদোমীয় সব লোক দায়ূদের দাস হল৷ আর দায়ূদ যে কোনো জায়গায় যেতেন, সেই জায়গায় সদাপ্রভু তাঁকে বিজয়ী করতেন৷
Ó sì fi àwọn ológun sí Edomu; àti ní gbogbo Edomu yíká ni òun sì fi ológun sí, gbogbo àwọn tí ó wà ní Edomu sì wá sin Dafidi, Olúwa sì fún Dafidi ní ìṣẹ́gun níbikíbi tí ó ń lọ.
15 ১৫ দায়ূদ সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করলেন; দায়ূদ নিজের সমস্ত প্রজা লোকের পক্ষে বিচার ও ন্যায় সম্পন্ন করতেন৷
Dafidi sì jẹ ọba lórí gbogbo Israẹli; Dafidi sì ṣe ìdájọ́ àti òtítọ́ fún àwọn ènìyàn rẹ̀.
16 ১৬ আর সরূয়ার ছেলে যোয়াব প্রধান সেনাপতি ছিলেন এবং অহীলূদের ছেলে যিহোশাফট যিনি ইতিহাসের লেখক ছিলেন;
Joabu ọmọ Seruiah ni ó sì ń ṣe olórí ogun; Jehoṣafati ọmọ Ahiludi sì ń ṣe akọ̀wé.
17 ১৭ আর অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অহীমেলক যাজক ছিলেন এবং সরায় লেখক ছিলেন;
Sadoku ọmọ Ahitubu, àti Ahimeleki ọmọ Abiatari, ni àwọn àlùfáà; Seraiah a sì máa ṣe akọ̀wé.
18 ১৮ আর যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীদের উপরে নিযুক্ত ছিলেন এবং দায়ূদের ছেলেরা যাজক ছিলেন৷
Benaiah ọmọ Jehoiada ni ó sì ń ṣe olórí àwọn Kereti, àti àwọn Peleti; àwọn ọmọ Dafidi sì jẹ́ aláṣẹ.

< শমূয়েলের দ্বিতীয় বই 8 >