< শমূয়েলের দ্বিতীয় বই 5 >

1 পরে ইস্রায়েলের সমস্ত বংশ হিব্রোণে দায়ূদের কাছে এসে বলল, “দেখুন, আমরা আপনার হাড় ও মাংস৷
Dukan kabilar Isra’ila suka zo wurin Dawuda a Hebron suka ce, “Mu nama da jininka ne.
2 আগে যখন শৌল আমাদের রাজা ছিলেন, তখন আপনিই ইস্রায়েলকে বাইরে ও ভিতরে নিয়ে যেতেন৷ আর সদাপ্রভু আপনাকে বলেছিলেন, ‘তুমিই আমার প্রজা ইস্রায়েলকে চরাবে ও ইস্রায়েলের নায়ক হবে৷’”
A dā da Shawulu yake sarauta a bisanmu, kai ne kake bi Isra’ilawa zuwa yaƙe-yaƙensu. Ubangiji kuwa ya ce maka, ‘Za ka zama makiyayi mutanena Isra’ila, za ka kuma zama sarkinsu.’”
3 এই ভাবে ইস্রায়েলের প্রাচীনেরা সবাই হিব্রোণে রাজার কাছে আসলেন; তাতে দায়ূদ রাজা হিব্রোণে সদাপ্রভুর সামনে তাঁদের সঙ্গে নিয়ম করলেন এবং তাঁরা ইস্রায়েলের উপরে দায়ূদকে রাজপদে অভিষিক্ত করলেন৷
Sa’ad da dukan dattawan Isra’ila suka zo wurin Sarki Dawuda a Hebron, sarki ya yi yarjejjeniya da su a gaban Ubangiji, suka kuwa naɗa Dawuda sarki bisa Isra’ila.
4 দায়ূদ ত্রিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন এবং চল্লিশ বছর রাজত্ব করেন৷
Dawuda yana da shekara talatin ɗaya sa’ad da ya zama sarki, ya kuma yi mulki shekara arba’in.
5 তিনি হিব্রোণে যিহূদার উপরে সাত বছর ছমাস রাজত্ব করেন; পরে যিরূশালেমে সমস্ত ইস্রায়েল ও যিহূদার উপরে তেত্রিশ বছর রাজত্ব করেন৷
A Hebron ya yi mulki a bisa Yahuda shekara bakwai da wata shida, a Urushalima kuma ya yi mulki a bisa Isra’ila da Yahuda shekara talatin da uku.
6 পরে রাজা ও তাঁর লোকেরা দেশে বসবাসকারী যিবূষীয়দের বিরুদ্ধে যিরূশালেমে যাত্রা করলেন; তাতে তারা দায়ূদকে বলল, “তুমি এই জায়গায় প্রবেশ করতে পারবে না, অন্ধ ও খোঁড়ারাই তোমাকে তাড়িয়ে দেবে৷” তারা ভেবেছিল, দাযূদ এই জায়গায় প্রবেশ করতে পারবেন না৷
Sarki da mutanensa suka tafi Urushalima don su kai wa Yebusiyawan da suke zaune a can hari, Yebusiyawa suka ce wa Dawuda, “Ba za ka shiga nan ba; ko makafi da guragu kaɗai ma za su kore ka.” Suka yi tsammani suna cewa, “Dawuda ba zai iya shiga can ba.”
7 কিন্তু দায়ূদ সিয়োনের দুর্গ দখল করলেন; সেটাই দায়ূদ-নগর৷
Duk da haka, Dawuda ya kame kagarar Sihiyona, wadda ta zama Birnin Dawuda.
8 ঐ দিনের দায়ূদ বললেন, “যে কেউ যিবূষীয়দেরকে আঘাত করে, সে জলস্রোত দিয়ে গিয়ে দায়ূদের প্রাণের ঘৃণিত খোঁড়া ও অন্ধদের আঘাত করুক৷” যেহেতু, লোকে বলে, “অন্ধ ও খোঁড়ারা রয়েছে, সে ঘরের মধ্যে প্রবেশ করবে না৷”
A ranar, Dawuda ya ce, “Duk wanda zai kame Yebusiyawa, dole yă yi amfani da wuriyar ruwa don yă kai ga waɗannan ‘guragu da makafi’ waɗanda suke abokan gāban Dawuda.” Shi ya sa suka ce, “‘Makafi da guragu’ ba za su shiga fadan sarki ba.”
9 আর দায়ূদ সেই দুর্গে বাস করে তার নাম রাখলেন দায়ূদ-নগর এবং দায়ূদ মিল্লো থেকে ভিতর পর্যন্ত চারিদিকে প্রাচীর গাঁথলেন৷
Sai Dawuda ya zauna a kagarar, ya kuma kira ta Birnin Dawuda. Ya gina wuraren da suke kewaye da ita, tun daga madogaran gini zuwa ciki.
10 ১০ পরে দায়ূদ ক্রমশ মহান হয়ে উঠলেন, কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভূ, তাঁর সহবর্ত্তী ছিলেন৷
Ya yi ta ƙara ƙarfi, gama Ubangiji Allah Maɗaukaki yana tare da shi.
11 ১১ আর সোরের রাজা হীরম দায়ূদের কাছে দূতদেরকে এবং এরস কাঠ, ছুতোর ও রাজমিস্ত্রীদেরকে পাঠালেন; তারা দায়ূদের জন্য এক বাড়ি তৈরী করল৷
To, Hiram sarkin Taya ya aiki manzanni wurin Dawuda tare da gumaguman itacen al’ul, da kafintoci, da kuma maginan duwatsu, suka kuwa gina wa Dawuda fada.
12 ১২ তখন দায়ূদ বুঝলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের রাজপদে তাঁকে প্রতিষ্ঠা করেছেন এবং নিজের প্রজা ইস্রায়েলের জন্য তাঁর রাজ্যের উন্নতি করেছেন৷
Dawuda kuwa ya gane Ubangiji ya naɗa shi sarki bisa Isra’ila, ya kuma ɗaukaka masarautarsa saboda mutanensa Isra’ila.
13 ১৩ আর দায়ূদ হিব্রোণ থেকে আসার পর যিরূশালেমে আরও উপপত্নী ও স্ত্রী গ্রহণ করলেন, তাতে দায়ূদের আরও ছেলে মেয়ে হল৷
Bayan ya bar Hebron, Dawuda ya ƙara ɗauko wa kansa waɗansu ƙwarƙwarai da mata a Urushalima. Aka haifa masa’ya’ya maza da mata.
14 ১৪ যিরূশালেমে তাঁর যে সব ছেলে জন্মাল, তাদের নাম; সম্মূয়, শোবব, নাথন, শলোমন,
Waɗannan su ne sunayen’ya’yan da aka haifa masa a can. Shammuwa, Shobab, Natan, Solomon,
15 ১৫ যিভর, ইলীশূয়, নেফগ, যাফিয়,
Ibhar, Elishuwa, Nefeg, Yafiya,
16 ১৬ ইলীশামা, ইলিয়াদা ও ইলীফেলট৷
Elishama, Eliyada da Elifelet.
17 ১৭ পলেষ্টীয়রা যখন শুনল যে, দায়ূদ ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হয়েছেন, তখন পলেষ্টীয় সব লোক দায়ূদের খোঁজে উঠে এল; দায়ূদ তা শুনে দুর্গে নেমে গেলেন৷
Da Filistiyawa suka ji labari an shafe Dawuda sarki a bisa Isra’ila, sai suka haura da ƙarfi sosai don su nema shi, amma Dawuda ya ji labarin sai ya gangara zuwa mafaka.
18 ১৮ আর পলেষ্টীয়েরা এসে রফায়ীম উপত্যকায় ছড়িয়ে পড়ল৷
To, fa, Filistiyawa suka zo suka baje ko’ina a cikin Kwarin Refayim;
19 ১৯ তখন দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, “আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে উঠে যাব? তুমি আমার হাতে তাদেরকে সমর্পণ করবে?” সদাপ্রভু দায়ূদকে বললেন, “যাও, আমি অবশ্যই তোমার হাতে পলেষ্টীয়দেরকে সমর্পণ করব৷”
saboda haka Dawuda ya nemi nufin Ubangiji ya ce, “In tafi in kai wa Filistiya hari? Za ka bashe su a hannuna?” Ubangiji ya amsa masa ya ce, “Je ka, gama tabbatacce zan bashe Filistiyawa a hannunka.”
20 ২০ পরে দায়ূদ বাল-পরাসীমে আসলেন ও দায়ূদ তাদেরকে আঘাত করলেন, আর বললেন, “সদাপ্রভু আমার সামনে আমার শত্রুদেরকে সেতু ভাঙার মত করে ভেঙে ফেললেন,” এই জন্য সেই জায়গার নাম বাল-পরাসীম [ভয়ঙ্করী বন্যা কবলিত স্থান] রাখলেন৷
Saboda haka Dawuda ya tafi Ba’al-Ferazim, a can ya ci su da yaƙi. Sai ya ce, “Kamar yadda ruwa yakan fasu, haka Ubangiji ya kakkarya abokan gābana a gabana.” Saboda haka aka kira wurin Ba’al-Ferazim.
21 ২১ সেই জায়গায় তারা নিজেদের প্রতিমাগুলো ফেলে গিয়েছিল, আর দায়ূদ ও তাঁর লোকেরা সেগুলো তুলে নিয়ে গেলেন৷
Filistiyawa suka bar gumakansu a can, Dawuda da mutanensa kuwa suka kwashe su.
22 ২২ পরে পলেষ্টীয়েরা আবার এসে রফায়ীম উপত্যকায় ছড়িয়ে পড়ল৷
Har yanzu Filistiyawa suka sāke haurawa suka bazu a Kwarin Refayim;
23 ২৩ তাতে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, আর তিনি বললেন, “তুমি যেও না, কিন্তু ওদের পিছনে ঘুরে এসে তুঁত গাছের সামনে ওদেরকে আক্রমণ কর৷
saboda haka Dawuda ya nemi nufin Ubangiji, ya kuwa ce, “Kada ka haura kai tsaye, amma ka kewaya ta bayansu ka fāɗa musu a gaban itatuwan balsam.
24 ২৪ সেই সব তুঁত গাছের ওপরে সৈন্য যাওয়ার আওয়াজ শুনলে তুমি জেগে উঠবে; কারণ তখনই সদাপ্রভু পলেষ্টীয়দের সৈন্যকে আঘাত করার জন্য তোমার সামনে এগিয়ে গেছেন৷”
Da zarar ka ji tafiya kamar na takawar sojoji tana a bisan itatuwan balsam, sai ka yi maza, gama wannan alama ce cewa Ubangiji ya sha gabanka don yă karkashe sojojin Filistiyawa.”
25 ২৫ দায়ূদ সদাপ্রভুর আদেশ অনুযায়ী কাজ করলেন৷ গেবা থেকে গেষরের কাছ পর্যন্ত পলেষ্টীয়দের আঘাত করলেন৷
Saboda haka Dawuda ya aikata yadda Ubangiji ya umarce shi, ya kuma karkashe Filistiyawa tun daga Geba har zuwa Gezer.

< শমূয়েলের দ্বিতীয় বই 5 >