< শমূয়েলের দ্বিতীয় বই 4 >

1 পরে যখন শৌলের ছেলে শুনলেন যে, অবনের হিব্রোণে মারা গেছেন, তখন তাঁর হাত দুর্বল হল এবং সমস্ত ইস্রায়েল ভয় পেল৷
Sa’ad da Ish-Boshet ya ji labari cewa Abner ya mutu a Hebron, sai ya karaya, sai dukan hankalin Isra’ila ya tashi.
2 শৌলের ছেলের দুজন দলপতি ছিল, এক জনের নাম বানা, আরেকজনের নাম রেখব, তারা বিন্যামীন বংশের বেরোতীয় রিম্মোণের ছেলে৷
To, ɗan Shawulu yana da’ya’ya maza biyu da suke shugabannin’yan hari. Ana kiran ɗaya Ba’ana, ɗayan kuma Rekab. Su’ya’yan Rimmon mutumin Benyamin ne daga Beyerot, an lissafta Beyerot a ɓangaren Benyamin,
3 আসলে বেরোৎ ও বিন্যামীনের অধিকারের মধ্যে গণিত, কিন্তু বেরোতীয়েরা গিত্তয়িমে পালিয়ে যায়, আর সেখানে এখনো পর্যন্ত প্রবাসী হয়ে আছে৷
domin mutanen Beyerot sun gudu zuwa Gittayim inda suke zaman baƙunci har wa yau.
4 আর শৌলের ছেলে যোনাথনের এক ছেলে ছিল, তার দুপায়েই খোঁড়া; যিষ্রিয়েল থেকে যখন শৌলের ও যোনাথনের মৃত্যুর সংবাদ এসেছিল, তখন তার বয়স ছিল পাঁচ বছর; তার ধাত্রী তাকে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ধাত্রী খুব তাড়াতাড়ি পালানোর দিন ছেলেটি পড়ে গিয়ে খোঁড়া হয়ে গিয়েছিল; তার নাম মফীবোশৎ৷
(Yonatan ɗan Shawulu yana da ɗa mai suna Mefiboshet wanda yake gurgu a duka ƙafafu. Yana da shekara biyar ne sa’ad da labarin mutuwar Shawulu da Yonatan ya zo daga Yezireyel. Sai mai renonsa ta ɗauke shi ta gudu, amma yayinda take hanzari tă gudu, sai ya fāɗo, ya gurgunce.)
5 একদিন বেরোতীয় রিম্মোণের ছেলে রেখব ও বানা গিয়ে দিনের র রোদের দিন ঈশবোশতের বাড়িতে উপস্থিত হল, তখন তিনি দুপুরবেলা বিশ্রাম নিচ্ছিলেন৷
To, Rekab da Ba’ana,’ya’yan Rimmon mutumin Beyerot, suka tafi gidan Ish-Boshet, suka isa can da tsakar rana yayinda yake hutun tsakar rana.
6 আর তারা প্রবেশ করে গম নেবার ছলনায় বাড়ির মাঝখান পর্যন্ত গিয়ে সেখানে তাঁর পেটে আঘাত করল; পরে রেখব ও তার ভাই বানা পালিয়ে গেল৷
Suka shiga sashe na cikin gida sai ka ce suna so su ɗibo alkama ne, suka soke shi a ciki. Sa’an nan Rekab da Ba’ana ɗan’uwansa suka zame suka ɓace.
7 তিনি যে দিনের শোয়ারঘরে নিজের খাটিয়াতে শুয়েছিলেন, সেই দিন তারা ভিতরে গিয়ে আঘাত করে তাঁকে হত্যা করল; পরে তাঁর মাথা কেটে মাথাটি নিয়ে অরাবা উপত্যকার পথ ধরে সমস্ত রাত হাঁটল৷
Sun shiga gidan yayinda yake kwance a gado a ɗakin barcinsa. Bayan sun soke shi sai suka kashe shi, suka kuma datse kansa. Suka ɗauke shi, suka yi tafiya dukan dare suka bi ta Araba.
8 তারা ঈশবোশতের মাথা হিব্রোণে দায়ূদের কাছে এনে রাজাকে বলল, “দেখুন আপনার শত্রু শৌল, যে আপনাকে হত্যা করার চেষ্টা করত, তার ছেলে ঈশবোশতের মাথা; সদাপ্রভু আজ আমাদের প্রভু মহারাজের পক্ষে শৌলকে ও তার বংশকে অন্যায়ের প্রতিফল দিলেন৷”
Suka kawo kan Ish-Boshet wa Dawuda a Hebron, suka ce wa sarki, “Ga kan Ish-Boshet ɗan Shawulu, maƙiyinka, wanda ya nemi yă kashe ka. A yau Ubangiji ya rama wa ranka yă daɗe sarki, a kan Shawulu da zuriyarsa.”
9 কিন্তু দায়ূদ বেরোতীয় রিম্মণের ছেলে রেখব ও তার ভাই বানাকে এই উত্তর দিলেন, “যিনি সব বিপদ থেকে আমার প্রাণ মুক্ত করেছেন,
Dawuda ya ce wa Rekab da ɗan’uwansa Ba’ana,’ya’yan Rimmon mutumin Beyerot, “Muddin Ubangiji yana a raye, wanda ya kuɓutar da ni daga wahala,
10 ১০ সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যে ব্যক্তি আমাকে বলেছিল, ‘দেখ, শৌল মারা গেছে,’ সে শুভ খবর এনেছে মনে করলেও আমি তাকে ধরে সিক্লগে হত্যা করেছিলাম, তার খবরের জন্য আমি তাকে এই পুরষ্কার দিয়েছিলাম৷
sa’ad da wani mutum ya ce mini, ‘Shawulu ya mutu,’ yana tsammani ya kawo labari mai daɗi ne, na kama shi na kashe a Ziklag. Ladar da na ba shi ke nan saboda labarinsa!
11 ১১ এখন যারা ধার্মিক ব্যক্তিকে তাঁরই ঘরের মধ্যে তাঁর খাটিয়ার উপরে হত্যা করেছে, সেই দুষ্ট লোক যে তোমরা, আমি তোমাদের থেকে তার রক্তের প্রতিশোধ কি আরও নেব না? পৃথিবী থেকে কি তোমাদের উচ্ছেদ করব না?”
Balle fa, sa’ad da mugayen mutane suka kashe marar laifi a gidansa, a bisa gadonsa, ashe, ba zan nemi jininsa daga hannunku in kawar da ku a duniya ba!”
12 ১২ পরে দায়ূদ নিজের যুবকদেরকে আদেশ করলে তারা তাদেরকে হত্যা করল এবং তাদের হাত পা কেটে হিব্রোণের পুকুরের পাড়ে টাঙ্গিয়ে দিল৷ কিন্তু ঈশবোশতের মাথা নিয়ে হিব্রোণে অবনেরের কবরে পুঁতে রাখল৷
Saboda haka Dawuda ya umarci mutanensa, suka kuwa kashe su. Suka yayyanka hannuwansu da ƙafafunsu, suka kuma rataye jikunansu kusa da tafki a Hebron. Amma suka ɗauki kan Ish-Boshet suka binne a kabarin Abner a Hebron.

< শমূয়েলের দ্বিতীয় বই 4 >