< শমূয়েলের দ্বিতীয় বই 3 >

1 শৌলের বংশে ও দায়ূদের বংশে পরস্পরের মধ্য অনেক দিন যুদ্ধ হল; তাতে দায়ূদ (ক্রমশঃ) শক্তিশালী হয়ে উঠলেন, কিন্তু শৌলের বংশ দুর্বল হয়ে পড়ল৷
Aka daɗe ana yaƙi tsakanin gidan Shawulu da gidan Dawuda. Dawuda kuwa ya yi ta ƙara ƙarfi, yayinda gidan Shawulu ya yi ta raguwa a ƙarfi.
2 আর হিব্রোণে দায়ূদের একটি ছেলে হল; তাঁর বড় ছেলে অম্মোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের ছেলে;
An haifa wa Dawuda’ya’ya maza a Hebron. Ɗansa na fari shi ne Amnon, ɗan Ahinowam mutuniyar Yezireyel;
3 তাঁর দ্বিতীয় ছেলে কিলাব, সে কর্মিলীয় নাবলের বিধবা অবীগলের ছেলে; তৃতীয় অবশালোম, সে গশূরের তলময় রাজার মেয়ে মাখার ছেলে;
na biyu shi ne Kileyab, ɗan Abigiyel gwauruwar Nabal mutumin Karmel; na uku shi ne Absalom, ɗan Ma’aka’yar Talmai sarkin Geshur;
4 চতুর্থ আদোনিয়, সে হগীতের ছেলে; পঞ্চম শফটিয়, সে অবীটলের ছেলে
na huɗu shi ne Adoniya, ɗan Haggit; na biyar shi ne Shefatiya, ɗan Abital;
5 এবং ষষ্ঠ যিত্রিয়ম, সে দায়ূদের স্ত্রী ইগ্লার ছেলে; দায়ূদের এই সব ছেলের হিব্রোণে জন্ম হল৷
na shida kuma shi ne Itireyam, ɗan Egla matar Dawuda. An haifi waɗannan wa Dawuda a Hebron.
6 যে দিনের শৌলের বংশে ও দায়ূদের বংশে পরস্পর যুদ্ধ হল, সেই দিনের অবনের শৌলের বংশের হয়ে বীরত্ব দেখালেন৷
Sa’ad da ake yaƙi tsakanin gidan Shawulu da gidan Dawuda, sai Abner ya yi ta ƙarfafa matsayinsa a gidan Shawulu.
7 কিন্তু অয়ার মেয়ে রিসপা নামে শৌলের একজন উপপত্নী ছিল; ঈশবোশৎ অবনেরকে বললেন, “তুমি আমার বাবার উপপত্নীর সঙ্গে কেন শয়ন করেছ?”
To, Shawulu yana da ƙwarƙwarar da ake kira Rizfa,’yar Aiya. Sai Ish-Boshet ya ce wa Abner, “Don me kake kwana da ƙwarƙwarar mahaifina?”
8 ঈশবোশতের এই কথায় অবনের খুব রেগে গিয়ে বললেন, “আমি কি যিহূদা কুলের কুকুরের মাথা? আজ পর্যন্ত তোমার বাবা শৌলের বংশের প্রতি, তাঁর ভাইয়েরা এবং বন্ধুদের প্রতি দয়া করছি এবং তোমাকে দায়ূদের হাতে তুলে দিইনি; তবু তুমি আজ ওই মহিলার বিষয়ে আমাকে অপরাধী করছ?
Abner ya husata saboda abin da Ish-Boshet ya ce, sai ya ce, “Kana tsammani ni mai cin amana ne? Kana zato ni mai goyon bayan Yahuda ne? Tun farko na nuna aminci ga gidan babanka Shawulu, da’yan’uwansa, da abokansa! Ban kuwa ba da kai a hannun Dawuda ba. Ga shi yanzu a kan mace za ka ga laifina?
9 ঈশ্বর অবনেরকে ঐরকম ও তার থেকে বেশি শাস্তি দিন, যদি দায়ূদের বিষয়ে সদাপ্রভু যে শপথ করেছেন, আমি সেই অনুসারে কাজ না করি,
Allah yă yi wa Abner hukunci mai tsanani, in ban goyi bayan Dawuda ya sami abin da Ubangiji ya yi masa alkawari da rantsuwa ba.
10 ১০ শৌলের বংশ থেকে রাজ্য নিয়ে দান থেকে বের-শেবা পর্যন্ত ইস্রায়েলের উপরে ও যিহূদার উপরে দায়ূদের সিংহাসন স্থাপন করার চেষ্টা না করি৷”
Zan kuma mayar wa Dawuda sarautar gidan Shawulu, in kafa kursiyin Dawuda a kan Isra’ila, da kan Yahuda tun daga Dan har zuwa Beyersheba.”
11 ১১ তখন তিনি অবনেরকে আর একটা কথাও বলতে পারলেন না, কারণ তিনি তাঁকে ভয় করলেন৷
Ish-Boshet bai ƙara yin karambanin ce wa Abner kome ba, gama yana tsoronsa.
12 ১২ পরে অবনের নিজের হয়ে দায়ূদের কাছে দূতদের পাঠিয়ে বললেন, “এই দেশ কার?” আরও বললেন, “আপনি আমার সঙ্গে নিয়ম করুন, আর দেখুন, সমস্ত ইস্রায়েলকে আপনার পক্ষে আনতে আমার হাত আপনার সাহায্যকারী হবে৷”
Sai Abner ya aiki manzanni a madadinsa wurin Dawuda su ce masa, “Ƙasar ta wane ne? Ka yi yarjejjeniya da ni, zan kuwa taimake ka, in juye dukan Isra’ila zuwa ɓangarenka.”
13 ১৩ দায়ূদ বললেন, “ভালো; আমি তোমার সঙ্গে নিয়ম করব; শুধু একটা বিষয় আমি তোমার কাছে চাই; যখন তুমি আমার মুখ দেখতে আসবে, তখন শৌলের মেয়ে মীখলকে না আনলে আমার মুখ দেখতে পাবে না৷”
Dawuda ya ce, “Da kyau, zan yi yarjejjeniya da kai, amma fa ina bukata abu guda daga gare ka, kada ka zo gabana in ba tare da matata Mikal,’yar Shawulu ba.”
14 ১৪ আর দায়ূদ শৌলের ছেলে ঈশবোশতের কাছে দূত পাঠিয়ে বললেন, “আমি পলেষ্টীয়দের একশোটা লিঙ্গের চামড়া যৌতুক দিয়ে যাকে বিয়ে করেছি, আমার সেই স্ত্রী মীখলকে দাও৷”
Sai Dawuda ya aiki manzanni zuwa wurin Ish-Boshet ɗan Shawulu cewa, “Ka ba ni matata Mikal wadda na biya sadakinta da loɓa ɗari na Filistiyawa.”
15 ১৫ তাতে ঈশবোশৎ লোক পাঠিয়ে তাঁর স্বামী অর্থাৎ লয়িশের ছেলে পলটিয়ের কাছ থেকে মীখলকে নিয়ে আসলেন৷
Sai Ish-Boshet ya ba da umarni, aka kuwa ɗauke ta daga gidan mijinta Faltiyel ɗan Layish.
16 ১৬ তখন তাঁর স্বামী তাঁর পিছন পিছন কাঁদতে কাঁদতে বহুরীম পর্যন্ত তাঁর সঙ্গে চলতে লাগলো৷ পরে অবনের তাকে বললেন, “যাও, ফিরে যাও,” তাতে সে ফিরে গেল৷
Amma mijin ya raka ta, yana tafe yana kuka, ya bi ta har Bahurim. Sai Abner ya ce masa, “Koma gida!” Sai ya koma.
17 ১৭ পরে অবনের ইস্রায়েলের প্রাচীনদের সঙ্গে এইরকম কথাবার্তা করলেন, “তোমরা এর আগেই নিজেদের উপরে দায়ূদকে রাজা করার চেষ্টা করেছিলে৷
Abner ya tattauna da dattawan Isra’ila ya ce, “An daɗe kuna nema ku naɗa Dawuda sarkinku.
18 ১৮ এখন তাই কর, কারণ সদাপ্রভু দায়ূদের বিষয়ে বলেছেন, ‘আমি নিজের দাস দায়ূদের হাত দিয়ে নিজের প্রজা ইস্রায়েলকে পলেষ্টীয়দের হাত থেকে ও সব শত্রুর হাত থেকে উদ্ধার করব৷’”
To, yanzu sai ku yi haka! Gama Ubangiji ya yi wa Dawuda alkawari ya ce, ‘Ta wurin bawana Dawuda zan ceci mutanena Isra’ila daga hannun Filistiyawa, da kuma hannun dukan abokan gābansu.’”
19 ১৯ আর অবনের বিন্যামীন বংশের কানের কাছেও সেই কথা বললেন৷ আর ইস্রায়েলের ও বিন্যামীনের সব বংশের চোখে যা ভালো মনে হল, অবনের সেই সব কথা দায়ূদের কানের কাছে বলার জন্য হিব্রোণে গেলেন৷
Abner kuma ya yi magana da mutane Benyamin da kansa. Sa’an nan ya tafi Hebron yă gaya wa Dawuda ko mene ne Isra’ila da kuma dukan gidan Benyamin suke so su yi.
20 ২০ তখন অবনের কুড়ি জনকে সঙ্গে নিয়ে হিব্রোণে দায়ূদের কাছে উপস্থিত হলে দায়ূদ অবনেরের ও তাঁর সঙ্গীদের জন্য আহার তৈরী করলেন৷
Sa’ad da Abner wanda yake tare da mutane ashirin suka zo wurin Dawuda a Hebron, Dawuda ya shirya masa liyafa tare da mutanensa.
21 ২১ পরে অবনের দায়ূদকে বললেন, “আমি উঠে গিয়ে সকল ইস্রায়েলকে আমার প্রভু মহারাজের কাছে জড়ো করি; যেন তারা আপনার সঙ্গে নিয়ম করে, আর আপনি নিজের প্রাণের ইচ্ছামত সবার উপরে রাজত্ব করেন৷” পরে দায়ূদ অবনেরকে বিদায় দিলে তিনি ভালোভাবে চলে গেলেন৷
Sai Abner ya ce wa Dawuda, “Bari in tafi nan da nan in tattara dukan Isra’ila wa ranka yă daɗe, sarki, saboda su yi alkawari da kai, ka kuma ka yi mulki bisa dukansu yadda ranka yake so.” Saboda haka Dawuda ya sallami Abner, ya kuwa tafi lafiya.
22 ২২ আর দেখ, দায়ূদের দাসেরা ও যোয়াব আক্রমণ করে ফিরে আসলেন, অনেক লুট করা জিনিস সঙ্গে করে নিয়ে আসলেন৷ তখন অবনের হিব্রোণে দায়ূদের কাছে ছিলেন না, কারণ দায়ূদ তাঁকে বিদায় করেছিলেন, তিনি ভালোভাবে চলে গিয়েছিলেন৷
Ba a jima ba sai mutanen Dawuda da Yowab suka dawo daga hari. Suka kawo ganima da yawa tare da su. Abner kuwa ya riga ya bar Dawuda a Hebron, domin Dawuda ya sallame shi, shi kuma ya tafi lafiya.
23 ২৩ পরে যোয়াব ও তাঁর সঙ্গী সমস্ত সৈন্য আসলে লোকেরা যোয়াবকে বলল, “নেরের ছেলে অবনের রাজার কাছে এসেছিলেন, রাজা তাঁকে বিদায় দিয়েছেন, তিনি ভালোভাবে চলে গেছেন৷”
Sa’ad da Yowab da dukan sojoji suka dawo, aka gaya masa cewa Abner ɗan Ner ya zo wurin sarki, sarki kuwa ya sallame shi, ya kuma tafi lafiya.
24 ২৪ তখন যোয়াব রাজার কাছে গিয়ে বললেন, “আপনি কি করেছেন? দেখুন, অবনের আপনার কাছে এসেছিল, আপনি কেন তাকে বিদায় দিয়ে একেবারে চলে যেতে দিয়েছেন?
Sai Yowab ya je wurin sarki ya ce, “Me ke nan ka yi? Abner ya zo wurinka. Don me ka ƙyale shi yă tafi? Ga shi kuwa ya tafi!
25 ২৫ আপনি তো নেরের ছেলে অবনেরকে জানেন; আপনাকে ভুলাবার জন্য, আপনার বাইরে ও ভিতরে যাতায়াত জানার জন্য, আর আপনি যা যা করছেন, সে সমস্ত জানার জন্য সে এসেছিল৷”
Ka san Abner ɗan Ner ya zo ne yă ruɗe ka, yă ga fitarka da shigarka, yă kuma binciki kome da kake yi.”
26 ২৬ পরে যোয়াব দায়ূদের কাছ থেকে বেরিয়ে গিয়ে অবনেরের পিছনে দূতদেরকে পাঠালেন; তারা সিরা কূপের কাছ থেকে তাঁকে ফিরিয়ে আনলো; কিন্তু দায়ূদ তা জানতেন না৷
Yowab ya tashi daga gaban Dawuda ya tafi ya aika manzanni su bi Abner. Suka same shi a rijiyar Sira suka komo da shi, Dawuda kuwa bai sani ba.
27 ২৭ পরে অবনের হিব্রোণে ফিরে এলে যোয়াব তাঁর সঙ্গে গোপনে আলাপ করার ছলনায় নগরের ফটকের ভিতরে তাঁকে নিয়ে গেলেন, পরে নিজের ভাই অসাহেলের রক্তের প্রতিশাধের জন্য সেই জায়গায় তাঁর পেটে আঘাত করলেন, তাতে তিনি মারা গেলেন৷
To, da Abner ya komo Hebron, Yowab ya ratse da shi zuwa hanyar shigar gari kamar zai gana da shi a kaɗaice. Amma a can ya soki Abner a ciki, ya kashe shi don yă rama mutuwar ɗan’uwansa Asahel.
28 ২৮ তারপর দায়ূদ যখন সেই কথা শুনলেন, তখন তিনি বললেন, “নেরের ছেলে অবনেরের রক্তপাতের বিষয়ে আমি ও আমার রাজ্য সদাপ্রভুর সামনে চিরকাল নির্দোষ৷
Daga baya, Dawuda ya ji labarin sai ya ce, “Ni da masarautata har abada ba mu da laifi a gaban Ubangiji game da jinin Abner ɗan Ner.
29 ২৯ সেই রক্ত যোয়াবের ও তার সমস্ত বংশের উপরে পড়ুক এবং যোয়াবের বংশের বহুমূত্র রোগ কিংবা কুষ্ঠী কিংবা লাঠিতে ভর দিয়ে চলার কিংবা তলোয়ারে মারা যাওয়ার কিংবা খাবারের অভাবে কষ্ট পাওয়ার লোকের অভাব না হোক৷”
Alhakin jininsa yă kasance a kan Yowab da kuma a kan dukan iyalin mahaifinsa! Kada gidan Yowab yă rasa mai ɗiga, ko kuturu, ko mai jingina ga sanda, ko wanda aka kashe da takobi, ko kuma wanda ba shi da abinci.”
30 ৩০ এই ভাবে যোয়াব ও তাঁর ভাই অবীশয় অবনেরকে হত্যা করলেন, কারণ তিনি গিবিয়োনে যুদ্ধের দিনের তাঁদের ভাই অসাহেলকে হত্যা করেছিলেন৷
(Yowab da ɗan’uwansa Abishai suka kashe Abner don yă kashe ɗan’uwansu Asahel a yaƙin Gibeyon.)
31 ৩১ পরে দায়ূদ যোয়াবকে ও তাঁর সঙ্গী সব লোককে বললেন, “তোমরা নিজের নিজের পোশাক ছিঁড়ে চট পর এবং শোক করতে করতে অবনেরের আগে আগে চল৷” আর দায়ূদ রাজাও শবযাত্রার পিছনে পিছনে চললেন৷
Sa’an nan Dawuda ya ce wa Yowab da dukan mutanen da suke tare da shi, “Ku yayyage rigunarku, ku sa tsummoki, ku yi tafiya kuna kuka a gaban Abner.” Sarki Dawuda kansa ya bi masu ɗauke da gawar daga baya.
32 ৩২ আর হিব্রোণে অবনেরকে কবর দেওয়া হল; তখন রাজা অবনেরের কবরের কাছে খুব জোরে কাঁদতে লাগলেন, সব লোকও কাঁদলো৷
Suka binne Abner a Hebron, sarki kuwa ya ɗaga murya ya yi kuka a kabarin Abner.
33 ৩৩ রাজা অবনেরের বিষয়ে দুঃখ করে বললেন, “যেমন মূর্খ মরে, সেই ভাবেই কি অবনের মরলেন?”
Sarki ya kuma yi wannan waƙar makoki domin Abner ya ce, “Daidai ne Abner yă mutu, kamar yadda marasa bin doka suke mutuwa?
34 ৩৪ তোমার হাত বাঁধা ছিল না, তোমার পায়ে শিকলও ছিল না; যেমন কেউ অন্যায়কারীদের সামনে পড়ে, তেমন ভাবে তুমিও পড়লে৷ তখন সব লোক তাঁর জন্য আবার কাঁদলো৷
Hannuwanka ba a daure suke ba, ƙafafunka ba a tabaibaye suke ba. Ka mutu kamar waɗanda suke mutuwa a hannun mugaye.” Sai dukan mutane suka sāke fashe da kuka saboda shi.
35 ৩৫ পরে বেলা থাকতে সব লোক দায়ূদকে খাবার খাওয়াতে এল, কিন্তু দায়ূদ এই শপথ করলেন, “ঈশ্বর আমাকে ওই রকম ও তার থেকে বেশি শাস্তি দিন, যদি সূর্য্য অস্ত যাবার আগে আমি রুটি কিংবা অন্য কোনো জিনিসের স্বাদ গ্রহণ করি৷”
Sa’an nan duk suka zo suka roƙi Dawuda yă ci wani abu tun rana ba tă fāɗi ba; amma Dawuda ya rantse ya ce, “Bari Allah yă hukunta ni, in na ɗanɗana abinci ko wani abu kafin rana ta fāɗi!”
36 ৩৬ তখন সব লোক তা লক্ষ্য করল ও সন্তুষ্ট হল; রাজা যা কিছু করলেন, তাতেই সব লোক সন্তুষ্ট হল৷
Dukan mutane suka lura suka kuma ji daɗi ƙwarai, tabbatacce kome da sarki ya yi, ya gamshe su.
37 ৩৭ আর নেরের ছেলে অবনেরের হত্যা রাজার থেকে হয়নি, এটা সব লোক ও সমস্ত ইস্রায়েল, সেই দিনের জানতে পারল৷
Saboda haka a ranar dukan mutane da dukan Isra’ila suka gane sarki ba shi da hannu a kisan Abner ɗan Ner.
38 ৩৮ আর রাজা নিজের দাসেদের বললেন, “তোমরা কি জান না যে, আজ ইস্রায়েলের মধ্যে প্রধান ও মহান একজন মারা গেছেন? আর রাজপদে অভিষিক্ত হলেও আজ আমি দুর্বল;
Sa’an nan sarki ya ce wa mutanensa, “Ba ku gane cewa ɗan sarki kuma babban mutum ya mutu a ƙasar Isra’ila a yau ba?
39 ৩৯ এই কয়েকজন লোক, সরূয়ার ছেলেরা, আমার অবাধ্য৷ সদাপ্রভু খারাপ কাজ করা ব্যক্তিকে, তার দুষ্টতা অনুযায়ী প্রতিফল দিন ৷”
A yau, ko da yake ni naɗaɗɗen sarki ne, duk da haka na raunana, kuma waɗannan’ya’yan Zeruhiya sun fi ƙarfina. Ubangiji yă sāka wa mai aikata mugunta da muguntar da ya aikata!”

< শমূয়েলের দ্বিতীয় বই 3 >