< শমূয়েলের দ্বিতীয় বই 24 >

1 আর ইস্রায়েলের প্রতি সদাপ্রভু পুনরায় প্রচণ্ড রেগে গেলেন, তিনি তাদের বিরুদ্ধে দায়ূদকে উস্কানি দিলেন, বললেন, “যাও, ইস্রায়েল ও যিহূদাকে গণনা কর৷”
Fushin Ubangiji ya sāke ƙuna a kan Isra’ila, sai ya zuga Dawuda, yana cewa, “Je ka ƙidaya Isra’ila da Yahuda.”
2 তখন রাজা নিজের সৈন্যদলের সেনাপতি যোয়াব, যিনি তাঁর সঙ্গে ছিলেন, তাঁকে আদেশ দিলেন, “তুমি দান থেকে বের-শেবা পর্যন্ত ইস্রায়েলের সব বংশের মধ্যে ঘুরে দেখ, তোমরা লোকদেরকে গণনা কর, আমি প্রজাদের সংখ্যা জানব৷”
Saboda haka sarki ya ce wa Yowab da komandodin da suke tare da shi, “Tafi cikin dukan kabilan Isra’ila, daga Dan har zuwa Beyersheba, ku ƙidaya mayaƙa don in san yawansu.”
3 যোয়াব রাজাকে বললেন, “এখন যত লোক আছে, আপনার ঈশ্বর সদাপ্রভু তার একশো গুণ বৃদ্ধি করুন এবং আমার প্রভু মহারাজ তা নিজের চোখে দেখুন; কিন্তু এই কাজে আমার প্রভু মহারাজের ইচ্ছা কেন হল?”
Amma Yowab ya ce wa sarki, “Ubangiji Allahnka ya sa mayaƙan su ƙaru sau ɗari fiye da yadda suke, har ranka yă daɗe, sarki yă gani da idonsa. Me ya sa ranka yă daɗe, sarki yake so yă yi abu haka?”
4 তবু যোয়াবের উপরে ও সেনাপতিদের উপরে রাজার কথাই ধার্য হল৷ পরে যোয়াব ও সেনাপতিরা ইস্রায়েলের লোকদেরকে গণনা করবার জন্য রাজার সামনে থেকে চলে গেলেন৷
Duk da haka, maganar sarki ya rinjayi Yowab da komandodin soja, sai suka tashi daga gaban sarki, suka tafi su ƙirga mayaƙan Isra’ila.
5 তাঁরা যর্দ্দন পার হয়ে, গাদ দেশের উপত্যকার মধ্যে অবস্থিত নগরের দক্ষিণ পাশে অরোয়েরে এবং যাসেরে শিবির স্থাপন করলেন৷
Bayan suka ƙetare Urdun, sai suka yi sansani kusa da Arower, kudu da garin da yake cikin kwari, sa’an nan suka ratsa ta wajen Gad, suka ci gaba zuwa Yazer.
6 পরে তারা গিলিয়দে ও তহতীম-হদশি দেশে আসলেন; তার পর দান-যানে গিয়ে ঘুরে সীদোনে উপস্থিত হলেন৷
Suka tafi Gileyad ta yankin Tatim Hodshi, sa’an nan suka tafi Dan Ya’an, suka kuma yi wajen kewaye Sidon.
7 পরে সোরদুর্গে এবং হিব্বীয়দের ও কনানীয়দের সমস্ত নগরে গেলেন, আর শেষে যিহূদার দক্ষিণ অঞ্চলে বের-শেবাতে উপস্থিত হলেন৷
Sa’an nan suka yi ta wajen kagarar Taya da dukan garuruwan Hiwiyawa da Kan’aniyawa. A ƙarshe, suka ci gaba zuwa Beyersheba a Negeb na Yahuda.
8 এই ভাবে সমস্ত দেশ ঘোরার পর তাঁরা নয় মাস কুড়ি দিনের র শেষে যিরূশালেমে ফিরে আসলেন৷
Bayan suka ratsa dukan ƙasashen, a ƙarshe suka koma Urushalima, bayan wata tara da kwana ashirin.
9 পরে যোয়াব গণনা লোকেদের সংখ্যা রাজার কাছে দিলেন; ইস্রায়েলে তলোয়ারধারী আট লক্ষ বলবান লোক ছিল; আর যিহূদার পাঁচ লক্ষ লোক ছিল৷
Yowab ya ba wa sarki jimillar yawan mayaƙan. A Isra’ila akwai mutum dubu ɗari takwas da za su iya riƙe takobi. A Yahuda kuwa mutum dubu ɗari biyar.
10 ১০ দায়ূদ লোকদেরকে গণনা করার পর তাঁর হৃদয় ধুকধুক করতে লাগল৷ দায়ূদ সদাপ্রভুকে বললেন, “এই কাজ করে আমি মহাপাপ করেছি; এখন, হে সদাপ্রভু, অনুরোধ করি, নিজ দাসের অপরাধ ক্ষমা কর, কারণ আমি বড়ই অজ্ঞানের কাজ করেছি৷”
Bayan Dawuda ya ƙidaya mayaƙan, lamirinsa ya kāshe shi, sai ya ce wa Ubangiji, “Ya Ubangiji na yi laifi ƙwarai a kan abin da na yi. Ina roƙonka ka gafarta wa bawanka. Na yi wauta ƙwarai.”
11 ১১ পরে যখন দায়ূদ খুব ভোরে উঠলেন, তখন দায়ূদের দর্শক গাদ ভাববাদীর কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল,
Kafin Dawuda yă tashi da safe kashegari, maganar Ubangiji ta riga ta zo wa annabin nan Gad, mai duban nan na Dawuda. Ubangiji ya ce,
12 ১২ “তুমি গিয়ে দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি তোমার সামনে তিনটি শাস্তি রাখি, তার মধ্যে তুমি একটা মনোনীত কর, আমি তাই তোমার প্রতি করব৷’”
“Je ka faɗa wa Dawuda, ‘Ga abin da Ubangiji ya ce, ina ba ka zaɓi uku. Ka zaɓi ɗaya daga cikinsu don in aikata maka shi.’”
13 ১৩ পরে গাদ দায়ূদের কাছে এসে তাঁকে জানালেন, বললেন, “আপনার দেশে সাত বছর ধরে কি দূর্ভিক্ষ হবে? না আপনার শত্রুরা যতদিন আপনার পিছন পিছন তাড়া করবে, ততদিন আপনি তিনদিন পর্যন্ত তাদের আগে আগে পালিয়ে বেড়াবেন? না তিনমাস পর্যন্ত আপনার দেশে মহামারী হবে? যিনি আমাকে পাঠালেন, তাঁকে কি উত্তর দেবো, তা এখন বিবেচনা করে দেখুন৷”
Sai Gad ya zo wurin Dawuda ya ce masa, “Kana so a yi yunwa shekara uku a ƙasarka? Ko kana so ka yi ta gudu a gaban abokan gābanka har wata uku? Ko kuwa ka fi so a yi annoba kwana uku a ƙasarka? Yanzu, sai ka yi tunani, ka yanke shawarar game da amsar da zan mayar wa wanda ya aiko ni.”
14 ১৪ দায়ূদ গাদকে বললেন, “আমি বড়ই বিপদে পড়লাম; আসুন, আমরা সদাপ্রভুর হাতে পড়ি, কারণ তাঁর করুণা প্রচুর; কিন্তু আমি মানুষের হাতে পড়তে চাইনা৷”
Dawuda ya ce wa Gad, “Na shiga uku. Gara mu fāɗa a hannuwan Ubangiji gama alherinsa da girma yake. Amma fa kada ka bar ni in fāɗa a hannun mutane.”
15 ১৫ পরে সকালে থেকে নির্ধারিত দিন পর্যন্ত সদাপ্রভু ইস্রায়েলের উপরে মহামারী পাঠালেন; আর দান থেকে বের-শেবা পর্যন্ত লোকেদের মধ্যে সত্তর হাজার লোক মারা গেল৷
Saboda haka Ubangiji ya aika da annoba a kan Isra’ila tun daga safe har zuwa lokacin da aka ƙayyade, mutum dubu saba’in kuwa daga Dan zuwa Beyersheba suka mutu.
16 ১৬ আর যখন দূত যিরূশালেম বিনষ্ট করতে তারপ্রতি হাত তুললেন, তখন সদাপ্রভু এই বিপদের জন্য অনুশোচনা করে সেই লোকবিনাশকারী দূতকে বললেন, “যথেষ্ট হয়েছে, এখন তোমার হাত গুটিয়ে নাও৷” তখন সদাপ্রভুর দূত যিবূষীয় অরৌণার খামারের কাছে ছিলেন৷
Da mala’ikan Ubangiji ya miƙa hannunsa wajen Urushalima, don yă hallaka ta, sai Ubangiji ya tsai da masifar, ya ce wa mala’ikan da yake wahal da mutane, “Ya isa, ka janye hannunka.” A lokacin kuwa Mala’ikan Ubangiji yana tsaye a masussukar Arauna, mutumin Yebus.
17 ১৭ পরে দায়ূদ সেই লোকঘাতী দূতকে দেখে সদাপ্রভুকে বললেন, “দেখ, আমিই পাপ করেছি, আমিই অপরাধ করেছি, কিন্তু এই মেষেরা কি করল? অনুরোধ করি, আমারই বিরুদ্ধে ও আমার বাবার বংশের বিরুদ্ধে হাত তোলো৷”
Da Dawuda ya ga mala’ikan da ya bubbugi mutane, sai ya ce wa Ubangiji, “Ni ne na yi zunubi, na kuma yi abin da ba daidai ba. Waɗannan tumaki ne kawai. Me suka yi? Bari hukuncinka yă sauko a kaina da iyalina.”
18 ১৮ সেই দিন গাদ দায়ূদের কাছে এসে তাঁকে বললেন, “আপনি উঠে গিয়ে যিবুষীয় অরৌণার খামারে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী স্থাপন করুন৷”
A ranar, Gad ya koma wurin Dawuda ya ce, “Ka tashi, ka tafi ka gina wa Ubangiji bagade a masussukar Arauna, mutumin Yebus.”
19 ১৯ অতএব দায়ূদ সদাপ্রভুর আদেশ মত গাদের বাক্য অনুসারে উঠে গেলেন৷
Saboda haka Dawuda ya haura, yadda Ubangiji ya umarta ta wurin Gad.
20 ২০ তখন অরৌণা চোখ তুলে দেখতে পেল যে, রাজা ও তাঁর দাসেরা তাঁর কাছে আসছেন; তাতে অরৌণা বাইরে এসে রাজার সামনে মাটিতে উপুড় হয়ে প্রণাম করল৷
Da Arauna ya hangi Dawuda da mutanensa suna zuwa wajensa, sai ya fita a guje, ya je ya rusuna a gaban sarki.
21 ২১ আর অরৌণা বলল, “আমার প্রভু মহারাজ নিজের দাসের কাছে কি জন্য এসেছেন?” দায়ূদ বললেন, “লোকেদের উপর থেকে মহামারী যেন দূর হয়, এই জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী তৈরী করব বলে আমি তোমার কাছে এই খামার কিনতে এসেছি৷”
Arauna ya ce, “Me ya sa ranka yă daɗe, sarki ya zo wajen bawansa?” Dawuda ya ce, “Don in saya masussukarka, saboda in gina wa Ubangiji bagade don a tsayar da annoban da suke a bisa mutane.”
22 ২২ তখন অরৌণা দায়ূদকে বলল, “আমার প্রভু মহারাজের চোখে যা ভাল মনে হয়, তাই নিয়ে উত্সর্গ করুন; দেখুন, হোমবলির জন্য এই ষাঁড়গুলি এবং কাঠের জন্য এই মারাই করা যন্ত্র ও ষাঁড়দের সজ্জা আছে;
Arauna ya ce wa Dawuda, “Bari ranka yă daɗe, sarki yă ɗauki duk abin da ya ga dama yă miƙa shi. Ga shanu, don hadaya ta ƙonawa, ga kuma kayan masussuka da itacen shanu, don itace.”
23 ২৩ হে রাজা, অরৌণা রাজাকে এই সমস্ত দিচ্ছে৷” অরৌণা রাজাকে আরও বলল, “সদাপ্রভু আপনার ঈশ্বর আপনাকে গ্রহণ করুন৷”
Dukan wannan, ranka yă daɗe, Arauna ya ba wa sarki. Arauna ya kuma ce, “Bari Ubangiji Allahnka yă karɓa.”
24 ২৪ কিন্তু রাজা অরৌণাকে বললেন, “তা নয়, আমি অবশ্যই মূল্য দিয়ে তোমার কাছে থেকে এই সমস্ত কিনব; আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিনামূল্যে হোমবলি উত্সর্গ করব না৷” পরে দায়ূদ পঞ্চাশ শেকল রূপা দিয়ে সেই খামার ও ষাঁড়গুলি কিনে নিলেন৷
Amma sarki ya ce wa Arauna, “A’a, dole in biya ka saboda waɗannan. Ba yadda zan miƙa wa Ubangiji Allahna hadayun ƙonawa da bai ci mini kome ba.” Sai Dawuda ya saya, ya kuma biya masussukar, da shanun a bakin shekel hamsin na azurfa.
25 ২৫ আর দায়ূদ সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করে হোমবলি ও মঙ্গলার্থক বলি উত্সর্গ করলেন৷ এই ভাবে দেশের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করলে তিনি সন্তুষ্ট হলেন এবং ইস্রায়েলের উপর থেকে মহামারী দূর হল৷
Dawuda ya gina wa Ubangiji bagade a wurin, ya kuma miƙa masa hadaya ta ƙonawa, da hadaya ta salama. Sa’an nan Ubangiji ya amsa addu’o’in a madadin ƙasar, aka kuma kawar wa Isra’ila annoban.

< শমূয়েলের দ্বিতীয় বই 24 >