< শমূয়েলের দ্বিতীয় বই 20 >

1 ঐ দিনের সেখানে বিন্যামীনীয় বিখ্রির ছেলে শেবঃ নামে একজন নিষ্ঠুর লোক ছিল; সে তূরী বাজিয়ে বলল, “দায়ূদের উপর আমাদের কোন ভাগ নেই, যিশয়ের ছেলের উপরে আমাদের কোন অধিকার নেই; হে ইস্রায়েল তোমরা সবাই নিজেদের তাঁবুতে যাও৷”
Akwai wani mai tā-da-na-zaune-tsaye, sunansa Sheba, ɗan Bikri, daga kabilar Benyamin, a wurin. Sai ya busa ƙaho, ya yi ihu ya ce, “Ba mu da rabo a wurin Dawuda, ba mu da sashe a wurin ɗan Yesse! Kowa yă nufi tentinsa, ya Isra’ila!”
2 তাতে সমস্ত ইস্রায়েল দায়ূদের পিছনে গিয়ে বিখ্রির ছেলে শেবের পিছনে পিছনে গেল; কিন্তু যর্দ্দন থেকে যিরূশালেম পর্যন্ত যিহূদার লোকেরা নিজেদের রাজাতে আসক্ত থাকল৷
Saboda haka dukan mutane Isra’ila suka bar Dawuda don su bi Sheba ɗan Bikri. Amma mutanen Yahuda suka kasance a wurin sarki tun daga Urdun har zuwa Urushalima.
3 পরে দায়ূদ যিরূশালেমে নিজের ঘরে আসলেন৷ আর রাজা বাড়ি রক্ষার জন্য তাঁর যে দশটি উপপত্নীকে রেখে গিয়েছিলেন, তাদেরকে নিয়ে কারাগারে আটকে রাখলেন এবং রক্ষা করলেন, কিন্তু তাদের কাছে গেলেন না; অতএব তারা মারা যাওয়ার দিন পর্যন্ত বিধবার মত আটকে থাকলো৷
Da Dawuda ya komo fadarsa a Urushalima, sai ya ɗauko ƙwarƙwaran goma nan da ya bari su lura da fada, ya keɓe su a wani gida inda za a yi tsaronsu. Ya tanada musu, amma bai kwana da su ba. Aka sa su a keɓe har iyakar rayuwarsu, suka yi zama kamar gwauraye.
4 পরে রাজা অমাসাকে বললেন, “তুমি তিন দিনের র মধ্যে যিহূদার লোকদেরকে ডেকে আমার জন্য জড়ো কর, আর তুমিও সেখানে উপস্থিত হও৷”
Sa’an nan sarki ya ce wa Amasa, “Ka tattaro mutanen Yahuda su zo wurina cikin kwana uku, kai kuwa ka kasance a can kai kanka.”
5 তখন অমাসা যিহূদার লোকদেরকে ডেকে জড়ো করতে গেলেন, কিন্তু রাজা যে দিনের নির্দিষ্ট করে দিয়েছিলেন, সেই নির্দ্দিষ্ট দিনের র থেকে তিনি অনেক বেশি দেরী করলেন৷
Amma da Amasa ya tafi kiran mutanen Yahuda, ya ɗauki lokaci fiye da lokacin da sarki ya ba shi.
6 তাতে দায়ূদ অবীশয়কে বললেন, “অবশালোম যা করেছিল, তার থেকে বিখ্রির ছেলে শেবঃ এখন আমাদের বেশি ক্ষতি করবে; তুমি নিজের প্রভুর দাসদেরকে নিয়ে তার পিছন পিছন তাড়া কর, নাহলে সে প্রাচীরে ঘেরা কোন কোন নগর দখল করে আমাদের নজর এড়াবে৷”
Dawuda ya ce wa Abishai, “Ina gani Sheba ɗan Bikri zai ba mu wuya fiye da Absalom. Ka ɗauki mutanen maigidanka ka fafare shi, don kada yă sami garuruwa masu katanga yă tsere mana.”
7 তাতে যোয়াবের লোকজন, আর করেথীয় ও পলেথীয়রা এবং সমস্ত বীর তাঁর সঙ্গে বেরিয়ে এল; তারা বিখ্রির ছেলে শেবের পিছন পিছন তাড়া করার জন্য যিরূশালেম থেকে চলে গেল৷
Saboda haka mutanen Yowab da Keretawa da Feletiyawa da dukan jarumawa suka fita a ƙarƙashin Abishai. Suka fita daga Urushalima don su fafari Sheba ɗan Bikri.
8 তারা গিবিয়োনের বড় পাথরের কাছে উপস্থিত হলে অমাসা তাদের সামনে এলেন৷ তখন যোয়াবের সৈনিক বেশ কোমরবন্ধনীর নিয়ে তৈরী ছিলেন, তার উপরে তলোয়ারের কোমরবন্ধনী ছিল; খোলা তলোয়ারটি তাঁর কোমরে বাঁধা ছিল, পরে যখন তিনি বাইরে যাচ্ছিলেন তখন তলোয়ারটি খুলে পড়তে দিলেন৷
Yayinda suke a babban dutse a Gibeyon, Amasa ya zo don yă tarye su. Yowab kuwa yana sanye da doguwar rigar soja, a ɗamarar da ya sha kuwa akwai wuƙa a cikin kube. Da ya zo gaba sai wuƙar ta zāre daga kube ta fāɗi.
9 আর যোয়াব অমাসাকে বললেন, “হে আমার ভাই, তোমার খবর ভালো তো?” পরে যোয়াব অমাসাকে চুমু দেওয়ার জন্য ডান হাত দিয়ে তাঁর দাড়ি ধরলেন৷
Yowab ya ce wa Amasa, “Yaya kake, ɗan’uwana?” Sai Yowab ya kama gemun Amasa da hannun dama don yă yi masa sumba.
10 ১০ কিন্তু যোয়াবের হাতের তলোয়ারের দিকে অমাসার লক্ষ্য না থাকাতে তিনি সেটা দিয়ে তার পেটে আঘাত করলেন, তাঁর ভূঁড়ি বেরিয়ে গিয়ে মাটিতে পড়ল; যোয়াব দ্বিতীয় বার তাঁকে আঘাত করলেন না, তিনি মারা গেলেন৷ পরে যোয়াব ও তাঁর ভাই অবীশয় বিখ্রির ছেলে শেবের পিছন পিছন তাড়া করলেন৷
Amasa kuwa bai lura da wuƙar da take hannun Yowab ba, Yowab kuwa ya soke shi da wuƙar a ciki, hanjinsa suka zube ƙasa. Ba tare da ƙarin suƙa ba, Amasa ya mutu. Sa’an nan Yowab da ɗan’uwansa Abishai suka fafari Sheba ɗan Bikri.
11 ১১ ইতিমধ্যে শেবের কাছে যোয়াবের একজন যুবক দাঁড়িয়ে বলতে লাগল, “যে যোয়াবকে ভালবাসে ও দায়ূদের পক্ষে, সে যোয়াবকে অনুসরণ করুক৷”
Ɗaya daga cikin mutanen Yowab ya tsaya kusa da Amasa ya ce, “Duk mai son Yowab, kuma duk mai son Dawuda, yă bi Yowab!”
12 ১২ তখনও অমাসা রাজপথের মধ্যে নিজের রক্তে গড়াগড়ি দিচ্ছিলেন; অতএব সমস্ত লোক দাঁড়িয়ে আছে দেখে ঐ ব্যক্তি অমাসাকে রাজপথ থেকে ক্ষেতে সরিয়ে দিয়ে তাঁর উপরে একটি কাপড় ফেলে দিল; কারণ সে দেখল, যে কেউ তাঁর কাছ দিয়ে যায়, সে দাঁড়িয়ে থাকে৷
Amasa kuwa yana kwance cikin tafkin jininsa a kan hanya, sai mutumin ya ga dukan sojoji suka zo suka tsaya cik a can. Da ya gane cewa duk wanda ya haura zuwa wurin Amasa sai ya tsaya, sai ya ja gawar Amasa daga hanyar ya kai can cikin wani fili ya rufe shi da zane.
13 ১৩ তখন অমাসাকে রাজপথ থেকে সরান হলে সমস্ত লোক বিখ্রির ছেলে শেবের পিছন পিছন তাড়া করার জন্য যোয়াবের অনুগামী হল৷
Bayan an ɗauke Amasa daga hanya, sai dukan mutane suka bi Yowab don fafaran Sheba ɗan Bikri.
14 ১৪ আর তিনি ইস্রায়েলের সব বংশের মধ্যে দিয়ে আবেল ও বৈৎমাখায় এবং বেরীয়দের সমস্ত অঞ্চল পর্যন্ত গেলেন, তাতে লোকেরা জড়ো হয়ে শেবের পিছন পিছন চলল৷
Sheba ya bi ta dukan kabilan Isra’ila zuwa Abel da kuma ta dukan yankin Beriyawa, waɗanda suka taru suka bi shi.
15 ১৫ পরে তারা আবেল ও বৈৎমাখাতে এসে তাকে ঘিরে ধরে নগরের কাছে ঢিবি প্রস্তুত করল এবং সেটা প্রাচীরের সমান হল; আর যোয়াবের সঙ্গী সমস্ত লোক প্রাচীর ধ্বংস করার জন্য সেটা ভাঙ্গতে লাগল৷
Sai dukan rundunonin da suke tare da Yowab suka zo suka yi wa Sheba kwanton ɓauna a Abel-Bet-Ma’aka. Suka tara ƙasa kewaye da jikin katangar birnin daidai da tsayinta. Sa’an nan waɗansu kuma suna ƙoƙarin rushe katangar.
16 ১৬ পরে নগরের মধ্যে থেকে একটি বুদ্ধিমতি মহিলা চিত্কার করে বলল, “শোন, অনুগ্রহ করে যোয়াবকে এখান পর্যন্ত আসতে বল, আমি তাঁর সঙ্গে কথা বলব৷”
Sai wata mata mai hikima ta yi kira daga ciki birnin ta ce, “Ku saurara! Ku saurara! Ku gaya wa Yowab yă zo nan ina so in yi magana da shi.”
17 ১৭ পরে যোয়াব তার কাছে গেলে সে মহিলাটি জিজ্ঞাসা করল, “আপনি কি যোয়াব?” তিনি উত্তর করলেন, “আমি যোয়াব৷” সে মহিলাটি বলল, “আপনার দাসীর কথা শুনুন;” তিনি উত্তর দিলেন, “শুনছি৷”
Ya tafi wurinta, sai ta ce, “Kai ne Yowab?” Ya ce, “Ni ne”. Ta ce, “Ka ji abin da zan ce maka.” Ya ce, “Ina jinki.”
18 ১৮ পরে মহিলাটি এই কথা বলল, “আগেকার দিনের লোকে বলত, তারা আবেলে পরিকল্পনা জানতে চাইবেই চাইবে, এই ভাবে তারা কাজ শেষ করত৷
Ta ci gaba ta ce, “A dā can, akan ce, ‘Sami amsarka a Abel,’ shi ke nan an gama.
19 ১৯ আমি ইস্রায়েলের শান্তিপ্রিয় ও বিশ্বাসী লোকদের একজন, কিন্তু আপনি ইস্রায়েলে মায়ের মত একটি নগর বিনাশ করতে চেষ্টা করছেন; আপনি কেন সদাপ্রভুর অধিকার গ্রাস করবেন?”
Mu ne masu salama da kuma amintattu na Isra’ila. Kana ƙoƙari ka hallaka birnin da yake uwa a Isra’ila. Don me kake so ka hallakar da gādon Ubangiji?”
20 ২০ যোয়াব উত্তর করলেন, “গ্রাস করা কিংবা বিনাশ করা আমার থেকে দূরে থাকুক, দূরে থাকুক৷ ব্যাপার এইরকম নয়৷
Yowab ya ce, “Allah yă sawwaƙe! Allah yă sawwaƙe in hallaka, ko in lalace gādon Ubangiji.
21 ২১ কিন্তু বিখ্রির ছেলে শেবঃ নামে পর্বতময় ইফ্রয়িম প্রদেশের একজন লোক রাজার বিরুদ্ধে, দায়ূদের বিরুদ্ধে হাত তুলেছে; তোমরা শুধু তাকে সমর্পণ কর, তাতে আমি এই নগর থেকে চলে যাব৷” তখন সেই মহিলা যোয়াবকে বলল, “দেখুন, প্রাচীরের উপর দিয়ে তার মাথা আপনার কাছে ছোঁড়া হবে৷”
Ba haka ba ne batun. Wani mai suna Sheba ɗan Bikri ne, daga ƙasar tudun Efraim, ya tayar wa sarki, yana gāba da Dawuda. Ki ba mu wannan mutum, zan kuwa janye daga birnin.” Matar ta ce wa Yowab, “Za a jefa maka kansa daga katanga.”
22 ২২ পরে সেই মহিলা বুদ্ধি করে সব লোকের কাছে গেল৷ তাতে লোকেরা বিখ্রির ছেলে শেবের মাথা কেটে যোয়াবের কাছে বাইরে ফেলে দিল৷ তখন তিনি তূরী বাজালে লোকেরা নগর থেকে ছিন্নভিন্ন হয়ে নিজের তাঁবুতে গেল এবং যোয়াব যিরূশালেমে রাজার কাছে ফিরে গেলেন৷
Sa’an nan matar ta tafi wurin dukan mutane da shawararta mai hikima, sai suka datse kan Sheba ɗan Bikri suka jefa wa Yowab. Saboda haka sai ya busa ƙaho, mutanensa kuwa suka watse daga birnin, kowa ya koma gidansa. Yowab kuma ya koma wurin sarki a Urushalima.
23 ২৩ ঐ দিনের যোয়াব ইস্রায়েলের সমস্ত সেনার শাসনকর্ত্তা ছিলেন এবং যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীয়দের শাসনকর্ত্তা ছিলেন;
Yowab ne yake shugabancin dukan rundunoni; Benahiya ɗan Yehohiyada ne yake shugabancin Keretawa da Feletiyawa;
24 ২৪ আর অদোরাম রাজার কাজে নিযুক্ত দাসদের শাসনকর্ত্তা এবং অহীলূদের ছেলে যিহোশাফট ইতহাসকর্তা,
Adoniram kuwa shi ne shugaban aikin gandu; Yehoshafat ɗan Ahilud shi ne marubucin tarihi;
25 ২৫ আর শবা লেখক ছিলেন এবং সাদোক ও অবীয়াথর যাজক ছিলেন৷
Shewa kuwa magatakarda; Zadok da Abiyatar su ne firistoci;
26 ২৬ আর যায়ীরীয় ঈরাও দায়ূদের যাজক (রাজমন্ত্রী) ছিলেন৷
Ira mutumin Yayir kuwa shi ne firist na Dawuda.

< শমূয়েলের দ্বিতীয় বই 20 >