< শমূয়েলের দ্বিতীয় বই 19 >

1 পরে কেউ যোয়াবকে বলল, “দেখ, রাজা অবশালোমের জন্য কাঁদছেন ও শোক করছেন৷”
Yoabu akaambiwa, “Tazama, mfalme analia na kumwombolea Absalomu.”
2 আর সেই দিনের সমস্ত লোকের জন্য বিজয় দুঃখের বিষয় হয়ে উঠলো, কারণ রাজা নিজের ছেলের বিষয়ে দুঃখিত ছিলেন, এটা লোকেরা সেই দিন শুনল৷
Hivyo siku ile ushindi uligeuzwa kuwa maombolezo kwa jeshi lote, kwa maana jeshi likasikia ikisemwa siku hiyo, “Mfalme anaomboleza kwa ajili ya mwanaye.”
3 আর যুদ্ধক্ষেত্র থেকে পালাবার দিন লোকেরা যেমন বিষন্ন হয়ে চোরের মত চলে, তেমন লোকেরা ঐ দিনের চোরের মত নগরে ঢুকল৷
Siku ile askari waliingia mjini kwa kunyemelea kimyakimya kama watu waonao haya baada ya kukimbia vitani.
4 আর রাজা নিজের মুখ ঢেকে চিত্কার করে কেঁদে বলতে লাগলেন, “হায়৷ আমার ছেলে অবশালোম! হায় অবশালোম! আমার ছেলে৷ আমার ছেলে৷”
Mfalme akafunika uso wake na kulia kwa sauti, “Mwanangu Absalomu, Absalomu, mwanangu, mwangangu!”
5 পরে যোয়াব ঘরের মধ্যে রাজার কাছে এসে বললেন, “যারা আজ আপনার প্রাণ, আপনার ছেলে-মেয়েদের প্রাণ ও আপনার স্ত্রীদের প্রাণ ও আপনার উপপত্নীদের প্রাণ রক্ষা করেছে, আপনার সেই দাসদেরকে আপনি আজ দুঃখিত করলেন৷”
Ndipo Yoabu akaingia ndani kwa mfalme na kumwambia, “Leo umeziaibisha nyuso za askari wako, waliookoa maisha yako leo, maisha ya wanao na binti zako, maisha ya wake zako na maisha ya masuria wako,
6 বাস্তবিক আপনি নিজের শত্রুদেরকে প্রেম ও নিজের প্রিয়জনকে ঘৃণা করছেন; ফলে আপনি আজ প্রকাশ করছেন যে, শাসনকর্তারা ও দাসেরা আপনার কাছে কিছুই নয়; কারণ আজ আমি দেখতে পাচ্ছি, যদি অবশালোম বেঁচে থাকত, আর আমরা আজ সকলে আজ মরতাম, তাহলে আপনি সন্তুষ্ট হতেন৷
kwa maana wawapenda wakuchukiao na kuwachukia wakupendao. Kwa kuwa leo umeonesha kwamba maakida na askari si chochote kwako. Natambua sasa kwamba kame Absalomu angesalia na sisi sote tungekufa hilo lingekufurahisha.
7 অতএব আপনি এখন উঠে বাইরে গিয়ে নিজের দাসদের সাথে আনন্দদায়ক কথা বলুন৷ আমি সদাপ্রভুর নামে শপথ করছি, যদি আপনি বাইরে না যান, তবে এই রাতে আপনার সঙ্গে একজনও থাকবে না এবং আপনার যুবক অবস্থা থেকে এখন পর্যন্ত যত অমঙ্গল ঘটেছে, সে সব কিছু থেকেও আপনার এই অমঙ্গল বেশি হবে৷
Sasa basi, inuka na uende kuongea na askari wako kwa upole, kwani nakuapia kwa Yahwe, ikiwa hutakwenda hakuna mtu hata mmoja atakayesalia nawe usiku huu. Na hii itakuwa vibaya sana kwako kuliko madhara yoyote yaliyowai kukupata tangu ujana wako.”
8 তখন রাজা উঠে নগরের ফটকে বসলেন; আর সমস্ত লোককে বলা হল, “দেখ, রাজা ফটকের কাছে বসে আছেন৷” তাতে সমস্ত লোক রাজার সামনে আসল৷
Hivyo mfalme akainuka na kuketi kati ya lango la mji, watu wote wakaambiwa, “Tazama, mfalme ameketi kati ya lango.” Ndipo watu wote wakaja mbele za mfalme. Walakini, Israeli walikimbia kila mtu nyumbani kwake.
9 ইস্রায়েলের লোকরা প্রত্যেকে নিজের নিজের তাঁবুতে পালিয়ে গিয়েছিল৷ পরে ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে সমস্ত লোক ঝগড়া করে বলতে লাগল, “রাজা শত্রুদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছিলেন ও পলেষ্টীয়দের হাত থেকে আমাদেরকে উদ্ধার করেছিলেন; সম্প্রতি তিনি অবশালোমের ভয়ে দেশ থেকে পালিয়ে গেছেন৷
Watu wote wakahojiana wao kwa wao katika jamaa zote za Israeli kusema, “Mfalme alituokoa na mkono wa adui zetu. Alitukomboa na mkono wa Wafilisti lakini sasa ameikimbia nchi mbele ya Absalomu.
10 ১০ আর আমরা যে অবশালোমকে নিজেদের উপরে অভিষিক্ত করেছিলাম, তিনি যুদ্ধে মারা গেছেন; অতএব তোমরা এখন রাজাকে ফিরিয়ে আনার বিষয়ে একটি কথাও বলছ না কেন?”
Na Absalomu tuliyemtia mafuta juu yetu amekufa vitani. Hivyo kwa nini hatuongei juu ya kumrudisha mfalme tena?”
11 ১১ পরে দায়ূদ রাজা সাদোক ও অবিয়াথর এই দুই যাজকের কাছে দূত পঠিয়ে বললেন, “তোমরা যিহূদার প্রাচীনদেরকে বল, ‘রাজাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে তোমরা কেন সকলের শেষে পড়ছ? রাজাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনবার জন্য সমস্ত ইস্রায়েলের প্রার্থনা তাঁর কাছে উপস্থিত হয়েছে৷
Mfalme Daudi akatuma kwa Sadoki na kwa Abiathari makuhani kusema, “Ongeeni na wazee wa Yuda kusema, Kwa nini ninyi mmekuwa wa mwisho kumrudisha mfalme kwenye kasri lake tena, kwa vile usemi wa Israeli wote unamtaka mfalme arudi katika kasri lake?
12 ১২ তোমরাই আমার ভাই, তোমরাই আমার হাড় ও আমার মাংস; অতএব রাজাকে ফিরিয়ে আনতে কেন সকলের শেষে পড়ছ?’
Ninyi ni ndugu zangu, mwili na mifupa yangu. Kwa nini basi mmekuwa wa mwisho kumrudisha mfalme?'
13 ১৩ তোমরা অমাসাকে বল, ‘তুমি কি আমার হাড় ও আমার মাংস নও? যদি তুমি সর্বদা আমার সামনে যোয়াবের পদে সৈন্যদলের সেনাপতি না হও, তবে ঈশ্বর আমাকে সেই রকম ও তার থেকে বেশি শাস্তি দিন ৷’”
Na mwambieni Amasa, 'Je wewe si mwili na mfupa wangu? Mungu anifanyie hivyo na kuzidi pia ikiwa hautakuwa jamadari wa jeshi langu tangu sasa na baadaye mahali pa Yoabu.
14 ১৪ এই ভাবে তিনি যিহূদার সমস্ত লোকের হৃদয়কে এক জনের হৃদয়ের মত নত করলেন, তাতে তারা লোক পাঠিয়ে রাজাকে বলল, “আপনি ও আপনার সব দাস পুনরায় ফিরে আসুন৷”
Naye akaishinda mioyo ya watu wote wa Yuda kama mtu mmoja, hata wakatuma kwa mfalme kusema, “Rudi sasa na watu wako wote.”
15 ১৫ পরে রাজা পুনরায় ফিরে যর্দ্দন পর্যন্ত আসলেন৷ আর যিহূদার লোকেরা রাজার সঙ্গে দেখা করতে ও তাঁকে যর্দ্দন পার করে আনতে গিলগলে গেল৷
Hivyo mfalme akarudi naye akaja Yordani. Na watu wa Yuda wakaja Gilgali kwenda kumlaki mfalme ili kumvusha mfalme juu ya Yordani.
16 ১৬ তখন দায়ূদ রাজার সঙ্গে দেখা করতে বহুরীমের অধিবাসী গেরার ছেলে বিন্যামীনীয় শিমিয়ি তাড়াতাড়ি করে যিহূদার লোকেদের সঙ্গে আসল৷
Shimei mwana wa Gera, Mbenjamini, kutoka Bahurimu, akaharakisha kushuka pamoja na watu wa Yuda ili kumlaki mfalme Daudi.
17 ১৭ আর বিন্যামীন বংশের এক হাজার লোক তার সঙ্গে ছিল এবং শৌলের বংশের দাস সীবঃ ও তার পনেরোটি ছেলে ও কুড়িটি দাস তার সঙ্গে ছিল, তারা রাজার সামনে জলের মধ্য দিয়ে যর্দ্দন পার হল৷
Kulikuwa na watu elfu moja kutoka Benjamini waliokuwa pamoja naye, na Siba mtumishi wa Sauli na wanawe kumi na watano na watumish wake ishirini walikuwa pamoja naye. Wakavuka Yordani mbele za mfalme.
18 ১৮ তখন ফেরির নৌকা রাজার আত্মীয়দেরকে পার করতে ও তাঁর ইচ্ছামত কাজ করতে অন্য পারে গিয়েছিল৷ রাজার যর্দ্দন পার হবার দিনের গেরার ছেলে শিমিয়ি রাজার সামনে উপুড় হয়ে পড়ল৷
Wakavuka ili kuivusha familia ya mfalme na kumfanyia lolote aliloona jema. Shimei mwana wa Gera akainama chini mbele za mfalme mara alipoanza kuuvuka Yordani.
19 ১৯ সে রাজাকে বলল, “আমার প্রভু আমার অপরাধ নেবেন না; যে দিন আমার প্রভু মহারাজ যিরূশালেম থেকে বের হন, সেই দিন আপনার দাস আমি যে খারাপ কাজ করেছিলাম, তা মনে রাখবেন না, মহারাজ কিছু মনে করবেন না৷
Shimei akamwambia mfalme, “Bwana wangu asinione mwenye hatia au kuyaweka moyoni ambayo mtumishi wake alifanya kwa ukaidi siku bwana wangu mfalme alipoondoka Yerusalemu. Tafadhari, mfalme na asiyaweke moyoni.
20 ২০ আপনার দাস আমি জানি, আমি পাপ করেছি, এই জন্য দেখুন, যোষেফের সমস্ত বংশের মধ্যে প্রথমে আমিই আজ আমার প্রভু মহারাজের সঙ্গে দেখা করতে নেমে এসেছি৷”
Kwa maana mtumishi wako anatambua kwamba amekosa. Tazama, ndiyo maana nimekuja leo wa kwanza katika nyumba ya Yusufu ili kumlaki bwana wangu mfalme.”
21 ২১ কিন্তু সরূয়ার ছেলে অবীশয় উত্তর করলেন, “এজন্য কি শিমিয়ির প্রাণদণ্ড হবে না যে, সে সদাপ্রভুর অভিষিক্তকে ব্যক্তিকে অভিশাপ দিয়েছিল?”
Lakini Abishai mwana wa Seruya akajibu na kusema, “Je Shimei asife kwa hili kwa vile alivyomlaani mtiwa mafuta wa Yahweh?”
22 ২২ দায়ূদ বললেন, “হে সরূয়ার ছেলেরা৷ তোমাদের সঙ্গে আমার বিষয় কি যে, তোমরা আজ আমার বিপক্ষ হচ্ছো? আজ কি ইস্রায়েলের মধ্যে কারও প্রাণদন্ড হতে পারে? কারণ আমি কি জানি না যে, আজ আমি ইস্রায়েলের উপরে রাজা?”
Ndipo Daudi akasema, “Nifanye nini nanyi enyi wana wa Seruya, hata leo mkawa adui zangu? Je mtu yeyote atauawa leo katika Israeli? Kwani sijui kama leo mimi ni mfalme juu ya Israeli?
23 ২৩ পরে রাজা শিমিয়িকে বললেন, “তোমার প্রাণদন্ড হবে না;” তার ফলে রাজা তার কাছে শপথ করলেন৷
Hivyo mfalme akamwambia Shimei, “Hautakufa.” Mfalme akamwahidi kwa kiapo.
24 ২৪ পরে শৌলের নাতি মফীবোশৎ রাজার সঙ্গে দেখা করতে নেমে আসলেন; রাজার ভালো ভাবে ফিরে আসার দিন পর্যন্ত তিনি নিজের পায়ের প্রতি যত্ন নেননি, দাড়ি পরিষ্কার করেননি ও পোশাক পরিষ্কার করেননি৷
Kisha Mefiboshethi mwana wa Sauli akashuka ili kumlaki mfalme. Hakuwa ameivalisha miguu yake wala kunyoa ndevu zake wala kufua nguo zake tangu siku mfalme alipoondoka hata siku aliporudi kwa amani.
25 ২৫ আর যখন তিনি যিরূশালেমের রাজার সঙ্গে দেখা করতে আসলেন, তখন রাজা তাঁকে বললেন, “হে মফীবোশৎ, তুমি কেন আমার সঙ্গে যাও নি?”
Na hivyo alipotoka Yerusalemu ili kumlaki mfalme, mfalme akamwambia, “Mefiboshethi Kwa nini haukwenda pamoja nami?”
26 ২৬ তিনি উত্তর দিলেন, “হে আমার প্রভু, হে রাজা, আমার দাস আমাকে ঠকিয়েছিল; কারণ আপনার দাস আমি বলেছিলাম, ‘আমি গাধা সাজিয়ে তার উপরে চড়ে মহারাজের সঙ্গে যাব,’ কারণ আপনার দাস আমি খোঁড়া৷
Akajibu, “Bwana wangu mfalme mtumishi wangu alinidanganya, kwani nilisema, nitapanda juu ya punda ili niende na mfalme, kwa kuwa mtumishi wako ni mlemavu.'
27 ২৭ সে আমার প্রভু মহারাজের কাছে আপনার এই দাসের নিন্দা করেছে; কিন্তু আমার প্রভু মহারাজ ঈশ্বরের দূতের সমান; অতএব আপনার চোখে যা ভাল মনে হয়, তাই করুন৷
Mtumishi wangu Siba amenisemea uongo, mtumishi wako, kwa bwana wangu mfalme. Lakini bwana wangu mfalme ni kama malaika wa Mungu. Kwa hiyo fanya lililojema machoni pako.
28 ২৮ আমার প্রভু মহারাজের সামনে আমার সমস্ত বাবার বংশ একদম মৃত্যুর যোগ্য ছিল, তবুও যারা আপনার টেবিলে আহার করে, আপনি তাদের সঙ্গে বসতে আপনার এই দাসকে জায়গা দিয়েছিলেন; অতএব আমার আর কি অধিকার আছে যে, মহারাজের কাছে পুনরায় কাঁদবো?”
Kwa maana nyumba yote ya baba yangu walikuwa maiti mbele ya bwana wangu mfalme, lakini ukamweka mtumishi wako miongoni mwao walao mezani pako. Kwa hiyo nililiye haki gani zaidi kwa mfalme?”
29 ২৯ রাজা তাকে বললেন, “তোমার বিষয়ে বেশি কথার কি প্রয়োজন? আমি বলছি, তুমি ও সীবঃ উভয়ে সেই জমি ভাগ করে নাও৷”
“Kisha mfalme akamwambia, “Kwa nini kueleza yote zaidi? Nimekwisha amua kwamba wewe na Siba mtagawana mashamba.”
30 ৩০ তখন মফীবোশৎ রাজাকে বললেন, “সে সমস্তই নিয়ে নিক, কারণ আমার প্রভু মহারাজ ভালো ভাবে নিজের বাড়িতে ফিরে এসেছেন৷”
Ndipo Mefiboshethi akamjibu mfalme, “Sawa, acha achukue yote kwa vile bwana wangu mfalme amerudi salama nyumbani kwake.”
31 ৩১ আর গিলিয়দীয় বর্সিল্লয় রোগলীম থেকে নেমে এসেছিলেন, তিনি রাজাকে যর্দ্দনের পারে রেখে যাবার জন্য তাঁর সঙ্গে যর্দ্দন পার হয়েছিলেন৷
Kisha Berzilai Mgileadi akashuka kutoka Rogelimu ili avuke Yordani pamoja na mfalme, naye akamsaidia mfalme kuuvuka Yordani.
32 ৩২ বর্সিল্লয় খুব বৃদ্ধ, তাঁর আশী বছর বয়স ছিল; আর মহনয়িমে রাজার থাকার দিনের তিনি রাজার খাদ্য যোগাচ্ছিলেন, কারণ তিনি একজন খুব বড় মানুষ ছিলেন৷
Basi Berzilai alikuwa mzee sana mwenye umri wa miaka themanini. Alikuwa amemsaidia mfalme kwa mahitaji alipokuwako Mahanaimu kwani alikuwa na mali nyingi.
33 ৩৩ রাজা বর্সিল্লয়কে বললেন, “তুমি আমার সঙ্গে পার হয়ে এসো, আমি তোমাকে যিরূশালেমে আমার সঙ্গে লালনপালন করব৷”
Mfalme akamwambia Berzilai, njoo pamoja nami, nami nitaandaa kwa ajili yako huko Yerusalemu.”
34 ৩৪ কিন্তু বর্সিল্লয় রাজাকে বললেন, “আমার আয়ুর আর কতদিন আছে যে, আমি মহারাজের সঙ্গে যিরূশালেমে উঠে যাব?
Berzilai akamjibu mfalme, “Kwani kuna siku ngapi zilizosalia maishani mwangu, hata niende na mfalme huko Yerusalemu?
35 ৩৫ আজ আমার বয়স আশী বছর; এখন কি ভাল মন্দের বিশেষ বুঝতে পারি? যা খাই বা যা পান করি, আপনার দাস আমি কি তার স্বাদ বুঝতে পারি? এখন কি আর গায়ক ও গায়িকাদের গানের শব্দ শুনতে পাই? তবে কেন আপনার এই দাস আমার প্রভু মহারাজের বোঝা হবে?
Nina umri wa miaka themanini. Je naweza kutofautisha mema na mabaya? Je mtumishi wako anaweza kuonja ninachokula au kunywa? Je naweza kusikia sauti zaidi za wanaume na wanawake waimbao? Kwa nini basi mtumishi wako awe mzigo kwa bwana wangu mfalme?
36 ৩৬ আপনার দাস মহারাজের সঙ্গে কেবল যর্দ্দন পার হয়ে যাব, এই মাত্র; মহারাজ কেন এমন পুরস্কারে আমাকে পুরষ্কৃত করবেন?
Mtumishi wako angependa tu kuvuka Yordani pamoja na mfalme. Kwa nini mfalme anilipe kwa thawabu kama hiyo?
37 ৩৭ অনুগ্রহ করে আপনার এই দাসকে ফিরে যেতে দিন; আমি নিজের নগরে নিজের বাবা মার কবরের কাছে মরব৷ কিন্তু দেখুন, এই আপনার দাস কিমহম; এ আমার প্রভু মহারাজের সঙ্গে পার হয়ে যাক; আপনার যা ভাল বোধ হয়, এর প্রতি করবেন৷”
Tafadhari mruhusu mtumishi wako arudi nyumbani, ili kwamba nife katika mji wangu katika kaburi la baba na mama yangu. Lakini tazama, huyu hapa mtumishi wako Kimhamu. Haya yeye na avuke na bwana wangu mfalme na umfanyie lolote lipendezalo kwako.”
38 ৩৮ রাজা উত্তর দিলেন, কিমহম আমার সঙ্গে পার হয়ে যাবে; তোমার যা ভাল মনে হয়, আমি তার প্রতি তাই করব এবং তুমি আমাকে যা করতে বলবে, তোমার জন্য আমি তাই করব৷
Mfalme akajibu, “Kimhamu atakwenda pamoja nami, nami nitamtendea kila lionekanalo jema kwako, na lolote unalotamani kutoka kwangu nitakutendea.”
39 ৩৯ পরে সমস্ত লোক যর্দ্দন পার হল, রাজাও পার হলেন এবং রাজা বর্সিল্লয়কে চুমু করলেন ও আশীর্বাদ করলেন; পরে তিনি নিজের জায়গায় ফিরে গেলেন৷
Kisha watu wote wakavuka Yordani, mfalme naye akavuka, kisha mfalme akambusu Berzilai na kumbariki. Kisha Berzilai akarudi nyumbani kwake.
40 ৪০ আর রাজা পার হয়ে গিলগলে গেলেন এবং কিমহম তাঁর সঙ্গে গেল৷ এবং যিহূদার সমস্ত লোক ও ইস্রায়েলের অর্ধেক লোক গিয়ে রাজাকে পার করে নিয়ে এসেছিল৷
Hivyo mfalme akavuka kuelekea Gilgali, na Kimhamu akavuka pamoja naye. Jeshi la Yuda lote na nusu ya jeshi la Israeli likamleta mfalme.
41 ৪১ আর দেখ, ইস্রায়েলের সব লোক রাজার কাছে এসে রাজাকে বলল, “আমাদের ভাই যিহূদার লোকেরা কেন আপনাকে চুরি করে আনল? মহারাজাকে, তাঁর আত্মীয়দেরকে ও দায়ূদের সঙ্গে তাঁর সমস্ত লোককে, যর্দ্দন পার করে কেন আনল?”
Mara watu wa Israeli wote wakaanza kuja kwa mfalme na kumwambia, “Kwa nini ndugu zetu, watu wa Yuda, wamemwiba na kumleta mfalme na familia yake juu ya Yordani na watu wote wa Daudi pamoja naye?
42 ৪২ তখন যিহূদার সব লোক ইস্রায়েলের লোকদেরকে উত্তর করল, “রাজা তো আমাদের কাছে আত্মীয়, তবে তোমরা এ বিষয়ে কেন রেগে যাও? আমরা কি রাজার কিছু খেয়েছি? অথবা তিনি কি আমাদেরকে কিছু উপহার দিয়েছেন?”
Hivyo watu wa Yuda wakawajibu watu wa Israeli, “Ni kwa kuwa mfalme anahusiana nasi kwa karibu zaidi. Kwa nini basi mkasirike juu ya hili? Je sisi tumekula chochote ambacho mfalme amekitoa? Je ametupa zawadi yoyote?
43 ৪৩ তখন ইস্রায়েলের লোকেরা উত্তর দিয়ে যিহূদার লোকদেরকে বলল, “রাজার ওপর আমাদের দশ ভাগ অধিকার আছে, আরও দায়ূদের ওপর তোমাদের থেকে আমাদের অধিকার বেশি৷ অতএব আমাদেরকে কেন তুচ্ছ মনে করলে? আর আমাদের রাজাকে ফিরিয়ে আনবার প্রস্তাব কি প্রথমে আমরাই করি নি?” তখন ইস্রায়েল লোকেদের কথার থেকে যিহূদার লোকেদের কথা বেশি কঠিন হল৷
Watu wa Israeli wakawajibu watu wa Yuda, Sisi tuna kabila kumi zaidi kwa mfalme hivyo tuna sehemu kubwa zaidi kwa Daudi kuliko ninyi. Kwa nini basi mlitudharau? Je hatukuwa wa kwanza kupendekeza kumrudisha mfalme wetu? Lakini maneno ya watu wa Yuda hata yakawa makali kuliko maneno ya watu wa Israeli.

< শমূয়েলের দ্বিতীয় বই 19 >