< ২য় পিতর 1 >

1 শিমোন পিতর, যীশু খ্রীষ্টের দাস ও প্রেরিত, যারা আমাদের ঈশ্বরের ও উদ্ধারকর্তা যীশু খ্রীষ্টের ধার্ম্মিকতায় আমাদের সাথে সমানভাবে বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হয়েছেন, তাদের নিকটে এই চিঠি লিখছি।
Simoni Petro, Mmanda na mtume wa Yesu Kristo, kwa balo baipokile imani yeyelo ya thamani kati twaipokile twenga, imani yaibile nkati ya haki ya Nnongo na mwokozi witu Yesu Kristo.
2 ঈশ্বরের এবং আমাদের প্রভু যীশুর তত্ত্বজ্ঞানে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বৃদ্ধি হোক।
Neema ibe kwinu, amani iyongeyekeye pitya maarifa ga Nnongo na Ngwana witu Yesu.
3 কারণ ঈশ্বর নিজের গৌরবে ও ভালোগুনে আমাদেরকে আহ্বান করেছেন, তাঁর তত্ত্বজ্ঞানের মাধ্যমে তাঁর ঈশ্বরীয় শক্তি আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সব বিষয় প্রদান করেছে।
Pitya maarifa ga Nnongo tupatike makowe gake yote kwa ajili ya uchaji wa maisha. Boka kwa Nnongo ywatukemile kwa ajili ya uzuru wa utukufu wake.
4 আর ঐ গৌরবে ও গুনে তিনি আমাদেরকে মূল্যবান এবং মহান প্রতিজ্ঞা প্রদান করেছেন, যেন তার মাধ্যমে তোমরা এই পৃথিবীতে দুর্নীতিগ্রস্থ বিদ্বেষপূর্ণ ইচ্ছা থেকে পালিয়ে গিয়ে, ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও।
Kwa ndela yee atitutumanisha ahadi ngolo ya thamani. Apangite nyoo ili kutupanga barithi ba asili ya Nnongo, kwa kadiri tuyendelya kuuleka ubou wa dunia yee.
5 আর এরই কারণে, তোমরা সম্পূর্ণ আগ্রহী হয়ে নিজেদের বিশ্বাসের মাধ্যমে সদগুন, ও সদগুনের মাধ্যমে জ্ঞান,
Kwa sababu yee, mupange bidii kuongeza uzuri kwa ndela ya imani yinu, kwa sababu ya uzuri, maarifa.
6 ও জ্ঞানের মাধ্যমে আত্মসংযম, ও আত্মসংযমের মাধ্যমে ধৈর্য্য, ও ধৈর্য্যের মাধ্যমে ধার্ম্মিকতা,
Pitya maarifa, kiasi, pitya kiasi saburi, na pitya saburi utauwa.
7 ও ধার্মিকতার দ্বারা ভাইয়ের স্নেহ, ও ভ্রাতৃস্নেহের মাধ্যমে ভালবাসা লাভ কর।
Pitya utuwa upendo wa alongo na pitya upendo wa alongo, upendo.
8 কারণ এই সব যদি তোমাদের মধ্যে থাকে ও নিজে বেড়ে ওঠে, তবে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদেরকে অলস কি ফলহীন থাকতে দেবে না।
Mana makowe aga gabile nkati yinu, yayendelya kukua nkati yinu, bai mwenga mwapangika kwaa tasa au bandu babeleka kwaa matunda katika maarifa ga Ngwana witu Yesu Kristo.
9 কারণ এই সব যার নেই, সে অন্ধ, বেশি দূর দেখতে পায় না, তিনি নিজের পূর্বের পাপসমূহ মার্জনা করে পরিষ্কার করতে ভুলে গিয়েছে।
Lakini yeyote ywabile kwaa na makowe aga, ugabona makowe ga papipi kae; ywembe nga ipofu, atisahau utakaso ba sambi yake ya kale.
10 ১০ অতএব, হে ভাইয়েরা, তোমাদের যে ডেকেছেন ও মনোনীত, তা নিশ্চিত করতে আরো ভালো কর, কারণ এ সব করলে তোমরা কখনও হোঁচট খাবে না;
Kwa eyo, alongo bango, mupange juhudi ili kujihakikishia uteule na wito kwa ajili yinu. Kati mugapanga aga, mwalowa kuikwaa.
11 ১১ কারণ এই ভাবে আমাদের প্রভু ও মুক্তিদাতা যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে প্রবেশ করবার অধিকার প্রচুরভাবে তোমাদেরকে দেওয়া যাবে। (aiōnios g166)
Nga nyoo mwaipatia bingi ba nnango wa jingya katika upwalume wangayomoka wa Ngwana witu na nkochopoli Yesu Kristo. (aiōnios g166)
12 ১২ এই কারণ আমি তোমাদেরকে এই সব সবদিন মনে করে দিতে প্রস্তুত থাকব; যদিও তোমরা এ সব জান এবং এখন সত্যে দৃঢ় আছ।
Kwa eyo nenga nalowa pangika tayari kuwakombokya makowe aga kila mara, hata kama mwayatanga, nambeambe mubile imara katika kweli.
13 ১৩ আর আমি যত দিন এই তাঁবুতে থাকি, ততদিন তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে জাগিয়ে রাখা ঠিক মনে করি।
Nawaza kuwa nibile sahihi kubaamsha na kuwakombokya nnani ya makowe aga, ningali nibile nkati ya hema lee.
14 ১৪ কারণ আমি জানি, আমার এই তাঁবু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে, তা আমাদের প্রভু যীশু খ্রীষ্টই আমাকে জানিয়েছেন।
Kwa mana nitangite kuwa muda kwaa mrefu nalowa liondoa lihema lyango, kati Ngwana Yesu Kristo atubonekeya.
15 ১৫ আর তোমরা যাতে আমার যাত্রার পরে সবদিন এই সব মনে করতে পার, তার জন্য যথাসাধ্য চেষ্টা করব।
Nalowa jitahidi kwa bidii kwa ajili yinu ili mkombokeye makowe aga baada ya nenga kuboka.
16 ১৬ কারণ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্ষমতা ও আবির্ভাবের বিষয় যখন তোমাদেরকে জানিয়েছিলাম, তখন আমরা চালাকি করে গল্পের অনুগামী হয়নি, কিন্তু তাঁর মহিমার প্রত্যক্ষদর্শী হয়েছিলাম।
Kwa mana twenga twafata kwaa hadithi zatijingya kwa ustadi palo patulongela nnani ya ngupu na kujidhihirisha kwa Ngwana witu Yesu Kristo, ila twenga tubile mashahidi ba utukufu wake.
17 ১৭ ফলে প্রভু পিতা ঈশ্বর থেকে সম্মান ও গৌরব পেয়েছিলেন, সেই মহিমাযুক্ত গৌরব থেকে তার কাছে এই বাণী এসেছিল, “ইনিই আমার প্রিয় পুত্র, যাকে আমি ভালবাসি, এতেই আমি সন্তুষ্ট।”
Ywembe ywapokile utukufu na heshima boka kwa Nnongo tate palo lilobe liyowanike boka katika utukufu nkolo yatibaya.”Ayoo nga mwana wango, mpendwa wango ambaye ywatipendezwa niywembe.”
18 ১৮ আর স্বর্গ থেকে আসা সেই বাণী আমরাই শুনেছি, যখন তাঁর সঙ্গে পবিত্র পর্বতে ছিলাম।
Tuyowine lilobe lee iboka kumaunde palo tubile niywembe katika chelo kitombe kitakatifu.
19 ১৯ আর ভাববাদীর বাক্য দৃঢ়তর হয়ে আমাদের কাছে রয়েছে; তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করছ, তা ভালই করছ; তা এমন এক প্রদীপের সমান, যা যে পর্যন্ত দিনের র শুরু না হয় এবং সকালের তারা তোমাদের হৃদয়ে না ওঠে, সেই পর্যন্ত অন্ধকারময় জায়গায় আলো দেয়।
Tubile ni lee neno lya unabii lyalithibitike, ambalo kwa lee mwapanga vyema kuliteketeza. Kati taa ya'ing'ara mulibendo mpaka bwamba na ndondwa ga mawio zatibonekana katika mioyo yinu.
20 ২০ প্রথমে এটা জানো যে, শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার বিষয় না;
Mutangite aga panga, ntopo unabii wauandikilwe kwa sababu ya kuwaza mwabene kwa nabii mwene.
21 ২১ কারণ ভাববাণী কখনও মানুষের ইচ্ছা অনুসারে আসেনি, কিন্তু মানুষেরা পবিত্র আত্মার মাধ্যমে চালিত হয়ে ঈশ্বর থেকে যা পেয়েছেন, তাই বলেছেন।
Kwa mana ntopo unabii wabile kwa mapenzi ga bandu, ila bandu bapangilwe na Roho mtakatifu ywalongela boka kwa Nnongo.

< ২য় পিতর 1 >