< দ্বিতীয় রাজাবলি 20 >

1 সেই দিনের হিষ্কিয় খুব অসুস্থ হয়েছিলেন। তখন আমোসের ছেলে যিশাইয় ভাববাদী তাঁর কাছে গেলেন এবং তাঁকে বললেন, “সদাপ্রভু বলছেন যে, ‘তুমি তোমার বাড়ির ব্যবস্থা করে রাখ, কারণ তোমার মৃত্যু হবে, বাঁচবে না’।”
A kwanakin nan sai Hezekiya ya kamu da rashin lafiya har ya kusa mutuwa. Sai annabi Ishaya ɗan Amoz ya zo wurinsa ya ce, “Ga abin da Ubangiji ya ce, ka kintsa gidanka domin za ka mutu, ba za ka warke ba.”
2 তখন হিষ্কিয় দেয়ালের দিকে মুখ ফেরালেন এবং সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন,
Hezekiya ya juya fuskarsa wajen bango ya yi addu’a ga Ubangiji ya ce,
3 “হে সদাপ্রভু, তুমি স্মরণ করে দেখ আমি তোমার সামনে কেমন বিশ্বস্তভাবে ও সমস্ত হৃদয় দিয়ে চলেছি এবং তোমার চোখে যা কিছু ভালো তাই করেছি।” এবং হিষ্কিয় খুব কাঁদলেন।
“Ya Ubangiji, ka tuna yadda na yi tafiya a gabanka da aminci da zuciya ɗaya, na kuma aikata abin da yake daidai a gabanka.” Sai Hezekiya ya yi kuka mai zafi.
4 যিশাইয় বের হয়ে রাজবাড়ীর মাঝখানের উঠান পার হয়ে যাওয়ার আগেই সদাপ্রভুর বাক্য তাঁর কাছে প্রকাশিত হল, বললেন,
Kafin Ishaya yă bar tsakiyar filin gida, sai maganar Ubangiji ta zo masa cewa,
5 “তুমি ফিরে যাও এবং আমার লোকদের নেতা হিষ্কিয়কে বল যে, তার পূর্বপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেছেন, ‘আমি তোমার প্রার্থনা শুনেছি ও তোমার চোখের জল দেখেছি। আমি তোমাকে তৃতীয় দিনের সুস্থ করব এবং তুমি সদাপ্রভুর গৃহে যাবে।
“Ka koma ka ce wa Hezekiya, shugaban mutanena, ‘Ga abin da Ubangiji Allah na mahaifinka Dawuda ya ce, na ji addu’arka na kuma ga hawayenka; zan warkar da kai. A rana ta uku daga yau za ka haura zuwa haikalin Ubangiji.
6 আমি তোমার আয়ু আরও পনেরো বছর বাড়িয়ে দেব এবং আমি অশূর রাজার হাত থেকে তোমাকে এবং এই শহরকে উদ্ধার করব। আমার জন্য ও আমার দাস দায়ূদের জন্য আমি এই শহরকে রক্ষা করব’।”
Zan ƙara maka shekara goma sha biyar. Zan kuma cece ka daga hannun sarkin Assuriya. Zan kāre birnin nan saboda kaina da kuma bawana Dawuda.’”
7 ফলে যিশাইয় বললেন, “ডুমুর ফলের একটা চাক নিয়ে এস।” লোকেরা তা এনে হিষ্কিয়ের ফোড়ার উপরে দিল এবং তিনি সুস্থ হলেন।
Sai Ishaya ya ce, “A kwaɓa ɓaure.” Sai aka yi haka, aka shafa wa marurun, ya kuma warke.
8 হিষ্কিয় যিশাইয়কে বলেছিলেন যে, “সদাপ্রভু আমাকে সুস্থ করবেন এবং এখন থেকে তৃতীয় দিনের আমি যে সদাপ্রভুর গৃহে যাব তার চিহ্ন কি?”
Hezekiya ya tambayi Ishaya, “Wace alama ce za tă nuna cewa Ubangiji zai warkar da ni, kuma cewa in tafi haikalin Ubangiji kwana uku daga yanzu?”
9 যিশাইয় উত্তর দিয়ে বলেছিলেন, “সদাপ্রভু যে তাঁর প্রতিজ্ঞা রক্ষা করবেন তার জন্য তিনি আপনাকে জন্য একটি চিহ্ন দেবেন। ছায়া কি দশ ধাপ এগিয়ে যাবে, না দশ ধাপ পিছিয়ে যাবে?”
Sai Ishaya ya ce, “Ga alamar Ubangiji zuwa gare ka da za tă nuna cewa Ubangiji zai cika alkawarinsa. Kana so inuwa tă yi gaba da taki goma, ko tă koma baya da taki goma?”
10 ১০ হিষ্কিয় উত্তর দিয়ে বলেছিলেন, “ছায়াটি দশ ধাপ এগিয়ে যাওয়াটাই সহজ ব্যাপার। না, ছায়াটি দশ ধাপ পিছিয়ে যাক।”
“Ai, abu mai sauƙi ne inuwa tă yi gaba da taki goma.” In ji Hezekiya, “Gwamma dai tă koma baya da taki goma.”
11 ১১ তখন যিশাইয় ভাববাদী সদাপ্রভুকে চীত্কার করে ডাকলেন। এবং তাতে আহসের সিঁড়ি থেকে ছায়াটা যেখানে ছিল সেখান থেকে দশ ধাপ পিছিয়ে পড়েছিল।
Sai annabi Ishaya ya roƙi Ubangiji, Ubangiji kuwa ya sa inuwa ta koma baya da taki goma bisa ga magwajin rana wanda Sarki Ahaz ya gina.
12 ১২ সেই দিনের বলদনের ছেলে বাবিলের রাজা বরোদক্‌বলদন্‌ হিষ্কিয়ের কাছে চিঠি ও উপহার পাঠিয়ে দিলেন, কারণ তিনি শুনেছিলেন যে হিষ্কিয় অসুস্থ ছিলেন।
A wannan lokaci, Merodak-Baladan ɗan Baladan sarkin Babilon ya aika wa Hezekiya wasiƙu tare da kyauta, domin ya sami labarin rashin lafiyar Hezekiya.
13 ১৩ হিষ্কিয় সেই চিঠিগুলি গ্রহণ করলেন এবং তাঁর সব ভান্ডারগুলোতে যা মূল্যবান বস্তু ছিল, অর্থাৎ সোনা, রূপা, সুগন্ধি মশলা, দামী তেল এবং তাঁর অস্ত্রশস্ত্রের ভান্ডার ও ধনভান্ডারে যা কিছু ছিল সব সেই দূতদের দেখালেন। হিষ্কিয়ের রাজবাড়ীতে কিম্বা তাঁর সারা রাজ্যে এমন কিছু ছিল না যা তিনি তাদের দেখান নি।
Hezekiya ya karɓi jakadun, ya nuna musu dukan abin da yake a ɗakunan ajiyarsa, azurfa, zinariya, kayan ƙanshi da mai, wurin ajiye makamansa da kuma dukan abin da aka samu a ɗakin ajiyarsa. Babu wani abu a fadansa ko a dukan mulkinsa da Hezekiya bai nuna musu ba.
14 ১৪ তখন যিশাইয় ভাববাদী রাজা হিষ্কিয়ের কাছে আসলেন এবং তাঁকে জিজ্ঞাসা করলেন, “এই লোকগুলি আপনাকে কি বলল? কোথা থেকেই বা তারা আপনার কাছে এসেছিল?” হিষ্কিয় বললেন, “ওরা দূর দেশ থেকে, বাবিল থেকে এসেছিল।”
Sai annabi Ishaya ya tafi wurin Sarki Hezekiya ya tambaye shi ya ce, “Me mutanen nan suka ce, kuma daga ina suka fito?” Sai Hezekiya ya ce, “Daga ƙasa mai nisa. Daga Babilon.”
15 ১৫ যিশাইয় জিজ্ঞাসা করলেন, “তারা আপনার রাজবাড়ীর মধ্যে কি কি দেখেছে?” হিষ্কিয় উত্তর দিয়ে বললেন, “তারা আমার রাজবাড়ীর সব কিছুই দেখেছে। আমার ধনভান্ডারের এমন কিছু মূল্যবান জিনিস নেই যা আমি তাদের দেখায়নি।”
Annabin ya yi tambaya, “Me suka gani a fadanka?” Hezekiya ya ce, “Ba abin da yake a ma’ajina da ban nuna musu ba.”
16 ১৬ অতএব যিশাইয় হিষ্কিয়কে বললেন, “সদাপ্রভুর বাক্য শুনুন।
Sai Ishaya ya ce wa Hezekiya, “Ka ji kalmar Ubangiji.
17 ১৭ দেখো, এমন দিন আসছে যে, যখন আপনার রাজবাড়ীর সব কিছু এবং আপনার পূর্বপুরুষরা যা কিছু আজ পর্যন্ত জমিয়ে রেখেছে সবই বাবিলে নিয়ে যাওয়া হবে, কিছুই পড়ে থাকবে না, এটি সদাপ্রভু বলেন।
Lokaci yana zuwa da za a kwashe kome a fadanka da kuma dukan abubuwan da kakanninka suka tara har yă zuwa yau, a kai su Babilon. Ba abin da za a rage, in ji Ubangiji.
18 ১৮ এবং আপনার নিজের সন্তান, কয়েকজন বংশধর, যাদের আপনি জন্ম দিয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজনকে নিয়ে যাওয়া হবে এবং তারা বাবিলের রাজাবাড়ীতে নপুংসক হয়ে থাকবে।”
Za a kuma kwashe waɗansu daga cikin zuriyarka, na jiki da jininka waɗanda za a haifa maka, su zama bābānni a fadan sarkin Babilon.”
19 ১৯ তখন উত্তর দিয়ে হিষ্কিয় যিশাইয়কে বললেন, “সদাপ্রভুর কথা যা আপনি বললেন, তা ভাল।” কারণ তিনি ভেবেছিলেন যে, যদি আমার দিনের শান্তি ও সত্য হয়, তবে সেটা কি ভাল নয়?
Hezekiya ya ce, “Maganar Ubangiji da ka faɗa ta yi kyau.” Gama ya yi tunani cewa, “Ai, ba ni da damuwa, tun da yake za a yi zaman lafiya da salama a kwanakina.”
20 ২০ হিষ্কিয়ের অন্যান্য বাকি সমস্ত কাজের কথা এবং সব শক্তি এবং কেমন করে তিনি পুকুর ও সুড়ঙ্গ কেটেছিলেন ও শহরে জল নিয়ে এসেছিলেন সেগুলি কি যিহূদার রাজাদের ইতিহাস নামে বইটিতে লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Hezekiya, dukan nasarorinsa da yadda ya yi tafki da kuma bututun ruwa inda ya kawo ruwa cikin birni, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Yahuda.
21 ২১ হিষ্কিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং তাঁর ছেলে মনঃশি তাঁর জায়গায় রাজা হলেন।
Hezekiya ya huta tare da kakanninsa. Manasse ɗansa kuma ya gāje shi.

< দ্বিতীয় রাজাবলি 20 >